Eden Mohila College Bncc Lady Platoon

Eden Mohila College Bncc Lady Platoon

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eden Mohila College Bncc Lady Platoon, College & University, Dhaka.

Photos from Eden Mohila College Bncc Lady Platoon  's post 23/08/2024

বন্যার্তদের সাহায্যের লক্ষ্যে ইডেন কলেজের ক্ষুদ্র প্রচেষ্টা।এখানে মেয়েদের পোশাক, খাবার এবং প্রয়োজনীয় জিনিস আছে। আলহামদুলিল্লাহ
আজকের মতো আমরা সকলে আমাদের সাধ্যমতো আপনাদের সবার সাহায্যে কালেক্ট করার চেষ্টা করেছি!! ইডেনের আপুরা নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন! আগামীকালও ইডেনের গেস্টরুমে ত্রান কালেক্ট করা হবে! আপনারা যারা সাহায্যে করতে চান অবশ্যই যোগাযোগ করবেন।
আমরা সবাই একত্রে চেষ্টা করলে অবশ্যই এই বিপদ থেকে ক্ষতিগ্রস্থদের রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ।
সবাই নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব প্লিজ ক্ষতিগ্রস্তদের সাহায্য করি।

22/08/2024

ইডেন মহিলা কলেজে এর সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি,

সবাই অবগত আছেন যে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলাসহ দেশের বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। বাড়িঘর-সড়ক তলিয়ে গেছে। বিদ্যুৎ-বিচ্ছিন্ন রয়েছে এ অঞ্চলগুলোতে। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এসব অঞ্চলের মানুষের দুর্দশা ক্রমেই বেড়ে চলছে।

এমতাবস্থায় আমরা এসব অঞ্চলে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে চাচ্ছি। আপনিও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আপনাদের সাহায্য আমরা পৌঁছে দিব বন্যা কবলিত এলাকার মানুষের কাছে।

দায়িত্বে থাকছে ইডেন মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা।

১/নুসরাত জাহান । (+8801404311929) Bkash

২/তাসফিয়া রহমান রূপন্তি (+8801308346812) Bkash/

Photos from Eden Mohila College Bncc Lady Platoon  's post 08/08/2024

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান, এনডিসি, পিএসসি মহোদয় আজ ০৮ আগষ্ট ২০২৪ বিএনসিসি ক্যাডেট (সেনা, নৌ ও বিমান) কর্তৃক পরিচালিত চলমান ট্রাফিক কন্ট্রোল এবং এলাকা পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও ক্যাডেটদের দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন রেজিমেন্ট কমান্ডার, রমনা রেজিমেন্ট ও বিএনসিসির অন্যান্য অফিসারবৃন্দ।

Bangladesh National Cadet Corps

Photos from Eden Mohila College Bncc Lady Platoon  's post 14/07/2024

গত ৩০ জুন ২০২৪ এবং ০৩ জুলাই ২০২৪, ইডেন মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল কাদির মোল্লা (বিশিষ্ট শিল্প উদ্যাক্তা,সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবস্থাপনা পরিচালক-থার্মেক্স গ্রুপ)। উক্ত অনুষ্ঠানে ইডেন মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা প্লাটুন ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট সুমাইয়া হৃদির নেতৃত্বে গার্ড অফ অনার ও প্যারেডে অংশ নেয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ইডেন মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের বর্তমান ও প্রাক্তন ক্যাডেটরা ডিসপ্লে নাচে অংশ নেয়।

Photos from Eden Mohila College Bncc Lady Platoon  's post 10/06/2024

আজ ১০ জুন ২০২৪,- ইডেন মহিলা কলেজ কতৃক ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Photos from Eden Mohila College Bncc Lady Platoon  's post 06/06/2024

"বিশ্ব পরিবেশ দিবস" উপলক্ষ্যে
ইডেন মহিলা কলেজ কর্তৃক আয়োজিত
র‍্যালি ও বৃক্ষরোপন কর্মসূচিতে ইডেন মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা❤️

Photos from Eden Mohila College Bncc Lady Platoon  's post 02/06/2024

আজ ০২ জুন ২০২৪,
ইডেন মহিলা কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ_২০২৪, পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম শামসুন নাহার এমপি ( মাননীয় প্রতিমন্ত্রী-শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজমা মোবারেক ( সচিব,মহিলা ও শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার), অধ্যাপক ড.মমতাজ সাহানারা ( উপাধ্যক্ষ,ইডেন মহিলা কলেজ), এবং অধ্যাপক সুফিয়া আক্তার ( সম্পাদক- শিক্ষক পরিষদ,ইডেন মহিলা কলেজ)।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগম ম্যাম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রীরা।
উক্ত অনুষ্ঠানে ক্যাডেট সার্জেন্ট সুমাইয়া হৃদি স্যারের নেতৃত্বে প্রধান অতিথিকে গার্ড অফ অনার প্রদান করে ইডেন মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের চৌকস ক্যাডেট দল।

Photos from Eden Mohila College Bncc Lady Platoon  's post 08/05/2024

ক্যাডেট হতে ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি পাওয়ায় হালিমা বেগমের জন্য রইল ইডেন মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভকামনা।

Photos from Eden Mohila College Bncc Lady Platoon  's post 28/04/2024

“”ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ””

দেশ ব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে জনগনের মাঝে সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে গত ২২ এপ্রিল,ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক ঢাকা ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে প্রচারনা ও লিফলেট বিতরণ করা হয়। এসময় ডেঙ্গু সচেতনতা প্রচারনার কাজে নিয়োজিত ছিলেন ইডেন মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের দুইজন ক্যাডেট সহ ২৭নং ওয়ার্ড কাউন্সিলরের সদস্যবৃন্দ।

23/04/2024
Photos from Eden Mohila College Bncc Lady Platoon  's post 17/04/2024

আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস।

ইডেন মহিলা কলেজ কর্তৃক যথাযথ মর্যাদার সাথে মুজিবনগর দিবস পালন করা হয়েছে। আজকের এই দিনে উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগম ম্যামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীরা। এসময় ইডেন মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা তাদের যথাযথ দায়িত্ব পালন করেছেন।

Photos from Eden Mohila College Bncc Lady Platoon  's post 14/04/2024

"মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নি স্নানে সূচি হোক ধরা"।
পহেলা বৈশাখ -১৪৩১

বাংলা নববর্ষে বাঙালি জাতির প্রাণের উৎসবকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজ এর আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগম ম্যামসহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা। এছাড়া উক্ত শোভাযাত্রায় ইডেন মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেরা তাদের যথাযথ দায়িত্ব পালন করেছে।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka