02/04/2025
Ghorer Ranna BD
I love to cook and share with others....�
02/04/2025
🔴🔴রান্নার মেজারমেন্ট চার্ট🔻
📌মেজারমেন্ট কাপের মাপ বুঝতে অনেকেরই সমস্যা হয়। আবার কোনো রেসিপিতে কাপের মাপ থাকলে, কোনো রেসিপিতে থাকে গ্রামের মাপ। তাই মাপে অনেকেরই গন্ডগোল হয়ে যায়। কিন্তু টেনসনের কোনো কারন নেই।
📌শুরুতেই বলে নেই যেকোনো লিকুইড জিনিসের মাপ হয় মিলি তে। তাই পানি, দুধ, তেল ইত্যাদি মাপতে পারবেন মিলি হিসাবে।
📌আবার ময়দা, চিনি এইরকম শক্ত জিনিসে মাপ হয় গ্রামে। এখন এই দুইটা জিনিসই একসাথে মাপার উপায় কি?
উপায় হলো ওয়েট স্কেল অথবা মেজারমেন্ট কাপ। আপনার যদি একটা ওয়েট মাপার কিচেন মেশিন অথবা মেজারমেন্ট কাপ থাকে, তাহলে খুব সহজেই পরিমাপ করতে পারবেন।
মেজারমেন্ট কাপ চার্ট:
এখন চলুন মূল হিসাবে চলে যাই-
🧸তরল জিনিসের মেজারমেন্ট (পানি, দুধ, জুস, তেল ইত্যাদি)
১ কাপ = ২৪০ মিলি
৩/৪ কাপ = ১৮০ মিলি
২/৩ কাপ = ১৬০ মিলি
১/২ কাপ = ১২০ মিলি
১/৩ কাপ = ৮০ মিলি
১/৪ কাপ = ৬০ মিলি
১ টেবিল চামচ = ১৫ মিলি
১ টেবিল চামচ = ১৫ মিলি
১ চা চামচ = ৫ মিলি
🧸ময়দা
মেজারমেন্ট কাপ = গ্রাম
১ কাপ = ১৪০ গ্রাম
৩/৪ কাপ = ১০৫ গ্রাম
২/৩ কাপ = ৯৫ গ্রাম
১/২ কাপ = ৭০ গ্রাম
১/৩ কাপ = ৫০ গ্রাম
১/৪ কাপ = ৩৫ গ্রাম
১ টেবিল চামচ= ১০ গ্রাম
🧸মেজারমেন্ট কাপ না থাকলে
১ কাপ = ১৬ টেবিল চামচ / ৪৮ চা চামচ
৩/৪ কাপ = ১২ টেবিল চামচ / ৩৬ চা চামচ
২/৩ কাপ = ১১ টেবিল চামচ / ৩২ চা চামচ
১/২ কাপ = ৮ টেবিল চামচ / ২৪ চা চামচ
১/৩ কাপ = ৫ টেবিল চামচ / ১৬ চা চামচ
১/৪ কাপ = ৪ টেবিল চামচ / ১২ চা চামচ
🧸কোকো পাউডার
মেজারমেন্ট কাপ = গ্রাম
১ কাপ = ১০৫ গ্রাম
৩/৪ কাপ = ৮০ গ্রাম
২/৩ কাপ = ৭০ গ্রাম
১/২ কাপ = ৫৫ গ্রাম
১/৩ কাপ = ৩৫ গ্রাম
১/৪ কাপ = ২৫ গ্রাম
১ টেবিল চামচ= ৭ গ্রাম
🧸চিনি
মেজারমেন্ট কাপ = গ্রাম
১ কাপ = ২০০ গ্রাম
৩/৪ কাপ = ১৫০ গ্রাম
২/৩ কাপ = ১৩৫ গ্রাম
১/২ কাপ = ১০০ গ্রাম
১/৩ কাপ = ৭০ গ্রাম
১/৪ কাপ = ৫০ গ্রাম
১ টেবিল চামচ= ১৫ গ্রাম
🧸আইসিং সুগার
মেজারমেন্ট কাপ = গ্রাম
১ কাপ = ১৬০ গ্রাম
৩/৪ কাপ = ১২০ গ্রাম
২/৩ কাপ = ১০৫ গ্রাম
১/২ কাপ = ৮০ গ্রাম
১/৩ কাপ = ৫৫ গ্রাম
১/৪ কাপ = ৪০ গ্রাম
১ টেবিল চামচ= ১০ গ্রাম
