Future Point Academic Coaching

Future Point Academic Coaching

Share

Future Point Academic Coaching Center in Bangladeshi for students
who hope to improve English and Mathematics

07/10/2020

█▒▒▒ ব্রেকিং /Breaking News ▒▒▒█

এবারের এইচএসসি পরীক্ষা নেয়া হবে না: শিক্ষামন্ত্রী।
এবারের এইচএসসির ভিন্নভাবে মূল্যায়ন হবে: শিক্ষামন্ত্রী।
জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসির মূল্যায়ন।
ডিসেম্বরের মধ্যে মূল্যায়নের ফলাফল ঘোষণা হবে।

How To Get Smart National ID Card by SMS 2020 30/04/2020

যারা নতুন ভোটার হালনাগাদ করেছ তারা অনলাইনে কিভাবে ভোটার আইডি কার্ড তুলবে ভিডিও টি দেখ।

📌 Video Link: (YouTube) »

How To Get Smart National ID Card by SMS 2020 📌 Thanks for Watching the Video 📲 📌 It's a Technology Related YouTube Channel. This Channel is Giving Daily Tech Video, Review, Unboxing, New Updates, Androi...

Photos from Future Point Academic Coaching's post 07/03/2020

#এইচএসসি_পরীক্ষার্থী
#সংশোধিত_রুটিন
২০২০ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি (সংশোধিত)
পিডিএফ ডাউনলোড লিংকঃhttps://dhakaeducationboard.gov.bd/data/20200305165406651238.pdf

৩ ফেব্রুয়ারি শুরু হবে এসএসসি পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয় 18/01/2020

নির্বাচনের কারনে তারিখ পরিবর্তন হলো SSC পরিক্ষার।

৩ ফেব্রুয়ারি শুরু হবে এসএসসি পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয় ঢাকা: ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে...

22/07/2019

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন আপডেটঃ-
⇨৬০ নম্বর এমসিকিউ,৪০ নম্বর লিখিত
⇨এমসিকিউ ৪০ মিনিট, লিখিত ৫০ মিনিট
⇨এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলকে ১০০ নম্বর হিসেব করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।
√√অনলাইনে ভর্তি আবেদন সময়ঃ- ৫- ২৭ আগস্ট পর্যন্ত
◑ ভর্তির আবেদন ফি - ৪৫০ টাকা
#পরীক্ষার_সময়সুচিঃ
‘ক’ ইউনিট- ২০ সেপ্টেম্বর (বিজ্ঞান অনুষদ)
‘খ’ ইউনিট- ২১ সেপ্টেম্বর (কলা অনুষদ)
‘গ’ ইউনিট- ১৩ সেপ্টেম্বর (ব্যবসায় শিক্ষা অনুষদ)
‘ঘ’ ইউনিট- ২৭ সেপ্টেম্বর (সামাজিক বিজ্ঞান অনুষদ)
‘চ’ ইউনিট- সাধারণ জ্ঞান- ১৪ সেপ্টেম্বর এবং অঙ্কন- ২৮ সেপ্টেম্বর (চারুকলা অনুষদ)
#বিঃদ্রঃ লিখিত প্রশ্ন সংক্ষিপ্ত আকারে হবে এবং সংক্ষিপ্ত আকারের লিখিত প্রশ্ন উত্তরপত্রের ভেতরেই থাকবে,সেখানেই উত্তর দিতে হবে।
কিন্তু HSC এবং SSC জিপিএ এর মানবন্টন কি রকম হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি....
#কেমন_হবে_নতুন_পরীক্ষা_পদ্ধতি_প
্রশ্নের_ধরন_এবং_মানবন্টন :

HSC পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে ২ নাম্বারের অনুধাবনমুলক প্রশ্নের জন্য যতটুকু লেখো ততটুকু লেখতে হবে।
প্রশ্ন আগের মতই হবে । শুধু অপশন গুলো থাকবে না। আগে যেভাবে অংক আসতো এখনো সেভাবে আসবে, খালি উত্তর হাতে করে লিখে দিবে ।

