National University News

National University News

Share

Download করে নিন আপনার জীবনের প্রয়োজনীয় বই সমূহ।Like ও Share করে আমাদের সঞে থাকুন।

আসসালামু আলাকুম (আ) (রা) ও বারকাতিহু
Download করে নিন আপনার জীবনের প্রয়োজনীয় বই সমূহ
আপনি এখানে পাবেন
আল কুরআন
১। আরবি কুরআন
২। আরবি থেকে বাংলা কুরআন
৩। তরজমা কুরআন

NCTB জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোড এর সকল বই সমূহ

হাদীস সমূহ
১। বুখারী শরীফ
২। শহিহ মুসলিম
৩। শহিহ তিরমিযী
৪। আবু দাঊদ শরীফ
৫। সুনানু ইবনে মাজাহ
৬। সুনানু নাসাঈ শরীফ
৭। রিয়াদুস সালেহীন
৮। শহীহুল বুখারী

25/03/2023

💢 ভাইবা বোর্ডে একটি কমন প্রশ্ন থাকেই, সেটি হল “Introduce Yourself”, প্রশ্নটি ইংরেজিতেই করা হয় এবং ইংরেজিতেই এ সম্পর্কে সংক্ষেপে নিজের সম্পর্কে বলতে হয়। নিচে একটি নমুনা প্রদত্ত হল। আশা করি কাজে লাগবে।
✪ Hello Sir/ma’am.
Thank you for giving me the opportunity to introduce myself in front of you.
আমার নিজের সম্পর্কে আপনার সামনে কথা বলতে সুযোগ দেবার জন্য ধন্যবাদ.
✪ I am Md. Saad ahmed, the son of (Father’s name), here to face the viva
আমার নাম সাদ আহম্মেদ। আমার বাবার নাম (————-), ভাইভা তে অংশগ্রহন করতে এসেছি.
✪ I obtained my Bachelor and Master degree in management from (University Name) in 2015 and 2016 respectively
আমি ২০১৫ ও ২০১৬ সালে (ওমুক বিশ্ববিদ্যালয়) থেকে ব্যবস্থাপনা বিষয়ের উপর যথাক্রমে স্নাতক ও স্নাতোকোত্তর ডিগ্রি অর্জন করেছি.
✪ I think, I am a handworker, sincere, conscientious, and devoted person who can be relied upon to work to a very high standard.
আমি নিজেকে কঠোর পরিশ্রমি,সৎ এবং বিশ^স্ত ব্যাক্তি হিসেবে মনে করি যার কাছ থেকে খুব ভালো মানের কাজের প্রত্যাশা করা যায়।
✪ I am good at MS Office application which helps me to complete computer related task quickly
আমি এম এস অফিস এপ্লিকেশনের উপর দক্ষ যা আমাকে কম্পিউটার সম্পর্কিত কাজ দ্রুত সম্পাদনে সহায়তা করে.
✪ I am fond of playing Cricket which helps me to keep myself healthy.
আমার কাছে ক্রিকেট খেলা খুবই পছন্দ যেটি আমাকে সুস্বস্থ্যের অধিকারি হতে সাহায্য করে।
✪ As a fresher, I don’t have any work experience regarding this job, but I will prove it once the opportunity comes.
শিক্ষানবিস হিসাবে আমার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমি বিশ্বাস করি যদি সুযোগ আসে তাহলে অবশ্যই নিজেকে প্রমান করে দেখাবো.
✪ Thank u very much for having patience & giving me such a wonderful opportunity.
ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য এবং এমন একটি চমৎকার সুযোগ দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
সম্পূর্ণ বাক্যঃ
Hello Sir/ma’am.
Thank you for giving me the opportunity to introduce myself in front of you.
I am Md. Saad ahmed, the son of (Father’s name), here to face the viva
I obtained my Bachelor's and Master's degree in management from (University Name) in 2015 and 2016 respectively. I think I am a hard worker, sincere, conscientious, and devoted person who can be relied upon to work to a very high standard. I am good at MS Office applications which helps me to complete computer-related tasks quickly. I am fond of playing Cricket which helps me to keep myself healthy. As a fresher, I don’t have any work experience regarding this job, but I will prove it once the opportunity comes. Thank u very much for having patience & giving me such a wonderful opportunity.
আমার নিজের সম্পর্কে আপনার সামনে কথা বলতে সুযোগ দেবার জন্য ধন্যবাদ. আমার নাম সাদ আহম্মেদ। আমার বাবার নাম (————-), ভাইভা তে অংশগ্রহন করতে এসেছি. আমি ২০১৫ ও ২০১৬ সালে (ওমুক বিশ্ববিদ্যালয়) থেকে ব্যবস্থাপনা বিষয়ের উপর যথাক্রমে স্নাতক ও স্নাতোকোত্তর ডিগ্রি অর্জন করেছি. আমি নিজেকে কঠোর পরিশ্রমি,সৎ এবং বিশ^স্ত ব্যাক্তি হিসেবে মনে করি যার কাছ থেকে খুব ভালো মানের কাজের প্রত্যাশা করা যায়। আমি এম এস অফিস এপ্লিকেশনের উপর দক্ষ যা আমাকে কম্পিউটার সম্পর্কিত কাজ দ্রুত সম্পাদনে সহায়তা করে. আমার কাছে ক্রিকেট খেলা খুবই পছন্দ যেটি আমাকে সুস্বস্থ্যের অধিকারি হতে সাহায্য

10/03/2023

[যে কোনো চাকরি পরীক্ষার জন্য কাজী নজরুল ইসলাম সম্পর্কে ১০০+ প্রশ্ন]

[ বিস্তারিত সহ কিছু প্রশ্নের উওর ]