🧸কর্নফ্লাওয়ার
মেজারমেন্ট কাপ = গ্রাম
১ কাপ = ১২৫ গ্রাম
৩/৪ কাপ = ৯৫ গ্রাম
২/৩ কাপ = ৮৫ গ্রাম
১/২ কাপ = ৬৫ গ্রাম
১/৩ কাপ = ৪০ গ্রাম
১/৪ কাপ = ৩০ গ্রাম
১ টেবিল চামচ = ৮ গ্রাম
🧸বাটার
মেজারমেন্ট কাপ = গ্রাম
১ কাপ = ২২৫গ্রাম
৩/৪ কাপ = ১৬৫ গ্রাম
২/৩ কাপ = ১৫০ গ্রাম
১/২ কাপ = ১১২ গ্রাম
১/৩ কাপ = ৭৫ গ্রাম
১/৪ কাপ = ৫৫ গ্রাম
১ টেবিল চামচ= ১৫ গ্রাম
১ চা চামচ= ৫ গ্রাম
🧸ক্রিম
মেজারমেন্ট কাপ = গ্রাম
১ কাপ = ২৩৫গ্রাম
৩/৪ কাপ = ১৭৫ গ্রাম
২/৩ কাপ = ১৫৫ গ্রাম
১/২ কাপ = ১২০ গ্রাম
১/৩ কাপ = ৮০ গ্রাম
১/৪ কাপ = ৬০ গ্রাম
১ টেবিল চামচ= ১৫ গ্রাম
🧸ঈস্ট
গ্রাম = মেজারমেন্ট কাপ
১২ গ্রাম = আড়াই চা চামচ ( ২ এবং ১/২)
১০ গ্রাম = ২ চা চামচ
৭ গ্রাম = ১ + ৩/৪ চা চামচ
৬ গ্রাম = দেড় চা চামচ
৫ গ্রাম = ১ চা চামচ + ১/৪ চা চামচ
৪ গ্রাম = ১ চা চামচ
৩ গ্রাম = ৩/৪ চা চামচ
২ গ্রাম = আধা চা চামচ
১ গ্রাম = ১/৪ চা চামচ
🧸বেকিং সোডা বা লবন
গ্রাম = মেজারমেন্ট কাপ
১৪ গ্রাম = ২ চা চামচ
১২ গ্রাম = ১ + ৩/৪ চা চামচ
১০ গ্রাম = দেড় চা চামচ
৯ গ্রাম = ১ + ১/৪ চা চামচ
৮ গ্রাম = ১ চা চামচ
৫-৬ গ্রাম -- ৩/৪ চা চামচ
৫ গ্রাম -- ১ চা চামচ + ১/৪ চা চামচ
৪ গ্রাম -- ১/২ চা চামচ
২ গ্রাম -- ১/৪ চা চামচ
আজকে ৪ টি দারুন রেসিপির মসলা তৈরি করার পরিমাপ জেনে নিন ↘️
↘️মেজবানি গরুর মাংসের মসলা
↘️প্রয়োজনীয় উপকরনঃ
২টে চামচ আস্ত ধনিয়া
২টে চামচ আস্ত জিরা
১টে চামচ আস্ত মেথি
দেড় টেবিল চামচ রাঁধুনি
৬ টি শুকনো মরিচ
১টে চামচ সাদা সরিষা
১টে কালো গোলমরিচ
২চা চামচ লবঙ্গ
২টা তেজপাতা
৩টি স্টার মসলা/স্টার এনিস
১/২চা চামচ পরিমাণ জয়ত্রী
১টা জায়ফল
২টি কালো এলাচ
১০ টি সবুজ এলাচ
২টুকরো দারুচিনি
১চা চামচ মৌরি
↘️প্রতি কেজি গরুর মাংসে এই মসলা ২ টেবিল চামচ ব্যবহার করতে পারেন।
↘️বানাবেন যেভাবেঃ
১. সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে তাওয়া আগে থেকে হালকা গরম করে চুলা বন্ধ করে একটু ঠেলে নিবো,এতে করে মসলা টা একটু মুচমুচে হবে, কিন্তু পুড়বেনা।
২.মসলা টেলে নামিয়ে ঠান্ডা করে গ্ৰাইন্ডার বা ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিবো।
