School of Dawah

School of Dawah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from School of Dawah, School, Mirpur, Dhaka.

14/09/2024
17/07/2024

কঠিন পরীক্ষার মধ্য দিয়েই আল্লাহ মাজলুমকে জালিমের উপর বিজয় দান করেন।
মাজলুম কোনো জাতি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে না গিয়ে কখনো জালিমের উপর প্রতিষ্ঠা লাভ করে না। বনী ইসরাঈলের সদ্যজাত শিশু ও মুমিনদেরকে হত্যা করা হয়েছিলো। এমনকি মূসা ('আলাইহিসসালাম) এর জীবদ্দশাতেই তাদেরকে হত্যা ও শূলবিদ্ধ করা হয়েছিলো। এ সবকিছুর পরেই তারা ফির'আউনের উপর বিজয় লাভ করে।

ছারছীনার পীর সাহেব মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ রাহি,রাত ২:১১ মিনিটে ইন্তেকাল করেছেন।انا لله وانا اليه راجعون.
16/07/2024

ছারছীনার পীর সাহেব মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ রাহি,
রাত ২:১১ মিনিটে ইন্তেকাল করেছেন।
انا لله وانا اليه راجعون.

16/07/2024

"অবশ্যই আমি তোমাদের আগে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুমে লিপ্ত ছিল" (সূরা ইউনুস ১০-১৩

10/07/2024

মধ্যমপন্থা মানে সত্য আর মিথ্যার মাঝামাঝি থেকে সবার প্রশংসা কুড়ানো নয়।

অনেকে ভাবে, মধ্যমপন্থা হলো সত্য ও মিথ্যার মাঝামাঝি স্থানে থেকে সবার প্রশংসা কুড়ানো।

"অচিরেই তোমরা কতক লোককে এমনও পাবে, যারা তোমাদের কাছ থেকেও নিরাপদ থাকতে চায়, তাদের নিজ সম্প্রদায় থেকেও নিরাপদ থাকতে চায়, যখন তাদেরকে ফিতনার দিকে মনোনিবেশ করানো হয় তখন তাতেই জড়িয়ে পড়ে।" (সূরা আন-নিসা ৯১)

08/07/2024

আগামীকাল (হাশরের দিন) যে জিনিস তোমার ক্ষতি করবে, তা ছাড়া অন্য কোনো কিছুর জন্য দুঃখ করো না। আর এমন কিছুতেও আনন্দিত হয়ো না, যা আগামীকাল তোমার দুঃখের কারণ হবে। সবচেয়ে উত্তম হলো সেই ভয়-যা তোমাকে গুনাহ থেকে বিরত রাখে, যা হারিয়ে ফেলার কষ্টকে আরও বাড়িয়ে দেয়, এবং যা তোমাকে বাধ্য করে বাকি জীবন নিয়ে চিন্তা-ভাবনা করতে।-আবদুল্লাহ ইবনু খুবাইক রাহিমাহুল্লাহ

07/07/2024

এই দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত। এখানে সবচাইতে ধনীরাই প্রকৃত গরীব। এখানে মৃত্যু আপনাকে আঘাত করতে উদ্যত, সম্পর্কচ্ছেদের কষ্ট অনুভব করাতে উদগ্রীব। নিজের সন্তানদের ইয়াতীম করে দিয়ে চলে যেতে কেমন লাগে- মৃত্যু আপনাকে তা দেখাতে সদা প্রস্তুত। সুতরাং অসচেতনতা এবং অবিবেচনার নিদ্রা থেকে জেগে উঠুন। নিজের অন্তর থেকে দুনিয়ার জীবনের প্রতি ভালোবাসাকে সরিয়ে দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর বান্দা চাইবে যে, তাকে যেন ছাড় দেওয়া হয়; কিন্তু তার এ চাওয়া আমলে নেওয়া হবে না।।

যেকোনো মুহূর্তে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে এবং পরকালের জীবন শুরু হবে। আর যা-কিছু অনেক দূরবর্তী মনে হচ্ছিল তা হঠাৎ করেই অনেক কাছে চলে আসবে। মৃত্যুর পর থেকে পূর্বর্তীদের যেভাবে আমরা 'অতীত' বলে গণ্য করছি, আমাদের মৃত্যুর পর পরবর্তীরাও আমাদের সেভাবে 'অতীত' হিসেবেই গণ্য করবে। আর মৃত্যু এত-ই সঙ্গোপনে আসে যে, আকস্মিক কোনো দুর্ঘটনায় কিংবা অসুস্থতায় অথবা বিছানায় শুয়ে থাকা অবস্থায়-ই আপনি মারা যেতে পারেন। আপনাকে তখন কবরস্থানে বহন করে নিয়ে যাওয়া হবে। এ ধরনের মৃত্যু হামেশাই আপনার চারপাশে ঘটে, আর মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। তবুও আপনি গাফলতির নিদ্রায় বিভোর, নিজের এমন অবিবেচকের মতো আচরণেও ভীষণ খুশি!

04/06/2024

আখিরাতের পর্যাপ্ত পাথেয় সংগ্রহে মনোযোগ দিতে গিয়ে দুনিয়ার জীবনে মুমিন ব্যক্তি অনেক দুঃখ-কষ্ট ভোগ করে থাকে। সুতরাং যে ব্যক্তি দুনিয়ার জীবনে এরকম দুঃখ-কষ্ট অনুভব করে, সে যেন তার সকল প্রচেষ্টা এমন মূল্যবান কিছু সংগ্রহে ব্যয় করে, যা তার আসল বাড়ি ফিরে যাওয়ার সময় কাজে আসবে। সে যেন তার চারপাশের লোকেদের সাথে প্রতিযোগিতা না করে। যেন তাদের মাঝে সে একজন অপরিচিত লোকের মতো। আশেপাশের মানুষের অপমানসূচক কথা ও কাজে সে যেন ধৈর্যহারা না হয়।

"জামিউল উলূম ওয়াল হিকাম" - শাইখ ফুযাইল ইবনু ইয়াজ রাহিমাহুল্লাহ

20/01/2024

.

اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدِّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

অর্থ : হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাইছি দুশ্চিন্তা ও দুঃখ-দুর্দশা থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, ব্যয়কুণ্ঠতা ও ভীরুতা থেকে এবং ঋণের গঞ্জনা ও মানুষের দমন-পীড়ন থেকে।

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when School of Dawah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share