Niharika নীহারিকা বিদ্যাপীঠ

Niharika নীহারিকা বিদ্যাপীঠ I am a Digital creator

নীহারিকা বিদ্যাপীঠ আপনার সন্তানের দায়িত্ব নিতে সদা প্রস্তুত। সন্তান আপনার, দায়িত্ব আমাদের। আমরা শুধু পুথিগত বিদ্যা দেই না। আমরা তাকে শিক্ষা দেই, কিভাবে নীতি নৈতিকতা অর্জন করতে হয়, কিভাবে দায়িত্ব পালন করতে হয়, কিভাবে সাহায্যকারী হতে হয়।

26/08/2026

রবিউল আউয়াল”—মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর আগমনের স্মৃতিবিজড়িত মাস। তাঁর পবিত্র জীবন, আদর্শ ও শিক্ষা আমাদের মানবতা, ন্যায়, শান্তি ও ভালোবাসার পথে চলার অনুপ্রেরণা দেয়।

17/08/2026

নীহারিকা বিদ্যাপীঠ এর নাইট কেয়ার চলমান।
পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোন বিকল্প নাই।

আপনি যদি অভিভাবক হন, তাহলে সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে নিচের প্যারেন্টিং টিপসগুলো অনুসরণ করতে পারেন—সন্তানকে সময় দিন—প...
28/07/2026

আপনি যদি অভিভাবক হন, তাহলে সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে নিচের প্যারেন্টিং টিপসগুলো অনুসরণ করতে পারেন—
সন্তানকে সময় দিন—প্রতিদিন অন্তত ২০–৩০ মিনিট মনোযোগ দিয়ে তার কথা শুনুন।
ভালোবাসা ও সম্মান দেখান—ভুল করলে বকাঝকা নয়, বুঝিয়ে বলুন।
প্রশংসা করুন—ছোট ছোট ভালো কাজেরও প্রশংসা করলে আত্মবিশ্বাস বাড়ে।
তুলনা করবেন না—অন্য শিশুর সঙ্গে তুলনা না করে তার নিজের উন্নতিতে উৎসাহ দিন।
নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তুলুন—চাপ নয়, আনন্দের সঙ্গে শেখার পরিবেশ তৈরি করুন।
মোবাইল ও স্ক্রিন টাইম সীমিত করুন—পরিবারের সঙ্গে সময় কাটাতে উৎসাহ দিন।
নৈতিক শিক্ষা দিন—সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সহানুভূতি শেখান।
নিজেই আদর্শ হোন—শিশুরা কথার চেয়ে কাজ দেখে বেশি শেখে।
শিক্ষকের সঙ্গে যোগাযোগ রাখুন—সন্তানের পড়াশোনা ও আচরণের নিয়মিত খোঁজ নিন।
সন্তানের স্বপ্নকে গুরুত্ব দিন—তার আগ্রহ ও প্রতিভা বিকাশে সহযোগিতা করুন।

20/07/2026

"খাতায়-কলমে শেখানোর বাইরেও যাঁরা আমাদের জীবনের সঠিক পথ দেখান, আজ পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সেই প্রিয় মেন্টর ও শিক্ষকদের সাথে।"

19/07/2026

"পরিশ্রম, শৃঙ্খলা ও সাফল্যের স্বীকৃতি—'মাসের সেরা শিক্ষার্থী' সম্মাননা প্রদান। এগিয়ে যাও, স্বপ্নের পথে।"

শ্রেণিকক্ষে বাচ্চাদের শান্ত রাখতে শিক্ষাদানের পদ্ধতি: বন্ধুসুলভ আচরণ, এবং নির্দিষ্ট কিছু কৌশল একসাথে কাজে লাগাতে হবে। এক...
14/07/2026

শ্রেণিকক্ষে বাচ্চাদের শান্ত রাখতে শিক্ষাদানের পদ্ধতি: বন্ধুসুলভ আচরণ, এবং নির্দিষ্ট কিছু কৌশল একসাথে কাজে লাগাতে হবে। একঘেয়েমি কাটানো, পরিষ্কার নির্দেশনা দেওয়া এবং অতিরিক্ত চঞ্চল শিশুদের জন্য ছোটখাটো দায়িত্ব বা বিরতি দেওয়ার মাধ্যমে ক্লাসে সহজে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