৩. এই মসলা টি কমপক্ষে ১বছর বয়াম জাত করে সংরক্ষণ করে রাখা যাবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংসের পারফেক্ট স্বাদ পেতে অতি সহজেই ঘরেই তাজা এই মিক্সড গুঁড়া মসলা টি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে।
↘️যেকোন মাছ রান্নার মসলা
↘️প্রয়োজনীয় উপকরনঃ
জিরা- ১ টেবিল চামচ
মৌরি- ১ টেবিল চামচ
সরিষা- ১ টেবিল চামচ
শুকনো মরিচ- ৩ টি
পাঁচফোড়ন- হাফ টেবিল চামচ
গোলমরিচ- হাফ টেবিল চামচ
রাঁধুনী- হাফ চামচ।
↘️চার পিচ বড়মাছে এক টেবিল চামচ এই মসলা।
↘️বানাবেন যেভাবেঃ
১. সব উপকরণ একসঙ্গে সামান্য ভেজে নিতে হবে। চাইলে ভাজা ছাড়াও গুঁড়া করতে পারবেন। তবে হালকা ভেজে নিলে গন্ধটা সুন্দর হবে। ভেজে নিয়ে এরপর ঠান্ডা করে ব্লেন্ড করে নিন।
২.ব্লেন্ডার না থাকলে পাটায় গুঁড়া করে নিন। মাছের মসলা কষানোর সময় এই গুঁড়া থেকে এক চা চামচ ব্যবহার করলেই স্বাদ ও গন্ধ বেড়ে যাবে। আরও কম মসলা খেতে চাইলে আধা চা চামচও দিতে পারেন। এই সাধারণ মসলা ব্যবহারেই আপনার রান্না হয়ে উঠবে অসাধারণ।
↘️যেকোন আচারের মসলাঃ
#প্রয়োজনীয় উপকরনঃ
৪টি শুকনো মরিচ
৪টি তেজপাতা
১চা চামচ জিরে
১চা চামচ সরিষা
১চা চামচ মেথি
১চা চামচ কালো জিরে
১চা চামচ রাধুনি
১টেবিল চামচ ধনে
১চা চামচ মৌরি
↘️টক জাতীয় আচারে কেজিতে ১ টেবিল ব্যবহার করতে পারেন।
↘️বানাবেন যেভাবেঃ
১. উপরের সব উপকরণ গুলো তাওয়ায় লো আচে টেলে নিতে হবে।
২. এখন টালা মসলা গুলো পাটায় অথবা মিক্সচারে শুকনো গুড়ো করে নিতে হবে। এই গুড়ো করে বৈয়ামে সংরক্ষণ করা যায়।
#বিরিয়ানি মসলা
↘️প্রয়োজনীয় উপকরনঃ
২ টেবিল চামচ গোটা ধনে
১ টেবিল চামচ মৌরি
১ চা চামচ শাহি জিরা
১/২ চা চামচ জিরা
১ চা চামচ সাদা গোল মরিচ
১ টি জয়িত্রী ফুল
অর্ধেক জায়ফল
দুই খন্ড দারচিনির স্টিক
৭/৮ ছোট এলাচ
৮/৯ টা লবঙ্গ
২টি বড় এলাচ
৬/৭ টি কালো গোলমরিচ
২টি শুকনো লঙ্কা
২ টি তেজপাতা
১ টি বড় স্টার অ্যানিস
হাফ চা চামচ নুন
হাফ চা চামচ হলুদ গুঁড়ো
↘️কেজি মাংসের বিরিশানিতে চার টেবিল মসলা দিবেন।
#বানাবেন যেভাবেঃ
↘️ একটি কড়াই গরম করে তাতে সব গোটা মশলা গুলো একে একে শুকনো খোলায় ভেজে তুলে রাখুন, নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিন.
