আবু বকর সিদ্দিক - রাঃ ইনস্টিটিউট

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আবু বকর সিদ্দিক - রাঃ ইনস্টিটিউট

আবু বকর সিদ্দিক - রাঃ ইনস্টিটিউট "শিক্ষা এখানে বাণিজ্য নয়, মৌলিক অধিকার হিসেবে বিবেচিত"
(5)

সচেতন হই, সচেতন থাকি, সচেতন করি,ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি।
08/08/2026

সচেতন হই, সচেতন থাকি, সচেতন করি,
ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি।

08/08/2026

আজ আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে এক সচেতনতামূলক পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

​শিক্ষার্থীদের গলায় ভেসে এসেছে প্রতিরোধের মূল বার্তা:

​"ডেঙ্গুমুক্ত দেশ চাই,
পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নাই।"

"মশার বাসস্থান করব ধ্বংস,
বাঁচবে আমাদের ভবিষ্যৎ বংশ।"

"ডেঙ্গু নিয়ে ভয় নয়,
সচেতনতায় হবে জয়।"

"মশারি টাঙিয়ে ঘুমাতে যান,
ডেঙ্গু থেকে জীবন বাঁচান।"

​আশেপাশের জমে থাকা পানি পরিষ্কার রাখি, মশারি ব্যবহার করি এবং সচেতন থেকে ডেঙ্গুমুক্ত নিরাপদ ভবিষ্যৎ গড়ি।

​ #ডেঙ্গু_সচেতনতা #পরিষ্কার_পরিচ্ছন্নতা #বিদ্যালয়_কার্যক্রম

03/08/2026

আজ কারেন্ট নেই, গরমে সবাই অতিষ্ঠ! ☀️😓

কিন্তু থেমে থাকেননি আমাদের সৃজনশীল শিক্ষকরা। তারা মুহূর্তেই পরিবেশটা বদলে দিলেন—বাচ্চাদের নিয়ে শুরু হলো মজার সব খেলা! 🎉🤹‍♂️

হাসি, আনন্দ আর উচ্ছ্বাসে ভরে উঠল পুরো সময়টা। এর মধ্যেই হঠাৎ কারেন্টও চলে এলো! ⚡

সব মিলিয়ে, আজকের দিনটি বাচ্চাদের কাছে হয়ে থাকবে এক সুন্দর ও স্মরণীয় অভিজ্ঞতা। 💖

02/08/2026

🎯 Vocabulary-তে Strong হলেই English-এ Strong!

Grammar না, আগে দরকার 👉 Word Power
যার Vocabulary বেশি—

✔️ সে সহজে বুঝতে পারে
✔️ সহজে বলতে পারে
✨ তাই বলি—

👉 “Vocabulary ঠিক, English ঠিক!”

✍️ পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার ছোট ছোট কিছু স্মার্ট টিপস!পরীক্ষা যেমনই হোক না কেন, খাতা সুন্দর ও পরিচ্ছন্ন রাখলে নম্বর ...
02/08/2026

✍️ পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার ছোট ছোট কিছু স্মার্ট টিপস!
পরীক্ষা যেমনই হোক না কেন, খাতা সুন্দর ও পরিচ্ছন্ন রাখলে নম্বর অনেকটাই বেড়ে যায়। তাই খেয়াল রাখুন নিচের বিষয়গুলো—

✅ ১. প্রথমেই সুন্দর করে মার্জিন করতে হবে। মার্জিন অবশ্যই পেন্সিল দিয়ে এবং স্ট্যান্ডার্ড স্কেল ব্যবহার করে করতে হবে।

✅ ২. মার্জিন করার সময় উপর থেকে ১ স্কেল এবং পাশ থেকে ১ স্কেল সমপরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে।

✅ ৩. উক্ত ফাঁকা জায়গায় কোন কিছু লেখা যাবে না।

✅ ৪. প্রশ্নের নম্বর ও কোটেশন অবশ্যই নীল কলম দিয়ে লিখতে হবে।

✅ ৫. স্ট্যান্ডার্ড ফরমেটে খাতা ভাঁজ করতে হবে। না পারলে আগে থেকেই শিক্ষকের সাহায্য নিতে হবে।

➕ অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস—
🔹 ৬. প্রতিটি উত্তরের মধ্যে পরিমিত ফাঁকা রেখে লিখুন, যাতে খাতা দেখতে পরিপাটি লাগে।

🔹 ৭. হাতের লেখা পরিষ্কার ও পড়ার উপযোগী রাখতে হবে—অতি দ্রুত লিখতে গিয়ে যেন লেখা অস্পষ্ট না হয়।

29/07/2026

ছন্দে ছন্দে শেখা—মজার সাথে পড়া! 🎶📚

গতানুগতিক পড়ালেখা অনেক সময় বাচ্চাদের কাছে একঘেয়ে লাগে। কিন্তু যখন পড়া হয়ে যায় ছন্দে, তখন সেটাই হয়ে ওঠে আনন্দের খেলা! 😊

আমরা শিক্ষার্থীদের পড়ালেখাকে সহজ ও আনন্দময় করার জন্য বর্ণমালা থেকে শুরু করে প্রতিটি বিষয় ছন্দের মাধ্যমে শেখানোর চেষ্টা করছি।

ফলাফল? বাচ্চারা আগ্রহ নিয়ে শিখছে, মনে রাখছে আরও সহজে! 💡

নিচের এই ক্লাসটিই তার একটি ছোট্ট উদাহরণ—
দেখুন, শিখা কিভাবে হয়ে উঠছে আনন্দের অংশ! 🎥✨

📚✨ অন্যরকম শাস্তিকয়েকদিন ধরে ইউনিফর্ম পরিষ্কার রাখতে বলা হলেও কিছু শিক্ষার্থী গুরুত্ব দেয়নি।তাই বকা না দিয়ে আজ তাদের হাত...
29/07/2026

📚✨ অন্যরকম শাস্তি

কয়েকদিন ধরে ইউনিফর্ম পরিষ্কার রাখতে বলা হলেও কিছু শিক্ষার্থী গুরুত্ব দেয়নি।

তাই বকা না দিয়ে আজ তাদের হাতে তুলে দেওয়া হলো Surf Excel।

💙 শাস্তি নয়, শিক্ষা—
তারা প্রতিশ্রুতি দিয়েছে, এখন থেকে সবসময় পরিষ্কার ইউনিফর্ম পরে আসবে।

👉 আপনার মতে, এমন শাস্তি কেমন?

বিষয়ঃ খাতা ব্যবহারের শৃঙ্খলা ও বিজ্ঞান–বিজনেস মেলা সংক্রান্ত নির্দেশনাসম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষা...
28/07/2026

বিষয়ঃ খাতা ব্যবহারের শৃঙ্খলা ও বিজ্ঞান–বিজনেস মেলা সংক্রান্ত নির্দেশনা
সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় সৌন্দর্য ও শঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে —

📝 খাতা সংক্রান্ত নির্দেশনাঃ
১. দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোন শিক্ষার্থী মার্জিনযুক্ত খাতা ব্যবহার করতে পারবে না। অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ—দয়া করে মার্জিনবিহীন খাতা ক্রয় করে দিন।

২. দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির প্রতিটি শিক্ষার্থীকে প্রতিদিন নিম্নলিখিত উপকরণ সঙ্গে আনতে হবে → একটি নীল কলম (৫ টাকা মূল্যের), একটি পেন্সিল, একটি কাটার, একটি অতিরিক্ত কলম, একটি স্কেল, একটি রাবার।

⚠️ উপরোক্ত উপকরণ ছাড়া কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কোনো অভিভাবকের সুপারিশ গ্রহণযোগ্য হবে না।

🔬 বিজ্ঞান মেলাঃ
শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী করে তুলতে বিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। 📌 তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবে।

💼 বিজনেস ফেয়ার
শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান মেলার দিনই বিজনেস ফেয়ার অনুষ্ঠিত হবে। 📌 প্রত্যেক অংশগ্রহণকারী শিক্ষার্থী একটি নির্দিষ্ট পণ্য বিক্রয়ের মাধ্যমে অংশ নেবে।

👉 সম্মানিত অভিভাবকদের নিকট অনুরোধ—আপনারা শিক্ষার্থীদের কাছ থেকে দরদাম করে পণ্য ক্রয় করে তাদের উৎসাহিত করবেন।
📅 মেলার তারিখ ও সময়ঃ
🗓️ ০৮ আগস্ট ২০২৬ (শনিবার) ⏰ সকাল ১১:০০ ঘটিকায়

আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ

28/07/2026

“বাঁচতে হলে হাসতে হবে – হা, হা, হা!” 😄
“বাঁচতে হলে হাসতে হবে – হো, হো, হো!” 😄

আজকের ক্লাস শুরুই হলো বাচ্চাদের প্রাণখোলা হাসি আর দারুণ এক শ্লোগানে।

আমাদের ছোট্ট একটা চেষ্টা—পড়াশোনার আগে একটু আনন্দ, একটু হাসি… যাতে স্কুল তাদের কাছে কখনোই বোরিং না লাগে।

কারণ আমরা বিশ্বাস করি, আনন্দের মধ্য দিয়েই শেখা সবচেয়ে সুন্দর হয়। ❤️

📢  #চমকে_দেওয়ার_মতো_তথ্য!বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। প্রতি ...
27/07/2026

📢 #চমকে_দেওয়ার_মতো_তথ্য!

বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। প্রতি ১০০ গ্রামে ২০ থেকে ৩২০টি পর্যন্ত প্লাস্টিক কণা পাওয়া গেছে, যার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরাইড জেল-এ (৩২০টি)।

🔬 পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা ESDO এক বছর গবেষণা করে এই তথ্য প্রকাশ করেছে।
কিছু জনপ্রিয় ব্র্যান্ড যেমন ক্লোজ আপ, পেপসোডেন্ট, সিগনাল, হিমালয়া, সেনসোডাইন—এগুলোর মধ্যেও বিভিন্ন মাত্রায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।
এমনকি শিশুদের টুথপেস্টেও এই ক্ষতিকর উপাদান মিলেছে!

❓ #মাইক্রোপ্লাস্টিক_থাকলে_কী_সমস্যা_হয়?
⚠️ দীর্ঘমেয়াদে এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে—
• মুখ দিয়ে শরীরে ঢুকে যেতে পারে
• শরীরে জমে গিয়ে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে
• কিডনি, লিভারসহ বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে
• শিশুদের জন্য আরও ঝুঁকিপূর্ণ
• পরিবেশ দূষণেও বড় ভূমিকা রাখে

✅ তাই সচেতন হোন, নিরাপদ পণ্য বেছে নিন এবং অন্যদেরও জানাতে পোস্টটি শেয়ার করুন।

Address

সালামবাগ, বাঁশেরপুল, ডেমরা
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবু বকর সিদ্দিক - রাঃ ইনস্টিটিউট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category