Jahangirnagar University

Call Directions Website Contact the school

Jahangirnagar University Welcome to the official page of Jahangirnagar University. https://en.m.wikipedia.org/wiki/Jahangirnagar_University

26/09/2026
26/09/2026
প্রেস বিজ্ঞপ্তিভিত্তিপ্রস্তর/নামফলকে 'নাম উল্লেখ' প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০ সেপ্টেম্বর ২০২৬সংশ্লিষ্ট সকলে...
20/09/2026

প্রেস বিজ্ঞপ্তি

ভিত্তিপ্রস্তর/নামফলকে 'নাম উল্লেখ' প্রসঙ্গে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০ সেপ্টেম্বর ২০২৬

সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বিভিন্ন স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তরের 'নামফলক'-এ প্রচলিত নিয়ম অনুযায়ী প্রধান অতিথি বা যিনি উদ্বোধন করেন, শুধু তার নাম লেখা থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনার নামফলকে প্রচলিত এ রীতি অনুসরণ করা হচ্ছে। তবে জাকসুর "জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্প'২০২৬ " উদ্বোধন সম্পর্কিত নামফলকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামের পাশাপাশি জাকসুর সাধারণ সম্পাদকের নামও উল্লেখ করা হয়েছে। এটি প্রচলিত রীতির ব্যত্যয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নামফলকটি প্রত্যাহারের সিদ্বান্ত গ্রহণ করা হলো । এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে অবহিত করা হবে।

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)

প্রেস বিজ্ঞপ্তিউপাচার্যের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির-এর সৌজন্য সাক্ষাৎ ।।বিশ্ববিদ্যালয়কে আদর্শ উচ্চশিক্ষা...
19/09/2026

প্রেস বিজ্ঞপ্তি

উপাচার্যের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির-এর সৌজন্য সাক্ষাৎ ।।
বিশ্ববিদ্যালয়কে আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সহযোগিতার আশ্বাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ (১৯ সেপ্টেম্বর ২০২৬) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য কার্যালয়ে দুপুরে সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের ভিশন-মিশন সম্পর্কে জানার আগ্রহ ব্যক্ত করেন। উপাচার্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তাঁর আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ জানান । তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, ভৌত অবকাঠামো এবং বর্তমান প্রশাসনের ভিশন-মিশন পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ অফিস

16/09/2026

স্বেচ্ছা রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ আয়োজিত ডেঙ্গুমশা প্রতিরোধ ও সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়েছে। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট কীটতত্ত্ব বিশেষজ্ঞ ড. কবিরুল বাশার এবং বাঁধনের সদস্যগণ এই কমসূচিতে অংশগ্রহণ করেন। উপ-উপাচার্য (শিক্ষা), উপ উপাচার্য (প্রশাসন) এবং ড. কবিরুল বাশার শহীদ সালাম-বরকত হল প্রাঙ্গণে ডেঙ্গুর লার্ভা এবং ডেঙ্গু মশার স্থান ধ্বংস করেন।

আয়োজকরা জানান, বাঁধনের সদস্যগণ ১০টি টিমে ভাগ হয়ে ডেঙ্গু মশার স্থান ধ্বংস করেন এবং এ ব্যাপারে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং ক্যাম্পাসে বসবাসকারী অন্যান্য লোকজনকে সচেতন করেন।

Address

Jahangirnagar University, Savar
Dhaka
1342

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 15:15
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

880-2-7791045

Alerts

Be the first to know and let us send you an email when Jahangirnagar University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jahangirnagar University:

Shortcuts

Share