Rafew Pre-Cadet & High School

Rafew Pre-Cadet & High School একটি স্বনামধন্য ও সফল প্রতিষ্ঠান।

27/04/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি

আগামীকাল রাফিউ প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল-এ
৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হামের টিকা প্রদান করা হবে।

🕙 সময়: সকাল ১০টা থেকে ১১টা

অভিভাবক ও আগ্রহী সকলকে নির্ধারিত সময়ে শিশুদের নিয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

আলহামদুলিল্লাহ, রাফিউ প্রি-ক্যাডেট স্কুল এবং অল সেইন্ট  স্কুল এস এস সি-২০২৫ পরিক্ষায় A+ সহ ৯৮% পাস করায় সকল শিক্ষার্থী ও...
10/07/2025

আলহামদুলিল্লাহ, রাফিউ প্রি-ক্যাডেট স্কুল এবং অল সেইন্ট স্কুল এস এস সি-২০২৫ পরিক্ষায় A+ সহ ৯৮% পাস করায় সকল শিক্ষার্থী ও শিক্ষকদেরকে আন্তরিক অভিনন্দন 🌹

আলহামদুলিল্লাহ। 🤍আমাদের স্কুলের কৃতি ছাত্র "মোঃ কাউছার" এস এস সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে GPA-5 /A+ পেয়ে উত্তীর্ণ হয...
10/07/2025

আলহামদুলিল্লাহ। 🤍
আমাদের স্কুলের কৃতি ছাত্র "মোঃ কাউছার" এস এস সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে GPA-5 /A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

10/07/2025

আলহামদুলিল্লাহ, Rafew pre-Cadet &High School এস এস সি-২০২৫ পরিক্ষায় A+ সহ ৯৮% পাস করায় সকল শিক্ষার্থী ও শিক্ষকদেরকে আন্তরিক অভিনন্দন 🌹🌹

10/07/2025

আজ কিছুক্ষণ পরেই প্রকাশিত হবে SSC ২০২৫ এর ফলাফল।
এই মুহূর্তটা তোমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়—কিন্তু এটা কখনই শেষ নয়, এটা কেবল শুরু।

ফল ভালো হোক কিংবা প্রত্যাশার কম—নিজেকে ছোট ভাববে না।
একটা রেজাল্ট কখনোই তোমার স্বপ্ন, চেষ্টা আর ভবিষ্যৎকে সীমাবদ্ধ করতে পারে না।

চিন্তিত হবে না। হতাশ হবে না।
তোমরা সবাই অনেক দূর যাবে—এই বিশ্বাস রেখো নিজের উপর, আর আল্লাহর উপর ভরসা রাখো।
ফল যেমনই হোক, আমরা গর্বিত তোমাদের নিয়ে।

ভালো কিছু শুরু হতে যাচ্ছে, প্রস্তুত থেকো নতুন পথচলার জন্য।
সাফল্য শুধু রেজাল্টে নয়, মানসিকতাতেও।

ভালোবাসা আর দোয়া রইল সকল SSC ২০২৫ ব্যাচের জন্য। ❤️📘

৯ম ও ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের একাংশ।
08/07/2025

৯ম ও ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের একাংশ।

৫ ম শ্রেণীর সায়মন এবং জিসান 💜
18/06/2025

৫ ম শ্রেণীর সায়মন এবং জিসান 💜

প্রিয় এসএসসি ২০২৫ ব্যাচের ছাত্র-ছাত্রীরা,শেষ হলো তোমাদের স্কুলজীবনের সবচেয়ে বড় পরীক্ষা। অনেক দিন, অনেক রাত, অনেক ঘাম ...
15/05/2025

প্রিয় এসএসসি ২০২৫ ব্যাচের ছাত্র-ছাত্রীরা,

শেষ হলো তোমাদের স্কুলজীবনের সবচেয়ে বড় পরীক্ষা। অনেক দিন, অনেক রাত, অনেক ঘাম আর অপেক্ষার পর আজ তোমরা একটা অধ্যায়ের ইতি টেনে এসেছো।

আজ থেকে তোমরা শুধু পরীক্ষার্থী নও, তোমরা একেকজন যোদ্ধা—নীরব, মমতাময়, সাহসী যোদ্ধা।
তোমরা লড়েছো পড়ালেখার সাথে, সময়ের সাথে, নিজের ভিতরের ভয় আর সংশয়ের সাথে। এবং আজ, তোমরা বিজয়ী!

