08/10/2026
ঢাকা কমার্স কলেজে ‘Applying Psychology for Better Performance’ শীর্ষক সেশন অনুষ্ঠিত:
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, আত্মউন্নয়ন ও অ্যাকাডেমিক পারফরম্যান্স বৃদ্ধির লক্ষ্যে ঢাকা কমার্স কলেজের Teaching and Learning Center (TLC)-এর উদ্যোগে ঢাকা কমার্স কলেজে তৃতীয় পর্যায়ে উচ্চমাধ্যমিক শ্রেণীর জন্য- 'Applying Psychology for Better Performance’ শীর্ষক সর্বশেষ সেশনটি অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, কলেজের প্রফেসর কাজী ফারুকী ভবনের ১১ তলার কনফারেন্স হলে এ সেশন অনুষ্ঠিত হয়।
সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মনোবিদ, শিক্ষক ও লেখক জনাব হুরে জান্নাত শিখা। তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত ও অ্যাকাডেমিক জীবনে মনোবিজ্ঞানের কার্যকর প্রয়োগ, ইতিবাচক মানসিকতা, আত্মবিশ্বাস এবং ভালো পারফরম্যান্সের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের উপাধ্যক্ষ, প্রশাসন প্রফেসর আবু নাঈম মোহাম্মদ মোজাম্মেল হোসেন, প্রফেসর শামা আহমাদ এবং কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ। শিক্ষার্থীদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।
Teaching & Learning Center(TLC)-এর দুইজন Associate Director প্রফেসর কাজী সায়মা বিনতে ফারুকী, ব্যবস্থাপনা বিভাগ এবং জনাব মাকসুদা শিরিন, সহযোগী অধ্যাপক, ইংরেজী বিভাগ- এর তত্ত্বাবধানে আজকের অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠান সঞ্চালনা করেন TLC এর সদস্য মোঃ আল-মামুন, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ।
শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রয়াস এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সংরক্ষণের জন্য ঢাকা কমার্স কলেজ Teaching & Learning Center(TLC) বদ্ধ পরিকর। তিনটি পর্যায়ে আয়োজিত এই অনুষ্ঠানের জন্য প্রশাসনের বিভিন্ন স্তরের সহযোগিতা ও শিক্ষার্থী উপদেষ্টাদের আন্তরিকতার জন্য অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।