↘️এবার ঠান্ডা করে নিন এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। একটি ঢাকনা দেওয়া বোতলে ভরে রাখুন এবং ব্যবহার করুন প্রয়োজনে।
কেক বাসায় পারফেক্ট ভাবে বানানো ইচ্ছা সবারই থাকে। তাই আজকে ৬ টি ভিন্ন ভিন্ন কেক বানানোর রেসিপি নিয়ে এসে গেছি।
আসুন বানিয়ে দেখি।
★-->>চকো লাভা কেকএগলেস কেক তেলটা অলপারপাস ওয়েল, তবে নারিকেল ওয়েল ব্যবহার কেক মজা বেশি হবে।
-->> পানিটা একটু গরম হবে,ওমা ওমা গরম,হাতে সজ্য হয় এমন।
-->>দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে নিবেন, গুড়া দুধ গুলিয়ে সমপরিমান নিতে পারেন।
-->> দই মিষ্টি বা টক একটা নিলেই হবে।
-->> ভ্যানিলা ক্রিম বা এসেন্স দিতে পারেন বা টেস্ট অনুযায়ী ভিন্ন ভিন্ন ফ্লেবার দিতে পারেন।
কেক বানানোর পদ্ধতিঃ
★প্রথমেই একটি পাত্র নিন। তাতে ময়দা, চিনি, কোকো পাউডার, বেকিং সোডা, নুন, মিশিয়ে নিন। মিশ্রণ যেন খুব ভালো হয় সেদিকে খেয়াল রাখুন।
★এরপর আলাদা পাত্রে অর্ধেক কাপ তেল, অর্ধেক কাপ গরম জল। এগুলিও ভালো করে মিশিয়ে নিন। এরপর দুধ ও ভ্যানিলা ক্রিম তেল জলের সঙ্গে মিশিয়ে নিন।
★এরপর আলাদা আরও একটি পাত্রে ভালো করে দই ফেটিয়ে নিন। ওই মিশ্রণটি দই ফেটানো পাত্রে দিয়ে ভালো করে তা মসৃণ মিশ্রণ বানিয়ে নিন।
★এরপর যে পাত্রে ময়দা, চিনি, কোকো পাউডার, বেকিং সোডা, চিনি, নুনের মিশ্রণ রয়েছে, তাতে ঢেলে দিন দই, তেল, জল, দুধ, ভ্যানিলার মিশ্রণ।
সবটি ভালো করে মিশিয়ে নিন।
★ এরপর কেক বানানোর পাত্রে গোটা মিশ্রণটি ঢেলে নিন। এবার আসবে বেক করার পালা।
--->>>>>১৬০ ডিগ্রি তাপমাত্রায় মিশ্রণটিকে ৩৫ থেকে ৪০ মিনিট বেক করে নিন। তবে মাঝে মাঝে দেখতে হবে বেকিং কতটা হয়েছে।
--->>> চলার জন্য একটি চচমেনে মাজে একটি কাগজ দিয়ে তার উপর স্ট্যান্ড রেখে তার উপর মোল্ড দিয়ে, চচমেন ঢাকনা দিয়ে ঢেকে দিন, ঢাকনা না থাকলে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিন।
৩০-৩৫ মিনওট বেক করুন তবে কাঠি দিয়ে ২০ মিনিট পর থেকে দেখে দেখে নিবেন।
★গার্নিশিংয়ে চকোলেট গুঁড়ো,লিকুইড ফ্রুটস বা ইচ্ছামত যেকোন কিছু দিয়ে সাথে চকোলেট সিরাপ দিতে পারেন।
★★★--->>>চকলেট কেক>প্রয়োজনীয় উপকরণঃ
[★-★]প্রথমে একটি বাটি তে ডিম ভেঙে তাতে চিনি ও butter দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর সব উপকরণ(শুকনা উপকরন বাদে) একসঙ্গে মিশিয়ে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে।
[★-★]তারপর সব শুকনা উপকরন এক সঙ্গে চেলে নিয়ে আলতো হাতে মিশিয়ে নিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে একটা কেক molde তেল ব্রাশ করে সব টা ঢেলে ভালো করে ট্যাপ করে ইলেকট্রিক ওভেন এ দশ মিনিট প্রী হিট করে ২৫ মিনিট তাপ দিয়ে কেক টা তৈরি করে ওভেন থেকে বের করে একটা টুথ পিক দিয়ে চেক করে নিতে হবে। তারপর একটা তোয়ালে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে কেক টা নরম হবে।
★★★★--->>>ফ্রুটস কেক>>প্রস্তুত প্রনালীঃ
[★-★]কেক তৈরি করার আগে ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে নিন। কেকের ছাঁচে মাখন ব্রাশ করে নিতে হবে।
[★-★]একটি বড় চালনিতে ময়দা, বেকিং পাউডার, লবণ একসাথে চেলে নিয়ে এর সাথে লেমন/অরেঞ্জ জুস আর ফ্রুটসগুলো মিশিয়ে নিন।
[★-★]মাখন ও চিনি একসঙ্গে ফেটাতে হবে। চিনি গলে গেলে তাতে ফ্রুট জুস ভ্যানিলা অ্যাসেন্স ও অল্প দুধ দিতে হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিন।
[★-★]এবার এই বেটারে অর্ধেক ময়দার মিশ্রণ স্পাচুলা দিয়ে মিশিয়ে নিন। এরপর বাকি দুধটুকু মিশিয়ে নিন
[★-★]এবার বাকি ময়দার মিশ্রণ হালকা হাতে মিশিয়ে নিন। কেকের প্যানে মিশ্রণটি ঢেকে দিয়ে ওপরে কিছু ফ্রুট আর চেরি দিয়ে সাজিয়ে দিন।
[★-★] ৪০ থেকে ৫০ মিনিট বেক করুন। ৪০ মিনিট পর ভেতরে একটা টুথপিক ঢুকিয়ে দেখতে পারেন ঠিকমতো বেক হয়েছে কিনা।
[★-★] ওভেন থেকে নামিয়ে ১০ মিনিট ঠান্ডা হতে দিন। তারপরে প্যান থেকে বের করুন। ঠান্ডা হলে গেলে কেটে নিন।
★★★★★--->>>ভ্যানিলা স্পঞ্জ কেক প্রয়োজনীয় উপকরনঃ
★১কাপ ময়দা
★১কাপ চিনির গুঁড়ো
★৪ টেবিলচামচ কর্নফ্লাওয়ার
★১চা চামচ বেকিং পাউডার
★৩টি ডিম
★১চা চামচ ভ্যানিলা এসেন্স
★প্রয়োজন অনুযায়ী বাটার পেপার
★প্রয়োজন মত কেকটিন ব্রাশ করার জন্য সামান্য
বাটার
---->>>প্রস্তুত প্রনালীঃ
★-★চালুনিতে ময়দা, কর্নফ্লাওয়ার ও বেকিং পাউডার একত্রে চেলে নিতে হবে প্রথমে।
★-★অপর একটি পাত্রে ডিম তিনটের সাদা অংশ ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে লো স্পিডে ২-৩মিনিট। সাদাটে ভাব না আসা পর্যন্ত চলবে এই প্রক্রিয়া।
★-★চিনির গুঁড়ো অল্প অল্প করে এর মধ্যে দিয়ে বিট করে যেতে হবে আরও কিছুক্ষণ। একদম ক্রিমি ফোম তৈরি হবে এরফলে।
★-★লো স্পিডে রেখে এই ইলেকট্রিক বিটার দিয়েই একে একে মিশিয়ে নিতে হবে ভ্যানিলা এসেন্স ও ডিমের কুসুম গুলো।১০-১৫ সেকেন্ড ঘোরালেই হয়ে যাবে।
★-★চেলে রাখা ময়দার মিশ্রণটি এবারে খুব সন্তর্পনে মিশিয়ে দিতে হবে বিট করে নেওয়া ডিমের ব্যাটারের সঙ্গে। অল্প অল্প করে ময়দা নিয়ে একদিকে ঘুরিয়ে চামচ বা হাতার সাহায্যে করতে হবে এই কাজ। কোনোভাবেই যেন ফোম নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
★-★কেকটিনের মাপে বাটার পেপার কেটে বসিয়ে দিতে হবে এর ভেতরে। অল্প বাটার ব্রাশ করে উপর দিয়ে ব্যাটার ঢেলে দিতে হবে, ট্যাপ করে নিতে হবে তিনবার
