Read

Read it's islamic educational page.

27/12/2025

১। আমীরুল মুমিনীন আবূ হাফস্ উমার ইবনু আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন—

আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি— “সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়্যতের উপর, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়্যত করেছে, তাই পাবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ্ ও তাঁর রাসূলের জন্য হিজরত করেছে, তার হিজরত আল্লাহ্ ও তাঁর রাসূলের দিকে হয়েছে, আর যার হিজরত দুনিয়া (পার্থিব বস্তু) আহরণ করার জন্য অথবা মহিলাকে বিয়ে করার জন্য তার হিজরত সে জন্য বিবেচিত হবে যে জন্য সে হিজরত করেছে।”

[সহীহ্ আল-বুখারী: ১, সহীহ্ মুসলিম: ১৯০৭। মুহাদ্দিসগণের দুই ইমাম আবূ আব্দুল্লাহ্ মুহাম্মাদ ইবনু ইসমাঈল ইবনু ইব্রাহীম ইবনু মুগীরা ইবনু বারদেযবাহ্ আল-বুখারী এবং আবূল হাসান মুসলিম ইবনু হাজ্জাজ ইবনু মুসলিম আল-কুশায়রী আন্-নিশাপুরী আপন আপন সহীহ্ গ্রন্থে উল্লেখিত হাদীসটি বর্ণনা করেছেন। যা সবচেয়ে সহীহ্ গ্রন্থদ্বয় বলে বিবেচিত হয়।]

06/12/2025

ইমাম নববী (রহ.) এর 40 হাদিস

জীবন বদলে দেওয়ার সুন্নাহ-ভিত্তিক শিক্ষা

23/11/2025

ভূমিকম্প থেকে বাঁচতে কেউ কেউ কিছুদিনের জন্য ঢাকা ছেঁড়ে চলে গেছে কেউ কেউ প্রস্তুতি নিচ্ছে যাওয়ার, আবার বেশিরভাগ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সাময়িক বন্ধ কিছুদিনের জন্য, মনে হচ্ছে মৃত্যু ভয়ে সবাই পালনোর চেষ্টা করছে, তখনই মনে পড়লো,
#তোমরা_যেখানেই_থাকো_না_কেন_মৃত্যু_অবশ্যই_তোমাদেরকে_পাকড়াও_করবে_যদিও_তোমরা_সুদৃঢ়_দুর্গের_ভিতরে_থাকো
সূরা আন-নিসা (৪:৭৮)
কিয়ামতের পূর্বে কী অবস্থা হবে ভাবা যায়?, এই দুর্যোগ এ আল্লাহর কাছে আমাদের তওবা করা উচিত, যেকোনো সময় যেকোনো সময় যেকোনো কিছু হয়ে যেতে পারে, পাপের পরিমাণ অনেক বেড়ে গেছে |

শুক্রবার: রহমতের দিন এবং দোয়া কবুলের এক বিশেষ মুহূর্ত।​সপ্তাহের শ্রেষ্ঠ দিন, জুমু'আ। এই দিনটি কেবল আমাদের একত্রিত হওয়ার ...
13/11/2025

শুক্রবার: রহমতের দিন এবং দোয়া কবুলের এক বিশেষ মুহূর্ত।
​সপ্তাহের শ্রেষ্ঠ দিন, জুমু'আ। এই দিনটি কেবল আমাদের একত্রিত হওয়ার দিন নয়, এটি আল্লাহর বিশেষ রহমত ও মাগফিরাত লাভের দিন। এটি এমন একটি দিন, যেদিন আমাদের হৃদয়ের গভীরতম আর্তিগুলো আল্লাহর দরবারে পেশ করার এক সুবর্ণ সুযোগ রয়েছে।
​মহান আল্লাহ তা'আলা নিজে আমাদের আশ্বস্ত করেছেন, তিনি আমাদের খুব কাছে আছেন। তিনি আমাদের ডাক শোনেন।
​📖 পবিত্র কুরআনে আল্লাহ বলেন:
​"আর আমার বান্দারা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, (তখন বলে দিন) নিশ্চয়ই আমি সন্নিকটবর্তী। আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি, যখন সে আমাকে ডাকে।"
(সূরা আল-বাকারাহ, ২:১৮৬)
​সুবহানাল্লাহ! তিনি কত কাছে, কত দয়ালু! আর এই ডাকার জন্য, এই চাওয়ার জন্য, শুক্রবারের চেয়ে উত্তম সময় আর কী হতে পারে? খোদ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের এই দিনের এক বিশেষ মুহূর্তের সুসংবাদ দিয়েছেন।
​📜 সহীহ হাদীসে এসেছে:
​হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, "জুমু'আর দিনে এমন একটি মুহূর্ত আছে, যখন কোনো মুসলিম বান্দা দাঁড়িয়ে সালাত আদায়রত অবস্থায় আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ তা'আলা তাকে অবশ্যই তা দান করেন।" তিনি হাত দিয়ে ইশারা করে বোঝালেন যে, সেই মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত।
(সহীহ আল-বুখারী: ৯৩৫, সহীহ মুসলিম: ৮৫২)
​আসুন, এই পবিত্র দিনে আমরা আমাদের সমস্ত ব্যাকুলতা, আমাদের সকল চাওয়া-পাওয়া, আমাদের গুনাহ মাফের আকুতি সেই মহান রবের দরবারে পেশ করি। কে জানে, হয়তো এই মুহূর্তেই সেই বিশেষ সময়টি! হয়তো আপনার একটি আন্তরিক ‘আমীন’ আপনার জীবন বদলে দিতে পারে।
​আল্লাহ আমাদের সবাইকে সেই বরকতময় মুহূর্তে দোয়া করার তৌফিক দান করুন।
​জুম্মা মোবারক! 🌙
​ #জুম্মামুবারক #দোয়া #কুরআন #হাদীস

23/10/2025

২০২৫ আজহারী নতুন ওয়াজ - মিজানুর রহমান আজহারী নতুন ওয়াজ | Mizanur Rahman

22/10/2025

নারী গাড়ি বাড়ি #ভাইরালভিডিওシ #মিজানুর_রহমান_আজহারী

20/10/2025

দুঃখ আসলে হতাশ হবেন না #মিজানুর_রহমান_আজহারী

16/10/2025

আপনি কতটুকু পর্দা করবেন কি রকম পর্দা করবেন

15/10/2025

Ashab E Kahf I আসহাবে কাহাফ

15/10/2025

নবী মুসা (আঃ) ও খিজির (আঃ) এর কাহিনী । The story of Prophet Musa and Khidr (AS)

15/10/2025

কিভাবে রাগ কমাবেন #

Address

Dhaka
1212

Telephone

+8801886524050

Website

Alerts

Be the first to know and let us send you an email when Read posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category