BAF Shaheen College Kurmitola

BAF Shaheen College Kurmitola BAF Shaheen College Kurmitola
Dhaka Cantt.Dhaka-1206
EIIN: 107859
(1)

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি।
23/09/2026

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি।

একাদশ শ্রেণির ভর্তি নির্দেশিকা।
17/09/2026

একাদশ শ্রেণির ভর্তি নির্দেশিকা।

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলায় সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মোতালেব স্যারের বিদায় উপলক্ষে এক আন্তরিক ও মর্যাদ...
10/09/2026

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলায় সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মোতালেব স্যারের বিদায় উপলক্ষে এক আন্তরিক ও মর্যাদাপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোঃ তানভীর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(এন)।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকের সহকর্মীরা তাদের বক্তব্যে ওনার দীর্ঘদিনের নিষ্ঠা, আন্তরিকতা, দায়িত্বশীলতা ও শিক্ষা কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদায়ী শিক্ষককে তাঁর দীর্ঘদিনের আন্তরিক সেবা ও অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের জন্য সর্বোত্তম সাফল্য কামনা করেন।

🏆 আন্তঃহাউজ ফুটবল, দাবা ও কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 🏆গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ বিমান বা...
31/08/2026

🏆 আন্তঃহাউজ ফুটবল, দাবা ও কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 🏆

গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলায় উৎসাহ-উদ্দীপনা, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আন্তঃহাউজ ফুটবল, দাবা ও কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলার সম্মানিত অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোঃ তানভীর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(এন)।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অসাধারণ ক্রীড়া নৈপুণ্য, শৃঙ্খলা এবং ক্রীড়াসুলভ মনোভাব পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও বর্ণিল। ফুটবল, দাবা ও কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হওয়া হাউজগুলোর মাঝে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও ক্রীড়া চর্চায় সক্রিয়ভাবে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও দলীয় চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি।  শিক্ষাবর্ষ : ২০২৬-২০২৭
27/08/2026

একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি।
শিক্ষাবর্ষ : ২০২৬-২০২৭

🌙 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 🌙পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ...
27/08/2026

🌙 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 🌙

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো: তানভীর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(এন)।

আলোচনা পর্বে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সৌহার্দ্য ও শান্তির শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের সৎ, নৈতিক, মানবিক ও আদর্শবান মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে দেশ, জাতি, প্রতিষ্ঠান ও সকলের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

🏆 এসএসসি ২০২৬- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🏆এসএসসি পরীক্ষা ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত ৩২৫ জন কৃতি শিক্ষার্থী...
25/08/2026

🏆 এসএসসি ২০২৬- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🏆

এসএসসি পরীক্ষা ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত ৩২৫ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা কর্তৃক আজ ২৫ আগস্ট ২০২৬ তারিখে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো: তানভীর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(এন)। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য কোনো একক ব্যক্তির অর্জন নয়; এর পেছনে রয়েছে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি সম্মানিত শিক্ষকমণ্ডলীর অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের নিরলস সমর্থন, ত্যাগ ও উৎসাহ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে ভালো ফলাফলের পাশাপাশি নিজেদেরকে সৎ, যোগ্য, মানবিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য কলেজ নির্বাচনের ক্ষেত্রেও তিনি শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

এছাড়াও তিনি শিক্ষার্থীদের নিজ নিজ ধর্মের নৈতিক ও ধর্মীয় অনুশাসন মেনে চলার এবং জীবনে সততা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, আজকের এই সম্মাননা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে পরিশেষে বিশেষ মোনাজাত করা হয়।

National Aero-Genius Competition (NAGC) 2026For the first time ever in Bangladesh, unlock your potential at the National...
22/08/2026

National Aero-Genius Competition (NAGC) 2026

For the first time ever in Bangladesh, unlock your potential at the National Aero-Genius Competition (NAGC) 2026, organised by the Aviation and Aerospace University, Bangladesh (AAUB)!

Whether you are a student or a passionate hobbyist, this is your chance to showcase cutting-edge innovation across four electrifying streams—Fixed-Wing UAV, Drone UAV, Soccer Bot and Space Robotic.

Join us on 30–31 October 2026, for an unforgettable experience featuring refreshments, souvenirs and official certification.

Head over to https://event.aaub.edu.bd and secure your spot today to prove you have the vision to lead the future of aerospace and robotics!

🇧🇩 বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকীমহান মুক্তিযুদ্ধের অমর বীর, জাতির শ্রেষ্ঠ সন্ত...
20/08/2026

🇧🇩 বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী

মহান মুক্তিযুদ্ধের অমর বীর, জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলায় তাঁর গৌরবময় জীবন, দেশপ্রেম, বীরত্ব ও মহান আত্মত্যাগের ওপর এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো: তানভীর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(এন), উপাধ্যক্ষ (প্রশাসন), উপাধ্যক্ষ (শিক্ষা), এডজুটেন্ট, সহকারী প্রধান শিক্ষকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ বিমান বাহিনী শাহ...
19/08/2026

আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা। 🏅

চার দিনব্যাপী এ প্রতিযোগিতাটি গত ১৯শে আগস্ট ২০২৬, বিএএফ শাহীন কলেজ ঢাকা-এর শাহীন হলে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণীর মাধ্যমে সমাপ্ত হয়।

উক্ত সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি।

এবারও বিভিন্ন প্রতিযোগিতায় অত্র কলেজর মেধাবী শিক্ষার্থীরা নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখে অর্জন করেছে গৌরবময় ফলাফল—

🥇 গণিত (মাধ্যমিক) — চ্যাম্পিয়ন
🥇 কুইজ — চ্যাম্পিয়ন
🥇 বিতর্ক — চ্যাম্পিয়ন
🥈 বিজ্ঞান (মাধ্যমিক) — রানার্স-আপ
🥈 স্পেলিং (উচ্চ মাধ্যমিক) — রানার্স-আপ

এই অসাধারণ অর্জন কলেজের শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের উজ্জ্বল বহিঃপ্রকাশ। একই সঙ্গে তাঁদের সাফল্যের পেছনে নিরলসভাবে কাজ করা সম্মানিত শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা ও দিকনির্দেশনার প্রতিও রইল গভীর কৃতজ্ঞতা।

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা তার শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি জ্ঞান, সৃজনশীলতা ও প্রতিযোগিতামূলক দক্ষতা বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

কলেজের পক্ষ থেকে রইল কৃতি শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন ! ❤️🇧🇩
তোমাদের সাফল্যে আমরা গর্বিত!তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা।

Address

Bangladesh Air Force Base Bir Uttam A K Khandaker
Dhaka
1206

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Saturday 07:00 - 14:00
Sunday 07:00 - 14:00

Telephone

+8801647849974

Alerts

Be the first to know and let us send you an email when BAF Shaheen College Kurmitola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BAF Shaheen College Kurmitola:

Shortcuts

Share

Category