Fazlul Huq Muslim Hall Alumni, DU.

Fazlul Huq Muslim Hall Alumni, DU.

Share

The Virtual Place for FH Hall Alumni

Recent 03/05/2014

Just after rain ....

Recent 03/05/2014
Photos 30/04/2014
14/09/2013

আমাদের দেশ থেকে যারা লেখাপড়া করতে বিদেশে গিয়ে সেখানে থেকে যায় তাদেরকে আসলে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগ কখনও ভুলতে পারে না যে তারা এই দরিদ্র দেশটির মূল্যবান সম্পদ ব্যবহার করে লেখাপড়া করেছে, প্রতিদানে তারা দেশকে কিছু দেয়নি। দরিদ্র দেশে প্রায় বিনামূল্যে পাওয়া শিক্ষাটুকু ব্যবহার করে আমেরিকাকে (বা সে রকম কোনো একটা দেশকে) সেবা করে যাচ্ছে। সে জন্যে তাদের ভেতর একটা অপরাধবোধ কাজ করে। তারা সব সময়েই দেশের ঋণটুকু শোধ করার জন্যে নানাভাবে চেষ্টা করে।

আরেক ভাগ মানুষ এই অপরাধবোধ থেকে বের হবার জন্যে অত্যন্ত বিচিত্র একটা উপায় খুঁজে বের করেছে, সেটা হচ্ছে সবকিছুর জন্যে নিজের দেশটিকেই দায়ী করা। তারা প্রতিমূহূর্তে দেশকে গালাগাল দেয়। তারা বড় গলায় সবাইকে জানিয়ে দেয় এই পোড়া দেশে জ্ঞান-বিজ্ঞান-গবেষণার সুযোগ নেই, তাদের মেধা কিংবা প্রতিভা ব্যবহারের সুযোগ নেই, এই দেশে জন্ম হওয়াটাই অনেক বড় ভুল হয়েছিল। এখন আমেরিকাতে আসন গেড়ে সেই ভুল সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে।

নিজের দেশটি কীভাবে রসাতলে যাচ্ছে তার সমস্ত পরিসংখ্যান তাদের নখদর্পণে। দেশের অবিবেচক মানুষ কীভাবে রাজনীতি করে, হরতাল দিয়ে, সন্ত্রাস করে দুর্নীতি করে পুরো দেশটাকে ডুবিয়ে দিচ্ছে– সেটা তারা শুধু নিজেদের মাঝে নয় বাইরের সবার সঙ্গেও আলোচনা করে সময় কাটায়।
------------------ড. মুহম্মদ জাফর ইকবাল

30/08/2013

গরু কহে হাম্বা
লুৎফর রহমান রিটন

গরু কহে, হাম্বা—
হে মানুষ তুমি আর কতো নিচে নাম্‌বা?

আমি বলি—চুপ রে
ফের বাজে বকলেই কান নেবো উপড়ে!
ভেঙে দেবো শিঙটি
শিঙহীন গরু মানে ইঙটি ও টিঙটি!

গরু কহে—ভাই রে
দুনিয়ায় সত্যের জানি ভাত নাই রে।
হানাহানি মারামারি মানুষের ধর্মে
লজ্জিত হয়ে পড়ি মানুষের কর্মে!

গরুগুলো কোনোদিন মারে কোনো গরুকে?
মারে না রে মারে না।
অথচ মানুষ দ্যাখ্‌ মানুষকে ছাড়ে না।
মানুষের হাতে খুন মানুষেরা নিত্য
(‘সৃষ্টির সেরা জীব’—গদোগদো চিত্ত!)
মানুষের হাতে শেষ মানুষের বংশ
মানুষেরই হাতে হবে পৃথিবীটা ধ্বংস।
তাই বলি হাম্বা—
ও মানুষ তুমি আর কতো নিচে নাম্‌বা?

Recent 21/07/2013

Fazlul Huq Muslim Hall

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Fazlul Huq Muslim Hall, University Of Dhaka
Dhaka
1000