প্রশ্ন. নজরুল কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন?
উ. কাজী নজরুল ইসলাম ২৪ মে, ১৮৯৯ সালে ( বাংলা- ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
প্রশ্ন. নজরুল কত সালে ও কোথা থেকে প্রাথমিক পরীক্ষায় উর্ওীন হন?
উ. গ্রামের মক্তব থেকে ১৯০৯ সালে প্রাথমিক পরীক্ষায় উর্ওীন হন।
-
প্রশ্ন. তিনি কোন সময় লেটো গানের দলে থাকেন?
উ. ১৯০৯-১৯১০ খ্রিষ্টাব্দে। নজরুলের লেটোগানে পারদর্শিতা দেখে সে সময়কার লেটোদলের বিখ্যাত কবিয়াল শেখ চাকার তাঁকে "ব্যাঙাচি" বলে ডাকতেন। (পরবর্তীতে ১০ সালের শেষে রুটির দোকানে কাজ নেন।)
-
প্রশ্ন. লেটো কী?
উ. বাংলার রাঢ় অঞ্চলের কবিতা, গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমান নাট্যদল।
-
প্রশ্ন. তিনি কত সালে ৭ম শ্রেণিতে ভর্তি হন?
উ. ১৯১৪ সালে আসানসোলের রুটির দোকানে কাজ করার সময় তাঁর হান শুনে মুগ্ধ হয়ে আসানসোল থানার দারোগা কাজী রফিকউদ্দিন ময়মনসিংহের ত্রিশাল বাজারের নিকটবর্তী কাজী সিমলা গ্রামের দরিরামপুর স্কুলে ৭ম শ্রেণিতে ভর্তি করান।
-
প্রশ্ন. নজরুল কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?
উ. ১৯১৭ সালে শিয়ারশোল স্কুলে ১০ম শ্রেণির প্রি-টেস্ট দিয়ে সেনাবাহিনীর সৈনিব পদে ৪৯ নম্বর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান এবং ১৯২০ এর শুরুতে বাঙালি রেজিমেন্ট ভেঙে দেয়া হলে তিনি করাচি ত্যাগ করে কলকাতায় এসে ৩২ নং কলেজ স্ট্রিটের 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি'র অফিসে আশ্রয় গ্রহণ করেন।
-
প্রশ্ন. নজরুল কোন দৈনিক পত্রিকার যুগ্ম-সম্পাদক ছিলেন?
উ. 'দৈনিব নবযুগ' ( ১২ জুলাই,১৯২০)। ১৯৪০ সালের অক্টোবর মাসে 'দৈনিক নবযুগ' পত্রিকা প্রকাশিত হলে তিনি এর সম্পাদক নিযুক্ত হন।
-
প্রশ্ন. তিনি কোন কোন পত্রিকা সম্পাদনা করতেন?
উ. 'ধূমকেতু'-১৯২২ ( অর্ধ-সাপ্তাহিক) [১৯২৩ সালে ব্রিটিশ সরকার এ পত্রিকা নিষিদ্ধ করেন ] 'লাঙ্গল'- ১৯২৫।
-
প্রশ্ন. 'ধূমকেতু' পত্রিকায় রবীন্দ্রনাথের কোন বাণী ছাপা হয়?
উ. ' আয় চলে আয়রে ধূমকেতু / আঁধারে বাঁধ অগ্নিসেতু....
-
প্রশ্ন. নজরুলের প্রকাশিত রচনাবলির নাম কী?
উ. #প্রথম প্রকাশিত রচনা/গল্প : 'বাউন্ডলের আত্নকাহিনী' (১৯১৯)।
#প্রথম প্রকাশিত কবিতা : 'মুক্তি' (১৯১৯)
#প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ : 'অগ্নিবীণা ' (সেপ্টেম্বর, ১৯২২)।
#প্রথম প্রকাশিত প্রবন্ধ : 'তির্কমহিলার ঘোমটা খোলা' (১৯১৯)।
#প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ : 'যুগবাণী ' ( অক্টোবর, ১৯২২)।
#প্রথম প্রকাশিত নাটক : 'ঝিলিমিলি' (১৯৩০)।
#প্রথম প্রকাশিত গ্রন্থ / গল্পগ্রন্থ : ' ব্যথার দান' (১৯২২)।
#প্রথম প্রকাশিত উপন্যাস : ' বাঁধনহারা' (১৯২৭)।
-
প্রশ্ন. নজরুলের কতটি গ্রন্থ নিষিদ্ধ হয় ও কী কী?
উ.সাহিত্য সমালোচক শিশির কর 'নিষিদ্ধ নজরুল' নামক গ্রন্থে ৫টি গ্রন্থের কথা উল্লেখ করেছেন। যথা:
১. 'যুগবাণী' (নিষিদ্ধ ২৩ নভেম্বর, ১৯২২। নিষেধাজ্ঞা প্রত্যাহার : ১৯৪৭)
২. 'বিষের বাঁশি' (নিষিদ্ধ ২২ অক্টোবর, ১৯২৪।, ১৯২২। নিষেধাজ্ঞা প্রত্যাহার : (২৭ এপ্রিল,১৯৪৫)
৩. 'ভাঙার গান' (নিষিদ্ধ - ১১ নভেম্বর, ১৯২৪),
৪. 'প্রলয়শিখা' ( নিষিদ্ধ - ১৭ সেপ্টেম্বর, ১৯৩০),
৫. 'চন্দ্রবিন্দু' (নিষিদ্ধ -১৪ অক্টোবর, ১৯৩১)।
-
প্রশ্ন.কাজী নজরুল ইসলামের কাব্য সংখ্যা কতটি?
উ. কাজী নজরুল ইসলামের মোট কাব্য সংখ্যা ২২ টি।
-
প্রশ্ন. নজরুলের উপন্যাস কয়টি ও কী কী?
উ. নজরুলের উপন্যাস সংখ্যা ৩টি।
যথা:
১. বাঁধনজারা (১৯২৭)
২. 'মৃত্যুক্ষুধা ' (১৯৩০)
৩. 'কুহেলিকা' (১৯৩১)
-
প্রশ্ন. নজরুল কী কী পদক পান?
উ. →'জগত্তারিনী স্বর্ণপদক' -১৯৪৫ (কলকাতা বিশ্ববিদ্যালয়)
→ 'পদ্মভূষণ' - ১৯৬০ (ভারত সরকার)
→ 'ডি.লিট' - ১৯৬৯ (রবীন্দ্রভারতী)
→ 'ডি.লিট' - ১৯৭৪ (ঢাকা বিশ্ববিদ্যালয়)
→ 'একুশে পদক' - ১৯৭৬ (বাংলাদেশ সরকার)
-
প্রশ্ন. নজরুলকে কবে বাংলাদেশে আনা হয়?
উ. ২৪ মে ১৯৭২ খ্রি.
-
প্রশ্ন. নজরুলকে কবে 'জাতীয় কবি' ঘোষণা করা হয়?
উ. ২৪ মে ১৯৭২ খ্রি.
-
প্রশ্ন. নজরুলকে কবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়?
উ. ১৮ ফেব্রুয়ারি, ১৯৭৬ খ্রি. ; মৃত্যুর ছয়মাস পূর্বে।
-
প্রশ্ন. নজরুলের অনুবাদ গ্রন্থের নাম কি?
উ. 'রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম'

