চাকরির খবর ও পরীক্ষার সময়সূচি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • চাকরির খবর ও পরীক্ষার সময়সূচি

চাকরির খবর ও পরীক্ষার সময়সূচি সবার আগে সকল সরকারি চাকরির খবর ও পরীক্ষার সময়সূচি এবং ফলাফল পেতে আমাদের সাথে থাকুন।
(3)

26/08/2026

মেগা সার্কুলার লোডিংঃ

মাউশি (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) থেকে ২৫০০+ পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত পাবেন।

উল্লেখযোগ্য পদসংখ্যা এই ৪ টা পদে,...
✅ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
✅ হিসাব সহকারী
✅ ক্যাশিয়ার
✅ অফিস সহায়ক

আরও বেশ কয়েকটি ক্যাটাগরির পদ মিলে ২৫০০+ পদের সার্কুলার পাবেন সামনের মাসে ইনশাআল্লাহ।

25/08/2026

#পরীক্ষার_নোটিশ

-মন্ত্রিপরিষদ বিভাগ বিভিন্ন পদ
পরীক্ষা ২৮ আগস্ট ২০২৬

-বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিভাগ পদ
পরীক্ষা ২৮ আগস্ট ২০২৬

-জিটিসিএল বি‌ভিন্ন পদ
পরীক্ষা ২৯ আগস্ট ২০২৬

-DCD ব‌িভিন্ন পদ
‌পরীক্ষা ২৯ আগস্ট ২০২৬

-মাদকদ্রব্য অধিদপ্তর বিভিন্ন পদ
পরীক্ষা ৫ সেপ্টেম্বর ২০২৬

-SSF ব‌িভিন্ন পদ
পরীক্ষা ৫ সেপ্টেম্বর ২০২৬

-স্থাপত্য অধিদপ্তর ব‌িভিন্ন পদ
পরীক্ষা ১২সেপ্টেম্বর ২০২৬

-আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বি‌ভিন্ন পদ
পরীক্ষা ৫ সেপ্টেম্বর ২০২৬

-আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বি‌ভিন্ন পদ
পরীক্ষা ১৯ সেপ্টেম্বর ২০২৬

25/08/2026

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের "সাহায্যকারী" পদের পরীক্ষা সেপ্টেম্বরের ২য় বা ৩য় সপ্তাহে হতে পারে।

পরীক্ষা এমসিকিউ আকারে হবে।

অর্থাৎ এমসিকিউ পাশ করলেই সরাসরি ভাইভা দিতে পারবেন। অতএব জব সলিউশন বেইজড পড়ুন বেশি করে বিগত বিসিএস প্রিলিমিনারি আর নন-ক্যাডার প্রশ্ন এবং বিগত ২ বছরের বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন

🔥 স্বাস্থ্য অধিদপ্তরের ১৮,৭৬৮ পদে মেগা সার্কুলার আসছে.......
24/08/2026

🔥 স্বাস্থ্য অধিদপ্তরের ১৮,৭৬৮ পদে মেগা সার্কুলার আসছে.......

আপনি কি এই কথায় সাথে একমত কমেন্ট করুন....
23/08/2026

আপনি কি এই কথায় সাথে একমত কমেন্ট করুন....

ছেলে জানতো 'মা গার্মেন্টসে চাকুরী করে'মা জানতো 'ছেলে দোকানে চাকুরী করে'কিন্তু গাজীপুরের রাস্তায় দেখা হয়ে গেলো দুজনের, ...
23/08/2026

ছেলে জানতো 'মা গার্মেন্টসে চাকুরী করে'
মা জানতো 'ছেলে দোকানে চাকুরী করে'
কিন্তু গাজীপুরের রাস্তায় দেখা হয়ে গেলো দুজনের, ছেলে বিক্রি করছে বাদাম। আর মা বিক্রি করছে পান-সিগারেট। দুজন দুজনের কষ্ট দেখে কান্নায় ভেঙে পড়লো 🙁