১.শ্রেণিকক্ষে বাচ্চাদের শান্ত রাখার কার্যকর উপায় আই কন্টাক্ট এবং বডি ল্যাঙ্গুয়েজ: চিৎকার করে কথা না বলে, শান্ত অথচ দৃঢ় কণ্ঠে কথা বলুন। শিক্ষার্থীদের দিকে তাকিয়ে কথা বললে তারা মনোযোগ দিতে বাধ্য হয়。

২.নিয়মের স্পষ্ট ধারণা: ক্লাসের শুরুতে শিক্ষার্থীদের জন্য কিছু নির্দিষ্ট নিয়মকানুন সেট করুন। নিয়ম ভাঙলে কী হবে, তা তাদের শান্তভাবে বুঝিয়ে বলুন。

৩.পড়ানোর ধরনে বৈচিত্র্য: একটানা কথা না বলে মাঝে মাঝে ভিজ্যুয়াল এইডস, গ্রুপ ডিসকাশন বা অডিও-ভিডিও ক্লিপ ব্যবহার করুন।

৪.শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম: বাচ্চারা খুব বেশি অস্থির হয়ে উঠলে তাদের গভীর শ্বাস নেওয়ার (Deep Breathing) অনুশীলন করাতে পারেন, যা মস্তিষ্কে অক্সিজেন বাড়িয়ে তাৎক্ষণিকভাবে তাদের শান্ত করে。

৫.মনোযোগ ঘোরানো: কোনো বাচ্চা অতিরিক্ত চঞ্চলতা দেখালে বা কথা বললে তাকে অন্য কোনো কাজে ব্যস্ত করে দিন। তাকে ক্লাসের কোনো দায়িত্ব (যেমন- চক বা ডাস্টার এগিয়ে দেওয়া) দিতে পারেন。

৬.মাঝারি বিরতি: ছোট বাচ্চাদের একটানা বসিয়ে না রেখে ২০-২৫ মিনিট পর পর ১-২ মিনিটের ব্রেক দিন। এতে তাদের অতিরিক্ত শক্তি কাজে লেগে যায় এবং পড়ালেখায় মনোযোগ বাড়ে。

 #যে ছোট্ট শিক্ষার্থী একসময় স্কুলে আসতে চাইত না, আজ সে-ই সবার আগে নিয়মিত স্কুলে উপস্থিত হয়। ভালোবাসা, উৎসাহ ও সঠিক দিকনি...
11/07/2026

#যে ছোট্ট শিক্ষার্থী একসময় স্কুলে আসতে চাইত না, আজ সে-ই সবার আগে নিয়মিত স্কুলে উপস্থিত হয়। ভালোবাসা, উৎসাহ ও সঠিক দিকনির্দেশনা একটি শিশুর জীবন বদলে দিতে পারে।" 🌸📚

নাম মো: বাকী বিল্লাহ। সে বর্তমানে নীহারিকা বিদ্যাপীঠে ১ম শ্রেণিতে পড়ে। এর পূর্বে তাকে আরেকটি প্রাইভেট স্কুলে ভর্তি করে দিয়েছিল। যথারীতি স্কুলের ইউনিফর্মও বানিয়ে দিয়েছিল। ২ দিন স্কুলে যাওয়ার পর আর সে স্কুলে যেতে চাইতো না। তার বাবা সাথে করে স্কুলে নিয়ে গেলে কোনোমতে ক্লাসে বসতো। যখন তার বাবা বাড়িতে আসার জন্য মোটরসাইকেলে উঠতো, ক্লাস থেকে বের হয়ে দৌড়ে তার বাবার গাড়ীতে উঠে যেত। কিছুদিন এভাবে চলতে থাকলো। একসময় বাবা বিরক্ত হয়ে ছেলেকে স্কুলে পাঠানো বন্ধ করে দিল।