------
[ বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ ]
------

১. কাজী নজরুল ইসলামের জন্মসন-
- ১৮৯৯
২. কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি-
- ১১ জ্যৈষ্ঠ
৩. বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে?
- ১৩০৬
৪. কাজী নজরুল ইসলামের জন্মস্থান -
- বর্ধমান
৫. কাজী নজরুলের জীবন কাল কোনটি?
- ১৮৯৯-১৯৭৬ খ্রি.
৬. কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে।
৭. কাজী নজরুল প্রথম কবে ঢাকা আসেন?
- ১৯২৬ সালে।
৮. নজরুল কে কোন সালে ভারত থেকে স্থায়িভাবে বাংলাদেশে আনা হয়?
- ১৯৭২ সালে।
৯. ঢাবা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে কক্টরেট ডিগ্রি প্রদান করে -
- ১৯৭৪ সালে।
১০. 'ধূমকেতু' কোন কবির ছদ্মনাম?
- কাজী নজরুল ইসলাম।
১১.বাংলাদেশের জাতীয় কবি কে?
- কাজী নজরুল ইসলাম।
১২. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়' কে স্মরণ করেছেন কেন?
-প্রচলিক ধর্ম ও সংস্কার - বিদ্বেষী ছিলেন বলে।
১৩. কাজী নজরুল ইসলাম কোন সালে সাহিত্য একুশে পদক পান?
-১৯৭৬ সালে
১৪. বাংলাদেশের কোন স্থান্টি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামেরর স্মৃতির সাথে জড়িত?
-দরিরামপুর
১৫. বাংলাদেশের রণসংগীতের রচিয়তা কে?
- কাজী নজরুল ইসলাম
১৬. কাজী নবজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ -
- অগ্নিবীণা
১৭. কাজী নজরুলের 'অগ্নিবীণা' কাব্যটি প্রকাশিত হয়-
-১৯২২ সালে
১৮. 'অগ্নিবীণা' কাব্যের কবিতা সংখ্যা-
-১২ টি
১৯. 'অগ্নিবীণ' কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা?
-প্রলয়োল্লাস
২০. কাজী নবজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কোন সালে প্রকাশিত হয়?
-১৯২১ সালে
২১. নজরুলের 'বিদ্রোহী' কবিতাটি প্রথম কেথায় প্রকাশিত হয়?
- সাপ্তাহিক বিজলীতে
২২. 'বিদ্রোহী' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- অগ্নিবীণা
২৩. সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ?
- প্রলয়শিখা।
২৪. কাজী নজরুলের প্রেমের কাব্য কোনটি?
- সিন্ধু-হিন্দোল।
২৪. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
- বিষের বাঁশি
২৫. 'ফণীমনসা' কাব্যের রচয়িতা কে?
- কাজী নজরুল ইসলাম।
২৬.'চক্রবাক' গ্রন্থটির রচিয়তা কে?
- কাজী নজরুল ইসলাম
২৭. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাসিত কবিতার নাম কি?
- মুক্তি
২৮. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
- বাউন্ডেলের আত্মকাহিনী
২৯. হাসি ও ব্যাঙ্গের নজরুল কাব্য-
- চন্দ্রবিন্দু
৩০. ঢাকার নবাব পরিবারে এক মহিরার অম্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছেন?
- খেয়াপারের তরণী
৩১. 'দোলন-চাঁপা' কাব্যগ্রন্থটির রচিয়তা কে?
- কাজী নজরুল ইসলাম
৩২. 'বিষের বাঁশি' কে রচনা করেন?
- কাজী নজরুল ইসলাম
৩৩. 'সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?
- কাজী নজরুল ইসলাম
৩৫. কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৩৬. কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
- আনন্দময়ীর আগমনে
৩৭. কাজী নজরুলের 'মোহররম' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
- অগ্নিবীণা
৩৮. 'দারিদ্র্য' কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্ভুক্ত?
- সিন্ধু-হিন্দোল
৩৯. 'নারী' কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
- সাম্যবাদী
৪০. কাজী নজরুল ইসলামের 'কান্ডারী হুশিয়ার' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
- সর্বহারা
৪১. কাজী নজজরুলের 'সাম্যবাদী ' কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
- লাঙ্গল
৪২. ভারত সরকার কোন লেখককে 'পদ্মভূষণ ' উপাধিতে ভূষীত করেন?
- কাজী নজরুল ইসলাম
৪৩. 'জেন্দা একটি?
- ভাষা
৪৪. একই সনে জন্মগ্রহণ করেছেন কোন দুই কবি?
- কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ
৪৫. কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার মূল সূর হচ্ছে?
- স্বরাজ প্রতিষ্ঠা
৪৬. কাজী নজরুল ইসলামের 'আলেয়া' কোন ধরনের রচনা?
- গীতিনাট্য
৪৭. কোন সালে কাজী নজরুল ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তিরহিত হন?
- [ ১০ অক্টোবর, ১৯৪২ সালে মাত্র তেতাল্লিশ বছর বয়সে দূরারোগ্য ( পিক্স ডিজিজ) ব্যাধিতে আক্রান্ত হয়।]
৪৮. " ভোর হলো দোর খোল/খুকুমনি ওঠো রে" - কবিতার কবি কে?
- কাজী নজরুল ইসলাম
৪৯. ধুমকেতু কোন কবির সম্পাদিত পত্রিকা?
- কাজী নজরুল ইসলাম
৫০. 'মরুভাস্কর' কার রচনা?
- কাজী নজরুল ইসলাম
৫১. কাজী নজরুল ইসলামের 'চল চল চল' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
- সন্ধা
৫২. 'বাঁধনহারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
- উপন্যাস
৫৩. নজরুলের প্রথম উপন্যাস কোনটি?
- বাঁধনহারা
৫৪. কাজী নজরুল ইসলামের 'মৃত্যুক্ষুধা' উপন্যাস কাদের পটভূমিতে রচিত?
- গরিব- দুঃখীদের
৫৫. 'শিউলিমালা' গল্পের লেখক কে?
- কাজী নজরুল ইসলাম
৫৬. 'পদ্মাগোখরা' গল্পটি রচয়তি কে?
- কাজী নজরুল ইসলাম
৫৭. 'দুর্দানের যাত্রী' গ্রন্থের রচিয়তা কে?
- কাজী নজরুল ইসলাম
৫৮. ' মন্দির ও মসজিদ' প্রবন্ধটি লিখেছেন-
- কাজী নজরুল ইসলাম
৫৯. 'রুদ্রমঙ্গল' কি ধরনের রচনা?
- প্রবন্ধ
৬০. কাজী নজরুল ইসলাম রচিত 'রাজবন্দীর জবানবন্দী ' একটি?
- প্রবন্ধগ্রন্থ
৬১.কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
- ব্যাথার দান
৬২. কাজী নজরুল ইসলামের লেখা 'ঝিলিমিলি' গ্রন্থখানি-
- নাটক
৬৩. "রমযানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ" গানটির রচিয়তা কে?
- কাজী নজরুল ইসলাম
৬৪. "মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য " এটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ?
- বিদ্রোহী
৬৫. "গাহি সাম্যের গান,ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।" পঙক্তিটি কাজী নজরুল ইসলাম রচচিত কোন কবিততার আংশ?
- জীবন বন্দনা
৬৬. "দুর্গম গিরি কাস্তার মরু দুস্তর পারাপার" গানটির রচিয়তা কে?
- কাজী নজরুল ইসলাম
৬৭. "সাম্যের গান গাই-আমরা চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই।" কবিতাংশটির রচিয়তা কে?
- কাজী নজরুল ইসলাম
৬৮. " আমি চিরদুর্দম,দুর্বিনীত, নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ,আমি সাইক্লোন,আমি ধ্বংস।" পঙক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ?
- বিদ্রোহী
৬৯. আমি....আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী,আমি বিদ্রোহী -সুত বিশ্ব-বিধাত্রী।"
- ধূর্জটি
৭০. " ফাসির মঞ্চে গেয়ে গেল যারা জঅবনের জয়গান। আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা,দিবে কোন বলিদান" পঙক্তিটির রচিয়তা কে?
- কাজী নজরুল ইসলাম
৭১. "হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান। তুমি মোরে দানিয়াছ, খ্রীস্টের সম্মান কণ্টক -মুকুট শোভা।" কবিতাংশটুবুবু কোন কবির কবিতার অংশ?
- কাজী নজরুল ইসলাম
৭২."চাষী ওরা,নয়কো চাষা, নায়কো ছোট লোক" বলেছেন?
-কাজী নজরুল ইসলাম
৭৩.ত্রিশালে প্রতিষ্ঠিতত বিশ্ববিদ্যালয়টির নাম কি?
- কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
৭৪. কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়?
- কানাডা
৭৫. 'আজি সৃষ্টি সুখের উল্লাসে' কবিতাটি কোন কাব্যের?
- দোলন-চাঁপা
৭৬. 'অগ্নিবীণ' কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম কী?
- মোহররম
৭৮.'চিত্তনামা' কাব্যগ্রন্থের রচিয়তা?
- কাজী নজরুল ইসলাম
৭৯. "বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। "কবিতাংশটি কোন কবির লেখা?
- কাজী নজরুল ইসলামের
৮০. "বই কথা কও,বউ কথা কও, কও কথা অভিমানিনী, সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী।" এই কবকবিতাংশটুকুর কবি কে?
- কাজী নজরুল ইসলাম
-
#কাজী নজরুল ইসলাম ২৯ আগস্ট, ১৯৭৬ সালে ( বাংলা- ১২ই ভাদ্র,১৩৮৩) সকাল ১০ টা ১০মিনিটে মাত্র ৭৭ বছর বয়সে ঢাকা পিজি হাসপাতালে ইহলোক ত্যাগ করেন।তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে বিকাল ৫.৩৯ ঘটিকায় সমাধিস্থ করা হয়।

03/03/2023

.

🎯 সংবিধানের ১১টি ভাগ:
✅ টেকনিক-01: [প্র রা মৌ নি — আ বি নি — ম বাং — জ সং বি]
✅ টেকনিক-02: প্রজাদের রানি মৌনিআ বিনিম বাংলা জবা সংবিধানে বিসর্জন দিল।
ব্যাখ্যা:

(১) প্র- প্রজাতন্ত্র

(২) রা-রাষ্ট্র পরিচালনার মূলনীতি

(৩) মৌ- মৌলিক অধিকার

(৪) নি- নির্বাহী বিভাগ

(৫) আ- আইন সভা

(৬) বি- বিচার বিভাগ

(৭) নি- নির্বাচন

(৮) ম- মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

(৯) বাং- বাংলাদেশের কর্মবিভাগ

(১০) জ- জরুরী বিধানাবলী

(১০) সং-সংবিধান সংশোধন

(১১) বি- বিবিধ।

৭ জন বীরশ্রেষ্ঠদের সরণি
ক্রম নাম পদবী সেক্টর গ্যাজেট নম্বর মৃত্যুবরণের তারিখ
১ মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন বাংলাদেশ সেনা বাহিনী ০১ ডিসেম্বর ১৪, ১৯৭১
২ হামিদুর রহমান সিপাহী বাংলাদেশ সেনা বাহিনী ০২ অক্টোবর ২৮, ১৯৭১
৩ মোস্তফা কামাল সিপাহী বাংলাদেশ সেনা বাহিনী ০৩ এপ্রিল ১৮, ১৯৭১
৪ মোহাম্মদ রুহুল আমিন ইঞ্জিনরুম আর্টিফিসার বাংলাদেশ নৌ বাহিনী ০৪ ডিসেম্বর ১০, ১৯৭১
৫ মতিউর রহমান ফ্লাইট লেফটেন্যান্ট বাংলাদেশ বিমান বাহিনী ০৫ আগস্ট ২০, ১৯৭১
৬ মুন্সি আব্দুর রউফ ল্যান্স নায়েক বাংলাদেশ রাইফেলস ০৬ এপ্রিল ৮,১৯৭১
৭ নূর মোহাম্মদ শেখ ল্যান্স নায়েক বাংলাদেশ রাইফেলস ০৭ সেপ্টেম্বর ৫, ১৯৭১
7 Birshasto
🎯 ৭ জন বীর শ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন? ” মনে রাখার টেকনিক”
✅ টেকনিক : [আজ হাজারো মোম এর নূর জ্বলে।]

🎯 সেক্টর :- ১,৪,৭,১০,২,০,৮

✅ টেকনিক : (বাংলাদেশের আয়তন এক লক্ষ ৪৭ হাজার এর সাথে মিল রেখে উপরের সংখ্যাটিকে মনে রাখতে পারেন ১ কোটি ৪৭ লক্ষ ১০ হাজার ২০৮)

7-Bir-Shreshtha
👉🏾 আজ= আব্দুর রউফ (১)

👉🏾 হা= হামিদুর রহমান(৪),

👉🏾 জা= জাহাঙ্গীর(৭),

👉🏾 রো= রুহুল আমিন(১০),

👉🏾 মো= মোস্তফা কামাল(২),

👉🏾 ম= মতিউর রহমান(০-কোন সেক্টরে যুদ্ধ করেননি),

👉🏾 নূ= নূর মোহাম্মদ(৮)

🎯 ৭জন বীরশ্রেষ্ঠর বাড়ি পদবি ও মৃত্যু মনে রাখার কৌশল
✅ টেকনিক :

01. সিপাহী মোস্তফা নিজের কথা ভুলে(ভোলা) সেনাবাহিনীর কর্মী হয়ে ৮ই এপ্রিল মরে।

[বাড়ি: ভোলা, পদবি:সেনাবাহিনী, মৃত্যু:৮এপ্রিল]

02. ল্যান্সনায়েক আব্দুর রউফ ফরিদপুরে হয়ে, ২০এপ্রিল মারা যায় ইপিআর এ গিয়ে

[বাড়ি: ফরিদপুর, পদবি :ল্যান্সনায়েক, ইপিআর, মৃত্যু: ২০এপ্রিল]

03. নরসিংদীর মতিউর বিমান (টি-33/ব্লু- বার্ড) চুরি করে, ২০আগষ্ট মারা যায় ২৪ জুন ফেরে।

[বাড়ি : নরসিংদী, পদবি:পাইলট, মৃত্যু:২০ আগষ্ট]

04. নড়াইলের নুর মোহাম্মদ ইপিআরে গিয়ে, ৫ সেপ্টেম্বর ৮ নম্বরে যুদ্ধ করে মরে।”

[বাড়ি: নড়াইল,পদবি:ইপিআর, মৃত্যু: ৫সেপ্টেম্বর,, যুদ্ধ::৮নং সেক্টর]

05. সিপাহী হামিদুর রহমান ঝিনাইদহের ছেলে, ১০ইডিসেম্বর ২০০৭ ভারত থেকে ফেরে।”

[বাড়ি:ঝিনাইদহ; পদবি: সেনাবাহিনী: তার করব বাংলাদেশে স্থানান্তর:: ১০ডিসেম্বর ২০০৭]

06. নোয়াখালির আর্টিফিসার রুহুল আমিন ভাই, ১০ই ডিসেম্বর (পলাশে) মারা গেলে রুপসায় কবর পায়।”

[বাড়ি: নোয়াখালি: পদবি:আর্টিফিসিয়াল ইঞ্জিনিয়ার মৃত্যু::১০ডিসেম্বর কবর রুপসা,খুলনা]

07. শেষ ক্যাপ্টেন মহিউদ্দিন বরিশালের সেনা,সোনা মসজিদ ঘুমিয়ে আছে ১৪ডিসেম্বর চেনা।

[বাড়ি: বরিশাল: মৃত্যু:১৪ডিসেম্বর: কবর::সোনামসজিদ, চাঁপাইনবাবগঞ্জ]

🎯 ভারতের ছিটমহল গুলো (১১১টি) বাংলদেশের যে সকল জেলায় অবস্থিত
✅ টেকনিক : [লাল,নীল,পাচ,কুড়ি]

ব্যাখ্যা:

👉🏾 লাল — লালমনিরহাট (৫৯টি)

👉🏾 নীল — নীলফামারী (৪টি)

👉🏾 পাচ —পঞ্চগড় (৩৬টি)

👉🏾 কুড়ি—কুড়িগ্রাম (১২টি)

🎯 পারমাণবিক সাবমেরিন আছেঃ ৬টি দেশে
✅ টেকনিকঃ (UNR BF CI)(উনার BF চাই)

👉🏾 UN=যুক্তরাষ্ট্র

👉🏾 R=রাশিয়া

👉🏾 B=ব্রিটেন

👉🏾 F=ফ্রান্স

👉🏾 C = চীন

👉🏾 I=ভারত

🎯 7 SISTERS: ভারতের ৭টি অঙ্গরাজ্য
✅ টেকনিকঃ [“ আমি অমেত্রি মনা”]

👉🏾 আ = আসাম ( গোয়াহাটি )

👉🏾 মি = মিজরাম ( আইজল )

👉🏾 অ = অরুনাচল ( ইন্দিরাগিরি )

👉🏾 মে = মেঘালয় ( শিলং )

👉🏾 ত্রি = ত্রিপুরা ( আগরতলা )

👉🏾 ম = মনিপুর ( ইম্ফল )

