09/08/2024
MLM Academy of Bangladesh
We r a institution who is best known for offering awarding body accredited courses for anyone who wishes to take their professional life to the next level.
09/08/2024
30/06/2024
আমি ফুটপাতে বসে এক কাপ চা খেয়ে দেখেছি, দাম ৮ টাকা
ঠিক একই চা ফুটপাতের পাশের একটা দোকানের চেয়ারে বসে খেয়েও দেখেছি, দাম ১৫ টাকা চেয়ে নিলো।
এবার একটা রেস্টুরেন্টের মেন্যু কার্ডে চোখ দিলাম, সেখানে ৫ এর পাশে একটা ০ জুড়ে দিয়ে দাম লেখা চায়ের দাম ৫০ টাকা।
আমি বুঝতে পারলাম জিনিস এক হওয়া শর্তেও স্থানভেদে তার মূল্য ভিন্ন ভিন্ন।আমি বুঝতে পারলাম কোনো একটা স্থানে কিংবা কোনো একটা নির্দিষ্ট কারো কাছে যদি আমাদের নিজেকে কখনো মূল্যহীন মনে হয়, তবে এর মানে এই না যে আমরা সত্যিই মূল্যহীন, হতে পারে আপনার স্থানটা সঠিক নয়। সবাই আপনাকে পছন্দ করবে না এবং আপনি সবার মত হবেন এ দুটো হওয়ার চেষ্টার কাজই বোকামি।
তাই নিজেকে কখনো পরিবর্তন করবেন না, বরং কারো কাছে অবহেলিত হতে হতে ভেঙে পরলে ওই স্থানটা ত্যাগ করুন, দেখবেন আপনি ভারী মূল্যবান।
26/05/2024
🌿Network Marketing এ সফল/ব্যর্থ হওয়ার কতিপয় গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট।
👉নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস্ঃ
১।কোম্পানির বিজনেস প্ল্যান
ধৈর্য্যর সাথে বুঝুন এবং পুরোপুরি নিজের মধ্যে ধারণ করুন।
২। সঠিকভাবে/প্রতিনিয়ত কাজটি করার সিদ্ধান্ত নিন, এবং শত বাধা-বিপত্তিকে অগ্রাহ্য করে স্বপ্ন ও বিশ্বাসকে সাথে নিয়ে সামনে এগিয়ে যান।
৩। সবোর্চ্চ সফলতা না আসা পর্যন্ত (Company)এর সাথে লেগে থাকবেন সে বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হোন।
৪। একজন অভিজ্ঞ এবং NWM এ স্বশিক্ষিত সৎ মেন্টর নির্বাচন করুন, এবং তাকে শতভাগ অনুসরণ করুন।
এবং অন্য গ্রুপের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখুন।
৫। সবোর্চ্চ সন্মান এর সাথে- মেন্টরকে আপনার Success Line-লাইন এর সাথে পরিচয় করিয়ে দিন, এবং উনি NWM/DS অনেক অভিজ্ঞতা সম্পন্ন সেটি তাকে অবহিত করুন।
৬।মেন্টরের সময়ের গুরুত্ব সম্পর্কেও Success Line-কে অবহিত করুন।
৭। মেন্টর এর দেয়া Business প্লান অনেক গুরুত্বপূর্ণ, সেটি অনুসরণ করে অনেকেই সফল।
সে বিষয়টি Success Line-কে পূর্ব থেকেই ধারনা দিয়ে রাখুন।
৮। মেন্টরের দেয়া নির্দেশনা গুলো বাস্তবায়নে সততা ও বিশ্বাস নিয়ে এগিয়ে যান কেননা তিনি ঠিক ছায়ার মতো সর্বদা আপনার পাশেই থাকেন।
৯। কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যেখানেই ভুল হবে, মেন্টরের পরামর্শ নিন ও সঠিকভাবে সমাধান করুন।
১০। আপনার প্রয়োজনীয় সকল বিষয়ে সঠিক সমাধান এর জন্য- সবোর্চ্চ শ্রদ্ধা ও সন্মান প্রদর্শন করে,মেন্টরের মনের গহীনে স্থান করে নিন, যেন সবকিছুতেই উনি (Mentor) আপনার মতো(Success Line)কে ফিল করে।
কাজের ক্ষেত্রে আপনি সাথে না থাকলে (প্রিয় কেউ সাথে নেই) এমনটি যেনো অনুভব করেন।
শ্রদ্ধা এবং ভালোবাসার সর্বোচ্চ শক্তি দিয়ে-(Mentor) এর মনের ভেতর স্থান করে নিন।
👉নিজস্ব হিংসা বা বিদ্বেষের কারণে, মেন্টরিং আপলাইনকে ডি- মার্কেটিং করা ও নিজস্ব নেতিবাচক চিন্তার কুফল সমূহঃ
১। আপনার ডাউনলাইন উক্ত মেন্টরের কথা শুনতে/মানতে চাইবেন না।
২। মেন্টর কে দেখলেই প্রতিদ্বন্দ্বী বা শত্রু ভাববে।
৩। মেন্টর কোন ব্যবসায়িক সু- পরামর্শ দিলে,সেটি গ্রহণ করবে না।
৪। এভাবে চলতে চলতে একসময় আপনি "ডাউনলাইন" শূন্য হয়ে যাবেন এবং বিজনেস থেকে সহসাই ঝরে পড়বেন।
৫। অতি লোভ, প্রয়োজনের অতিরিক্ত প্রত্যাশা (আপলাইন) এর নীকট থাকলে ও আপনি (Network Marketing Platform)থেকে খুব অল্প সময়ের মধ্যেই ঝরে যাবেন।
৬। ব্যবসায়ী ক্ষেত্রে কোন ঝামেলা হলে-সেটি আপনি কখনোই একা সমাধান করতে পারবেন না, এক্ষেত্রে আপনার অভিভাবক প্রয়োজন হবে, সুতরাং নিজের এবং আপনার "সাকসেস লাইন" এর উন্নতির জন্য (মেন্টরের) সাথে সর্বোচ্চ সুসম্পর্ক বজায় রাখুন।
৭। আপনি কাজ করবেন শুধুই আপনার নিজের জন্য।
আপনি কাজ করলে আপলাইন সফল হয়ে যাবে, এ ধরনের নেতিবাচক মানসিকতা মন থেকে পরিহার করুন, নচেৎ NWM থেকে ঝরে পরবেন।
৮। যিনি NWM এ অভিজ্ঞ যানেন এবং কিভাবে কাজটি করতে হয় সেটি বুঝেন,
তিনি নতুন রাস্তা তৈরি করে নেবেন এবং ফোকাস থেকে আপনাকে দূরে সরিয়ে দেবেন।
"তখন আপনার Brain এ ধারণ করা নেতিবাচক চিন্তাভাবনা গুলো-আপনাকে ব্যর্থতার সর্বনিম্ন স্তরে নামিয়ে দিবে, এবং সফলতার পথ থেকে দূরে সরে যেতে বাধ্য করবে।
ফেসবুক এর বিভিন্ন পোস্ট+ পেজ+ কমেন্ট থেকে পাওয়া নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসারত ৪৯টি প্রতিষ্ঠান।
ARK Private Ltd.
Bio blue Ltd
Bright Future Pvt. Ltd.
BSN Glqbal Ltd
Daehsan ( Bangladesh) Pvt. Ltd
Dream world wide Ltd.
Excellent world agro food & cosmetics Ltd.
Ergon pharmaceuticals Ltd.
Envisionary life Bangladesh Ltd.
Ergon pharmaceuticals Ltd
Fohoway Bangladesh Ltd.
Forever living products BD . Ltd
Freedom 71 Ltd
Green bangla International LTD.
Genuine Global Ltd.
Golden Days manufacturing & Marketing Ltd
Green bangla International LTD.
Health green world BD Ltd.
Healthy Living Pvt. Ltd.
H Z S International. BD. Co, Ltd
Index Laboratoris Ltd.
Infinity marketing ltd
Moringo Organics Ltd
Mingle Limited.
MXN modern herbal food Ltd.
My Style International Ltd.
Max one international Pvt . Ltd
Magnessa BD. Ltd
Norland International BD.Co. Ltd
Next product Ltd.
Neo life global Ltd
Nuverus nutrition Ltd
One more International Ltd.
Opulent International Private Ltd
Prife International Ltd.
Reature organics Pvt. Ltd
Shadin nutric Ltd.
Sheba Online Bangladesh Ltd.
Royal good company Ltd
Lead Core Bangladesh Ltd.
Luminous world Ltd.
Swisderm global Ltd
The liven global Ltd
Tianshi ( Bangladesh ) Co. Ltd
Victory 2023 Bangladesh Ltd.
Win Point Bangladesh Ltd.
Wellness Agro Food & Cosmetics LTD.
World mission 21 Ltd.
Yesworld Consortium Ltd
**মানসিক ভাবে ভালো থাকার উপায়**
গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নি। গাধাও মোট বয় না, ধোপারা এককালে জোর করে কাজটি করাতো। হিসেব মত সিংহীও দুধ দেয়, সিংহও ওজন বইতে সক্ষম। কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে।
ওই জন্য একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়। এই দুটো প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে সেটা অপমান করা। কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টে গর্ববোধ করবে। সেই সিংহ, যে আজ অবধি মানুষের উপকার করল না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা। উপকারী গাধা হচ্ছে হাসির বস্তু।
অতিরিক্ত ভালো হওয়ার সমস্যাই এটা। অতিরিক্ত ভালো মানুষরা কারোর কাছে গুরুত্ব পায় না। তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারোর ক্রমাগত উপকার করতে থাকো, আঘাতের পর আঘাত সহ্য করেও হাসিমুখে কাউকে ভালোবাসতে থাকো, তুমি তার চোখে 'গাধা' ছাড়া আর কিছুই হবে না। যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা। কারুর কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মত হতেই হয় ।
মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যায়। যাকাত দিবেন বলে কথা দিয়েও হয়তো কয়েকজনকে দেন নাই অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না।
নিরেট সত্যটি হচ্ছে-অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ্য জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত।
আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় :
দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০% অব্যবহৃতই থেকে যায়।
মাদক ব্যাবসা করতো বা করে বা ভালো হয়ে গিয়েছে এমন বন্ধু বা পরিচিত কাউকে কখন ও বিশ্বাস করবেন না । এরা বেইমানী করবেই কারনে অকারনে ।
একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না।
প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না।
কারো কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোনদিনই পরা হয়ে উঠে না।
সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের ৭০% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না। এমনকি বেঁচে থাকতেই আপনার অর্থের প্রাচুর্যে বেড়ে ওঠা মানুষগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে ছুড়ে আসতে পারে। তাই বেঁচে থাকতেই ১০০% এর সুরক্ষা এবং পূর্ণ সদ্ব্যবহার করাই শ্রেয়।
করণীয় কী ?
১) অসুস্থ না হলেও মেডিকেল চেকআপ করুন।
২) অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না।
৩) মানুষকে ক্ষমা করে দিন।
৪) রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন কেউ-ই রগচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে-আবডালে পাগলা বলে ডাকে।
৫) পিপাসার্ত না হলেও পানি পান করুন।
৬) সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়।
৭) যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন, জীবনসঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন, হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খান। আর তাকে বুঝতে দিন, সেই আপনার সবচেয়ে আপন। কারণ, আপনার সবরকম দুঃসময়ে সেই পাশে থাকে বা থাকবে।
৮) ক্ষমতাধর হলেও বিনয়ী হোন।
৯) আর্থিক সঙ্গতি থাকলে আর সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে নিজের দেশ এমনকি ভিন্নদেশকে দেখতে বেড়িয়ে পড়ুন। দান করুন ।
১০) ধনী না হলেও তৃপ্ত থাকুন।
১১) মাঝে মাঝে ভোরের সূর্যোদয় ,রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। বৃষ্টির পানিতে বছরে একবার হলেও ভিজবেন। আর দিনে ১০ মিনিট হলেও শরীরে রোদ লাগাবেন।
১২) মহাব্যস্ত থাকলেও নিয়মিত ব্যায়াম করুন আর ৩০ মিনিট হাঁটুন। আর মহান সৃষ্টিকর্তাকে নিয়মিত পাঁচ ওয়াক্ত স্মরণ করুন। মিথ্যা ত্যাগ করুন ।
১৩.সর্বদা হাসিখুশি থাকুন। সুযোগ পেলেই কৌতুক পড়বেন। পরিবারের সবার সঙ্গে মজার ঘটনাগুলো শেয়ার করবেন। মাঝে মাঝে প্রাণবন্ত ভাবে হাসবেন।
১৪) সবার সাথে মিশবেন ছোটো বড় ভাববেন না।
--------------
(লেখাটি "WORLD MENTAL HEALTH DAY"
উপলক্ষে প্রকাশিত জার্নাল থেকে নেয়া , কিছুটা পরিমার্জিত)
14/04/2024
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন
10/04/2024
ঈদের আনন্দ ভাগাভাগির মাধ্যমে খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে, ঈদ মোবারক
26/03/2024
ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে টাকা ইনকামের পাশাপাশি আপনার আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে যা আপনি উপভোগ করতে পারবেন।
১/ সময়ের স্বাধীনতা ।
২/ অর্থনৈতিক স্বাধীনতা
৩/ বিভিন্ন দেশে নিজে ও ফ্যামিলি সহ ভ্রমণের সুযোগ।
৪/ হাজার হাজার মানুষকে শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও সামাজিক ভাবে ও সুস্থভাবে বেঁচে থাকতে হেল্প করা।
৫/হাজার হাজার মানুষের সাথে পরিচয়।
৬/অবসর সময়কে কাজে লাগানো।
৭/বর্তমানে ও বৃদ্ধ বয়সে আড্ডা দেওয়ার জন্য হাজার হাজার বন্ধু পাবেন।
৮/বিভিন্ন দেশের মানুষের সাথে সম্পর্ক উন্নয়ন করার মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ।
৯/সরকারি কোষাগরে প্রচুর পরিমাণ ইনকাম ট্যাক্স দেওয়া।
১০/নিজের ও ফ্যামিলির জন্য অ্যাসেট তৈরি করা যা পেনশনের মত জেনারেশন টু জেনারেশন ভোগ করতে পারবে।
১১/নিজেই নিজের বস হিসেবে স্বাধীন ভাবে কোন প্যারা ছাড়া নিজের ব্যাবসা নিজে করা ।
১২/ প্রতিনিয়ত ট্রেনিংয়ে অংশগ্রহণ করার মাধ্যমে নিজের আত্মউন্নয়ন করা।
১৩/ বেকারত্বের অভিশাপ থেকে জনগন ও সরকারকে সহযোগিতা করা।
১৪/ স্বল্প আয়ের মানুষকে অধিক আয়ের ব্যবস্থা করে দেওয়া।
১৫/ সর্বোপরি নিজে ও নিজের পরিবারকে
ক)শারীরিক,
খ)মানসিক,
গ)সামাজিক ও
ঘ)অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করে সুখী জীবনযাপন করা।
12/03/2024
রমজানুল মোবারক সবাইকে
08/03/2024
সকল নারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা
সিংহ হচ্ছে বনের রাজা এবং শক্তিশালী হিংস্র প্রাণী। কিন্তু সিংহের জীবনে এমন একটি পর্যায় আসে, যখন সিংহ শিকার করতে পারেনা। নিজেকে আত্মরক্ষা করতে পারে না। সিংহ শরীরে যতক্ষণ শক্তি থাকে ততক্ষণ গর্জন করে নিজেকে আত্মরক্ষা করার চেষ্টা করে, কিন্তু একটা সময়ে গর্জন করার ক্ষমতা চলে যায়, ঠিক তখন হায়েনার দল এসে চারিদিক দিয়ে সিংহকে ঘিরে ধরে। তারপর সব হায়েনারা একসাথে সিংহের উপর ঝাঁপিয়ে পড়ে সিংহ জীবিত থাকা অবস্থায় কামড়িয়ে মাংস খাওয়া শুরু করে এবং একটা পর্যায় সিংহ মৃত্যুবরণ করে।
জীবন সংক্ষিপ্ত। সিংহের জীবনে যা ঘটে আমাদের মানুষের জীবনেও একই ঘটনা ঘটে। আমরা সব সময় শক্তিশালী থাকবো না। আমরা চিরকাল তরুণ থাকবো না। আমরা সবসময় শীর্ষে থাকবো না। মনে রাখতে হবে, যতক্ষণ সৃষ্টিকর্তা এবং জীবন আমাদের সুযোগ দেয় আমাদেরকে নম্র ভদ্র হতে হবে। নিজের ভেতর থেকে অহংকারকে মুছে ফেলতে হবে। আমাদের প্রত্যেকে জীবনে এমন একটা সময় আসবে যখন আমরা উপলব্ধি করতে পারব আমরা যা বপন করি, তার ফল আমরা পাই সেটা ভালো হোক বা মন্দ হোক।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka
1212