22/09/2022
কোরআন হলো মুসলমানদের জীবনবিধান । কোরআনে সকল বিষয়ে মুমিন ব্যক্তিকে সতর্ক করা হয়েছে। যেমন তার প্রতিবেশির সাথে তার আচরণ সম্পর্কেও বলা হয়েছে। কেমন হবে পাশাপাশি থাকা মানুষের সম্পর্ক? প্রত্যেক মুমিনের উচিত তার প্রতিবেশিদের সাথে ভালো ব্যবহার করা এবং তাদের বিপদে আপদে খোঁজ খবর নেয়া। তাদের সাহায্য সহযোগিতা করা।
আর এ জন্য , আল্লাহ তা‘আলা বলেছেন:
“আর তোমরা ... পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী ও দুর-প্রতিবেশীদের প্রতি সদ্ব্যবহার করো।”(সূরা নিসা; ৩৬)
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন:
“জিব্রাঈল আ. এসে আমাকে প্রতিবেশীর ব্যাপারে অবিরত উপদেশ দিতে থাকলেন; এমনকি আমার মনে হল, হয়ত তিনি প্রতিবেশীকে ওয়ারিশ বানিয়ে দিবেন।”{বুখারি;৬০১৪}
আব্দুল্লাহ ইবনে উমার(রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) আরো বলেছেন, “আল্লাহর নিকট সর্ব উওম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উওম। আল্লাহর নিকট সেই প্রতিবেশী সর্ব উওম, যে তার প্রতিবেশীর দৃষ্টিতে সর্বাধিক উওম।” [তিরমিযী ১৯৪৪, আহমাদ ৬৫৩০, দারেমী ২৪৩৭]
কোরআন ও হাদিসের আলোকে , এটা বলা যায় যে কোরআন তেলাওয়াতকারী তার আত্মীয় স্বজনই নয় শুধু, তার প্রতিবেশীদেরও খেয়াল রাখবে এতে করে একে অন্যের সম্পর্ক হবে সম্মানজনক। যাতে করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সহজ হবে। সবাই মিলেমিশে থাকলে যে কোন বাঁধা সহজে অতিক্রম করা যাবে। তবে এ ব্যপারে সবার ধারণা থাকতে হবে। যার জন্য প্রয়োজন কোরআনের সঠিক দিকনির্দেশনা। তাই কোরআন শিক্ষা ও তা বুঝার ব্যপারে সকলকে দাওয়াত দিতে হবে। আর কোরআন শিক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে –
ভিজিট: https://iqsbd.com/
যোগাযোগ: 01711234831