👉🏾 না = নাগাল্যান্ড ( কোহিমা )

🎯 বাংলাদেশে সর্বমোট নিরক্ষর মুক্ত জেলা-৭টি। (প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা)

✅ টেকনিকঃ (সিরাজ_চুমা_লাগা)

👉🏾 সি – সিরাজগন্জ

👉🏾 রা -রাজশাহী

👉🏾 জ – জয়পুরহাট

👉🏾 চু – চুয়াডাঙ্গা

👉🏾 মা- মাগুরা (১ম)

👉🏾 লা – লালমনিরহাট

👉🏾 গা – গাইবান্ধা

19/02/2023

✅ব্যতিক্রম ধর্মী এক কথায় প্রকাশ✅

১. সৃষ্টি করার ইচ্ছা
= সিসৃক্ষা।
২. স্বার্থের জন্য অন্যায় অর্থ প্রদান
= উপদা।
৩. রাজহাঁস (পক্ষীর) কর্কশ ডাক
= ক্রেঙ্কার।
৪. ইন্দ্রের বাগান
= নন্দন।
৫. ঋণ দেয় দে
= উত্তমর্ণ।
৬. ইন্দ্রের অশ্ব
= উচ্চৈঃশ্রবা।
৭. ক্রমাগত অশ্রু ঝড়ছে এমন
= গলদশ্রু।
৮. ইসলামী শাস্ত্র অনুযায়ী নির্দেশ
= ফতোয়া।
৯. ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি
= ঋত্বিক।
১০. গরুর চোখের মতো ছোট বাতায়ন
= গবাক্ষ।
১১. ভিতর থেকে গোপনে ক্ষতিসাধন
= অন্তর্ঘাত।
১২. যাহার স্বাদ পূর্বে লওয়া হয় নাই
= অনাস্বাদিতর্পূব।
১৩. দ্বিতীয়বার বিবাহিত পুরুষের জীবিতা প্রথমা স্ত্রী
= অধিবিন্না।
১৪. কাজে যাহার অভিজ্ঞতা আছে
= করিতকর্মা।
১৫. অশ্ব,রথ,হস্তী ও পদাতিক সৈন্যের সমাহার
= চতুরঙ্গ।
১৬. প্রথমা স্ত্রী জীবিত থাকিতে দ্বিতীয়বার দার গ্রহণ
= অধিবেদন।
১৭. উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান
= উপজ্ঞা।
১৮. গো দহন কারিণী কন্যা
= দুহিতা।
১৯. নাটকের পাত্র-পাত্রী
= কুশীলব।
২০. প্রমাণ করা যায় না যা
= অপ্রমেয়।
২১. বাতাসে চরে যে
= কপোত।
২২. মাসের শেষ দিন
= সংক্রান্তি।
২৩. যে সুপথ থেকে কুপথে যায়
= উন্মার্গগামী।
২৪. যে নারীর নখ শূর্পের (কুলা)
= শূর্পণখা।
২৫. যে নারী অঘটন ঘটাতে পারদর্শী
= অঘটনঘটনপটীয়সী।
২৬. যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মে
= মরণোত্তরজাতক।
২৭. যে রমণী পূর্বে অন্যের বাগদত্তা ছিল বা পত্মী ছিল
= অন্যপূর্বা।
২৮. যিনি সর্বত্র গমন করেন
= সর্বগ।
২৯. যেখানে মাছি পর্যন্ত নাই
= নির্মক্ষিক।
৩০. পরের অন্নে যে জীবন ধারণ করে
= পরান্নজীবী।
৩১. পূর্বে কোনো শিক্ষালাভ না করা সত্ত্বেও যে পারদর্শিতা
=অশিক্ষিতপটুত্ব।
৩২. পরের অন্নে যে জীবন ধারণ করে
= পরান্নজীবী।
৩৩. পূর্বে কোনো শিক্ষালাভ না করা সত্তেও যে পারদর্শিতা
= অশিক্ষিতপটুত্ব।
৩৪. পরের উন্নতি দেখে যে কাতার হয়
= পরশ্রীকাতার।
৩৫. ঘর্ষণ বা পেষণজাত গন্ধ
= পরিমল।
৩৬. আপনাকে কৃতার্থ মনে করেন যিনি
= কৃতার্থম্মন্য।
৩৭. অন্ন ভক্ষণ করে যে প্রাণ ধারণ করে
= অন্নগতপ্রাণ।
৩৮. কুশের অগ্রভাগের ন্যায় সূক্ষ বুদ্ধি যার
= কুশাগ্রবুদ্ধি।

(সংগৃহীত)

