10/06/2024
ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন -২০২৪
🌓শ্রেণি- ৮ম🌗
বিষয়ঃ গণিত
অনুশীলনীর জন্য...
👉 নির্ধারিত শিখন অভিজ্ঞতা
১. গাণিতিক অনুসন্ধান
২. দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা
৩. ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি
৪. ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি
৫. জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ
• অনুশীলনীর জন্য -
🟢শিখন অভিজ্ঞতা ১: গাণিতিক অনুসন্ধান (নিচের প্রশ্নগুলোর উত্তর দাও)
ক) গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া কাকে বলে?
খ) গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়ার ধাপের ফ্লো-চার্ট তৈরি করো।
গ) গাণিতিক অনুসন্ধান করা জরুরি কেন?
ঘ) ১০ এর গুণনীয়কগুলো বের করো। ১০কে বাদ দিয়ে এর গুণনীয়কগুলোকে যোগ করলে কী পাওয়া যায়?
🟢 শিখন অভিজ্ঞতা ২: দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা
ক) যেকোন পূর্ণসংখ্যা ও সসীম দশমিক বিন্দু কি মূলদ সংখ্যা?
খ) ২ এর বর্গ সংখ্যার কত?
গ) ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ১২ এর মান ৬ করো।
ঘ) সংখ্যারেখায় ১২ এবং ১৩ এর অবস্থান নির্ণয় করো।
🟢 শিখন অভিজ্ঞতা ৩ : ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি
ক) 5টি দ্বিপদী রাশি লেখো এবং বাস্তব উদাহরণ দাও।
খ) 5টি ত্রিপদী রাশি লেখো। 2টি ত্রিপদী রাশির বাস্তব উদাহরণ দাও।
গ) সর্বোচ্চ কোন আকৃতির ঘনক দ্বারা 10 একক এবং 6 একক দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি ঘনক আকৃতির বক্স পূর্ণ করা যাবে।
ঘ) 10 এবং 6 এর লসাগু কত হবে? তোমরা যে সংখ্যাটি বলবে সেটি সঠিক হলে সেই সংখ্যার ঘন, 10 এর ঘন এবং 6 এর ঘন এর লসাগু হবে।
🟢শিখন অভিজ্ঞতা ৪ : ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি
৪)ক) ৭% হারে ২০ হাজার টাকার ৫ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
খ) ৮% মুনাফা হারে ৫০ হাজার টাকার ৬ মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফার ৫ বছরের মোট চক্রবৃদ্ধি মুনাফা কত?
গ) শান্তার বাবা একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায় ৩০ হাজার টাকা বিনিয়োেগ করে কিছু পন্য কিনলেন এবং মাস শেষে ৪০ হাজার টাকায় তা বিক্রয় করলেন। তার শতকরা লাভ কত?
ঘ) একজন ঘড়ি বিক্রেতা ৩৫০ টাকা দরে ৭০০টি ঘড়ি ক্রয় করে সকল ঘড়ি ২ লক্ষ টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
🟢শিখন অভিজ্ঞতা ৫ : জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ
৫)ক) কুইজ প্রশ্ন :
i) সমকোণী ত্রিভুজের একটি কোণ -----
ii) সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের নাম-----
iii) ভূ- সমান্তরালভাবে যে বাহুটি থাকে তাকে বলা হয়।
iv) সমকোণের বিপরীত বাহুটিকে বলা হয়।
খ) একটি রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করো। (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক)
গ) ABCD চতুর্ভুজটি গঠন করো যেখানে AB = 3cm BC = 4cm , CD = 5cm , DA = 4.5 cm এবং AB ও AD বাহুর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রী
ঘ) প্রমাণ কর যে, যেকোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক।
প্রয়োজনে ঈদের ছুটিতেও অনলাইনে ষষ্ঠ-নবম শ্রেণির ক্লাস।