BD Euro Path

BD Euro Path Global Consultancy & Support Services

একটি স্বপ্নের পেছনে কিছু অদৃশ্য ত্যাগ থাকে…শূন্য থেকে একটি স্বপ্নকে বাস্তবে দাঁড় করানো কখনোই সহজ নয়। এর পেছনে থাকে অসংখ্...
12/09/2026

একটি স্বপ্নের পেছনে কিছু অদৃশ্য ত্যাগ থাকে…

শূন্য থেকে একটি স্বপ্নকে বাস্তবে দাঁড় করানো কখনোই সহজ নয়। এর পেছনে থাকে অসংখ্য নির্ঘুম রাত, অনিশ্চয়তা, মানসিক চাপ, ব্যর্থতা, আবার নতুন করে উঠে দাঁড়ানোর চেষ্টা। BD EURO PATH আমার কাছে শুধু একটি প্রতিষ্ঠানের নাম নয়—এটি আমার স্বপ্ন, আমার পরিশ্রম এবং জীবনের একটি বড় অংশ।

এই পথচলায় আমি হয়তো সামনে থেকে লড়াই করছি, কিন্তু শত মাইল দূরে থেকেও আমার এই লড়াইকে নিজের করে নিয়েছে আমার স্ত্রী জেরিন। ❤️

আজ ছবিতে থাকা BD EURO PATH-এর লোগো প্রিন্ট করা এই দুটি টি-শার্টও ও নিজের উদ্যোগে তৈরি করে আমার জন্য পাঠিয়েছে। কারও কাছে হয়তো এগুলো শুধুই দুটি টি-শার্ট; কিন্তু আমার কাছে এগুলো তার ভালোবাসা, বিশ্বাস আর নীরব সমর্থনের প্রতীক। যেন দূর থেকে সে বলছে—
“তুমি একা নও, আমি তোমার স্বপ্নের পাশেই আছি।”
কাজের চাপ, দুশ্চিন্তা আর মানসিক ক্লান্তিতে কখনো কখনো হয়তো নিজের অজান্তেই তার সঙ্গে খারাপ আচরণ করে ফেলি, ঠিকমতো সময় দিতে পারি না। কিন্তু যেটা হয়তো সবসময় বলা হয়ে ওঠে না—তার প্রতি আমার ভালোবাসা, সম্মান আর কৃতজ্ঞতা কোনো ব্যস্ততাই কখনো কমাতে পারেনি।

আর এই পথচলার সবচেয়ে কষ্টের জায়গা আমার দুই বছরের ছোট্ট মেয়ে—আমার প্রথম সন্তান।
প্রায় চার-পাঁচ মাস হয়ে গেছে তাকে কোলে নিতে পারি না, সামনে থেকে দেখতে পারি না। ফোনের ওপাশ থেকে যখন ছোট্ট কণ্ঠে “বাবা, বাবা” বলে ডাকে, তখন পৃথিবীর সব ব্যস্ততাই যেন এক মুহূর্তের জন্য অর্থহীন মনে হয়। অথচ কাজের চাপ আর দায়িত্বের কারণে কখনো কখনো সেই ফোনটাও সময়মতো ধরা হয়ে ওঠে না।

একজন বাবা হিসেবে এর চেয়ে কষ্টের অনুভূতি খুব কমই আছে। বুকের ভেতরটা ভারী হয়ে আসে, কিন্তু কিছু স্বপ্নের জন্য কখনো কখনো আজকের সুখটুকু বিসর্জন দিতে হয়—এই আশায় যে, একদিন এই ত্যাগগুলোই তাদের জন্য একটি সুন্দর আগামী তৈরি করবে।

BD EURO PATH নিয়েও একটি কথা বলতে চাই।
নতুন কোনো প্রতিষ্ঠান দেখলে অনেকের মনে স্বাভাবিকভাবেই সন্দেহ আসে—এটি কতদিন থাকবে, উদ্দেশ্য কী, মানুষকে সত্যিই সেবা দেবে তো?
আমি শুধু এটুকু বলতে চাই—অনেক কষ্ট, ত্যাগ আর স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানটি তৈরি করেছি মানুষকে ঠকানোর জন্য নয়; মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমার সামর্থ্যের মধ্যে যেন কিছু মানুষের উপকার করতে পারি, সঠিক ও স্বচ্ছভাবে তাদের পথ দেখাতে পারি—এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।

আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, জীবনের শেষ দিন পর্যন্ত আমি আমার এই কাজ এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকতে চাই। কারণ BD EURO PATH শুধু আমার অফিস নয়—এটি আমার পরিবারের ত্যাগ, আমার সন্তানের কাছ থেকে দূরে থাকার কষ্ট, আমার স্ত্রীর নীরব সমর্থন এবং আমার নিজের অসংখ্য নির্ঘুম রাতের একটি অংশ।
জেরিন, হয়তো সবসময় মুখে বলা হয় না—কিন্তু আমার এই পথচলায় তোমার অবদান আমি কখনো ভুলব না। এই ছোট্ট উপহারটাও আমার কাছে অনেক বড়। ❤️

আমাদের এই নতুন ও কঠিন পথচলায় আপনাদের দোয়া, বিশ্বাস ও ভালোবাসা কামনা করছি।
আল্লাহ যেন আমাদের সততার সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দেন। আমিন।

17/08/2026
17/08/2026

Malta
and -Departure
এধরনে ভিডিও মেকিং আমার জানা নাই , তার পর ও সবার কথা ভেবে চেস্টা করছি । আশা করছি কিছুটা হলেও উপকারে আসবে । ধন্যবাদ
BD Euro Path এর সাথে থাকার জন্য ।

13/08/2026

সবার সদয় অবগতির জন্য জানাচ্ছি

BD Euro Path সরাসরি ক্লায়েন্ট কালেক্ট করার জন্য নয়, এই মুহুর্তে শুধু B2B Business এর জন্য কাজ চলছে,
ধন্যবাদ।

08/08/2026

আপনি যখন সত্যিই ভালো কিছু করার চেস্টা করবেন দেখবেন কিছু মানুষ আপনার গলা চিপা ধরবে তারা কিন্তু দুরের কেও না আপনার কাছের ই হবে।

যাই হোক মরে গেলেত গেলাম ই যদি বেচে থাকি আর আমার উদ্দেশ্য সফল হয় তাহলে, সত্যি বলছি কছম আল্লাহর কিছু জিনিস মানুষের জন্য ফ্রি করে দিব, দিবই
আমাকে যারা চিনেন তার আমার জেদ সম্পর্কেও জানেন।
আমার জন্য দোয়া না করলেও আমার উদ্দেশ্য যেটা ১০০% সৎ এর জন্য দোয়া করবেন। ধন্যবাদ

04/08/2026

প্রতিটা স্বপ্ন আল্লাহ তায়ালা পুরন করুক, কিছু চিন্তা খারাপ লাগা আর গালি না হয় আমার জন্যই থাক তাও সবার সফলতার হাসি দেখার তৌফিক আল্লাহ দান করুক, আমিন।

02/08/2026

বাংলায় একটা প্রবাদ আছে না যে চেনা বামন এর পৈতা লাগে না ।।
এই সকল পোস্ট দেখে উত্তজিত হয়ে দোরায়া আসবেন না কেও আপাদত নতুন কাজ বন্ধ , আগে সবার শেষ করি......🫷🫷🫷🫷🫷🫷

আবার কে কখন বলে বসে , যে সব আগের, অন্য জনের এই সেই 🤪নেন দিলাম আপডেট , লাস্ট ডেলিভারিতে যে হাতে গোনা ৮-১০ টা ওয়ার্ক পার্ম...
02/08/2026

আবার কে কখন বলে বসে , যে সব আগের, অন্য জনের এই সেই 🤪

নেন দিলাম আপডেট , লাস্ট ডেলিভারিতে যে হাতে গোনা ৮-১০ টা ওয়ার্ক পার্মিট এ ভিসা হয়েছে তার মধ্যে ৫ টা আমার প্রসেস করা । তাও স্কিল পাস ফেস ১ এবং জেনারেল সেক্টর এ😏😏

আমাদের তামিল এর নায়ক, কই দিয়ে ভিসা🤩🥳 হয়ে গেছে  টের ই  পায় নাই।🤘🤘🤘🤘
02/08/2026

আমাদের তামিল এর নায়ক, কই দিয়ে ভিসা🤩🥳 হয়ে গেছে টের ই পায় নাই।🤘🤘🤘🤘

আশিক তারা তারি ফ্লাই করো সময় ফুরিয়ে আসছে কিন্তু।
28/07/2026

আশিক তারা তারি ফ্লাই করো সময় ফুরিয়ে আসছে কিন্তু।

Address

4th Floor, Ka-53, Kuril Chawrasta, Beside Kuril Central Mosque
Dhaka
1229

Opening Hours

Monday 11:00 - 18:00
Tuesday 11:00 - 18:00
Wednesday 11:00 - 18:00
Thursday 11:00 - 18:00
Saturday 11:00 - 18:00
Sunday 11:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when BD Euro Path posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share