EEE Lab
Technology and clear concept
21/10/2025
সকল টেকনিশিয়ান / ইন্জি: এর জানা থাকা দরকার এই মালামাল গুলো।
21/10/2025
🔹 ইলেকট্রনিকসের গুরুত্বপূর্ণ ২০টি প্রশ্ন ও উত্তর
1. ইলেকট্রনিকস কী?
➤ ইলেকট্রনিকস হলো বিদ্যুতের প্রবাহকে (current) নিয়ন্ত্রণ করার বিজ্ঞান যা সেমিকন্ডাক্টর ডিভাইসের মাধ্যমে সম্পন্ন হয়।
2. ডায়োড কী?
➤ একটি সেমিকন্ডাক্টর ডিভাইস যা একদিকে বিদ্যুৎ চলতে দেয়, অন্যদিকে বাধা দেয়।
3. PN জাংশন কী?
➤ যখন একটি P-type ও N-type সেমিকন্ডাক্টর যুক্ত করা হয়, তখন যে সংযোগস্থল তৈরি হয়, তাকে PN junction বলে।
4. রেক্টিফায়ার কী?
➤ AC (Alternating Current) কে DC (Direct Current)-তে রূপান্তর করে এমন সার্কিটকে রেক্টিফায়ার বলে।
5. ট্রানজিস্টর কী কাজ করে?
➤ ট্রানজিস্টর এমপ্লিফায়ার (signal বৃদ্ধি) এবং সুইচ (switching) হিসেবে কাজ করে।
6. ট্রানজিস্টরের তিনটি অংশ কী কী?
➤ এমিটার (Emitter), বেস (Base), কালেক্টর (Collector)।
7. রেজিস্টর (Resistor)-এর কাজ কী?
➤ সার্কিটে কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ করা।
8. ওহমের সূত্র (Ohm’s Law) কী?
➤ V = I × R
যেখানে, V = ভোল্টেজ, I = কারেন্ট, R = রেজিস্ট্যান্স।
9. ক্যাপাসিটার (Capacitor) কী কাজ করে?
➤ বিদ্যুৎ চার্জ সংরক্ষণ করে ও প্রয়োজনে ছাড়ে।
10. ইন্ডাক্টর (Inductor) কী?
➤ একটি কয়েল যা চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে শক্তি সংরক্ষণ করে।
11. সেমিকন্ডাক্টর কী?
➤ এমন পদার্থ যার পরিবাহিতা (conductivity) কন্ডাক্টর ও ইনসুলেটরের মাঝামাঝি — যেমন: সিলিকন, জার্মেনিয়াম।
12. LED এর পূর্ণরূপ কী?
➤ Light Emitting Diode।
13. LED কিভাবে কাজ করে?
➤ ফরোয়ার্ড বায়াসে PN জাংশনে আলো উৎপন্ন হয়।
14. IC (Integrated Circuit) কী?
➤ একাধিক ইলেকট্রনিক উপাদান একত্রে একটি ছোট চিপে স্থাপন করা হয় — সেটি হলো IC।
15. অ্যাম্প্লিফায়ার (Amplifier) কী করে?
➤ দুর্বল সিগন্যালকে শক্তিশালী করে।
16. অসিলেটর (Oscillator) কী?
➤ ধারাবাহিক তরঙ্গ (wave) তৈরি করে এমন সার্কিট, যেমন সাইন ওয়েভ বা স্কয়ার ওয়েভ।
17. DC এবং AC এর পার্থক্য কী?
➤ DC একদিক দিয়ে প্রবাহিত হয়, AC দিক পরিবর্তন করে।
18. বায়াসিং (Biasing) কী?
➤ ট্রানজিস্টর বা ডায়োডের সঠিক কাজের জন্য নির্দিষ্ট ভোল্টেজ বা কারেন্ট প্রদান।
19. রিলে (Relay) কী?
➤ ইলেক্ট্রোম্যাগনেটিক সুইচ, যা ছোট কারেন্ট দিয়ে বড় সার্কিট নিয়ন্ত্রণ করে।
20. মাইক্রোকন্ট্রোলার কী?
➤ একটি ছোট কম্পিউটার চিপ, যার মধ্যে CPU, মেমোরি, ইনপুট/আউটপুট থাকে — যেমন: Arduino, PIC।
#ফটোগ্রাফি
#সরকারিচাকরি
20/09/2025
🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
20/09/2025
20/09/2025
কারেন্ট নাই জেনেও ফোন চার্জে দেওয়াকে বলে "সরলতা"
কারেন্ট আসার পর ফোনে চার্জ হচ্ছে মনে করা হলো "বিশ্বাস"
তিন ঘণ্টা পর এসে দেখলাম ভুলে সুইচ দেই নি এইটা হলো "বোকামি"
যা হয়েছে বাদ দিয়ে আবার সুইচ দেওয়াকে বলে "ক্ষমা"
সুইচ দেওয়ার সাথে আবার কারেন্ট যাওয়া কে বলে "মন ভাঙ্গা"
কারেন্ট আবার আসতে দেরি হবে ভেবে ফোন সাথে নিয়ে বাহিরে যাওয়া হলো "কনফিডেন্ট"
তিন ঘণ্টা পর বাসায় এসে শুনলেন বেরিয়ে যাওয়ার পরপরই কারেন্ট আসছে, এইটা হলো "কাটা ঘায়ে নুনের ছিটা"😹😹😹
আবার তড়িঘড়ি করে চার্জে লাগানোর সাথে কারেন্ট যাওয়াকে বলে "ছ্যাকা"
কারেন্ট আসতে পারে ভেবে তিনঘন্টা বাসায় বসে থাকা হলো "অপেক্ষা"
তিনঘন্টা অপেক্ষা করে নিজের উপর বিরক্ত হয়ে মন খারাপ করাকে বলে "ডিপ্রেশন"
মোড়ে কারেন্ট আছে, ওখানে চার্জ দেওয়া যাবে ভেবে বাসা থেকে বেরিয়ে যাওয়া হলো "বিকল্প ব্যবস্থা"
মোড়ে যাওয়ার অর্ধেক রাস্তায় গিয়ে বুঝলেন কারেন্ট আসছে, একে বলে "প্রাক্তন ফিরে আসা"
বাসায় যাবেন কিনা মোড়ে যাবেন এইটা চিন্তা করা হলো "কনফিউসন"
বাসার কাছাকাছি আসতেই আবার কারেন্ট যাওয়াকে বলে "প্রাক্তনকে বিশ্বাস করে বাঁশ খাওয়া"
এরপর মোড়ে যাওয়ার পর কারেন্ট আসা দেখেও বাসায় না আসা হলো "প্রাক্তনকে বিশ্বাস না করা"
রাত বারোটা পর্যন্ত মোড়ে বসে থেকে বাসায় এসে যখন শুনলেন আর কারেন্ট যায় নি, এটাই "এক্সকে বিশ্বাস না করে ভুল করা"
এত কিছুর পর করেন্টকে মনে মনে গালি দেওয়া হলো "এক্সের পরিণতি"
😂😂😂😂
লিখাটি ভালো লাগলে শেয়ার করুন।
09/09/2025
১৮পদে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ।আবেদনের শেষ তারিখ 8/10/25
#সরকারিচাকরি #প্রাইমারি
Click here to claim your Sponsored Listing.
Location
Telephone
Website
Address
Dhaka