অফিস সহায়ক পদেও অনার্স,মাস্টার্স শেষ করা হাজার হাজার শিক্ষার্থী আবেদন করে পরীক্ষা দেয়। তাঁদের সামান্য অংশ সফল হয় বেশির ...
22/08/2026

অফিস সহায়ক পদেও অনার্স,মাস্টার্স শেষ করা হাজার হাজার শিক্ষার্থী আবেদন করে পরীক্ষা দেয়। তাঁদের সামান্য অংশ সফল হয় বেশির ভাগ খালি হাতে ফিরতে হয়। চাকরির বাজার কতটা ভয়াবহ!

22/08/2026

অতি সাম্প্রতিক ২৫টি এমসিকিউ প্রশ্ন টাইমলাইনে শেয়ার করে রাখুন।

১। নৌযান শুমারি ২০২৬ কবে পরিচালিত হয়?
ক) ১৫–১৬ আগস্ট ২০২৬
খ) ১৭–১৮ আগস্ট ২০২৬
গ) ২০–২৯ আগস্ট ২০২৬
ঘ) ২১–২২ আগস্ট ২০২৬
উত্তর: গ
ব্যাখ্যা: নৌযান শুমারি ২০২৬ আগামী ২০-২৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়।

২। নৌযান শুমারি ২০২৬ কোন কোন সংস্থা যৌথভাবে পরিচালনা করে?
ক) বিআইডব্লিউটিএ ও নৌবাহিনী
খ) নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)
গ) নৌপরিবহন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ঘ) কোস্টগার্ড ও বিআইডব্লিউটিসি
উত্তর: খ
ব্যাখ্যা: নৌযানের সঠিক পরিসংখ্যান ও নিবন্ধনসংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য এই দুই সংস্থা যৌথভাবে শুমারিটি করে।

৩। বর্তমানে বাংলাদেশে মোট সামুদ্রিক সংরক্ষিত এলাকা (MPA) কয়টি?
ক) ৪টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ৭টি
উত্তর: গ
ব্যাখ্যা: বাংলাদেশে বর্তমানে মোট ৬টি এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

৪। বাংলাদেশের প্রথম সামুদ্রিক সংরক্ষিত এলাকা কোনটি?
ক) সেন্টমার্টিন
খ) সোয়াচ অব নো গ্রাউন্ড
গ) কুয়াকাটা
ঘ) সলিমপুর
উত্তর: খ
ব্যাখ্যা: সোয়াচ অব নো গ্রাউন্ড বাংলাদেশের প্রথম সামুদ্রিক সংরক্ষিত এলাকা।

৫। নিচের কোন এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ?
ক) সোয়াচ অব নো গ্রাউন্ড
খ) কুয়াকাটা
গ) নিঝুম দ্বীপ
ঘ) সেন্টমার্টিন
উত্তর: ক
ব্যাখ্যা: পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সোয়াচ অব নো গ্রাউন্ড এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।

৬। সর্বশেষ সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে যুক্ত হয়েছে কোনটি?
ক) সোয়াচ অব নো গ্রাউন্ড
খ) নিঝুম দ্বীপ ও সেন্টমার্টিন
গ) কুয়াকাটা ও সলিমপুর
ঘ) সন্দ্বীপ ও হাতিয়া
উত্তর: গ
ব্যাখ্যা: সামুদ্রিক সংরক্ষিত এলাকায় সর্বশেষ যুক্ত হওয়া এলাকা দুটি হলো কুয়াকাটা ও সলিমপুর।

৭। আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক সংরক্ষিত এলাকা কোনটি?
ক) সোয়াচ অব নো গ্রাউন্ড
খ) সলিমপুর
গ) কুয়াকাটা
ঘ) সেন্টমার্টিন
উত্তর: গ
ব্যাখ্যা: ৬টি সংরক্ষিত এলাকার মধ্যে কুয়াকাটা সামুদ্রিক এলাকাটি সবচেয়ে বড়।