ভর্তি পরীক্ষার মানবণ্টনঃ
❑ ক ইউনিটঃ
ভর্তি পরিক্ষা ১০০ নম্বরে।
রিটেন - ৪০, MCQ - ৬০
কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে :
পদার্থ +রসায়ন +জীববিজ্ঞান +গণিত ।

এবার নতুন সিস্টেমে কোন সাবজেক্টে কত মার্কস থাকবে তা এখনো জানায়নি ঢাবি কর্তৃপক্ষ। তবে কেমন হতে পারে সেব্যাপারে তোমাদের আইডিয়া দিচ্ছি :

MCQ :
√পদার্থ- ১৫
√রসায়ন- ১৫
√জীববিজ্ঞান- ১৫
√গণিত- ১৫

** বাংলা/ইংরেজী- ১৫ (ঐচ্ছিক)
[৪র্থ বিষয় (জীববিজ্ঞান/গণিত) এর পরিবর্তে "বাংলা/ইংরেজী" অংশ উত্তর করা যাবে। মোট ৪ টি অংশের উত্তর করতে হবে।]

রিটেন ( লিখিত) :

√পদার্থ- ১০
√রসায়ন- ১০
√জীববিজ্ঞান- ১০
√গণিত- ১০

√√বাংলা/ইংরেজী- ১০ (ঐচ্ছিক)
[৪র্থ বিষয় (জীববিজ্ঞান/গণিত) এর পরিবর্তে "বাংলা/ইংরেজী" অংশ উত্তর করা যাবে। মোট ৪ টি অংশের উত্তর করতে হবে।]

রিটেন নমুনা প্রশ্ন :
পদার্থঃ
* একটি বস্তুকে ভূমির সাথে ৪৫ ডিগ্রি কোণে ৩০ মি/সে বেগে নিক্ষেপ করা হলো। এটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌছাবে?

রসায়নঃ
* গ্রিগনার্ড বিকারকের সংকেত লিখো।

ক ইউনিট / A UNIT এর বই সাজেশন :
❑ খ ইউনিটঃ

ভর্তি পরিক্ষা ১০০ নম্বরে।
রিটেন - ৪০, MCQ - ৬০
কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে :
বাংলা + ইংরেজি + সাধারণ জ্ঞান ।

এবার নতুন সিস্টেমে কোন সাবজেক্টে কত মার্কস থাকবে তা এখনো জানায়নি ঢাবি কর্তৃপক্ষ। তবে কেমন হতে পারে সেব্যাপারে তোমাদের আইডিয়া দিচ্ছি :

MCQ :
** বাংলা- ১৫
** ইংরেজী- ১৫
** সাধারন জ্ঞান- ৩০
[সাধারন জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ভূগোল ও ধর্ম বিষয়াবলী থেকে প্রশ্ন থাকবে।]


রিটেন / লিখিত :
√বাংলা- ১০
√ ইংরেজী- ২০
√সাধারন জ্ঞান- ১০

রিটেন নমুনা প্রশ্ন :

ইংরেজি :
MCQ তে আসবে এভাবে
1. Her family consist ..... seven members
A) of B) on C) off D) by
আর রিটেনে আসবে এভাবে-
Fill in the blanks-
1. Her family consist .......seven members
2. ............... than the train left.
3.The book is being ........

পাশাপাশি তোমার লেখার দক্ষতা যাচাইয়ের জন্যে short Paragraph, Translation, Completing Story আসতে পারে। এসব তো তুমি HSC এর জন্য পড়েছোই।
বাংলাঃ
১।কারক কাকে বলে? কত প্রকার উদাহরণ দাও।
২। তোমার বাংলা ১ম পত্র পাঠ্যপুস্তক এ যে সকল কবিতা মাত্রাবিত্ত ছন্দে রচিত তাদের নাম লিখো।
৩। বিড়ালের সাথে বাসাবাড়িতে কাজের লোকদের মিল কোথা
সাধারণ জ্ঞানঃ
১।অপারেশন সার্চলাইট কি?
২। মুক্তিযুদ্ধের সময় বিদেশি সাংবাদিক দের অবদান কিরুপ ছিল?
৩। কিম জন উন ও মার্কিন প্রেসিডেন্ট এর বৈঠকে কি কি বিষয়ে সমঝোতা হয়?


খ ইউনিট / B ইউনিটের বই সাজেশন :

❑ গ ইউনিটঃ
ভর্তি পরিক্ষা ১০০ নম্বরে।
রিটেন - ৪০, MCQ - ৬০
কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে :
বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, মার্কেটিং/
ফিন্যান্স।

এবার নতুন সিস্টেমে কোন সাবজেক্টে কত মার্কস থাকবে তা এখনো জানায়নি ঢাবি কর্তৃপক্ষ। তবে কেমন হতে পারে সেব্যাপারে তোমাদের আইডিয়া দিচ্ছি :

MCQ :
√বাংলা (১০x১.২০)- ১২
√ ইংরেজী (১০x১.২০)- ১২
√ হিসাব বিজ্ঞান (১০x১.২০)- ১২
√ব্যবসায় নীতি ও প্রয়োগ (১০x১.২০)- ১২
√মার্কেটিং/ফিন্যান্স (১০x১.২০)- ১২


রিটেন :
√বাংলা - ০৫
√ইংরেজি - ১৫
√হিসাব বিজ্ঞান - ১০
√ব্যবসায় নীতি ও প্রয়োগ - ১০

√√রিটেন নমুনা প্রশ্ন :
ব্যবসায় শিক্ষাঃ
১। প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য গুলো লিখো।
২। তুমি একটি ব্যাংক খুলতে চাইলে কি কি পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হবে?
৩। বকেয়ায় বিক্রিত মাল ফেরত আসলে তার হিসাব কিরুপ হবে?
❑ ঘ ইউনিটঃ
ভর্তি পরিক্ষা ১০০ নম্বরে।
রিটেন - ৪০, MCQ - ৬০
কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে :
বাংলা + ইংরেজি + সাধারণ জ্ঞান। এবার নতুন সিস্টেমে কোন সাবজেক্টে কত মার্কস থাকবে তা এখনো জানায়নি ঢাবি কর্তৃপক্ষ। তবে কেমন হতে পারে সেব্যাপারে তোমাদের আইডিয়া দিচ্ছি :

MCQ :
√বাংলা- ১৫
√ইংরেজী- ১৫
√সাধারন জ্ঞান ( বাংলাদেশ) - ১৫
√সাধারণ জ্ঞান ( আন্তর্জাতিক) - ১৫
রিটেন / লিখিত :
√বাংলা- ১০
√ ইংরেজী- ২০
√সাধারন জ্ঞান- ১০
❑ চ ইউনিটঃ
** ১ম অংশ (সাধারন জ্ঞান অংশ): সাধারন জ্ঞান অংশে মোট ৫০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ম অংশ পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে ৪৫ মিনিট।
** ২য় অংশ: ২য় অংশে অংকণ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
[১ম অংশের MCQ পরীক্ষায় পাশ নম্বর ৪০% অর্থাৎ, ২০ নম্বর। যারা ১ম অংশের পরীক্ষায় কৃতকার্য হবে কেবল তারাই পারবে।
সূত্রঃ- প্রথম আলো।

এইচএসসি পরীক্ষার ফল ১৭ জুলাই 08/07/2019

এইচএসসি পরীক্ষার ফল ১৭ জুলাই উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১৭ জুলাই। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ....

21/02/2019
01/02/2019

সকল SSC পরিক্ষার্থী ভাই-বোনদের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো।

14/01/2019

প্রশ্নপত্র ফাঁসরোধে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা থেকে অ্যালুমিনিয়াম ফয়েল কাগজে বাঁধিয়ে প্রশ্নপত্র পাঠানো, উপকেন্দ্র (ভেন্যু কেন্দ্র) একেবারে কমিয়ে দেওয়া, পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করাসহ একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে, তা লটারি করে ঠিক করাসহ পুরোনো সিদ্ধান্তগুলোও কঠোরভাবে মানা হবে।

আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা সামনে রেখেই নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের পরীক্ষা–সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা। তাঁরা জানান, এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানেও আরও কিছু সিদ্ধান্ত হতে পারে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্র ফাঁসরোধে পুরোনো সিদ্ধান্তগুলোর পাশাপাশি এবার অ্যালুমিনিয়াম ফয়েল কাগজে বাঁধিয়ে প্রশ্নপত্র পাঠানো ও নিরাপত্তা স্টিকারযুক্ত খাম ব্যবহার করা হবে। ট্রেজারির বাইরে কোথাও প্রশ্নপত্র না রাখার (আগে ভোল্টেও রাখা হতো) সিদ্ধান্ত হয়েছে।

আগে দেখা যেতে কোনো কোনো কেন্দ্র থেকে পরীক্ষা শুরুর কিছু আগেই প্রশ্নপত্র মুঠোফোনে ছবি তুলে বাইরে পাঠিয়ে দেওয়া হতো। এ ছাড়া সমঝোতার ভিত্তিতে বিভিন্ন কেন্দ্রের শিক্ষার্থীদের উত্তরপত্র সমাধান করে দেওয়ার মতোও ঘটনা ঘটত।

এসব কারণে এবার অধিকাংশ কেন্দ্র পরিবর্তন করা হচ্ছে বলে প্রথম আলোকে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার কাজে যুক্ত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি প্রথম আলোকে বলেন, এত দিন সারা দেশেই অসংখ্য উপকেন্দ্র বা ভেন্যু সেন্টার ছিল। অর্থাৎ একটি মূল কেন্দ্রের অধীনে আরও একাধিক স্থানে পরীক্ষা নেওয়া হতো। এবার সেটা কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। ঢাকা শহরের বেশির ভাগ কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। এবার ভাড়াবাড়িতে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র রাখা হচ্ছে না।

আগে কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে, তা সকালে জানানো হতো এবং অনেক জায়গায় আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যেত। গত এসএসসি পরীক্ষার একেবারে শেষের দু-একটি বিষয়ে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে, তা লটারি করে ঠিক করা হয়। এই প্রক্রিয়ায় নিরাপত্তা সহকারে ছাপানো দুই সেট প্রশ্নপত্রই কেন্দ্রে পাঠানো হয়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়, আর ২৫ মিনিট আগে কেন্দ্রসচিবকে খুদে বার্তায় বা ফোনে জানানো হয় কোন সেটে পরীক্ষা হবে। নতুন এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে গত এইচএসসি পরীক্ষায় একই পদ্ধতি বাস্তবায়ন করা হয় এবং এই পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠেনি।

এসবের পাশাপাশি এবার বিজি প্রেস থেকে ছাপানো প্রশ্নপত্র পাঠানোর সময় বাদামি রঙের প্যাকেটের বদলে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে বাঁধিয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, এবার নিরাপত্তা খামের পাশাপাশি নতুন ওই উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ডগুলোর একাধিক কর্মকর্তা বলেন, আগে বিজি প্রেস থেকে সিলগালা করে ট্রেজারিতে পাঠানো বাদামি রঙের প্যাকেটটি পরীক্ষার কেন্দ্রে পাঠানোর সময় সংশ্লিষ্ট অসাধু চক্র ব্লেড দিয়ে কেটে প্রশ্নপত্র বের করে ছবি তুলে নিত। এরপর পুনরায় সেটি সিলগালা করে দিত। কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল পেপার একবার কেটে ফেললে পুনরায় জোড়া লাগানো যাবে না। ইতিমধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারও কেনা হয়েছে।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্র ফাঁসরোধ এবং পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য শিক্ষা বোর্ডগুলো যাবতীয় প্রস্তুতি নিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও কোনো সমন্বয় বা সহযোগিতা প্রয়োজন হলে, তা করা হবে।

16/12/2018

Future Point Academic Coaching এর পক্ষ থেকে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা।

Photos from Future Point Academic Coaching's post 07/12/2018

SSC Routine - 2019

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


78/1, Dinonath Sen Road, Gandaria
Dhaka
1204