05/11/2015
কুমিল্লাকুমিল্লা ভিক্টোরিয়ান্স এর থিম সং - Comilla Victorians theme song
https://www.youtube.com/watch?v=tHt96185KwQ
কুমিল্লাকুমিল্লা ভিক্টোরিয়ান্স এর থিম সং - Comilla Victorians theme song
Here is the much awaited Theme Song, its a basic version though, music video is coming... FUAD featuring TAPOSH & MILA. Tuned by TAPOSH & Composed by FUAD Ly...
27/10/2015
রাজধানীতে বাড়ছে, মোটরসাইকেল চালকদের দৌরাত্ম্য।
এ সব বেপরোয়া চালকদের বিরুদ্ধে শিগগিরই শুরু হচ্ছে, অভিযান। রাজধানীর মতিঝিলে বখাটেদের মোটর সাইকেল সন্ত্রাসে এক নারী প্রাণ হারানোর পর, এ সিদ্ধান্ত নিয়েছে, পুলিশ। বেপরোয়া এই সব কিশোর-তরুণ এক সময় বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়বে বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা।
https://www.youtube.com/watch?v=pF_0uj5tDGo
রাজধানীতে বাড়ছে, মোটরসাইকেল চালকদের দৌরাত্ম্য। Rajdhanite barche Motorcikel calokder Dowrato
রাজধানীতে বাড়ছে, মোটরসাইকেল চালকদের দৌরাত্ম্য। এ সব বেপরোয়া চালকদের বিরুদ্ধে শিগগিরই শুরু হচ্ছে, অভিযান। রাজধানীর মতিঝিলে বখাটেদের মোটর সাইকেল সন্ত্রাসে এক ন...
21/10/2015
রাজনৈতিক ছত্রছায়ায়, ৫০ দালালের নিয়ন্ত্রণে ‘বিআরটিএ’ অফিস
https://www.youtube.com/watch?v=iajGpI_AXos
Rajnoytik chatrochayai 50 Dalaler Niontone BRTA Office
রাজনৈতিক ছত্রছায়ায়, ৫০ দালালের নিয়ন্ত্রণে ‘বিআরটিএ’ অফিস ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ প্রায় ৫০ পেশাদার দালাল নিয়ন্ত্রন করছে, বাংলাদেশ রোড ট্রান্স...
25/04/2015
প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা আগামী কাল রবিবার বিকাল ৩.০০ টায় রেডিয়াস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি কোচিং রেডিয়াসের C1-ব্যাচ এর ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ।
আগামী কালের ক্লাসে সকল ভর্তি কৃত ছাত্র ছাত্রীদের থাকার জন্য অনুরুদ করা হলো।
আর যারা ভর্তি হতে ইচ্ছুক সে সকল ছাত্র ছাত্রীরা থাকতে পারবে।
13/04/2015
/www.facebook.com/home.php
এই পেজে সবাইকে লাইক দেয়ার জন্য বলা হচ্ছে
11/04/2015
ঐতিহ্যবাহী রেডিয়াস পলিটেকনিক ভর্তি কোচিং এর উদ্বোধনী ক্লাস আজ বিকাল ৩:০০ টায়. সকল ছাত্র/ছাত্রীদেরকে যতা সময়ে উপস্থিত থাকার জন্য আহব্বান কার হইল.
01/04/2015
গতিবেগ এবং দূরত্ব সম্পর্কিত
শর্টকাট সূত্র
নিয়ম-১: এক ব্যক্তি ঘন্টায় ৪
কি.মি. বেগে চলে কোন স্থানে গেল
এবং ঘন্টায় ৩ কি.মি. বেগে চলে
ফিরে আসল। যাতায়াতে তার গড়
গতিবেগ কত?
উত্তর: গড় গতিবেগ = 2mn/(m+n) =2x4x3/(4+3) = 24/7 km/hr.
নিয়ম-২: এক ব্যক্তি ঘন্টায় ৪০
কি.মি. বেগে ২ ঘন্টা এবং ঘন্টায়
৬০ কি.মি. বেগে আরো ২ ঘন্টা
গাড়ি চালালেন। তার গাড়ির গতিবেগ কত ?
উত্তর: গতিবেগ = মোট অতিক্রান্ত দূরত্ব/ সময় =[(৪০x২)+(৬০x২)]/[২+২] = ২০০/৪ = ৫০ কি.মি./ঘন্টা
01/04/2015
ক্যালকুলেটর ছাড়া অনুপাতের ভাগ
সমস্যা ১: ৪৫০ কে ৫:৪ ভাগে ভাগ করুন।
টেকনিক-: ৪৫০ এর শুন্য বাদ দিন। ৪৫ হবে….তারপর অনুপাতের (৫+৪) করলে ৯ হয়। এখন ৪৫ কে ৯ দিয়ে ভাগ করে ৫ দিয়ে গুন করলে ২৫ হয়।
অপরদিকে, ৪৫ কে ৯ দিয়ে ভাগ করে ৪ দিয়ে গুন করলে হয় ২০। এখন ২৫ এর সাথে একটি শুন্য (০) এবং ২০ এর সাথে একটি শুন্য (০) বসিয়ে দিলেই—
কেল্লাফতে!!!!! উত্তর:-
২৫০:২০০।
সমস্যা ০২: ১০০০ কে ২:৩:৫
অনুপাতে ভাগ করুন
টেকনিক: (সমস্যা:-১ এর মতই)
প্রথমে মনে মনে ১০০০ এর একটি শুন্য রেখে, বাকি দুইটা বাদ দিন। তারপর (২+৩+৫) করলে ১০ হবে। ১০কে ১০ দিয়ে ভাগ,দুই দিয়ে গুন করলে ২ হবে । ১০কে ১০ দিয়ে
ভাগ, তিন দিয়ে গুন করলে ৩হবে । ১০কে ১০ দিয়ে ভাগ,পাঁচ দিয়ে গুন করলে ৫ হবে ।
[ বলে রাখা ভাল, এখানে ১ম ১০ হলো ১০০০থেকে দুটি শুন্য বাদ দেয়া ১০।
আর,২য় ১০ হলো ২+৩+৫ যোগ করা ১০ ]
এখন, ২,৩,৫ এর সাথে দুটি করে শুন্য (০) বসিয়ে দিলেই কাজ শেষ! উত্তর: ২০০:৩০০:৫০০।
20/03/2015
Preposition ব্যবহারে সতর্ক
থাকুন...
√In/At/On এর Confusion→
✔ দিন বা রাতের কোনো সময়ের
আগে at বসে ৷ যেমন at
dawn,at noon,at
midnight.
✔ কিন্তু in the morning, in the afternoon, in the evening হবে ৷
✔ বয়সের আগে at বসে ৷ যেমন at 15, at 20.
✔ দিন তারিখের আগে on বসে যেমন on Friday, on7 May.
✔ মাস এবং বছরের আগে in বসে ৷ যেমন in February, in autumn, in 1971.
20/03/2015
Calculator ছাড়া ম্যাথ করার
Special টেকনিক
সমস্যা ১:- ৭(সাত) এর ৫% কত হবে????
ক) ০.৩০ খ) ০.৩৫
গ) ০.৪০ ঘ) ০.৪৫
আপনি কি এটা ক্যালকুলেটর ছাড়া করতে পারবেন?? না পাড়লে টেকনিক দেখুন-----
# টেকনিক:- ৫*৭= কত?? অবশ্যই ৩৫।তাই উত্তর হবে
খ) ০.৩৫
সমস্যা ২:- ১৫০০ এর ৪০% কত হবে???
ক) ৫০০ খ) ৬০০
গ) ৭০০ ঘ) ৮০০
# টেকনিক: ১৫ কে ৪ দিয়ে গুন দিন। ৬০ হবে ।
[[বলে রাখা ভাল যে, সংখ্যা যতই বড় হোক না কেন। শুন্য বাদ দিয়ে প্রথম দিকের সংখ্যা দিয়ে গুন করবেন] ]
তাহলে, উত্তর: খ) ৬০০ হবে।
সমস্যা ৩:- ১৫০০ এর ৭% কত হবে???
