05/09/2023
পাবলিক স্পিকার আবশ্যক
( ২জন ছেলে ও ২ জন মেয়ে)
যোগ্যতা:
১.ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোন বিষয়ে অধ্যয়নরত অথবা স্নাতক অথবা স্নাতকোত্তর।
২. চেহারায় শিক্ষকসুলভ ভাব ও টিউশন করা অথবা কোচিং সেন্টারে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
কাজের ধরণ: উপজেলা পর্যায়ে গিয়ে একটি লেকচার মডিউল ২০-৩০ মিনিট উপস্থাপন করা। লেকচার মডিউলের শিট কয়েকদিন আগেই দিয়ে দেওয়া হবে।
®সমাজসেবার সামাজিক সুরক্ষা ও নারীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা প্রকল্পের প্রচারনার কাজ।
রেমুনারেশন :
দৈনিক ভিত্তিতে আলোচনা সাপেক্ষে (সর্বনিন্ম১০০০টাকা সর্বোচ্চ ২৫০০টাকা)
।নিজেস্ব পরিবহন ও খাবার সংগঠন বহন করবে।
কাজটি ১০-২০ দিন কিংবা আরও বেশি সময় ধরে চলমান থাকতে পারে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহীদেরকে সিভি ও ২/৩ টি ক্যাজুয়াল ছবি( কোন ধরনের এডিট ছাড়া সাধারণ মোবাইলে তোলা ) নিন্মের মেইল আইডিটিতে সেন্ড করতে হবে। সিভিতে হোয়াটস আপ নাম্বার দিবেন।
[email protected]
বাছাই প্রক্রিয়া: সিভি প্রেরণকারীদের মধ্যে থেকে সর্টলিস্ট করে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে সরাসরি অফিসে ( বীর উত্তম মীর শওকত সড়ক, গুলশান,ঢাকা) এনে লেকচার মডিউল সম্পর্কে এক বেলার সেমিনারে অংশগ্রহণ করানো হবে। সেমিনারে অংশগ্রহণকরীদের রিফ্রেশমেন্ট এর ব্যবস্থা আছে কিন্তু সেমিনারে অংশগ্রহণের জন্য কোন রেমুনারেশন প্রাপ্য হবেন না। উপজেলা পর্যায়ে লেকচার মডিউল উপস্থাপার পর দৈনিক ভিত্তিতে রেমুনারেশন প্রাপ্য হবেন।
বিশেষ প্রয়োজনেঃ ০১৬৭৫-৭৬৪৩৯৮ মেইলে যোগাযোগকে কে উৎসাহিত করছি।