৮। বাংলাদেশে বর্তমান বিভাগ ও উপজেলার সংখ্যা যথাক্রমে কতটি?
ক) ৮টি ও ৫০০টি
খ) ৮টি ও ৫০৩টি
গ) ৭টি ও ৫০৩টি
ঘ) ৯টি ও ৫০৫টি
উত্তর: খ
ব্যাখ্যা: বর্তমানে বাংলাদেশে ৮টি বিভাগ এবং ৫০৩টি উপজেলা রয়েছে।

৯। বাংলাদেশে বর্তমানে মোট থানার সংখ্যা কত?
ক) ৬৪০টি
খ) ৬৫০টি
গ) ৬৫৯টি
ঘ) ৬৭০টি
উত্তর: গ
ব্যাখ্যা: সর্বশেষ প্রশাসনিক তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে ৬৫৯টি থানা রয়েছে।

১০। বাংলাদেশে বর্তমানে মোট পৌরসভার সংখ্যা কত?
ক) ৩৩০টি
খ) ৩৩৫টি
গ) ৩৪০টি
ঘ) ৩২৫টি
উত্তর: ক
ব্যাখ্যা: বাংলাদেশে বর্তমান মোট পৌরসভার সংখ্যা ৩৩০টি।

১১। বাংলাদেশের সর্বশেষ গঠিত ১৩তম সিটি কর্পোরেশন কোনটি?
ক) সাভার
খ) বগুড়া
গ) ফরিদপুর
ঘ) নোয়াখালী
উত্তর: খ
ব্যাখ্যা: বাংলাদেশের সর্বশেষ বা ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া মর্যাদা পেয়েছে।

১২। বাংলাদেশের সর্বশেষ গঠিত থানার নাম কী?
ক) হালদা
খ) বাঙ্গরা
গ) পেকুয়া
ঘ) ফটিকছড়ি উত্তর
উত্তর: ক
ব্যাখ্যা: চট্টগ্রামের 'হালদা' বাংলাদেশের সর্বশেষ গঠিত থানা।

১৩। নিচের কোনটি সর্বশেষ গঠিত উপজেলার তালিকায় অন্তর্ভুক্ত?
ক) সন্দ্বীপ
খ) দক্ষিণ গফরগাঁও
গ) পেকুয়া
ঘ) হালদা
উত্তর: খ
ব্যাখ্যা: ফটিকছড়ি উত্তর, বাঙ্গরা ও দক্ষিণ গফরগাঁও—এগুলো সর্বশেষ উপজেলা হিসেবে গঠিত হয়েছে।

১৪। বাংলাদেশের সর্বশেষ পৌরসভার নাম কী?
ক) সাভার
খ) পেকুয়া
গ) সলিমপুর
ঘ) হাতিয়া
উত্তর: খ
ব্যাখ্যা: সর্বশেষ গঠিত পৌরসভা হলো কক্সবাজার জেলার পেকুয়া।

১৫। ভাসানচর বর্তমানে কোন উপজেলার আওতাধীন?
ক) হাতিয়া
খ) সন্দ্বীপ
গ) সীতাকুণ্ড
ঘ) মিরসরাই
উত্তর: খ
ব্যাখ্যা: ভাসানচর বর্তমানে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার প্রশাসনিক আওতাধীন।

১৬। ভাসানচর পূর্বে কোন জেলার অংশ ছিল?
ক) চট্টগ্রাম
খ) লক্ষ্মীপুর
গ) নোয়াখালী
ঘ) ভোলা
উত্তর: গ
ব্যাখ্যা: ভাসানচর পূর্বে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সঙ্গে যুক্ত ছিল।

১৭। যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশি পণ্যের ওপর নতুন শুল্ক কবে থেকে কার্যকর হবে?
ক) ১০ মার্চ ২০২৬
খ) ৪ আগস্ট ২০২৬
গ) ২৪ জুলাই ২০২৬
ঘ) ১৯ আগস্ট ২০২৬
উত্তর: গ
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ২৪ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

১৮। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে কত শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে?
ক) ৫%
খ) ১০%
গ) ১২.৫%
ঘ) ১৫%
উত্তর: খ
ব্যাখ্যা: ৬০টি দেশের ওপর আরোপিত নতুন শুল্ক হারের মধ্যে বাংলাদেশের জন্য ১০% নির্ধারণ করা হয়েছে।

১৯। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর সর্বমোট শুল্ক হার কত হতে পারে?
ক) ১০%
খ) ১৫%
গ) ২৫%
ঘ) ২০%
উত্তর: গ
ব্যাখ্যা: নতুন ১০% এবং পূর্বের গড় ১৫% MFN শুল্ক মিলিয়ে মোট শুল্ক প্রায় ২৫% হবে।

২০। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে CEPA চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
ক) ১ আগস্ট ২০২৬
খ) ৪ আগস্ট ২০২৬
গ) ১০ আগস্ট ২০২৬
ঘ) ১৫ আগস্ট ২০২৬
উত্তর: খ
ব্যাখ্যা: ৪ আগস্ট ২০২৬ তারিখে দুই দেশের মধ্যে এই বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।

২১। CEPA এর পূর্ণরূপ কী?
ক) Comprehensive Economic Partnership Agreement
খ) Central Economic Partnership Agreement
গ) Common Economic Partnership Area
ঘ) Comprehensive Export Partnership Agreement
উত্তর: ক
ব্যাখ্যা: এটি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি।

২২। CEPA চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার কত শতাংশ পণ্য বাংলাদেশে অগ্রাধিকার সুবিধা পাবে?
ক) ৯৭%
খ) ৯৫%
গ) ৮৭%
ঘ) ৯০%
উত্তর: গ
ব্যাখ্যা: এই চুক্তিতে বাংলাদেশের ৯৭% পণ্য কোরিয়ায় এবং কোরিয়ার ৮৭% পণ্য বাংলাদেশে অগ্রাধিকার পাবে।

২৩। সরকারি ‘ফ্যামিলি কার্ড’ কবে প্রবর্তন করা হয়?
ক) ১০ মার্চ ২০২৬
খ) ৩০ মার্চ ২০২৬
গ) ১৪ এপ্রিল ২০২৬
ঘ) ১৮ আগস্ট ২০২৬
উত্তর: ক
ব্যাখ্যা: ১০ মার্চ ২০২৬ তারিখে সরকারি ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হয়।

২৪। সামাজিক উদ্যোগ ‘পিংক বাস’ (Pink Bus) এর রুট কোনটি?
ক) ঢাকা, সিলেট ও খুলনা
খ) ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া
গ) ঢাকা, রাজশাহী ও রংপুর
ঘ) চট্টগ্রাম, সিলেট ও বরিশাল
উত্তর: খ
ব্যাখ্যা: পিংক বাস সেবাটি ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া—এই তিনটি শহরে শুরু হয়েছে।

২৫। পিংক বাসের চালক ও কন্ডাক্টর কারা?
ক) শুধুমাত্র পুরুষ
খ) পুরুষ ও নারী উভয়ই
গ) শুধুমাত্র নারী
ঘ) রোবট চালিত
উত্তর: গ
ব্যাখ্যা: নারী বান্ধব সেবা হিসেবে পিংক বাসের চালক ও কন্ডাক্টর উভয়ই নারী এবং বাসের রং গোলাপি।

22/08/2026

চাকরির প্রার্থীর জন্য দারুণ সুখবর.....
দ্রুতই আসছে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের সার্কুলার..৷

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের অংশ হিসেবে ১৩-১৬ গ্রেডে নিয়োগে উদ্যোগ মন্ত্রণালয়ের
22/08/2026

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের অংশ হিসেবে ১৩-১৬ গ্রেডে নিয়োগে উদ্যোগ মন্ত্রণালয়ের

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when চাকরির খবর ও পরীক্ষার সময়সূচি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to চাকরির খবর ও পরীক্ষার সময়সূচি:

Shortcuts

Share