★-★180°℃ প্রি-হিটিওভেনে লো র্যাকের উপর বসিয়ে দিতে হবে 25 মিনিটের জন্য এই কেকটিন।১ মিনিট থাকবে এর স্ট্যান্ডিং টাইম। (দেখে নিতে হবে হয়েছে কিনা, নাহলে আরেকটু বেক করে নিতে হবে।)
★-★ওভেন থেকে বার করে উপর দিয়ে একটা পরিষ্কার কাপড়ে ঢেকে রাখতে হবে একে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে
★-★ঠান্ডা হলে ছুরি দিয়ে চারপাশ কেটে ডিমোল্ড করতে হবে এই ভ্যানিলা স্পঞ্জ কেক।কাগজটা তুলে নিতে হবে।
★-★কেটে কেটে পরিবেশন করতে হবে গরম চায়ের সাথে। যদিও এমনি খেলেও খুব ভালো লাগবে।
★★★★★★--->> ২ ডিমের কেক চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে।
-->>কিছু সময় পর তেল, পরে দুদ ও এসেন্স মিক্সড করে নিন।
★ এবার এই বেটারের মাঝে বেকিং পাউডার ও ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে নিন।
★ একটি মোল্ডে তেল বা ঘি মেখে তাতে বেকিং পেপার দিতে পারেন(আমার নেই তাই দেই নাই).।
★ এবার মোল্ড বেটার টা দিয়ে একটু ঝাকিয়ে মাঝে একটু তেল বা ঘি দিয়ে নিজের ইচ্ছা মত বাদাম দিয়ে রেখে দিন।
★একটি চচমেনে বা বড় পাত্রের মাঝে একটা স্ট্যান্ড দিয়ে তার উপর মোল্ড দিয়ে পাত্রের ঢাকনা ঢেকে ৩০-৪০ মিনিট কুক করুন
★ কাটা চামচ বা টুথপিক কেকে ঢুকিয়ে দেখুন, টুটথপিকে কিছু মেখে না আসলে হয়ে গেছে।
★ এবার নামিয়ে স্লাইছ করে পরিবেশন করুন।
সবাই আমাকে ভালোবাসবেন সাথে থাকবেন।
ভুল গুলো ধরিয়ে দিন।
রেসিপি - ©
#প্রয়োজনীয়_কিছু_টিপস
❤️কিছু মসলা তৈরির পদ্ধতি ❤️
⚫ ১.চাট মসলা👇
উপকরণঃ
সরিষা দানা হাফ চামচ
মেথি ১/৪ চা চামচ
শুকনো মরিচ ১০-১২ টি
জিরা ৩ টেবিল চামচ
ধনিয়া ২ টেবিল চামচ
গোটা গোলমরিচ ১ টেবিল চামচ
আমচূর পাউডার ২চামুচ
আদা পাউডার ১চা চামুচ
মৌরি ১ টেবিল চামচ
লবঙ্গ ১০টি
পাঁচফোড়ন দেড় টেবিল চামচ
লবণ ১ টেবিল চামচ
বিট লবণ ৩ টেবিল চামচ
প্রণালিঃ
১। প্রতিটি উপকরণ শুকনা তাওয়া বা ফ্রাই প্যানে ভালোভাবে টেলে নিতে হবে।
২। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়।
৩। এরপর সব একসঙ্গে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চাট মসলা।
⚫ ২.ম্যাগী ম্যাজিক মসলা / নুডুলসের মসলা তৈরি👇
উপকরনঃ
মরিচগুড়া ১ চা চামচ
হলুদগুড়া ১/২ চা চামচ
ধনিয়াগুড়া ১ চা চামচ
জিরাগুড়া ১ চা চামচ
পেয়াজ গুড়া ১ টে. চামচ
আদা গুড়া ১ চা চামচ
রসুন গুড়া ১ টে. চামচ
গরম মসলা গুড়া ১ চা চামচ
গোল মরিচ গুড়া ১ চা চামচ
মেথি গুড়া ১/২ চা চামচ
আমচুর পাউডার ১/২ চা চামচ
টেস্টিং সল্ট ২ চা চামচ
বিট লবন ১/২ চা চামচ
চিলি ফ্লেক্স ২ চা চামচ
কর্ণফ্লোয়ার ১ টে. চামচ
চিনি ২ টে. চামচ
