05/04/2020
Govt. Titumir college, University of Dhaka
'জিন্নাহ কলেজ' নামে ১৯৬৮ সালে সরকারি ত?
05/04/2020
অনার্স লাইফের কোন বর্ষে কি করবে ??
প্রথম বর্ষের পাঁচটি কাজঃ
১. তুমি কোটিপতির সন্তান হলেও- তোমাকে ইনকাম করার চেষ্টা করতে হবে। এতে তোমার রেস্পন্সিবিলি নেয়ার, অন্যকে সার্ভ করার, টাকা পয়সা হ্যান্ডেল করার এক্সপেরিয়েন্স তৈরি হবে। আর ইনকাম করা শুরু করলে সব একসাথে খরচ করে ফেলবে না। বরং অন্য ব্যাংকে আলাদা একাউণ্ট খুলে ২০% সেইভ করে রাখবে।
২. প্রেম করো আর নাই করো। কিছু ফ্রেন্ডশীপ ডেভেলপ করবে। চান্স পাইলে জাস্ট ফ্রেন্ড হয়ে থাকবে। কারণ ভার্সিটি লাইফের ফ্রেন্ডরাই তোমার সারা জীবনের বেস্ট ফ্রেন্ড।
৩. প্রথম থেকেই ইংরেজিটা ভালো করে শেখার চেষ্টা করবে। তুমি জীবনে যাই করতে চাও না কেন। ইংরেজি জিনিসটা তোমাকে পদে পদে এগিয়ে রাখবে।
৪. অন্তত একজন ফ্যাকাল্টি/সিনিয়র কারো সাথে ফ্রেন্ডশিপ লেভেলের ইনফরমাল ইন্টারাকশন রাখার চেষ্টা করবে। যার কাছে পার্সোনাল সমস্যা, পড়ালেখার ঝামেলা, ফিউচার নিয়ে কনসার্ন নিয়ে আলোচনা করতে পারবে। সে মূলতঃ তোমার মেন্টর/গাইড/কোচ হিসেবে থাকবে।
৫. ক্লাসে যেহেতু যেতেই হবে। তাই ক্লাসে মনোযোগ দেয়ার চেষ্টা করবে। পড়ালেখায় ভালো হতে পারলে ভালো। তবে অন্তত মাঝামাঝি লেভেলে রাখার চেষ্টা করবে।
দ্বিতীয় বর্ষের পাঁচটি কাজঃ
১. পড়ালেখা সিরিয়াসলি না করলে, পড়ালেখার বাইরে এমন কিছু একটা করার চেষ্টা করবে যেটাতে তুমি আশেপাশের অন্য সবার চাইতে ভালো। সেটা হতে ওয়েবসাইট বানানো, পোস্টার ডিজাইন, ভিডিও এডিটিং, এনিমেশন, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, প্রোগ্রামিং, লেখালেখি বা অন্য কিছু। এটা পরবর্তীতে প্রফেশনাল এক্সপেরিয়েন্স বা এক্সট্রা কোয়ালিফিকেশন হিসেবে চাকরি পেতে হেল্প করবে।
২. তোমাকে স্ট্রেজে উঠতেই হবে। মিনিমাম ৫০জন মানুষের সামনে দাঁড়াতেই হবে। সেটা বক্তৃতা দিতে হোক। উপস্থাপনা, নাচ, গান/নাটক, কবিতা আবৃত্তি, যেটাই হোক। এতে তোমার পাবলিকের সামনে দাঁড়ানোর ভয় কাটবে।
৩. কখনোই ভিডিও গেমসের জগতে প্রবেশ করবে না। তবে ফ্রি সময় পেলে (পূজা বা ঈদের লম্বা ছুটিতে) কিছু অলটাইম হিট মুভি দেখে ফেলবে। পাঠ্য বইয়ের বাইরের জগতে হানা দিবে। সেটা হতে পারে কিছু বিখ্যাত বই (বাংলা বা ইংরেজি)।
৪.পড়ালেখা ঠিক রেখে কোন একটা অর্গানাইজেশনে যোগ দিবে। মিনিমাম একটা অর্গানাইজেশের সব ইভেন্টে যাবে। কমিটি মেম্বার হওয়ার চেষ্টা করবে। এতে তোমার লিডারশিপ স্কিল ডেভেলপ হবে। এবং সিভিতে লেখার মতো একটা জিনিস যোগ হবে।
৫. কোথাও না কোথাও লেখা ছাপানোর চেষ্টা করবে। সেটা গল্প-কবিতা, ইংরেজি আর্টিকেলের বাংলা অনুবাদ বা অন্য কিছু হতে পারে।
তৃতীয় বর্ষের পাঁচটি কাজঃ
১. তৃতীয় বর্ষে উঠে তুমি যে ফিল্ডে কাজ করতে চাও সেই ফিল্ডের কমপক্ষে দশজন প্রফেশনালের সাথে কানেকশন ডেভেলপ করবে। সেটা হতে পারে ডিপার্টমেন্টের সিনিয়র, দেশি বা বিদেশী ভার্সিটির প্রফেসর। তাদের রিপ্লাই না পাওয়ার আশা নিয়েই রিমেইল করে দিবে। অর্থাৎ তুমি একটু একটু করে নেটওয়ার্কিং শুরু করবে।
২.তৃতীয় বর্ষে থাকতে থাকতেই তোমাকে একটু একটু করে রেজুমি বা সিভি বানানো শুরু করে দিতে হবে। তাহলে আগে থেকেই বুঝতে পারবে যে কোথায় কোথায় গ্যাপ আছে। এবং সেই গ্যাপগুলার এরিয়াতে ইমপ্রুভ করে ফেলার যথেষ্ট সময় পাবে।
৩. তুমি যে সাবজেক্টেই পড় না কোন, সেই সাবজেক্টের যেকোন একটা এরিয়াতে টেক্সট বইয়ের/ ক্লাসের পড়ার বাইরে বেশি জানার চেষ্টা করবে। গুগলে সার্চ দিয়ে আর্টিকেল বের করে নিজের ভিতরে কিউরিসিটি গ্রো করার চেষ্টা করবে। তাহলে এটাই হবে হায়ার স্টাডিতে এপ্লাই করার সময় তোমার এরিয়া অফ ইন্টারেস্ট।
৪. কয়েকজন মিলে ডিপার্টমেন্টে একটা নিউজলেটার বা দেয়াল পত্রিকা প্রকাশ করে ফেলবে। নিজেরাই মিলে মিশে বিভিন্ন আর্টিকেল জোগাড় করে লিখে দিবে।
৫. ক্লাসমেটদের সাথে মিলে গ্রূপ এক্টিভিটিস করবে। সম্ভব হলে ফ্রেন্ডদের সাথে কক্সবাজার, সেন্টমার্টিন, বান্দরবন, সুন্দরবন, কাঁটাবন ঘুরতে যাবে। এতে তোমার টিম ওয়ার্ক এবং সেলফ এওয়ার্নেস ডেভেলপ হবে।
চতুর্থ বর্ষের পাঁচটি কাজঃ
১. বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, ক্যারিয়ার ক্লাব, ভলান্টিয়ারিং, ফ্রি ইন্টার্নশীপ, পার্টটাইম জব, প্রদর্শনীর সেলস রিপ্রেজেন্টেটিভ, কোনটাই বাদ দিবে না। সম্ভব হলে সবগুলাতে যাবে। এতে তোমার কমিউনিকেশন স্কিল সেই লেভেলে উঠে যাবে। পরে চাকরি লাইফে গিয়ে আমাকে থ্যাংকু দিবি।
২. বিভিন্ন চাকরিতে এপ্লাই করা শুরু করে দিবে। তবে আন্দাজে মান্দাজে চোখ বন্ধ করে সিভি দিবে না। বরং প্রত্যেকটা চাকরির জন্য সিভি কাস্টমাইজ করে তারপর দিবে। তাতে কিছু ইন্টারভিউ দেয়ার অভিজ্ঞতা হয়ে যাবে।
৩. তোমাকে একটা না একটা ইভেন্ট অর্গানাইজ করার মেইন দায়িত্বে থাকতে হবে। সেটা ইফতার পার্টি, বৈশাখী মেলা, rag পার্টি, জব ফেয়ার, এলামনাই রিউনিয়ন। যেটাই হোক না কেন। এতে শিখতে পারবে কিভাবে বিভিন্ন ধরনের মানুষ হ্যান্ডেল করতে হয়। কিভাবে বাজেট, প্লানিং, মানুষের কাছ থেকে হেল্প আদায় করতে নিতে হয়।
৪. পাশ করে বের হওয়ার আগেই তোমাকে বড় ধরণের সিদ্ধান্ত নিতে হবে। যে তুমি দেশে চাকরি করবে না, বিদেশে হায়ার স্টাডি করতে যাবে, নাকি বিসিএস এর চেষ্টা করবে, নাকি ব্যবসা। এই সিদ্ধান্ত নেয়ার সময় তোমার বর্তমান অবস্থা, ফ্যামিলি এবং কোন আংটা লাগানো থাকলে সেটাসহ সব মিলিয়ে সিদ্ধান্ত নিবে।
৫. ফ্যামিলির সাথে সব সময় কানেকশন রাখবে। কি করতে চাচ্ছ। কিভাবে করার চেষ্টা করতেছ। তুমি ভালো করো, আর খারাপ করো। এক বছরের জায়গায় তিন বছর ফেল মারো। ফ্যামিলিই তোমার নিশ্চিত আশ্রয়। খোলা মনে সাহস রেখে তাদের সাথে শেয়ার করবে। তারা সবসময় তোমাকে আগলে রাখবে।
মনে রাখবে- ভার্সিটি শুধু একটা প্লাটফর্ম। এইখানে ভালো করার সুযোগ আছে। আবার লাইফ ধ্বংস করার অপশনও আছে। তাই একটু খেয়াল করে লাইফ ঠিক রাখতে পারলে স্টুডেন্ট লাইফ অনেক বেশি ইফেক্টিভ এবং মজার হয়ে উঠবে।
আর এইটা একটা কমপ্লিট গাইডলাইন। এইটার ৮০% ফলো করতে পারলে তুমি অনেক বেশি এগিয়ে থাকবে।
সংগৃহীত
18/11/2018
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ২০১৮-১৯ -এর ফলাফল প্রকাশিত হয়েছে।
দেখে নিন আপনার মেরিট পজিশন অনুযায়ি বিষয় পাবেন কিনা।
বাণিজ্য ইউনিটের আসন সংখ্যা - ৫২১০ জন।
বাণিজ্য ইউনিটে আসন শূন্য থাকে না বললেই চলে।
মেরিট পজিশন অনুযায়ি সর্বোচ্চ ৫৫০০ মেরিট পজিশন চান্স পেতে পারেন।
যারা ৫২১০ মেরিট পজিশন এর মধ্যে আছেন তাদের অভিনন্দন এবং শুভ কামনা রইল।
#ঢাকা_বিশ্ববিদ্যালয়
#ভর্তি_পরীক্ষা
18/10/2018
হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখোর আমায় দেখো দেখো না কেউ হাসির শেষে নীরবতা 😥
বাংলাদেশে লাখো শিক্ষার্থীর ডিগ্রির সনদ লিখেছেন যিনি
#ঢাবি_অধিভুক্ত_৭_কলেজ_পরীক্ষা_শুরু
➡️বিজ্ঞান বিভাগ ---- ৯ নভেম্বর
➡️মানবিক বিভাগ --- ১০ নভেম্বর
➡️বানিজ্য বিভাগ --- ১৬ নভেম্বর
#পরীক্ষা_শুরু ঃ সকাল ১০.০০ - ১১.০০
#আবেদনের_যোগ্যতাঃ
২০১৩ থেকে ২০১৬ সালে SSC পাশ ও ২০১৮ সালে HSC পাশ করতে হবে৷
বিজ্ঞান ও বানিজ্য বিভাগের পরীক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবে না।
তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মানবিক ও বানিজ্য বিভাগে এবং বানিজ্য বিভাগের শিক্ষার্থীরা মানবিক বিষয়ে পড়তে ইচ্ছুক থাকে তাহলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিভাগ পছন্দক্রম ফরম পূরণের সময় তা উল্লেখ করতে হবে এবং মেধার ভিত্তিতে আসন সংখ্যা অনুযায়ী ভর্তি সম্পন্ন হবে
#ভর্তি_পরীক্ষার_নাম্বার ঃ
মোট নাম্বার ২০০, তার মধ্যে MCQ পরীক্ষা ১২০ মার্কের এবং বাকী ৮০ নাম্বার SSC ও HSC এর নাম্বারের উপর। এক্ষেত্রে SSC পাওয়া GPA কে ৬ দিয়ে গুন ও HSC পাওয়া GPA কে ১০ দিয়ে গুন করে, SSC ও HSC এর নাম্বার যোগ।
23/09/2018
#ঢাবি_অধিভুক্ত_সাত_কলেজে_ভর্তি_বিজ্ঞপ্তি_প্রকাশ |
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের বাণিজ্য, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে অধিভুক্ত সাত কলেজের ওয়েবসাইটে।
এ পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়কারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে ভর্তিপরীক্ষা, পাঠ্যসূচি ও পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হবে।
বিস্তারিত তথ্য www.7collegedu.com ওয়েব সাইটে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
#ঢাবি অধিভুক্ত ৭ কলেজে ভর্তি সম্পর্কিত তথ্য…
•৭ কলেজের প্রতিটি কলেজের জন্য আলাদা কোন আবেদন বা পরীক্ষা হবেনা। ৭ কলেজ মিলে
একটি আবেদন ও একটি পরীক্ষা হবে'
•2nd time নেই
•পাশ মার্ক ১২০ এর মধ্যে ৪৮ পেতে হবে।
৪৮ না পেলে সিরিয়াল আসবেনা.!
•পাশ মার্ক পাওয়ার পর তেমাকে কলেজ ও সাবজেক্ট চয়েস দিতে হবে, তোমার রেজাল্টের উপর ভিত্তি করে ভালো কলেজ ও সাবজেক্ট দেয়া হবে। ৭ কলেজের
মধ্যে এক কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার
হওয়ার সুযোগ নেই'
#আবেদনের_যোগ্যতা
*৭ কলেজে পরীক্ষা জন্য SSC ও HSC মিলিয়ে..
বিজ্ঞান বিভাগ -- ৭.০০
মানবিক বিভাগ -- ৬.০০
বানিজ্য বিভাগ -- ৬.৫০ লাগবে। (৪র্থ বিষয় সহ)
#ভর্তির_পরীক্ষায়_আসা_বিষয়গুলো…
ক- ইউনিট ( বিজ্ঞান বিভাগ)
বাংলা,ইংরেজি,পদার্থবিজ্ঞান,
রসায়ন,গনিত,জীববিজ্ঞান।
৬ টি বিষয়ের মধ্যে ৪ টির উত্তর দিতে হবে
•খ - ইউনিট ( মানবিক বিভাগ)
বাংলা, ইংরেজি,সাধারন জ্ঞান থেকে প্রশ্ন হবে
•গ - ইউনিট ( ব্যবসায় শিক্ষা বিভাগ)
বাংলা,ইংরেজি,হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও
প্রয়োগ, মার্কেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং
পরীক্ষা হবে ১২০ মার্কের
•বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীরা খ - ইউনিট
অর্থাৎ মানবিক বিভাগে পরীক্ষা দিতে পারবে'
•কোন নেগেটিভ মার্কিং নেই
•SSC ও HSC রেজাল্টের উপর ৮০ নাম্বার
থাকবে পরীক্ষার সময় ১ ঘন্টা
পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে
প্রতিটি প্রশ্নের মান ১.২০ করে
•৭ কলেজের মধ্যে ২ টি শুধু মেয়েদের কলেজ ইডেন ও বদরুন্নেসা কলেজ, ১টি শুধু ছেলেদের কলেজ #ঢাকা_কলেজ এবং বাকী ৪ টি কলেজে
ছেলে- মেয়ে উভয়ই আছে...
•সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেনা'
= যারা ২০১৮ সালে HSC পাশ করবে তারা দিতে পারবে তবে কেউ যদি ২০১৫ সালে SSC পাশ করে, ২০১৭ তে HSC তে ফেইল করে, ২০১৮ সালে। HSC পাশ করে, তারাও পরীক্ষা দিতে পারবে।
•গত বছর অন্য কোথাও যারা পরীক্ষা দেয়নি বা এপ্লাই করেনি তারা কি এবার ৭ কলেজ পরীক্ষা
দিতে পারবে?
= তুমি কোথাও পরীক্ষা দাও বা না দাও, সেকেন্ড
টাইম ৭ কলেজে পরীক্ষা দেয়া যাবেনা'
#ঢাবি_অধিভুক্ত_৭_কলেজগুলো_হলোঃ
•ঢাকা কলেজ
•ইডেন মহিলা কলেজ
•সরকারি তিতুমীর কলেজ
•বেগম বদরুন্নেসা কলেজ
•কবি নজরুল কলেজ
•সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
•সরকারি বাঙলা কলেজ.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Address
Dhaka