15/02/2023

#বাংলা : সরকারি ব্যাংকের
বিগত বছরের ৫০০টি প্রশ্ন উত্তরসহ :--

১) ভাষার মূল উপাদান – ধ্বনি
২) আভরণ শব্দের অর্থ – অলংকার
৩) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এখানে কিংবা – বিয়োজক অব্যয়
৪) ঢাকের কাঠি বাগধারার অর্থ – তোষামুদে
৫) বাবুর্চি – তুর্কি শব্দ
৬) শুদ্ধ বানান – মূর্ধন্য
৭) চীনা শব্দ – চা, চিনি
৮) ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য – বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা
৯) সন্ধির প্রধান সুবিধা – উচ্চারণে
১০) কর্মভোগ এড়ানো যায় না এখানে কর্ম অর্থ – কৃতকর্ম
১১) তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে না – প্রশ্নবোধক অর্থে
১২) পাবক শব্দের সমার্থ – অগ্নি
১৩) মৃন্ময়ী যে উপন্যাসের নায়িকা – সমাপ্তি
১৪) তুমি যাও – অনুজ্ঞা
১৫) সঠিক যে টি – পথের দাবী ( উপন্যাস)
১৬) আত্নঘাতি বাঙালী – নীরদচন্দ্র চৌধুরীর গ্রন্থ
১৭) চতুরঙ্গ পত্রিকার সম্পাদক – হুমায়ুন কবির
১৮) রবীন্দ্রনাথের রচনা – চতুরঙ্গ
১৯) আবোল তাবোল কার – সুকুমার রায়
২০) ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন – উইলিয়াম কেরি
২১) প্রত্যয়গতভাবে শুদ্ধ – উৎকর্ষতা
২২) অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য – অন্তমিল থাকেনা
২৩) চাঁদ – তদ্ভব শব্দ
২৪) পুণ্যে মতি হোক এখানে পুণ্যে – বিশেষ্য
২৫) তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি – যৌগিক বাক্য
২৬) আনারস, চাবি – পর্তুগিজ শব্দ
২৭) শুদ্ধ বানান – নির্নিমেষ
২৮) বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৯) সংশয় এর বিপরীত শব্দ – প্রত্যয়
৩০) ইহলোকে যা সামান্য নয় – আলোক সামান্য
৩১) শশী ও কুমুদ চরিত্র দুটি – পুতুল নাচের ইতিকথার
৩২) ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় – সাধু ভাষায়
৩৩) রাত্রির সমার্থক নয় – বারিদ
৩৪) ব্রজবুলি হলো – মৈথিলি ভাষার একটি উপভাষা
৩৫) অভিধানে আগে বসবে – চাঁটি শব্দি
৩৬) গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান – নজরুলের সাম্যবাদী কবিতার লাইন
৩৭) অভিনিবেশ শব্দের অর্থ – মনোযোগ
৩৮) সঠিক বাক্য – আমার কথাই প্রমাণিত হলো
৩৯) সন্ধ্যায় সূর্য অস্ত যায় – নিত্যবৃত্ত অতীত
৪০) সাধুরীতির বৈশিষ্ট্য – সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
বাংলাদেশ ব্যাংক এডি ২০১৩, ২০১৪
১) ঢাক ঢাক গুড় গুড় বাগধারার অর্থ – গোপন রাখার প্রয়াস
২) কোনটি পরিচ্ছদ – শিমুল
৩) যৌগিক বিশোষণের উদাঃ – পন্ডিত জনোচিত উক্তি
৪) প্রত্যয়ান্ত শব্দ – পিপাসা
৫) কোন ত্রয়ীবানান শুদ্ধ – মুমূর্ষু, সংঘর্ষ, বিমর্ষ
৬) কোনটি অঙ্গ ভূষণ – মেখলা
৭) Transliteration এর পরিভাষা – প্রতিবর্ণীকরন
৮) শেক্সপীয়রের টেমিং অব দি শ্রু বাংলা অনুবাদ করেন – মুনীর চৌধুরী
৯) পদাবলীর রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর
১০) এক জাতীয় নয় – তনয়
১১) শামসুর রাহমানের গদ্য গন্থ – স্মৃতির শহর
১২) তুলনাজ্ঞাপক শব্দ – প্রমিত
১৩) লোকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!! এখানে কী – বিরক্তি বোঝায়
১৪) বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা – কবিতা
১৫) সমার্থক নয় – মরৎ
১৬) The window panes steamed up এর বাংলা – জানালার কাচ ঝাপসা হয়ে গেল
১৭) হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য – পুবের হাওয়া
১৮) সমাস গঠিত শব্দ – নরপুঙ্গর ( দ্বন্দ্ব সমাস)
১৯) যৌবন এর বিপরীত শব্দ – জরা
২০) ছেমড়া শব্দটি – সংস্কৃত
২১) দহন কাল উপন্যাস এর জন্য বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১২ পদক পান – হরিশংকর
জলদাস
২২) জাফর ইকবালের প্রথম প্রকাশিত সায়েন্স ফিকশন – কপোট্রনিক সুখ দুঃখ ( ১৯৭৬)
২৩) চাচা কাহিনীর লেখক – সৈয়দ মুজতবা আলী
২৪) সোনালী কাবিন কাব্যের রচয়িতা – আল মাহমুদ
২৫) তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা পংক্তিটির রচনা করেন – শামসুর রাহমান
২৬) শুব্দ বানান – মুমূর্ষু
২৭) যে নারী প্রিয় কথা বলে – প্রিয়ংবদা
২৮) দশানন কোন সমাস – বহুব্রীহি
২৯) Executive – এর পরিভাষা – নির্বাহী
৩০) পর্যালোচনা এর সন্ধি বিচ্ছেদ – পরি + আলোচনা
৩১) মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় – মেধা + বিণ
৩২) গোঁফ খেজুরে অর্থ – নিতান্ত অলস
৩৩) অন্ধজনে দেহ আলো এখানে অন্ধজনে কারক বিভক্তি – সম্প্রদানে ৭মী
৩৪) পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় – বারি
৩৫) কচ্ছপের কামড় বাগধারার অর্থ – নাছোড় বান্দা
৩৬) লাঠা লাঠি – বহুব্রীহি সমাস
৩৭) ভুল প্রতিশব্দ – ইচ্ছা- পরশ্রীকাতরতা
৩৮) ঠাকুরমার ঝুলি কি জাতীয় সংকলন – রুপকথা
৩৯) সৌম্য এর বিপরীত – উগ্র
৪০) জীবন্মৃত এর ব্যাসবাক্য – জীবিত থেকেও যে মৃত
বাংলাদেশ ব্যাংক এডি ২০১১, ২০১২
১) আপদ এর বিপরীত শব্দ – সম্পদ
২) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যৎ
৩) শান্ত এর বিপরীত শব্দ – অনন্ত
৪) কৃতঘ্ন এর বিপরীত শব্দ – কৃতজ্ঞ
৫) অশুদ্ধ বাক্য – সর্বদা পরিস্কৃত থাকিবে
৬) শুদ্ধ বাক্য – তুমি কি ঢাকা যাবে??
৭) শুদ্ধ বাক্য – রহিমা পাগল হয়ে গেছে
৮) শুদ্ধ বাক্য – বুনো ওল, বাঘা তেতুল
৯) বায়ু শব্দের সমার্থক শব্দ – বাত
১০) চাঁদ এর সমার্থক শব্দ – নিশাপতি
১১) সমুদ্র শব্দের সমার্থক – পাথার
১২) রাজা শব্দের সমার্থক – নরেন্দ্র
১৩) জল শব্দের সমার্থক শব্দ – অম্বু
১৪) কৌমুদির প্রতিশব্দ নয় – নলিনী
১৫) অরুন এর প্রতিশব্দ নয় – বিজলী
১৬) নিকেতন এর প্রতিশব্দ নয় – তোয়
১৭) রামা এর প্রতিশব্দ নয় – সুত
১৮) শিক্ষককে শ্রদ্ধা কর। এখানে শিক্ষককে – সম্প্রদান ৭ মী বিভক্তি
১৯) পৌরসভা কোন সমাস – ৬ষ্ঠী তৎপুরুষ সমাস
২০) অর্ক এর প্রতিশব্দ নয় – অনিল
২১) কোনটি সঠিক – আপাদমস্তক
২২) দশানন কোন সমাস – বহুব্রীহি সমাস
২৩) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যত
২৪) রক্ত করবী – নাটক
২৫) বসুমতী শব্দের সমার্থক – ধরিত্রী
২৬) পরার্থ শব্দের অর্থ – পরোপকার
২৭) যে নারী প্রিয় কথা বলে – প্রিয়ংবদা
