Sism: Somi Institute of Stock Market

Sism: Somi Institute of Stock Market বিনিয়োগ শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে SISM এর ক্ষুদ্র প্রয়াস।

01/09/2025

মর্নিং কল (০১.০৯.২০২৫)

নিজের প্রয়োজনের পাশাপাশি বিপদ-আপদ সামাল দিতে ধারদেনা করে দেশের অনেক পরিবার। একেক জনের প্রয়োজন একেক ধরনের। কেউ বিপাকে পড়লে সংসারের খরচ চালাতে ঋণ নেয়। বাড়ি বানানো কিংবা মেরামত করায় অনেকে ঋণ নিয়ে থাকে। আবার কেউ সন্তানের শিক্ষার খরচ কিংবা ব্যবসায় বিনিয়োগের জন্য ঋণ নেয়। তুমি কি কারণে ঋণ করে থাকো? নাকি তুমি ঋণ থেকে দূরে থাকতেই ভালোবাসো?

24/08/2025

মর্নিং কল (২৪.০৮.২০২৫)

ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের মন্তব্যে শুক্রবার বিশ্ববাজারে ডলারের দাম কমেছে। সেপ্টেম্বরে নীতি সুদহার কমতে পারে বলে তিনি ইঙ্গিত দিলেও স্পষ্ট প্রতিশ্রুতি দেননি। তারপরও ডলারের দামে প্রভাব পড়েছে।

বাংলাদেশে এর প্রভাব কি হতে পারে বলে তুমি মনে কর?

13/08/2025

মর্নিং কল (১৩.০৮.২০২৫)

২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৫ বিলিয়ন ডলার যা ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১৬.৫ শতাংশ বেশী। এই লক্ষ্যমাত্রা কি অর্জন করা সম্ভব হবে? যদি হতে হয় তাহলে টেক্সটাইল সেক্টরের উপর কি পরিমাণ নির্ভর করতে হবে?

12/08/2025

মর্নিং কল (১২.০৮.২০২৫)

অনেক বছর পর এবারই প্রথমবারের মতো পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা– বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্দিষ্ট শেয়ার কেনা বা বিক্রি না করার জন্য অংশীজনদের ফোন করছে না। বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর—এটাই সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন।

তুমিও কি তাই মনে কর?

10/08/2025

মর্নিং কল (১০.০৮.২০২৫)

২ কোটি ডলারের জাপানি বিনিয়োগ চুক্তিতে লাইফলাইন পাচ্ছে বেক্সিমকো টেক্সটাইল। এটি কি সত্যই ঘটবে? তুমি কি মনে কর?

07/08/2025

মর্নিং কল(০৭.০৮.২০২৫)

বেশি সুদ ও ফেরতের নিশ্চয়তার কারণে ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দ্রুত বাড়ছে। বছর দুয়েক আগেও ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের বাইরে বিল-বন্ডে বিনিয়োগকারী পাওয়া যেত না। গত জুন শেষে সরকারি এ উপাদানে ব্যক্তি, করপোরেট বডি, প্রভিডেন্ট, পেনশন ফান্ডের বিনিয়োগ দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ১৫৯ কোটি টাকা। ২০২৩ সালের জুন শেষে যা ছিল মাত্র ২৩ হাজার ১১৫ কোটি টাকা। গত দুই বছরে বেড়ে প্রায় পাঁচ গুণ হয়েছে।

বিষয়টিকে তুমি কিভাবে দেখছ?

06/08/2025

মর্নিং কল (০৬.০৮.২০২৫)

কয়েক মাসের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুল্ক আলোচনায় সাফল্য পেল বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ১ আগস্ট বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক কমিয়েছে। সরকারি-বেসরকারি অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঢাকা একটি আকর্ষণীয় প্যাকেজ প্রস্তাব উপস্থাপন করলে তৃতীয় দফার ফলপ্রসূ আলোচনার পর এই সাফল্য আসে।

বিষয়টিকে তুমি কিভাবে দেখছ?

04/08/2025

মর্নিং কল (০৪.০৮.২০২৫)

এগারো মাস পর ঢাকার শেয়ারবাজার ডিএসইতে মোট শেয়ার কেনাবেচার পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এই ধারা কি কন্টিনিউ করবে নাকি ঝলক দেখিয়ে হারিয়ে যাবে?

03/08/2025

মর্নিং কল (০৩.০৮.২০২৫)

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বেসরকারি আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান ও তাঁর ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ ও আইএফআইসি ইনভেস্টমেন্টসের সাবেক প্রধান নির্বাহী ইমরান আহমেদকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত করা হয়েছে।

এরূপ সিদ্ধান্ত কিভাবে আগামী দিনের বাজার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে বলে তুমি মনে কর?

28/07/2025

মর্নিং কল (২৮.০৭.২০২৫)

বাজারের ধারাবাহিক পজিটিভ উত্থানকে তুমি কিভাবে মুল্যায়ন করছ?

27/07/2025

মর্নিং কল (২৭.০৭.২০২৫)

বিনিয়োগ খরার মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে সর্বনিম্ন পর্যায়ে এসেছে। গত জুন শেষে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ৪ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে গত ২২ বছরের যে তথ্য রয়েছে, এ প্রবৃদ্ধি তার মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ফেব্রুয়ারিতে একবার প্রবৃদ্ধি ৬ দশমিক ৮২ শতাংশে নেমেছিল। এর আগে করোনা অতিমারির মধ্যেও বেসরকারি খাতের প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশের ওপরে ছিল। এ রকম অবস্থার মধ্যে আগামী ৩১ জুলাই চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

এবারের মুদ্রানীতি কেমন হতে পারে বলে তুমি মনে কর?

24/07/2025

মর্নিং কল (২৪.০৭.২০২৫০

স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্‌করণ (ডিমিউচুয়ালাইজেশন) কর্মসূচি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউস মালিকদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এই দাবি জানিয়ে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরীর কাছে চিঠি দিয়েছে সংগঠনটি।
বিষয়টিকে তুমি কিভাবে দেখছ?

Address

Gulshan/1
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sism: Somi Institute of Stock Market posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sism: Somi Institute of Stock Market:

Shortcuts

Share