26/08/2026
একজন নতুন কাস্টমার পাওয়া কঠিন কিন্তু সেই কাস্টমারকে বারবার আপনার কাছে ফিরিয়ে আনা আরও কঠিন।
আজকের প্রতিযোগিতামূলক অনলাইন দুনিয়ায় শুধু একবার সেল করলেই ব্যবসা বড় হয় না। দরকার কাস্টমারের সাথে এমন একটি সম্পর্ক তৈরি করা, যাতে তারা আপনার ব্র্যান্ডকে মনে রাখে, বিশ্বাস করে এবং প্রয়োজনের সময় আবার আপনার কাছেই ফিরে আসে।
আর এখানেই ই-মেইল মার্কেটিং হয়ে ওঠে একটি শক্তিশালী অস্ত্র।
বড় বড় আন্তর্জাতিক ব্র্যান্ড থেকে শুরু করে ছোট অনলাইন বিজনেস সবাই ই-মেইলের মাধ্যমে কাস্টমারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে, সম্পর্ক তৈরি করছে এবং তাদেরকে ধীরে ধীরে loyal customer-এ পরিণত করছে।
কারণ একটি ভালো ই-মেইল শুধু কোনো পণ্য বিক্রি করে না এটি কাস্টমারের মনে আপনার ব্র্যান্ডের জায়গা তৈরি করে। ❤️
আপনি যদি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ই-কমার্স কিংবা নিজের অনলাইন বিজনেস নিয়ে এগোতে চান, তাহলে Email Marketing শুধু একটি স্কিল নয় এটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ competitive advantage হতে পারে।
আজ যে কাস্টমার একবার কিনেছে, সঠিক ই-মেইল কৌশলের মাধ্যমে সেই কাস্টমারই আগামী দিনে আপনার সবচেয়ে মূল্যবান কাস্টমারে পরিণত হতে পারে।