21/06/2026
লিবারেলদের সবচেয়ে বড় ভাঁড়ামো হলো, তারা ‘ব্যক্তিগত জীবন’ আর ‘পেশাদার জীবন’ আলাদা করার ওকালতি করে। তারা বলে, ‘সে সমকামিতা সমর্থন করতেই পারে, এটা তার ব্যক্তিগত বিষয়, সে আপনার ক্ষতি করছে না; আপনি তার খেলা দেখলে সমস্যা কী!’
•
শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ এই হিপোক্রেসির গালে সবচেয়ে বড় চড়টি মেরেছেন। তিনি ‘ক্রাফট’ এবং ‘ক্যারেক্টার’–এর মধ্যকার পার্থক্য স্পষ্ট করেছেন। একজন মানুষ পায়ে বল নিয়ে কত বড় জাদুকর, সেটা দিয়ে ইসলামের ওয়ালা-বারার নীতি নির্ধারিত হয় না। সে যদি আল্লাহর অবাধ্যতা, ফিতনাহ এবং প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচারণকে (যেমন: সমকামিতা) প্রমোট করে, তবে একজন মুসলিমের ঈমানী আত্মমর্যাদাবোধ তাকে ঘৃণা করতে বাধ্য করে। শায়খ এখানে পরিষ্কার বুঝিয়েছেন—একজন মানুষের স্কিল চমৎকার হতেই পারে, কিন্তু সে যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তবে তার সেই স্কিল মুসলিমের জুতার তলার ধুলোর সমান।
•
ইসলাম কোনো ‘বুফে রেস্তোরাঁ’ নয় যে তোমার মন চাইলে তুমি নামাজ-রোজা প্লেটে তুলবে, আর আধুনিক ফ্যাশনের সাথে না মিললে যখন তখন ‘আল-ওয়ালা ওয়াল-বারা’র মতো মৌলিক আকীদাকে টেবিলের নিচে ছুড়ে ফেলে দেবে!
•
লাউড এ্যান্ড ক্লিয়ার কথা— তোমরা যাকে খেলার জন্য ভালোবাসো, আমরা তাকে আল্লাহর জন্য ঘৃণা করি; কারণ আমাদের ভালোবাসার মানদণ্ড কোনো ফিফার স্পন্সরশিপে ঠিক হয় না, তা ঠিক হয় আরশের মালিকের সুতোর টানে। খেলাধুলা দিয়ে যাদের ব্রেইন ওয়াশ হয়ে গেছে, এই পরম সত্য হজম করার মতো ইনটেলেকচুয়াল পরিপক্বতা তাদের আসলেই নেই।
ফটোকার্ড: Tilmeez Academy