19/07/2026
Aujourd’hui, dimanche 19 juillet 2026, un atelier s’est tenu à l’Institut des langues modernes, organisé par le Club de français de l’Université de Dhaka (DUFC) en collaboration avec le Center for Science, Technology, Policy and Diplomacy (CSTPD).
Le professeur Mohammad Absar Kamal, directeur de l’Institut des langues modernes, était l’invité d’honneur. Shahriar Hossain Shagor, fondateur d’Orbit 64 et de NextGen Doctors, est intervenu sur le thème : « Maîtriser la culture, la communication, les compétences et la diplomatie ».
Cette formation a été particulièrement bénéfique pour les étudiants, en leur permettant de développer des compétences essentielles pour leur future carrière, de mieux comprendre les opportunités de bourses d’études et de mobilité internationale, ainsi que de renforcer leur intelligence émotionnelle, leur image de marque personnelle (personal branding) et leurs compétences en communication. Des certificats ont été remis aux participants à la fin de l'atelier.
Le président, Asifur Rahman Bhuyian; le secrétaire général, S M Anik; ainsi que d’autres membres du Club de français de l’Université de Dhaka étaient également présents à cette occasion.
Nous remercions chaleureusement Tanvir Rahaman, notre Secrétaire à l'organisation, pour son engagement et l’excellente organisation de cet atelier enrichissant au profit des étudiants de l’IML.
Traduction en bengali:
আজ, রবিবার ১৯ জুলাই ২০২৬, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেঞ্চ ক্লাব (DUFC) এবং সেন্টার ফর সায়েন্স, টেকনোলজি, পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি (CSTPD)-এর যৌথ উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া Orbit 64 এবং NextGen Doctors-এর প্রতিষ্ঠাতা, শাহরিয়ার হোসেন সাগর "সংস্কৃতি, যোগাযোগ, দক্ষতা ও কূটনীতি আয়ত্ত করা" শীর্ষক বিষয়ে বক্তব্য প্রদান করেন।
এই প্রশিক্ষণটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ ছিল। এর মাধ্যমে তারা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন, উচ্চশিক্ষার বৃত্তি ও আন্তর্জাতিক সুযোগ সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ, পাশাপাশি আবেগীয় বুদ্ধিমত্তা (Emotional Intelligence), ব্যক্তিগত ব্র্যান্ডিং (Personal Branding) এবং যোগাযোগ দক্ষতা উন্নয়নের সুযোগ পেয়েছেন। কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেঞ্চ ক্লাবের সভাপতি, আসিফুর রহমান ভূইয়া; সাধারণ সম্পাদক, এস এম অনিক এবং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য এই সমৃদ্ধ কর্মশালার সফল আয়োজন ও সার্বিক সমন্বয়ের জন্য আমরা ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানভীর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই।