01/07/2020
ঘুরে দাঁড়াবার এখনি সময় পাঞ্জেরী_২
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
নামের আগে কি লিখব, কি লিখি, কেনো লিখি (???)
চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশের মৌলিক ডিগ্রি/যোগ্যতা সমূহ:
1. MBBS/BDS
2. BUMS/BAMS/BHMS
3. BPT/BSc PT
4. B OPT (Optometrist)
5. B OCCU (Occupational)
6. BSLT (Speech & Language Therapy)
7. BSc Nursing (সরকার অদূর ভবিষ্যতে প্রেস্ক্রাইবার নার্স তৈরির প্লান হাতে নিয়েছে)
8. DVM (পশু চিকিৎসার ক্ষেত্রে)
9. DUMS/DAMS/DHMS
10. DMF (SACMO হিসেবে পদায়ন)
11. Diploma in Physiotherapist (সরকারি ভাবে পদায়নের ব্যবস্থা আছে)
12. DMS (সরকারি নিয়োগ নেই তবে, ডিপ্লোমা হিসেবে নিবন্ধন ও প্রাক্টিসের সুবিধা আছে)
13. BSc in Dental (যদিও এরা ব্যাচেলর, তবে সরকারি/বেসরকারি ভাবে এদের সহকারী ডেন্টিস হিসেবে নিয়োগের ব্যবস্থা আছে)
14. Diploma in Nursing Science
15. FWV (সরকারি ভাবে নিয়োগ ও ১৮ মাসের মৌলিক প্রশিক্ষণ)
উপরের সবগুলো ডিগ্রি দেয়ার সরকারি ভাবে নিজস্ব আইন ও রেগুলেটরি অথোরিটি আছে।
মজার ব্যাপার হচ্ছে এখানে উল্লেখিত নার্স, ডিপ্লোমা ফিজিও, ও FWV ছাড়া সবাই নামের আগে ডাঃ সংযোজন করতে পারে এবং তারা তাই করেও। কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবে না, একমাত্র ব্যতিক্রম MBBS, এরা মনে করে ডাঃ শব্দটা তাদের একচ্ছত্র অধিকার।
যে সকল ডিগ্রির কথা উল্লেখ করেছি এর মধ্যে অনেক ডিগ্রি ধারীরা ডাঃ লেখার ব্যাপারে তাদের নিজেদের মত করেই ব্যাখ্যা দিয়ে থাকেন। কেউ কেউ উচ্চ আদালতের রায় নিয়ে, কেউ বা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিজেদের করে নিয়েছেন বিষয়টি। এখানে উল্লেখ্য যে, DHMS যারা তারা উচ্চ আদালত নয়, সরকারি ভাবে আইন করে, সরকারি গেজেটে উল্লেখ করে তারা নামের আগে ডাঃ শব্দটা লেখার অধিকার পাকা করেছেন। ছোট ডিগ্রি দিয়েই উদাহরণ দেই আর তা হলো DUMS ডিগ্রি ধারীরাও নামের আগে ডাঃ লেখার অধিকার চেয়ে উচ্চ আদালতের রায় নিয়েছেন/রীট করেছেন।
কিন্তু অল্টারনেটিভ সিস্টেমের ক্ষেত্রে কেন এই বাতুলতা? এখানে কে, কেন আর কি কারনেই বাধা দিচ্ছে তা কিন্তু পরিস্কার। একমাত্র MBBS রাই প্রতিদ্বন্দ্বী ভাবে আমাদের। কোনো BDS কিন্তু আজ অবধি প্রশ্ন তুলেনি যে কেন আমরা নামের আগে ডাঃ লিখি।
ডাঃ শব্দের বাংলা ভাষায় মানে কি? এই প্রশ্নের উত্তর বা জবাব কোনো MBBS ডাঃ দিতে চায় না। তারা চিকিৎসক মেনে নিতেও রাজি নয়। তারা চায় হাকিম/কবিরাজ উল্লেখ করাতে। হাকিম, কবিরাজ এর মিনিং যে আরও গভীরে তাও মেনে নিতে তাদের কস্ট। তাদের একটাই কথা BMDC রেজিষ্ট্রেশন না থাকলে কেউ ডাঃ লিখতে পারবে না। তাহলে প্রশ্ন DVM দের কোন BMDC আছে?
একটু ভিন্ন গল্প বলি যেমন, ধরুন একজন MBBS ভদ্রলোকের গৃহপালিত পশুর চিকিৎসার প্রয়োজন পড়লো, তিনি নিশ্চয়ই একজন DVM কল করবেন/বা তার চেম্বারে নিয়ে যাবেন। ভালো কথা তিনি গিয়ে তাকে কি বলে সম্বোধন করবেন? "এই যে পশু চিকিৎসক আমার পশুকে দেখে দিন" নাকি"এই যে ভাই পশু আমার কুকুরটাকে দেখে দিন" হাস্যকর।। তিনি কিন্তু তাকে ডাঃ বলেই সম্বোধন করবেন, করেও থাকেন। তখন কিন্তু তিনি BMDC 'র কথা বেমালুম ভুলে যান।
ওরা MBBS রা কিন্তু কখনো নিজেদের এলোপ্যাথি বলে না, তাহলে কেন আমরা ইউনানি, আয়ুর্বেদ বলে গলা ফাটাই। আমাদের উচিৎ আমি BUMS, BAMS এই বলে নিজেদের জাহির করা। বার বার সবজায়গায় ডিগ্রিটাকে হাইলাইটস করা। ওরা কিন্তু আজ পর্যন্ত কোন হোমিওকে বলেনি, ফিজিওদের বলাও বাদ দিয়েছে। খেয়াল করে দেখবেন ওরা বারবার শুধু আমাদের নিয়েই আঘাত করে। আরও মজার ব্যপার হলো তারা আইনের বিষয়ে খুব অজ্ঞ (না জানার ভান ও করতে পারে), অধিদপ্তর, মন্ত্রণালয়, বিভিন্ন বোর্ড, ইউনিভার্সিটি এদের যে সমন্বয়, বা তারা যে রেগুলেটরি অথরিটি তা তারা মানতেই চায় না। তাদের একটাই অস্ত্র BMDC।
আরও একটা ব্যাপার লক্ষ করেছি, আপনার বা আমার কর্মক্ষেত্রে কিম্বা উচ্চতর গবেষণা, পড়ালেখা, বা কোনো প্রাতিষ্ঠানিক কিছুর ক্ষেত্রে যদি আপনি, আমি নামের আগে ডাঃ লিখি তাতে কেউ বাধা দিচ্ছে না। সেখানে কিন্তু MBBS, BMDC সব থাকা সত্বেও আপনাকে, আমাকে আটকাচ্ছে না। তারা বিষয়টি বুঝে নিয়েছে এবং আমাকে, আপনাকে এপ্রিশিয়েটও করছে। কিন্তু এভাবে আপনি কতজনকে এককভাবে কনভিন্স করবেন? সারা বাংলাদেশের লক্ষ লক্ষ BMDC নামক কোহিনূর (কোহিনূর - মূল্যবান রত্ন) পাওয়া MBBS দের এককভাবে মোকাবিলা করা সম্ভব নয়।
যারা সরকারি চাকরিতে আছেন, তারা কিছুটা নিরাপদ বলয়ে আছেন। ভবিষ্যতে যারা সরকারি চাকরিতে যাবেন তাদের জন্যও নিরাপদ বলয় তৈরি হবে। তারা আমাদেরই ভাই বোন। তাদের সহযোগিতায় যত বেশি বেশি সরকারি সুযোগ আছে তার সৎ ব্যবহার করা উচিৎ বলেই মনে করি। তবুও বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি সুবিধভোগীর তুলনায় "বেসরকারি কস্ট আর যন্ত্রণা" বয়ে বেড়ানোর সংখ্যা বেশি।
এমতাবস্থায় আমরা যারা সরকারি বলয়ের বাহিরে আছি, সরকারি বলয়ের সাথে সমন্বয় রেখে বাহিরে তাদের একটা শক্ত, যৌক্তিক, বিজ্ঞান সম্মত, আধুনিক, যুক্তি নির্ভর, আইনানুগ, তথ্য উপাত্ত ভিত্তিক একটা প্লাটফর্ম/প্রাইভেট এসোসিয়েশন থাকা উচিৎ বা করা উচিৎ যার মাধ্যমে আপনি আমি আমার অধিকার নিয়ে কথা বলতে পারি।
সময় এসেছে ভেবে দেখবার।
Dr. Md. Rafiqul Islam
Ph.D. Researcher, Faculty of Medical Studies,
Bangladesh University of Professionals (BUP)
M Phil in Public Health (BSMMU),
MPS (DU), MDS (JnU), PGD, BUMS (DU),
NOMA Fellow, Faculty of Medicine, University of Oslo, Norway
Assistant Professor of Public Health (MPH Programme)
Fareast International University (FIU)
E-mail: [email protected]
Cell No: 01710916162, 01834005428