ক) ২০০ খ) ২০৫
গ) ৩০৪ ঘ)১০৫
#টেকনিক :- ১৫ কে ৭ দিয়ে গুন দিন। উত্তর পেয়ে যাবেন।
উত্তর: ঘ) ১০৫।
মনে রাখবেন, ক্যালকুলেটর আগে
আসেনি, Mathematics আগে
আসছে।-------
28/02/2015
সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়বেন কীভাবে
বাড়তি জনসংখ্যার আবাসন সমস্যা নিরসনে নির্মিত বচ্ছে বহুতল ভবন। নিত্য নতুন রাস্তাঘাট, বিমানবন্দর, সেতু, সুড়ঙ্গ, পানি সরবরাব এবং নিস্কাশন ব্যবস্থা, বাধ, পোতাশ্রয়, রেলপথ, ফেরিঘাট, বিদ্যুৎ সরবরাব ব্যবস্থা করার নেপথ্য কারিগর হচ্ছেন একজন সিভিল ইঞ্জিনিয়ার। বিল্ডিং, সড়ক এবং ব্রিজ তৈরির নকশা ও সেই অনুযায়ী কাঠামো তৈরি, কাজ পরিচালনায় গুণগত মান রক্ষা সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ।
কাজের ধরণঃ-
সিভিল ইঞ্জিনিয়ারদের অফিস এবং মাঠ উভয় পর্যায়ে কাজ করতে হয়। চুক্তিকারী এবং পরামর্শক ইঞ্জিনিয়ারদেরকে একই সময়ে বিভিন্ন স্থানে কাজ করতে বয়। তাদেরকে দুর্যোগ প্রশমন এবং ব্যবস্থাপনার মত সংকটময় পরিস্থিতির সমাধানও করতে হয়। নির্মাণ প্রকৌশলীরা তেল রিগস, বহুতল বিশিষ্ট গাড়ি পার্কিং ব্যবস্থা অথবা বাড়ির নকশা এমন ভাবে তৈরি করেনান যাতে নির্মাণ কাঠামোটি যে ভার বহনের জন্যে তৈরি করা হয়েছে তা নিশ্চিৎ করা যায়। নতুন নতুন নির্মাণ সামগ্রী ও কৌশল উদ্ভাবন করে থাকেন।
কাজের ক্ষেত্রঃ-
সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করা শিক্ষার্থী পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, রেলওয়ে, রিয়েল এস্টেট, বিইয়ার্কিকিএ, সিকি করপোরেশন, পৌরসভা, গৃবায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মোবাইল ফোন কোম্পানির টাওয়ার নির্মাণে প্রকৌশলী, এন জি ও তে প্রকল্প প্রকৌশল হিসেবে এবং নিজস্ব নির্মাণ ব্যবসা প্রতিষ্ঠায় শিক্ষার্থীরা ক্যারিয়ার গড়ার সুযোগ আছে। এছাড়া দেশের বাইরে বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ রয়েছে।
আয় কেমনঃ-
চাকরিতে নতুন যোগদান কারীদের বেতন ৩০০০০ বা ৪০০০০ (মাসিক) থেকে শুরু বয়। একটু অভিজ্ঞতা থাকলে ৫০০০০ বা ৯০০০০ (মাসিক) থেকে শুরু হয় এবং ১৫ থেকে ২০ বছরের অভিজ্ঞতা থাকলে মাসে লক্ষাধিক বেতনে চাকরি করতে পারে।
হতে পারেন ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারঃ-
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চালু হওয়া ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর কোর্স আছে। তবে একজন শিক্ষার্থীকে এ কোর্সের ব্যাপারে সর্বোপরি সহযোগিতা করতে পারে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সিটিউট। যোগ্যতা: এ কোর্স করার জন্য একজন শিক্ষার্থীর যা যা প্রয়োজন_ ন্যূনতম এসএসসি পাস (সাধারণ/ভোকেশনাল/দাখিল/সমমান) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি করা হয়। খরচ – ১ লাখ ৩০ হাজার টাকা।
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষাঃ
বিএসসি ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইঞ্জিনিয়ারিং ও পিএইচডি করা যায়।
বিএসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি যোগ্যতাঃ-
এইচএসসি (বিজ্ঞান) বা সমমান। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ ৫.৫০ থাকতে ববে। ‘ও’ লেভেল পরীক্ষার্থীর ক্ষেত্রে কমপক্ষে ২টি বিষয়ে উর্ত্তীর্ণ হতে হবে। অথবা ডিপ্লোমা-ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ( বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে) কমপক্ষে জিপিএ ২.২৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। তবে বুয়েট, কুয়েট, এবং রুয়েটে ভর্তি হয়ে হলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫ এর স্কেলের কমপক্ষে জিপিএ ৪.০ পেয়ে উর্ত্তীর্ণ হতে হবে। খরচ- ৩- ৫ লাখ টাকা।
দেশের বাইরে পড়তেঃ-
ইউক্রেন, চীন, রাশিয়া সহ অনেক দেশে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চ শিক্ষা নেবার সুযোগ আছে।