কয়েকদিন পর, অন্য একটি মাদ্রাসায় পূনরায় ভর্তি করে দিল। সেখানে তার দাদা সাথে করে নিয়ে যেত। কিন্তু সে ঐ মাদ্রাসায়ও যেতে চাইতো না। তার বাবা একদিন, মা একদিন, দাদা একদিন এভাবে নিয়ে যেত। যতক্ষণ তার মা বাবা থাকতো ততোক্ষণই সে থাকতো। তারা চলে আসতে চাইলে সেও সাথে সাথে চলে আসতো। এখানেও তার বাবা অতিষ্ঠ হয়ে গেল। পড়ে বাকী বিল্লাহ বলে বসল ও আর পড়ালেখাই করবে না। এ কথা শুনে ওর বাবা ভিষণ মন খারাপ করল। সে ভাবতে লাগলো আমার ছেলেকে হয়তো আর পড়ালেখাই করাতে পারবে না।

একদিন নীহারিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক খোকন রানা ছেলেকে বাড়িতে দেখে বলল, ভাই আপনার ছেলেকে দেখছি বাড়িতেই বসে থাকে। বাড়িতে না রেখে আমাদের স্কুলে ভর্তি করে দেন। ভর্তির কথা শুনে ওর বাবা পূর্বের সব কথা খুলে বলল। তারপরও প্রধান শিক্ষক সাহেব বলল, একবার আমাদের স্কুলে ভর্তি করে দিয়ে দেখেন আমরা কিছু করতে পারি কিনা। বাকী বিল্লাহ এসব কথা শুনে সরাসরি না করে দিল যে,সে এ স্কুলে পড়বে না। ওর বাবা ওকে জোর করে নীহারিকায় ভর্তি করতে নিয়ে আসল। ভর্তিও করে দিল। আগের মতোই বাবা সাথে করে নিয়ে আসতে লাগলো।

হঠাৎ কয়েকদিন পর সকালে ঘুম থেকে উঠে তার বাবাকে ডেকে বলে, বাবা ওঠো স্কুলে যাব। বাবা একরকম অবাক হয়ে গেল। যাকে স্কুলের কথা বললে চোখ মেলে তাকায় না আর এই ছেলেই আজকে আমাকে ডাকতেছে স্কুলে যাওয়ার জন্য। বাবা যতটা না অবাক তার থেকে বেশি খুশি।

একদিন আকাশ খুব খারাপ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ছেলে বলছে বাবা চল স্কুলে যাব। শুনে বাবা বলল, আজকে থাক বৃষ্টি পড়ছে, কালকে যেও। ছেলে বলল, না আমি স্কুলে যাব, স্কুলে না গেলে পুরুষ্কার পাব না।
উপরের ঘটনাগুলো বাকী বিল্লাহ এর বাবা নীহারিকা বিদ্যাপীঠ এর পরিচালক জনাব মো: সাইফুল ইসলাম স্যারের কাছে বলতেছিলো। আরেকটি অবাক করা কথা শুনে আমি বিস্মিত হয়েছি, বাকী বিল্লাহ প্রতিদিন ওর বাবা মাকে ডেকে তোলে। শুধু কি তাই! ও নাকি প্রতিদিন সকাল ৬ টায় গোসল করে স্কুলের জন্য রেডি হয়ে বসে থাকে। ও এখন একাই বিদ্যাপীঠে আসে ইভেন সবার আগে। কথাগুলো ওর বাবা যখন বলছিল, তখন আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। ওর বাবার চেহারায় প্রশান্তি আর মুখে হাসি।
দোয়া করি বাকী বিল্লাহ তুমি জীবনে অনেক বড় হও।

আমি মনে প্রানে বিশ্বাস করি,ভালোবাসা, উৎসাহ ও সঠিক দিকনির্দেশনা একটি শিশুর জীবন বদলে দিতে পারে।" 🌸📚

07/07/2026
07/07/2026

"ছোট্ট একটি পরীক্ষা, বড় একটি বৈজ্ঞানিক ধারণা।"

25/06/2026

বাচ্চার হাতে মোবাইল দেওয়ার আগে এই ৩টি ভুল কখনোই করবেন না......

Address

Mymensingh
Dhaka

Telephone

+8801721622189

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niharika নীহারিকা বিদ্যাপীঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Niharika নীহারিকা বিদ্যাপীঠ:

Shortcuts

Share