লবন ১ চা চামচ
প্রণালীঃ
১। সব উপকরন একসাথে ব্লেন্ডারে মিহি গুড়া করে নিন।
২। এরপর শুকনো কাঁচের বয়ামে বা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করুন।
⚫ ৩.চটপটির মশলা তৈরি👇
উপকরনঃ
মৌরী ১ চা চামচ
শুকনা মরিচ ১০/১২টা
জিরা ১ চা চামচ
মেথি ১ চা চামচ
ধনিয়া ১ চা চামচ
গোলমরিচ ১/২ চা চামচ
কালোজিরা ১/২ চা চামচ
লবঙ্গ ১/২ চা চামচ
রাঁধুনি ১ চা চামচ
পাচঁফোড়ন ১ চা চামচ
বিট লবন ২ টে. চামচ
প্রণালীঃ
১। সব মসলা হালকা টেলে ঠান্ডা করে নিন।
২। চটপটির মসলা বেশী টালা ঠিক না, বেশী টালা হলে মসলা কালো হয়ে চটপটির রং নষ্ট হয়ে যায়।
৩। এবার ব্লেন্ডারে দিয়ে গুড়া করুন।
৪। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে তৈরি মশলা কাঁচের বয়াম অথবা এয়ারটাইট বক্সে করে রেফ্রিজারেটরের নরমাল অংশে রাখতে পারেন।
⚫ ৪.শাহী গরম মসলা তৈরি👇
উপকরণঃ
এলাচ ১২-১৪ টি
দারুচিনি ৪ টুকরো (মাঝারি)
তেজপাতা ৪ টি
কালো গোল মরিচ ২ টে. চামচ
লবঙ্গ ১ টে. চামচ
জিরা ২ টে. চামচ
ধনিয়া ২ টে. চামচ
মৌরি/মিষ্টি জিরা ১ টে. চামচ
জয়ফল অর্ধেক টা
জয়ত্রী ছোট ১ টুকরো
প্রণালীঃ
১। সব উপকরণ শুকনো তাওয়ায় অল্প আঁচে টেলে নিন ঘ্রান ছড়ানো পর্যন্ত।
২। টালা মসলা ঠান্ডা হলে ব্লেন্ডারে দিয়ে পছন্দসই মিহি গুঁড়ো করে নিন।
৩। শুকনো এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন এক-দুই মাস পর্যন্ত।
৪। এরপর আবার তৈরি করে নিবেন।
৫। নিরামিষ রান্না, সবজির আইটেম কিংবা যেকোন মাংস রান্নাতে এই গরম মশলা ব্যবহারে খাবারের স্বাদ এবং সুগন্ধ দুটোই বহুগুণ বেড়ে যাবে☺️
❤️৫ টি বিভিন্ন সস রেসিপি❤️
❤️গ্রিল সস----
প্রয়োজন উপকরনঃ
★১ কাপ লিকুইড দুধ জ্বাল করে ঠান্ডা করে নেওয়া,
★২ টে চামচ টমেটো সস
★১ চা চামচ জলপাই আচার এর মসলা
★১ টে চামচ জেলি
★হাফ চা চামচ সাদা গুল মরিচ
★হাফ কাপ রান্নার তেল
★১ চা চামচ চিনি
★সামান্য লবণ
★১ টে চামচ ভিনেগার
বানানোর পদ্ধতিঃ
১. ব্লেন্ডার এর জগে দুধ দিয়ে দিবেন।তারপর লবণ চিনি ভিনেগার গুল মরিচ দিয়ে ব্লেন্ড করে নিব।
২.তারপর অল্প অল্প তেল দিব আর ব্লেন্ড করব, দ্যান জেলি টমেটো সস আর মসলা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে গ্রিল সস
🌺তেতুলের সস-----
প্রয়োজনীয় উপকরনঃ
১. পাক তেঁতুল - হাফ কেজি
২. চিনি - ২ কাপ
৩. ১টেবিল চামচ- লবণ
৪. ১০টি টালা শুকনো মরিচ কুচি
৫. ১চা চামচ রসুন কুচি
৬. ২চা চামচ চাট মসলা
৭. বিট লবণ - সামন্য
৮. ভিনিগার/লেবুর রস - হাফ কাপ
বানানোর পদ্ধতিঃ
★কাচা তেতুল হলে সিদ্ধ করে নিবেন।আর পাকা তেতুল হলে হাত দিয়ে গলিয়ে নিবেন।
★এখন একটা পাত্রে তেঁতুল গোলার মধ্যে উপরের সব উপকরণ দিয়ে জ্বাল দিয়ে ঘন হলে নামিয়ে ঠান্ডা হলে বোতলে ঢেলে সংরক্ষণ করতে হবে
🌺পিৎজা সস
১. টমেটো - ৬টি (বড়)
২. অয়েল/তেল - ১ টেবিল চামচ
৩. রসুন কুচি- ১ চা চামচ
৪. পেঁয়াজ কুচি- ১/২ কাপ
৫. অরিগেনো- ১/২ চা চামচ
৬. শুকানো মরিচ/ চিলি ফ্লেক্স - ১/২ চা চামচ
৭. টমেটো কেচাপ- ২ টেবিল চামচ
৮. লাল মরিচ গুড়া - ১ চা চামচ
৯. লবণ স্বাদমত
১০. চিনি - ১/২ চা চামচ
-->> অয়েল নেওয়ার ক্ষেত্রে অলিভ ওয়েল নিলে বেস্ট হবে।
বানানোর পদ্ধতিঃ
★টমেটোগুলো মুখ কেটে পানিতে ২-৩ মিনিট সিদ্ধ করতে দিন। সিদ্ধ হয়ে গেলে টমেটোর খোসা ছাড়িয়ে ফেলুন। এবার সেগুলো ব্লেন্ড করে নিন।
-->> এখানে আপনার ব্লেন্ডার ভালো হলে কাচা টমেটোও পেস্ট করে নিতেপারেন।
★এরপর প্যান গরম হয়ে এলে এতে অলিভ অয়েল/ যেকোন তেল দিন। অলিভ অয়েল গরম হয়ে এলে রসুন কুচি দিয়ে দিন। রসুন লাল হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে ১-২ মিনিট ভাজুন। ★তারপর এতে টমেটোর পেস্ট, ওরিগেনো, শুকনো মরিচ, টমেটো কেচাপ, লাল মরিচ গুঁড়ো, লবণ দিয়ে ২-৩ মিনিট রান্না করুন।
★চিনি দিয়ে মাঝারি আঁচে ১-২ মিনিট রান্না করুন। ঠান্ডা হয়ে গেলে এয়ার টাইট কনটেইনারে সংরক্ষন করুন।
★পিজ্জা তৈরির সময় ব্যবহার করুন পিজ্জা সস
🌺নুডুলস সসঃ
যা প্রয়োজনঃ
১. টমাটো/চিলি সস - ১/২ কাপ
২. সয়াসস - ৩ টে চামচ
৩. ভিনেগার - ৩ টে চামচ
৪. নুডুলস সেদ্ধ পানি - ১/৪ কাপ
★এমনি পানি দিলেও হবে।
৫. থ্যাতো করা রসুন - ১ টি
৬. কাঁচামরিচ মিহি কুচি - ৩ টি
৭. পেঁয়াজ মিহি কুচি - ৩ টি
৮. গোলমরিচ গুঁড়া স্বাদমতো
৯. চিনি,লবণ স্বাদমতো
১০. তেল ২ টে চামচ
যেভাবে করবেনঃ
★টমাটো/চিলি সস, সয়াসস, ভিনেগার ও নুডুলস সেদ্ধ পানি একসাথে মিশিয়ে রাখুন।
★প্যানে তেল গরম করে রসুন দিন। রসুনের সুগন্ধ বের হলে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। পেঁয়াজ নরম হলে সসের মিশ্রণ ঢেলে স্বাদমতো লবণ, চিনি ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে দিন। সস ফুটে উঠলে নামিয়ে নিন।
🌺মোমো সস
প্রয়োজনীয় উপকরণঃ
★২টি শুকনো মরিচ কুচি
★১চা চামচ মরিচ গুড়ো
★২টেবিল চামচ গরম তেল
★১চা চামচ সাদা তিল
★২টেবিল চামচ সয়াসস
★১চা চামচ ভিনেগার
★২টেবিল চামচ জল
★লবণ প্রয়োজন হলে
★১চা চামচ অলিভ অয়েল
★১টেবিল চামচ পেঁয়াজ কলি কুচি
বানানের পদ্ধতিঃ
১. একটা বাটিতে শুকনো মরিচ কুচি করে কেটে নিতে হবে। এখন এর মধ্যে মরিচ গুড়ো ও সাদা তিল দিয়ে ফুটন্ত তেল দিয়ে নাড়তে হবে।
২.এখন এর মধ্যে সয়াসস ভিনেগার জল ওলিভ ওয়েল পেঁয়াজ কলি কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোমো ডিপিং সস।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka