সালাফ আলাপন

সালাফ আলাপন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সালাফ আলাপন, Education Website, 856/1, Masterpara, Uttar Khan, Dhaka.

17/06/2023

তাবেঈ আইয়ুব সাখতিয়ানী রাহিমাহুল্লাহ সারারাত নামাজ পড়তেন এবং তা গোপন রাখতেন।যখন ফজরের সময় হতো তখন তাঁর আওয়াজ উঁচু করতেন,যেন মানুষ মনে করে তিনি মাত্রই ঘুম থেকে উঠেছেন।

- আবু নুআইম আসফাহানী

হিলইয়াতুল আউলিয়া, ৩/৮

10/06/2023

প্রিয় এই পেইজটির কিছু নিয়ন্ত্রণ এখনো হ্যাকারের হাতে রয়েছে।

দুআ চাই।

10/06/2023

মিথ্যা প্রশংসা শুনে ধোঁকা খেয়ো না। কোনো ব্যক্তি যখন তোমার এমন গুণ গায়, যা তোমার মাঝে নেই, তবে ধরে নাও যে, সে তোমার নিন্দা করতে গিয়েও এমন কথা বলবে, যা আদৌ তোমার মাঝে নেই।

—ওয়াহহাব ইবনু মুনাব্বিহ রহ.
সিয়ারু আলামিন নুবালা, ৩/৮৪৪

13/05/2023

আবু ইসহাক সাবেয়ী বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। এক শ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। তিনি আফসোস করতেন, 'হায়, বার্ধক্য ও দুর্বলতার কারণে এখন আর নামাজের স্বাদ পাই না। দুই রাকাতে শুধু সূরা বাকারা ও সূরা আলে ইমরানই পড়তে পারি। এর বেশি পড়তে পারি না।

উল্লেখ্য, এই দুটি সূরাই প্রায় পৌনে চার পারা।

সিয়ারু আলামিন নুবালার (৫/৩৯৭) সূত্রে ফাযায়েলে আমাল

05/05/2023

সালাফে সালেহীনের অনেকেই চিন্তা-ভাবনা ও উপদেশ গ্রহণের জন্য একটি আয়াতকে বারবার আবৃত্তি করতেন। কখনো কখনো এক আয়াত নিয়েও তাদের রাত শেষ হয়ে যেত।

আত তিবয়ান, ইমাম নববী রহ.

21/02/2023

তুমি যার অনুগত নও, তার দয়ার আশা করা তোমার নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু নয়।

-মারূফ কারখী রাহ.

25/11/2022

এটাই একজন মানুষের দ্বীনদারী ও আল্লাহভীতির কমতি থাকার আলামত যে, সে (মাসআলার) এমন মত খোঁজে, যা তার খাহেশ অনুযায়ী হয়।

-ইমাম ইবনে হাজম রহ.

আল ইহকাম, ৫/৬৪

24/11/2022

আমি আবদুল্লাহ ইবনে সালেহ রহ.- কে এই দুই অবস্থা ব্যতীত কখনো দেখিনি : হয় হাদীস বর্ণনা করছেন, নাহয় তাসবীহ পাঠ করছেন।

-হযরত ফজল ইবনে মুহাম্মাদ আশ-শারানী রহ.

22/11/2022
18/10/2022

‘তোমাদের হিসেব নেয়ার আগে নিজেরাই নিজেদের হিসেব নাও। কেননা, এটাই অধিকতর সহজ।’

-উমর ইবনুল খাত্তাব রাযি.

11/10/2022

মৃত্যু দুনিয়াকে লাঞ্ছিত করে ছেড়েছে। মৃত্যু দুনিয়াতে কোনো বুদ্ধিমান ব্যক্তির জন্য আনন্দ ও খুশির কিছু রাখেনি।

ইমাম হাসান বসরী রহ.
তারিখুল ইসলাম, যাহাবী, ৪/১০২

11/10/2022

ইলম যদি বিশুদ্ধ নিয়তে শেখা হয় তবে কোনো কিছু এর সমকক্ষ হতে পারবে না। জিজ্ঞেস করা হলো, বিশুদ্ধ নিয়ত বলতে কী বুঝিয়েছেন? প্রত্যুত্তরে ইমাম আহমাদ বলেন, নিজের এবং অন্যদের থেকে মূর্খতা দূরীকরণের নিয়ত করবে।

ইমাম আহমাদ রাহিমাহুল্লাহ

Address

856/1, Masterpara, Uttar Khan
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when সালাফ আলাপন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share