North City College

North City College

Share

শিক্ষার উৎকর্ষ সাধনে অঙ্গীকারবদ্ধ They are Professor Md. Zahid Hussain Sikder (Principal, North City College; Former Professor & Chairman, Dept.

Administration:
North City College (EIIN: 137099 & Code: 1183) is administrated by renowned and honorable former senior professors of Dhaka Commerce College. of Marketing, DCC) Professor Mohammad Elias (Vice Principal, North City College; Former Professor & Chairman, Dept. of Statistics, Computer & Mathematics) and Professor Md. Bahar Ullah Bhuiyan (Founder teacher and Former Professor & Chairman,

30/12/2025

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকার কর্তৃক তিন (৩) দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। উক্ত রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে নর্থ সিটি কলেজের দ্বাদশ শ্রেণির বিশেষ ক্লাস কার্যক্রম আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ এবং ১ জানুয়ারি ২০২৬ তারিখে স্থগিত থাকবে এবং কলেজ অফিসও বন্ধ থাকবে।

শীতকালীন ছুটি শেষে আগামী ৪ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯:০০ টা থেকে কলেজ খুলবে। তাই একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থীকে নিয়মিত শ্রেণিকার্যক্রমে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

আদেশক্রমে
অধ্যক্ষ

Photos from North City College's post 25/12/2025

নর্থ সিটি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল, প্রাণবন্ত এবং শিক্ষণমুখী। কলেজের সুসংগঠিত আয়োজন ও সুচারু ব্যবস্থাপনা প্রমাণ করে যে এখানে শিক্ষার্থীদের পড়ালেখার মান, শৃঙ্খলাবদ্ধ পরিবেশ এবং সার্বিক সুশাসন সর্বোচ্চ অগ্রাধিকার পায়।

অনুষ্ঠানে কলেজের সম্মানিত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিয়মিত অধ্যয়ন, সময় ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দের উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, মনোযোগী মানসিকতা এবং সৃজনশীল চিন্তাভাবনা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

নবীন বরণ অনুষ্ঠানে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণের মূল আয়োজনের পাশাপাশি সদ্য ভর্তি হওয়া দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরাও সংক্ষিপ্তভাবে উপস্থিত ছিলেন।

নর্থ সিটি কলেজে আধুনিক পাঠদান পদ্ধতি, নিয়মিত ক্লাস, ফলাফলভিত্তিক প্রস্তুতি এবং শিক্ষার্থীদের সার্বিক তদারকির মাধ্যমে পড়ালেখার মান নিশ্চিত করা হয়। এমন আয়োজন নতুন শিক্ষার্থীদের জন্য আত্মবিশ্বাস ও উৎসাহের সূচনা হিসেবে কাজ করে এবং কলেজের শিক্ষণমুখী, বন্ধুসুলভ পরিবেশের স্বকীয়তা আরও প্রমাণ করে।

Photos from North City College's post 02/12/2025

নর্থ সিটি কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে প্রফেসর ড. মিরাজ আলী আখন্দ স্যার–কে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত ও আনন্দিত। তাঁর আগমন আমাদের শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা ও ইতিবাচক গতি এনেছে।

ঢাকা কমার্স কলেজে তাঁর দীর্ঘ ও সফল দায়িত্ব পালন—সিএসই বিভাগের চেয়ারম্যান, স্টুডেন্ট অ্যাডভাইজার এবং বিজ্ঞান বিভাগের কোঅর্ডিনেটর হিসেবে—তাঁর দক্ষ নেতৃত্ব, দূরদর্শিতা এবং শিক্ষার প্রতি গভীর অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরে।

নর্থ সিটি কলেজে যোগদানের পূর্বেই তিনি অনানুষ্ঠানিকভাবে কলেজের একাডেমিক ও প্রশাসনিক নিয়ম-শৃঙ্খলা ইত্যাদি কার্যক্রমের সাথে যুক্ত থেকে কলেজকে সমৃদ্ধ করেছেন। তাঁর মূল্যবান দিকনির্দেশনা ইতোমধ্যেই আমাদের অগ্রগতিতে সহায়ক হয়েছে। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে কলেজ আরও এগিয়ে যাবে—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।

আমরা আন্তরিকভাবে প্রফেসর ড. মিরাজ আলী আখন্দ স্যার–কে স্বাগত জানাই।

Photos from North City College's post 02/12/2025

We are deeply honored and delighted to announce the appointment of Professor Dr. Miraz Ali Akand as the new Vice Principal of North City College. His arrival brings renewed inspiration and a positive momentum to our academic environment.

His long and successful tenure at Dhaka Commerce College—serving as Chairman of the CSE Department, Student Advisor, and Coordinator of the Science Division—clearly reflects his capable leadership, vision, and strong commitment to education.

Even before officially joining North City College, he enriched the institution by remaining informally involved with various academic and administrative activities, particularly regarding rules, discipline, and institutional practices. His valuable guidance has already contributed to our progress, and we firmly believe that his experience and leadership will take the college to greater heights.

We extend our warmest welcome to Professor Dr. Miraz Ali Akand.

24/11/2025

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে নর্থ সিটি কলেজ বিজনেস ক্লাব আয়োজিত "কুইজ প্রতিযোগিতা ২০২৫"-এর ফলাফল প্রকাশ করা হলো। আমাদের শিক্ষার্থীরা - ব্যবসায় শিক্ষা, অর্থনীতি, উদ্যোক্তা উন্নয়ন ও সমসাময়িক বাণিজ্য জ্ঞান বিষয়ে দারুণ দক্ষতা ও আগ্রহ প্রদর্শন করেছে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তা, সময় ব্যবস্থাপনা, দলগত মনোভাব ও ব্যবসায়িক যুক্তি প্রয়োগ-সবকিছুই উল্লেখযোগ্যভাবে ফুটে উঠেছে। বিজনেস ক্লাবের এই আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান চর্চায় আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি

🔳বিজনেস ক্লাব কুইজ প্রতিযোগিতা -২০২৫ এর ফলাফল

Photos from North City College's post 20/11/2025

সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ — নর্থ সিটি কলেজ বিজনেস ক্লাবের উদ্যোগ

নর্থ সিটি কলেজ সবসময় বিশ্বাস করে—শিক্ষার পরিধি শুধু পাঠ্যবইয়ের ভেতর সীমাবদ্ধ নয়; বরং সহশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়েই শিক্ষার্থীরা তাদের দক্ষতা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করতে পারে।

এই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বিজনেস ক্লাব সম্প্রতি আয়োজন করেছে এক প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা অংশ নিয়েছে জ্ঞান, দ্রুত চিন্তা ও দলীয় সমন্বয়ের চমৎকার প্রতিযোগিতায়।

▶️ইভেন্টের তাৎপর্য:

✅ শিক্ষার্থীদের বিশ্লেষণী ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি
✅দলগত কাজ ও নেতৃত্বগুণ বিকাশ
✅শিক্ষার প্রতি আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি
✅ব্যবসা ও সমসাময়িক জ্ঞানের বাস্তব প্রয়োগের সুযোগ

আমরা বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আত্মবিশ্বাসী করে তোলে এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য মজবুত ভিত্তি গড়ে দেয়।

নর্থ সিটি কলেজ বিজনেস ক্লাবের এমন সুন্দর আয়োজনের সঙ্গে যুক্ত সকল শিক্ষার্থী, শিক্ষক ও স্বেচ্ছাসেবীদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


House No: 07, Road No: 07, Section: 10, (Opposite The Indoor Stadium), Mirpur, Dhaka Phone : 02226623137
Dhaka
1216