এই পথ এতটা সহজ ছিল না, জানি। কারো ঘুম কেড়ে নিয়েছে টেনশন, কারো চোখ ভিজেছে ক্লান্তিতে, আবার কারো খালি খাতা ভরেছে স্বপ্নের গল্পে।
কিন্তু শোনো, এই ‘শেষ’ মানেই শেষ নয়। এটাই নতুন শুরুর জানালা।

ফলাফল যেমনই আসুক, তোমাদের সাহস, মনোযোগ আর চেষ্টা—এসবের দাম কোনো মার্কশিটে মাপা যায় না।
তোমরা যে চেষ্টা করেছো, সেটাই আসল সাফল্য।

এখন একটু বিশ্রাম নাও, প্রাণ খুলে নিঃশ্বাস নাও।
তারপর?
নিজেকে জিজ্ঞেস করো—আমি কী হতে চাই? কোথায় যেতে চাই? কী শিখলে আমি নিজেকে গড়ে তুলতে পারি?

জীবনের পথে চলা এখন শুরু মাত্র। সামনে আছে আরও বড় সুযোগ, বড় স্বপ্ন, বড় সাফল্য।
তোমাদের চোখে থাকুক স্বপ্ন, হৃদয়ে থাক সাহস, আর পায়ে থাক অদম্য অগ্রযাত্রার ছাপ।

ভালোবাসা আর দোয়া রইলো প্রতিটি ছাত্র-ছাত্রীর জন্য।
তোমাদের এই ছোট্ট যাত্রা যেন একদিন অনেক দূর যায়—এই প্রত্যাশা নিয়েই বলছি…

"তোমরাই আমাদের গর্ব, তোমরাই আগামী দিনের আলো।"

– রোবেছ উদ্দিন রাজ
সহকারী শিক্ষক (গণিত)

১ম সেমিস্টার পরীক্ষা চলছে...
23/04/2025

১ম সেমিস্টার পরীক্ষা চলছে...

20/04/2025

গত তিন দিন বাচ্চাগুলোর সাথে ননস্টপ পরিশ্রম — এখনো চোখে ভেসে বেড়াচ্ছে ওদের অঙ্ক কষার দৃশ্য।

আজ সকাল ৮টা থেকে একটানা ক্লাস নিয়ে এখন ফিরছি বাসায়। একটাই চাওয়া — ওরা যেন পরীক্ষা নিয়ে না টেনশন করে। কারণ ওদের প্রস্তুতিতে আমি আশাবাদী।

আগামীকাল ওদের গণিত পরীক্ষা — আমার ছোট ছোট যোদ্ধাদের জন্য অনেক অনেক শুভকামনা।
মাথা ঠান্ডা রেখে অঙ্ক করো, ঠিক যেমনটা শিখিয়েছি। ভুল হতেই পারে, কিন্তু চেষ্টা কখনো বৃথা যায় না।

তোমাদের ওপর বিশ্বাস আছে। আগামিকাল শুধু অঙ্ক নয়, আত্মবিশ্বাসেরও পরীক্ষা।
তোমরা পারবে, ইনশাআল্লাহ।

রাজ স্যার।

৮ ম শ্রেণীর সিলেবাসের সহজ ভাবে Dialogue..এখন ই ডাউনলোড করে নেও।
17/04/2025

৮ ম শ্রেণীর সিলেবাসের সহজ ভাবে Dialogue..
এখন ই ডাউনলোড করে নেও।

Address

The Intersection Of Three Roads Interstate At Baragram
Dhaka
1211

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Saturday 08:00 - 04:00
Sunday 08:00 - 16:00

Telephone

+8801818035222

Alerts

Be the first to know and let us send you an email when Rafew Pre-Cadet & High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rafew Pre-Cadet & High School:

Shortcuts

Share