02/05/2015
IELTS এর ব্যাপারে এগুলো জানতেন?
লিখেছেনঃ রাইসা (তারিখঃ শনিবার, ০২/০৫/২০১৫ - ০৩:০৮)
(https://www.amarblog.com/lamiaraisa/posts/185517 -1449819)
ইংরেজি ভাষায় পারদর্শিতা যাচাই এর সবচেয়ে জনপ্রিয় এবং আন্তর্জাতিকভাবে সর্বজন স্বীকৃত একটি পরীক্ষা হল IELTS । আমাদের মাতৃভাষা বাংলা হওয়ায় ছোটবেলা থেকেই ইংরেজি নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না । এবং সবসময় ইংরেজি মুখস্থ করার চেষ্টা করেছি । এই কারণে আমাদের মধ্যে এখনো প্রবল ভাবে ইংরেজি নিয়ে অনীহা এবং দুর্বলতা কাজ করে । IELTS এই জন্যই এতো গুরুত্বপূর্ণ কারন এটা আমাদের নিজেদের স্বক্ষমতা পরিমাপের সুযোগ দেয় এবং সাথে সাথে আমদের ভালোভাবে ইংরেজি শেখার জন্য উদ্বুদ্ধ করে ।
IELTS পরীক্ষার মাধ্যমে আমরা যে স্কোর পাই তা আমাদের দেশের বাইরে ভালো কোথাও পড়াশুনা বা ক্যারিয়ার গড়ার সু্যোগ করে দিতে সহায়তা করে । এছাড়া এই পরীক্ষার মাধ্যমে দেখা হয় ইংরেজি ভাষাভাষি দেশে আমরা যেয়ে আমাদের দৈনন্দিন কাজ ঠিকভাবে করতে পারবো কিনা । তাই IELTS এর গুরুত্ব এ ক্ষেত্রে অপরিসীম । IELTS পরীক্ষা পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে কি করতে হয় তা নিয়ে তা নিয়ে অনেকের মনেই নানান প্রশ্ন থাকে । আজ মূলত সেইসকল ছোটখাট বিষয় নিয়েই আমরা আলোচনা করব এখানে ।
এক দিনের কর্মশালা
এই কর্মশালায় শুধু যাঁরা পরীক্ষার জন্য নিববন্ধন (রেজিস্ট্রেশন) করেছেন, তাঁরা একটি নির্দিষ্ট ফি দিয়ে অংশ নিতে পারবেন । যেহেতু IELTS পরীক্ষা ব্রিটিশ কাউন্সিল আয়োজন করে থাকে, তাই এই এক দিনের কর্মশালাও তাদেরই একটি প্রয়াস । ছয়ঘণ্টা স্থায়ী এই কর্মশালায় IELTS পরীক্ষার নানান দিক নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয় যেমন, পরীক্ষার ধরণ, পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার অনুশীলন, নানান উপকারী কৌশল ইত্যাদি ।
পরীক্ষা কোথায় এবং কিভাবে দিতে হয়
IELTS পরীক্ষা এখন খুব নিয়মিত ভাবে অনুষ্ঠিত হয় । ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের মাধ্যমে এখন প্রতি মাসে ৩টি করে এবং বছরে মোট ৩৬টি IELTS পরীক্ষা অনুষ্ঠিত হয় । আপনি পরীক্ষা দেয়ার পূর্বে তাদের ওয়েবসাইটের মাধ্যমে বা ফোন করে তারিখ জেনে নিতে পারেন । সাধারণত পরীক্ষার আসন সংখ্যা থাকে খুব সীমিত । তাই খেয়াল রাখবেন যেনো পরীক্ষা দেবার কমপক্ষে ২ মাস আগে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন । IELTS পরীক্ষার টোটাল ফি ১০,৩০০ টাকা । পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের পর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ধানমন্ডি, গুলশান, উত্তরা ও শেরাটন হোটেল শাখায় পরীক্ষা ফি জমা দিতে পারবেন ।
পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য আপনার পাসপোর্ট এবং সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবিও লাগবে । তবে ছবির ব্যাপারে সাবধান থাকবেন । কারন ৬ মাসের পুরোন বা চশমা পড়া কোন ছবি গ্রহন করা হয় না । আগে IELTS পরীক্ষায় কাঙ্ক্ষিত স্কোর করতে না পারলে পুনরায় পরীক্ষা দিতে ৩ মাস অপেক্ষা করতে হত আর এখন আপনি যেকোন সময় আবার পরীক্ষা দিতে পারবেন ।
কোথায় রেজিস্ট্রেশন করবেন
IELTS পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন । অথবা আপনি যদি সরাসরি করতে চান, সে ক্ষেত্রে রেজিস্ট্রেশন পয়েন্টগুলো থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা দিয়ে রেজিস্ট্রেশন করা যেতে পারে । তা ছাড়া সাইফুরস ও মেনটরসের দুটি শাখায় রেজিস্ট্রেশন পয়েন্ট রয়েছে, সেখানে পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন ।
ইংরেজি ভাষায় পারদর্শিতা যাচাই এর সবচেয়ে জনপ্রিয় এবং আন্তর্জাতিকভাবে সর্বজন স্বীকৃত একটি পরীক্ষা হল IELTS । আমাদের মাতৃভাষা বাংলা হওয়ায় ছোটবেলা থেকেই ইংরেজি নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না । এবং সবস