Mohammadpur Government High School - মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Mohammadpur Government High School - মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়

Mohammadpur Government High School - মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় Mohammadpur Government High School ( Bengali : মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়) is a school located in Mohammadpur , Dhaka , Bangladesh.

It is a public educational institution located at Humayun Road. History

The school was established in 1967 and follows the national curriculum in Bengali medium.

BNCC TEAM (29-01-25)Mohammadpur Government High School Annual Sports Day 2025
23/08/2026

BNCC TEAM (29-01-25)

Mohammadpur Government High School Annual Sports Day 2025

মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে বিএনসিসি ক্যাডেটদের র‍্যাঙ্ক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতঢাকা, ১৯ আগস্ট ২০২৬ : বাংলাদেশ ন...
19/08/2026

মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে বিএনসিসি ক্যাডেটদের র‍্যাঙ্ক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকা, ১৯ আগস্ট ২০২৬ :

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় ইউনিটের ক্যাডেটদের মধ্যে আনন্দঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে ‘র‍্যাঙ্ক প্রদান অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ক্যাডেটদের কঠোর পরিশ্রম, দক্ষতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ক্যাডেটদের র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের বিএনসিসি ইউনিটের টিইউও (TUO) জনাব শাহপরান শরীফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত ক্যাডেটদের র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। ক্যাডেট মো. সিয়ামকে কর্পোরাল র‍্যাঙ্কের ব্যাজ পরিয়ে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব ওবায়দুর রহমান। ক্যাডেট আফিফুন নবীকে কর্পোরাল র‍্যাঙ্কের ব্যাজ পরিয়ে দেন মোহাম্মদপুর থানা শিক্ষা অফিসার জনাব রাজু আহমেদ। পরিশেষে, অনুষ্ঠানের সভাপতি ও মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আনোয়ার হোসেন ক্যাডেট তাহসিনুর রশীদকে সার্জেন্ট র‍্যাঙ্কের ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে দেশ ও জাতি গঠনে বিএনসিসির অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। তাঁরা ক্যাডেটদের দেশপ্রেম, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন্ড অফিসার হিসেবে দেশের সেবায় আত্মনিয়োগের জন্য ক্যাডেটদের বিশেষভাবে অনুপ্রাণিত ও উৎসাহিত করেন।

গৌরবময় এ অনুষ্ঠানে রমনা রেজিমেন্টের সম্মানিত বিএনসিসি স্টাফবৃন্দ এবং মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরা সবাই প্রাক্তন ছাত্র, ক্লাস ফাঁকি দিয়ে পালাচ্ছে, ছবিটি অনেক বছর আগে তুলেছিল কেও, সেখান থেকে আমরা সংগ্রহ করেছি...
14/08/2026

এরা সবাই প্রাক্তন ছাত্র, ক্লাস ফাঁকি দিয়ে পালাচ্ছে, ছবিটি অনেক বছর আগে তুলেছিল কেও, সেখান থেকে আমরা সংগ্রহ করেছি...

Teacher's Room ● মনে পড়ে ??
08/08/2026

Teacher's Room ● মনে পড়ে ??

চেনা যায় ?নূর ভাই, বেল্লাল ভাই...
05/08/2026

চেনা যায় ?

নূর ভাই, বেল্লাল ভাই...

আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত "রাইজিং স্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৬" প্রোগ্রামে বিভিন্ন স্কুল অংশগ্র...
31/07/2026

আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত "রাইজিং স্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৬" প্রোগ্রামে বিভিন্ন স্কুল অংশগ্রহণ করে। তন্মধ্যে সরকারি জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় বনাম মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় এর মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই ফাইনাল খেলায় সরকারি জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় কে ২-০ গোলে পরাজিত করে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

এই টুর্নামেন্টে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষে দুইজন ছাত্র বিশেষ ভূমিকা পালন করে।

একজন টুর্নামেন্টের সেরা গোলকিপার-মো:সামিউল ইসলাম (সিয়াম) এবং অন্যজন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা মো:তুহিন উদ্দিন।

শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪থানা পর্যায়ে ক্রিকেটে লালমাটিয়া বালক উচ্চ বিদ্যালয়কে হারিয়ে মোহাম্মাদপুর সরকারি উচ...
25/07/2026

শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪

থানা পর্যায়ে ক্রিকেটে লালমাটিয়া বালক উচ্চ বিদ্যালয়কে হারিয়ে মোহাম্মাদপুর সরকারি উচ্চ বিদ্যালয় জয়লাভ করেছিল।

Address

Humayun Road, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Mohammadpur Government High School - মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category