২৮) সাত সাগরের মাঝি কাব্য – ফররুখ আহমেদ এর
২৯) বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ – বৃষ+তি
৩০) রবীন্দ্রনাথের রচনা নয় – বিষের বাঁশী
৩১) গুরুজনে ভক্তিকর এখানে গুরুজনে – কর্মকারক
৩২) বনফুল যার ছদ্মনাম – বলাইচাঁদ মুখোপাধ্যায়
৩৩) surgeon এর পরিভাষা – শল্য চিকিৎসক
৩৪) হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন কার কবিতার লাইন – মাইকেল মধুসূদন দত্ত
৩৫) ব্যথার দান – কাজী নজরুল রচিত গল্প
৩৬) সংশপ্তক কার – শহীদুল্লাহ কায়সার
৩৭) পর্যালোচনার সন্ধি বিচ্ছেদ – পরি + আলোচনা
৩৮) অম্বর শব্দের অর্থ – আকাশ
৩৯) নিরানব্বইয়ের ধাক্কা – সঞ্চয়ের প্রবৃত্তি
৪০) শুদ্ধ বানান – পিপীলিকা
৪১) প্রবচন – পুরোনো চাল ভাতে বাড়ে
৪২) দারিদ্রতা শব্দটি অশুদ্ধ – প্রত্যয়জনিত কারনে।
বাংলাদেশ ব্যাংক এডি ২০১০, ২০০৯, ২০০৮
১) কোন বানানটি সঠিক – ভদ্রোচিত
২) উনপাঁজুরে শব্দরে অর্থ – দুর্বল
৩) উত্তম পুরুষের উদাঃ – আমি
৪) দিনের আলো ও সন্ধ্যার আঁধারে মিলন – গোধূলী
৫) যা দীপ্তি পাচ্ছে – দেদীপ্যমান
৬) আকাশ শব্দের সমার্থক নয় – হিমাংশু
৭) দেশী শব্দ – চাল, চুলা
৮) সন্ধি শব্দের বিপরীত শব্দ – বিয়োগ
৯) কোনটির লিঙ্গান্তর হয় না – কবিরাজ
১০) সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন এর শুব্দ রুপ – সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
১১) বাঁধ্ + অন = বাঁধন কোন শব্দ – কৃদন্ত শব্দ
১২) ধাতু কয় প্রকার – ৩ প্রকার
১৩) রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য এর শুব্দ রুপ – রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য
১৪) দশে মিলে করি কাজ এখানে দশে – কর্তৃকারকে ৭মী বিভক্তি
১৫) স্বরসংগতির উদাহরন – দেশী> দিশী
১৬) পাতায় পাতায় পড়ে নিশির শিশির এখানে পাতায় পাতায় – অধিকরণে ৭মী বিভক্তি
১৭) যে বহু বিষয় জানে – বহুজ্ঞ
১৮) যৌগিক স্বরধ্বনি – ঐ
১৯) সূর্য এর প্রতিশব্দ নয় – হিমকর
২০) কবর কবিতাটি কোন কাব্যের – রাখালী
২১) আহসান হাবীব এর কাব্যগ্রন্থ – আশার বসতি, ছায়াহরিণ, সারাদুপুর
২২) যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম। – রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পের উক্তি
২৩) হাজার বছর ধরে রচনা করেন – জহির রায়হান
২৪) এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছে দুই নয়নের জলে।
এর পরের লাইন — এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মত মুখ
২৫) তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোন দিন — জহির রায়হানের একুশের গল্পের
উক্তি
২৬) রবীন্দ্রনাথ নোবেল পান – ১৯১৩ সালে
২৭) রবীন্দ্রনাথের রচনা নয় – মৃত্যু ক্ষুধা
২৮) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি – বন্দোপাধ্যায়
২৯) সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরন করেন – ২১ বছরে
৩০) রবীন্দ্রনাথের জন্ম – ২৫ বৈশাখ,১২৬৮ বাংলা
৩১) জীবন থেকে নেয়া, স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট – জহির রায়হানের রচনা
৩২) মহাশশান মহাকাব্য – কায়কোবাদ রচনা করেন
৩৩) সনেট এর পংক্তি – ১৪ টি
৩৪) বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক – মাইকেল মধুসূদন দত্ত
৩৫) পদ্মা নদীর মাঝি যার লেখা – মানিক বন্দোপাধ্যায়
৩৬) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ নয় – নৌকাডুবি
৩৭) রাজবন্দীর জবানবন্দী কার – কাজী নজরুল ইসলাম
৩৮) গগনে গরজে মেঘ, ঘন বরষা পরের লাইন – কূলে একা বসে আছি, নাহি ভরসা
৩৯) যা অধ্যয়ন করা হয়েছে – অধীত
৪০) যিনি বক্তৃতা দানে পটু – বাগ্মী
বাংলাদেশ ব্যাংক এডি ২০০৬, ২০০৪
১) কষ্টে অতিক্রম করা যায় যা – দুরাতিক্রম্য
২) The rose is a fragrant flower এর বাংলা – গোলাপ সুগন্ধি ফুল
৩) পত্রের গর্ভাংশ বলে – মূল বিষয়কে
৪) কে জানে দেশে সুদিন আসবে কিনা। বাক্যটি প্রকার করে – অনশ্চিয়তা
৫) প্রদীপ নিভে গেল। বাক্যটি – সাধারণ অতীত কালের
৬) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা – আঃ গাফফার চৌধুরী
৭) সংশয় এর বিপরীত – প্রত্যয়
৮) আরোহন এর বিপরীত – অবরোহণ
৯) সূর্য এর প্রতিশব্দ – আদিত্য
১০) জসীমউদদীন রচিত গ্রন্থ – সোজন বাদিয়ার ঘাট
১১) শুদ্ধ বাক্য – আজ কাল বানানের ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী
১২) শুদ্ধ বানান – আলস্য, ঘূর্ণায়মান
১৩) প্রতিশব্দ নয় – আগুন – কর, আনন্দ- দিপ্তী, বন- সরোজ
১৪) যে সত্য কথা বলে, তাকে সকলে বিশ্বাস করে এর সরল বাক্য – সত্যবাদীকে সকলে বিশ্বাস করে
১৫) সঠিক অর্থ সমূহ – হাতের পাঁচ- শেষ সম্বল, চাঁদের হাট- প্রিয়জন সমাগম, কাক নিদ্রা- অগভীর
নিদ্রা, শিরে সংক্রান্তি – আসন্ন বিপদ, একচোখা – পক্ষপাত দুষ্টু
১৬) দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতা – কাজী নজরুল ইসলাম
১৭) বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের – অগ্নিবীণা
১৮) আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে কোন কবির কথা – জীবনন্দ দাশ
১৯) মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি – ভারত চন্দ্র
২০) হরতাল – গুজরাটি শব্দ
২১) জাতীয় স্মৃতি সৌধের স্থপতি – সৈয়দ মঈনুল হোসেন
২২) সোজন বাদিয়ার ঘাট এর রচয়িতা – জসীম উদদীন
২৩) শরৎচন্দ্রের রচনা নয় – চোখের বালি
২৪) শুদ্ধ বানান – স্বায়ত্তশাসন
২৫) অপপ্রয়োগের দৃষ্টান্ত – একত্রিত
২৬) শকট শব্দের অর্থ – মাছ
২৭) শেষ লেখা কি জাতীয় রচনা – কাব্য
২৮) যে বিষয়ে কোন বিবাদ নেই – অবিসংবাদী
২৯) কাজলা দিদি কি – যতীন্দ্রমোহন বাগচী রচিত কবিতা
৩০) নীল দর্পন নাটক প্রকাশিত হয় – ঢাকা থেকে
৩১) মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় – ১৮৬১ সালে
৩২) পদ্মাবতী কার রচনা – আলাওল
৩৩) ভানুসিংহ যার ছদ্মনাম – রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪) রবীন্দ্রনাথ নোবেল পান – ১৯১৩ সালে
৩৫) বাংলা উপসর্গ – অনা
৩৬) চন্ডীদাস যে যুগের কবি – মধ্যযুগ
৩৭) কলা দেখানো অর্থ – ফাঁকি দেয়া
৩৮) বেগম রোকেয়ার রচনা নয় – পদ্মনী
৩৯) প্রথম বাংলা পত্রিকা – দিকদর্শন
৪০) হাত চালাও মানে – তাড়াতাড়ি করা
৪১) কোন রচনার জন্য নজরুলের জেল হয় – আনন্দময়ীর আগমনে
৪২) বঙ্কিম এর বিপরীত –ঋজু
সোনালী ব্যাংক অফিসার, সিনিয়র অফিসার ২০১৪, ২০১৩
১) অপোগন্ড শব্দের অর্থ – অপ্রাপ্তবয়স্ক, অপদার্থ
২) বাবা – তুর্কি শব্দ
৩) বাজারে কাটা অর্থ – বিক্রি হওয়া
৪) বীরবল ছদ্মনাম – প্রমথ চৌধুরী
৫) সওগাত শব্দের অর্থ – উপহার
৬) ব্যাঘাত এর বিশেষণ – ব্যাহত
৭) ফুলদানি শব্দের দানি- র ভাষিক পরিচয়, – শব্দপ্রত্যয়
৮) বাংলা ভাষায় সনেট প্রবর্তন করেন – মধুসূদন দত্ত
৯) বিলাসী গল্পটি – শরৎচন্দ্রের
১০) সিডর – সিংহলি ভাষার শব্দ
১১) দোহারা শব্দের অর্থ – মোটাও নয়, রোগাও নয়
১২) অপপ্রয়োগের দৃষ্টান্ত – নির্ভরশীলতা
১৩) Barren শব্দরে অর্থ – ঊষর
১৪) অশুদ্ধ বানান – মরুদ্যান, আয়ত্ব
১৫) জঙ্গম শব্দের অর্থ – গতিশীল
১৬) পাঞ্জেরী কবিতাটি – ফররুখ আহমেদ এর
১৭) ক্ষুণ্নিবৃত্তি এর সন্ধিবিচ্ছেদ – ক্ষুধ+ নিবৃত্তি
১৮) বায়স শব্দের অর্থ – কাক
১৯) নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা – লাঙ্গল
২০) কবর নাকটটি – মুনীর চৌধুরীর
২১) বাংলা উপন্যাসের জনক – বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
২২) সন্ধি ব্যাকরণের আলোচিত হয় – ধ্বনিতত্ত্বে
২৩) রাবণের চিতা বাগধারার অর্থ – চির অশান্তি
২৪) শিখা পত্রিকা কোন সংগঠনের – মুসলিম সাহিত্য সমাজ
২৫) কমলা কান্তের দপ্তর যে শ্রেণীর রচনা – প্রবন্ধ
২৬) বিজ্ঞান শব্দের বি উপসর্গের অর্থ – বিশেষ
২৭) আমার সন্তার যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনা – ঈশ্বরী পাটনীর
২৮) দশে মিলে করি কাজ বাক্যে দশে – কর্তৃকারকে ৭মী বিভক্তি
২৯) নজরুল কারাবরণ করেন – আনন্দময়ীর আগমনে কবিদার জন্য
৩০) বেগম রোকেয়ার রচনা – মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী
৩১) স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কার কথা – রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
৩২) বাংলায় টি.এস এলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন – রবীন্দ্রনাথ ঠাকুর
৩৩) এ সাবানে কাপড় কাচা চলবে না এখানে সাবানে – করনে ৭মী
৩৪) জানালা শব্দটি – ফারসি শব্দ
৩৫) বাংলা ভাষার প্রথম সাময়িকী – দিক দর্শন
৩৬) ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি – গৌড়ীয় প্রাকৃত থেকে
৩৭) বসন্তকুমারী নাটকের রচয়িতা – মীর মশাররফ হোসেন
৩৮) বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর – সত্যেন্দ্রনাথ দত্ত
৩৯) পড়েছি মোগলের সাথে খানা খেতে হবে এক সাথে। এর অর্থ – বিপদে পড়ে কাজ করা।
সোনালী ব্যাংক অফিসার, সিনিয়র অফিসার ২০১০
১) শুদ্ধ বানান – মুহুর্মুহু
২) যে পুরুষ বাচক শব্দের দুটি স্ত্রী বাচক শব্দ আছে – ভাই
৩) টীকা ভাষ্য বাগধারাটির অর্থ – দীর্ঘ আলোচনা
৪) পাথরে পাঁচ কিল বাগধারার অর্থ – প্রবল সৌভাগ্য
৫) বহুব্রীহি সমাস – দশানন
৬) পানির সমার্থক শব্দ – উদক
৭) কোথাও উন্নত কোথাও অবনত এককথায় – বন্ধুর
৮) যা লাফিয়ে চলে – প্লবক
৯) বিপদে মোরে রক্ষাকর এ নহে মোর প্রার্থনা – সরল বাক্য
১০) তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি – সরল বাক্য
১১) মঙ্গল কাব্যের কয়টি অংশ থাকে – ৫টি
১২) মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য – বীরাঙ্গনা
১৩) রবীন্দ্রনাথ সুভাষ চন্দ্রকে উৎসর্গ করেন – তাসের দেশ
১৪) ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ – নীলদর্পন
১৫) চর্যাপদের পদগুলি টীকার মাধ্যমে ব্যাখা করেন – মুনি দত্ত
১৬) জহির রায়হানের রচনা – আরেক ফাল্গুন
১৭) নজরুল রচিত নাটক – ঝিলিমিলি
১৮) মুনির চৌধুরী রচিত কবর একটি – নাটক
১৯) পঞ্চতন্ত্র রচনা করেন – সৈয়দ মুজতবা আলী
২০) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচনা করেন – বড়ু চন্ডীদাস
২১) সমুদ্র শব্দের সমার্থক – পাথার
২২) ঐহিক এর বিপরীত শব্দ – পারত্রিক
২৩) নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ – ক্ষুদ্রার্থে
২৪) দ্বিগু সমাস – চৌরাস্তা
২৫) যার চক্ষুলজ্জা নাই – চশমখোর
২৬) যা অবশ্যই ঘটবে – অবশ্যম্ভাবী
২৭) শুদ্ধ বানান – স্বায়ত্তশাসন
২৮) শুদ্ধ বানান – অগ্নিবীণা
২৯) ধর্মের ষাঁড় বাগধারার অর্থ – স্বার্থপর
৩০) একচোখা – পক্ষপাত দুষ্টু
৩১) বাংলায় স্বরবর্ণ -১১ টি
৩২) বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা – নজরুল ইসলাম
৩৩) বিষাদসিন্ধু যাঁর রচনা – মীর মশাররফ হোসেন
৩৪) চর্যাপদের কবির সংখ্যা – ২৩ জন
৩৫)সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি – ঈশ্বরচন্দ্র গুপ্ত
৩৬) চর্যাপদ আবিষ্কার করেন – হরপ্রসাদ শাস্ত্রী
৩৭) মধ্যযুগের কাব্যের একটি ধারা – মঙ্গল কাব্য
৩৮) মাত্রাহীন বর্ণ – ১০টি
৩৯) রোহিণী চরিত্রটি – কৃষ্ণকান্তের উইল উপন্যাসের
৪০) আমার সোনার বাংলা কবিতার প্রথম – ১০ লাইন জাতীয় সঙ্গীত
৪১) ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব – হীরক জয়ন্তী
৪২) ভুল সন্ধি বিচ্ছেদ – দু+ লোক= দ্যুলোক
৪৩) বাবা শব্দটি – তুর্কি
৪৪) হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখত সে। এখানে – দিয়ে হলো – অনুসর্গ
৪৫) বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু। বাক্যটির চিনিপাতা – করণ কারক
৪৬) সংবাদপত্র – মধ্যপদলোপী কর্মধারয় সমাস
৪৭) ভানুমতির খেল মানে – ভেলকিবাজি
৪৮) সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে – বচনের ভুল
৪৯) বাংলা গদ্যরীতির জনক – বিদ্যাসাগর
৫০) ছায়া হরিন যাঁর রচনা – আহসান হাবীব
৫১) সুসময়ের বন্ধু – বসন্তের কোকিল
৫২) সমুদ্র শব্দের সমার্থক নয় – অদ্রি
৫৩) অশুদ্ধ বানান – ভূল
৫৪) খদ্দর -গুজরাটি শব্দ
৫৫) সঠিক ণ এর ব্যবহার হয়েছে – তৃষ্ণা শব্দে
৫৬) জাতি+ অভিমান – জাত্যভিমান
৫৭) কোনটি প্রবন্ধ – কালান্তর
৫৮) ক্ষুদ্র অর্থে উপ ক্যবহৃত হয়েছে – উপসাগর শব্দে
৫৯) কন্যার সমার্থক শব্দ নয় – সহোদরা
৬০) বাহুল্যদোষে দুষ্টু শব্দটি – অধীনস্থ
৬১) অসমাপ্ত আত্নজীবনীর লেখক – শেখ মুজিরহমান
ভুল ত্রুটি সংশোধনযোগ্য

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka