BCS Haters by Dr. Tonim

BCS Haters by Dr. Tonim

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BCS Haters by Dr. Tonim, Education, Dhaka.

27/11/2025

বিসিএস আসলে শুধু একটা পরীক্ষা না, ইটস আ ম্যারাথন। ২০২২ এর শেষে যে দৌড় শুরু করেছিলাম, গতকাল তার ফিনিশিং লাইন টাচ করলাম।আমি তখন মাত্র ইন্টার্নি শুরু করেছি , প্রথমে ইচ্ছা না থাকলেও দিন শেষে যখন ভাবলাম আমি বাবা মা এর একমাত্র ছেলে, বাবা মা কে ছেড়ে বিদেশে যেতে পারবোনা তখন থেকে মন দিয়ে শুরু করলাম । যারা এই জার্নিতে পাশে ছিলেন, দোয়া করেছেন—সবার প্রতি কৃতজ্ঞতা।

বড় বড় জ্ঞান না দিয়ে বরং একদম প্র্যাকটিক্যাল কিছু কথা বলি। বিশেষ করে বিসিএস-এর বদলে যাওয়া প্যাটার্ন আর আমার পার্সোনাল অভিজ্ঞতার আলোকে।

প্রশ্ন এখন আর আগের মতো নেই
সত্যি বলতে, সামনের বিসিএসগুলোর প্রশ্ন কঠিন থেকে কঠিনতর হবে। আগে প্রশ্ন আসতো— 'শ্রীকৃষ্ণকীর্তন কে আবিষ্কার করেছেন?', আর এখন প্রশ্ন আসে এর ভেতরের বিভিন্ন খণ্ড থেকে! প্রশ্ন যেহেতু লিক হয় না, তাই কম্পিটিশন এখন সুপার হাই। এই ২-৩ মাসের প্রিপারেশনে নিজেকে টিকিয়ে রাখতে হলে 'হার্ড ওয়ার্ক'-এর চেয়ে 'স্মার্ট ওয়ার্ক' বেশি জরুরি।

আমি ৪৫,৪৬ জেনারেল বিসিএস এবং ৪৮ স্পেশাল বিসিএস সবগুলোর ই প্রিলি রিটেন পার করে এসেছি।
একজন ডাক্তার হিসেবে আমার মনে হয়েছে, আমাদের স্টাডি প্যাটার্নটা একটু অন্যরকম হওয়া উচিত।এখানে আসলে প্রিলি তে যারা একবার পাস করে তারা কেনো বার বার পাস করে এটার একটা " শুভঙ্করের ফাঁকি" আছে ।

প্রিলির ১০টা বিষয়ের মধ্যে কিছু সাবজেক্ট আছে যেখানে সাগরে সাঁতার কাটলেও কূল পাবেন না (যেমন: বাংলা সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলি)। আবার কিছু সাবজেক্ট আছে যেখানে একটু টেকনিক খাটালেই ফুল মার্কস তোলা সম্ভব।

চলুন, বিষয়ভিত্তিক একটু আড্ডা দেই:

১. বাংলা (৩৫):
সাহিত্য: পুরো সাহিত্য মুখস্থ করতে যাবেন না। প্রাচীন ও মধ্যযুগের সিলেবাস ছোট, এখান থেকে ৫ নম্বর টার্গেট করুন। আধুনিক যুগ সাগর সমান, তাই শুধু বিখ্যাত সাহিত্যিকদের 'এনালাইসিস' করে পড়ুন।
ব্যাকরণ: সমার্থক শব্দ, সমাস, শব্দ—এগুলো থেকে প্রশ্ন মিস যায় না। বুঝে পড়লে ১৫ তে ভালো নম্বর তোলা সম্ভব।

মূল কথা : টার্গেট ব্যাকরণ এবং প্রাচীন যুগ ।

২. English (35): ভয়ের কিছু নেই
Language: ছোটবেলার গ্রামার (Voice, Narrations, Parts of speech) ডাক্তারদের জন্য পান্তা ভাত। এই অংশে ভালো নম্বর তোলা আমাদের জন্য ইজি।
Literature: অনেকে ভয় পান, কিন্তু আমার কাছে এটা বেশ ইন্টারেস্টিং লাগে। ৭০-৮০% প্রশ্ন কমন আসে হাতেগোনা কিছু বিখ্যাত রাইটার থেকে। বই হিসেবে Miracle English Literature দারুণ কাজে দেয়।

মূল কথা : ডাক্তারদের জন্য এটা trump card ♠️ আমার ৩ টা বিসিএস এই English এ ৮০-৯০% প্রশ্ন রাইট ছিল ।

৩. বাংলাদেশ ও আন্তর্জাতিক (৩০+২০):
সাম্প্রতিক ঘটনা, ইতিহাস (প্রাচীন জনপদ, মুক্তিযুদ্ধ, ব্রিটিশ আমল), সংবিধান, কৃষি—এগুলো বাংলাদেশ অংশের হট টপিক। আর আন্তর্জাতিকের জন্য বিশ্বযুদ্ধ, জাতিসংঘ, পরিবেশ ইস্যু আর বিভিন্ন জোট বা সংস্থা খুব ভালো করে দেখবেন।

মূল কথা : Don't waste much time on details of these subjects . এগুলা অত্যন্ত বিশাল , টার্গেট থাকবে ৫০-৬০% প্রশ্ন রাইট করা ।

৪. বিজ্ঞান ও কম্পিউটার (১৫+১৫):
*বিজ্ঞান: ডাক্তারদের জন্য এটা হোম গ্রাউন্ড। ক্লাস ৯-১০ এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি—ব্যাস, আর কিছু লাগে না।

মূল কথা : Easily ১৫ তে ১০-১২ তুলা যায় । Please give proper effort .

কম্পিউটার: ইন্টারে আইসিটি থাকলে প্লাস পয়েন্ট। না থাকলেও প্যারা নেই, আলাল'স কম্পিউটার বইটা পড়লে অনেকটাই কভার হয়ে যাবে।সাথে Easy Computer বই টাও অনেক ভালো ।

মূল কথা : এটাতেও নাম্বার উঠানো সহজ ৮-১২ তুলা সম্ভব ১৫ তে । তাই এটাতে যথেষ্ঠ ইফোর্ট দিতে হবে ।

৫. গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (৩০):
ম্যাথ: এখানে ভালো করার একটাই মন্ত্র—প্র্যাকটিস। লাভ-ক্ষতি, সূচক, লগারিদম, সেট, ধারা—এগুলো থেকেই বারবার প্রশ্ন আসে।

মূল কথা : এই সাবজেক্টের জন্য প্রচুর প্র্যাকটিস দরকার । যারা ম্যাথ এ weak তাদের target ৫০-৬০% , যারা strong চাইলেই ৮০-৯০% কারেক্ট করা সম্ভব ।

মানসিক দক্ষতা: বিশ্বাস করেন, কোনো প্রিপারেশন ছাড়াও এখানে ১০ পাওয়া যায়। আর একটু প্র্যাকটিস করলে (আয়না, ঘড়ি, ক্যালেন্ডার, দিক নির্ণয়) ১৫ তে ১৫-ই সম্ভব।

📚 আমার বুকলিস্ট (যা আমি ফলো করেছি):
* English: Preceptors Digest and Oracle Sheet (বা যেকোনো ভালো বই)।
* English Literature: Miracle English Literature.
* Math: Khairul's Math.
* Computer: আলাল'স কম্পিউটার/ Easy Computer + Oracle Sheet
* বাংলা: MP3, অগ্রদূত বাংলা, Preceptors Digest
* বাংলাদেশ ও আন্তর্জাতিক: ব্যাসিক ভিউ , Oracle Sheet , Preceptors Digest
* মানসিক দক্ষতা: Oracle Sheet + Khairul
* ভূগোল/নৈতিকতা: ব্যাসিক ভিউ / Oracle Sheet
* বিজ্ঞান: Preceptors Digest

💡 কিছু রিয়েলিস্টিক পরামর্শ:
১. প্রশ্নব্যাংক আগে: পড়াশোনা শুরুর আগেই বিগত বছরের প্রশ্ন সলভ করুন। তাহলে বুঝবেন বিসিএস আসলে কী চায়।
২. রিডিং পার্টনার: একা না পড়ে পার্টনারের সাথে পড়ুন। বোরিং পড়াটাও তখন গল্প করতে করতে হয়ে যায়, ডিপ্রেশন শেয়ার করা যায়। যদিও আমার রিডিং পার্টনার ছিল না , কিন্তু ইন্টার্নিতে বন্ধুদের সাথে একসাথে আলোচনা করতাম ।
৩. এক্সাম আর রিভিশন: প্রচুর পরীক্ষা দিন। আমি Live MCQ তে পরীক্ষা দিতাম, P2A তে ক্লাস করেছি । ওদের ক্লাস ভালো । দূরের কোনো কোচিং এ যেয়ে ক্লাস না করে বাসায় বসে অনলাইন ক্লাস করেন . It will save much time .

ইন্টার্নদের জন্য স্পেশাল টিপস:
ডিউটির ফাঁকে ফাঁকে ৫০তম বিসিএস-এর জন্য পড়ুন। প্রিলি হয়ে গেলে রিটেনে ফোকাস করবেন। আর না হলে? সোজা এফসিপিএস (FCPS) পড়া শুরু করবেন।

আমার নিজের লাইফ থেকেই বলি—ইন্টার্ন চলাকালীন আমি ৪৫তম বিসিএস প্রিলি পাস করি। মাঝখানে residency পরীক্ষার প্রিপারেশন নেই কিন্তু পরীক্ষার ৭ দিন আগে ডেঙ্গু তে আক্রান্ত হয়ে পরীক্ষায় বসতে পারি নাই । যেদিন পরীক্ষা চলে আমার জ্বর ১০২°। মাঝখানে জানুয়ারি ২০২৫ এফসিপিএস এ ১ মাস পড়ে পরীক্ষা দিয়ে ফেইল করি । তখন অনেক মন খারাপ কোত্থেকে জানিনা হুট করে ৪৮ সার্কুলার দিলো আর অফিস থেকে মাত্র ৩ দিনের ছুটি নিয়ে পরীক্ষায় বসে যাই। আমি এখনো বলি বার বার বলি ৪৮ একমাত্র আল্লাহ আমাকে পাস করাইসেন কারণ পুরাতন পড়া মাথায় না থাকলে সম্ভব ছিল না । তাই সবসময় মনে রাখবে আল্লাহ পরিশ্রমীদের ফেরায় না । আরেকটা খুশির খবর হলো ২০২৫ জুলাই তে এফসিপিএস পার্ট-১ পাস করেছি 😊
সবার জন্য অনেক শুভকামনা। আমার জন্য দোয়া করবেন যেন নিজের দায়িত্বটা সততার সাথে পালন করতে পারি। 💜

Dr Mahmud Hasan Tonim
MBBS(DMC K74)
BCS(Health) 45,48 recommended (Double BCS😜)
FCPS(On Course) Neurology

25/04/2024

#তৎসম #শব্দ চেনার জাদুকরী টেকনিক:‼️🔥

তৎসম শব্দ : তৎসম একটি পারিভাষিক শব্দ। তৎসম শব্দের অর্থ হল তৎ (তার) + সম (সমান) = তার সমান অর্থাৎ সংস্কৃত। যে শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সে সব শব্দকে তৎসম শব্দ বলে।

#তৎসম শব্দ চেনার উপায় :
#
ণ’ দিয়ে গঠিত শব্দ। যেমন: চাণিক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ ইত্যাদি।
#ষ’ দিয়ে গঠিত শব্দ। যেমন: আষাঢ়, ঈষৎ, ঔষধ, ঊষা, বিষ, বিশেষ, বিশেষণ, ভাষা ইত্যাদি।
#ক্ষ’ ও ‘হ্ম’ দিয়ে গঠিত শব্দ। যেমন: রক্ষা, ভক্ষণ, যক্ষ্মা, ব্রাহ্মণ ইত্যাদি।
#ষ্ণ’ দিয়ে গঠিত শব্দ। যেমন: উষ্ণ, কৃষ্ণ ইত্যাদি।
#তৎসম-উপসর্গ দ্বারা গঠিত শব্দ। যেমন: প্রহার, প্রকাশ ইত্যাদি।
#মহাকাশ সংক্রান্ত শব্দ। যেমন: চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, উল্কা, নীহারিকা, ধুমকেতু ইত্যাদি।
#সকল ক্রমবাচক শব্দ। যেমন: প্রথম, দশম, একাদশ ইত্যাদি।
#যুক্ত বর্ণ দিয়ে গঠিত অধিকাংশ শব্দ তৎসম শব্দ। যেমন: শিক্ষা, চক্ষু ইত্যাদি।
#বিসর্গ সন্ধি দিয়ে গঠিত শব্দ তৎসম শব্দ। যেমন: ভাস্কর, অহরহ ইত্যাদি।
#তৎসম প্রত্যয় দ্বারা গঠিত শব্দ তৎসম শব্দ। যেমন: সাহিত্যিক, কারক ইত্যাদি।
#দশ দিকের নাম তৎসম শব্দ। যেমন: উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈষাণ, বায়ু, অগ্নি, নৈঋত, ঊর্ধ্ব, অধঃ।
#সাত বারের নাম ও বার মাসের নাম তৎসম শব্দ। যেমন: শনি, রবি, আষাঢ়, শ্রাবণ ইত্যাদি।

পড়া শেষে ডান লিখুন। ✅

24/04/2024

#আসুন_কনফিউশন_দূর_করি : (অতিগুরুত্বপূর্ণ)

▪️ব্রিকস জোটের সদস্য- ৯ টি। যথা-
--------------------------------------------
✓ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইরান।

[বিশেষ দ্রষ্টব্য: আর্জেন্টিনা ও সৌদি আরব আমন্ত্রণ পেলেও যুক্ত হয় নি]

▪️NDB-র সদস্য রাষ্ট্র- ৮টি। যথা-
---------------------------------------
✓ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, মিশর।

▪️ব্রিকস জোটের সদস্য কিন্তু NDB র সদস্য নয়-
------------------------------------------------------------
✓ ইরান এবং ইথিওপিয়া।

▪️NDB র সদস্য কিন্তু ব্রিকস জোটের সদস্য নয়-
-------------------------------------------------------------
✓ বাংলাদেশ।

▪️আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-------------------------------------
✓ব্রিকস প্রতিষ্ঠা: ১৬ মে ২০০৮ (BRIC নামে) |(সদর দপ্তর: নেই)
✓NDB প্রতিষ্ঠা: ১৫ জুলাই ২০১৪ (সদর দপ্তর- সাংহাই, চীন।)

©️
_______________________________

Photos from BCS Haters by Dr. Tonim's post 24/04/2024

#কুইক_রিভিশন (বাংলা সাহিত্য:: পার্ট-০১)
শেষ মুহূর্তে ৭০০০ গুরুত্বপূর্ণ MCQ চোখ বুলিয়ে নেই , পড়া থাকলে ১ ঘণ্টা সময় লাগবে সবগুলোতে চোখ বুলিয়ে নিতে 🔥
শেয়ার করে টাইমলাইন এ রাখুন এবং দ্রুত পড়ে নিন।

Photos from BCS Haters by Dr. Tonim's post 16/03/2024


18/01/2024



46 BCS Preliminary এর রুটিন তো দিয়েই দিল । আর মাত্র ৫০ দিন । পুরোটা সময় ভালো করে পড়ুন । ৫০ দিনে কি হবে ভেবে পড়াশুনা না ছেড়ে দিয়ে ১০০ভাগ চেষ্টা করুন ।

০১ ফেব্রুয়ারী থেকে ইনশা আল্লাহ প্রিলি এর জন্য কমন ২০০ টপিক ধরে শর্ট ভিডিও দেয়া শুরু করবো । লাইক, শেয়ার করে এই সময়টুকু পাশে থাকুন ❤️

Photos from BCS Haters by Dr. Tonim's post 14/01/2024


Photos from BCS Haters by Dr. Tonim's post 12/01/2024



Introduction to English Grammer syllabus and parts of speech + Noun(Full)
Noun এর কনসেপ্ট টা খুব সহজে বুঝানো হয়েছে । একবার কনসেপ্ট টা পড়ে Most Important লিখা rules গুলো বুঝে বুঝে পড়ুন ।
There is a saying that for English Grammer, Practice is greater than rules .. Practice as much as you can .
Good Luck 💙💙

Photos from BCS Haters by Dr. Tonim's post 12/01/2024



তাপগতিবিদ্যা: খুবই সহজ একটা টপিক পড়তে ১০ মিনিট ও লাগবেনা ।
Good luck 😉

Photos from BCS Haters by Dr. Tonim's post 11/01/2024



The Neoclassical period

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Dhaka