কষ্টের প্রতিচ্ছবি

কষ্টের প্রতিচ্ছবি

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কষ্টের প্রতিচ্ছবি, rangpur. 5450, Dhaka.

13/02/2016

তোমায় নতুন করে পাব বলে হাড়াই খনে খন।
ও আমার ভালোবাসার ধন।

03/02/2016

মানুষ
------------------MEHEDI HASAN MOSTA
আমি মানুষ, সৃষ্টির সেরা জীব
মুখোশের আড়ালে আমার মানবসত্বা লোভী
নেউঁড়ে কুকুরের মতই লালা ফেলে
তবু আমি সৃষ্টির সেরা,আমি মানুষ!
আমি মানুষ বলেই,
শিষ্টাচার ভুলে নিয়ম ভাঙি,অনিয়মের
প্রাসাদে নিশ্চিন্তে গড়ি আদর্শের সমাধী।
মানুষ বলেই,
পৃথিবীর নাট্যমঞ্চে কখনো আমি সীতা, কখনো
মেডুসা
স্থান, কাল, পাত্র ভেদে দ্বিচারিনী আমার
বিচরন সর্বত্র!
আমি মানুষ বলেই,মিথ্যের বুলিতে গড়েছি
সুউচ্চো এভারেস্ট
থরে থরে সিঁড়ির বাকে শ্বেত পাথরে খোদাই
করা অনাচার!
মানুষ বলেই আমি অহংকারী,
আমি বিবেক হরন করে করি পশুত্ব বরন
মানুষ বলেই আমি দুর্গন্দ্বময় পথের দ্বারে
অবহেলীত মানুষ গুলো দেখে নাক ছিঁটকাই,
যেতে যেতে সবুজ কচি ডালের পাতাটি ছিড়ে
দেই।
মানুষ বলেই,
আমি লোভী, আমি পাপিষ্ট
পাপে পাপে আমার যুগ যুগান্তর পাড়ি
অসৎ টাকায় উঠাই বহুতল কালো বাড়ি।
আমি মানুষ বলেই,
সামান্য পেখম তুলে ময়ুরের নাচ দেখেও
ঈর্ষাবোধ করি
রাতের জ্বোনাকী পোকাও আমার প্রানে
জ্বালা ধরায়।
মানুষ বলেই দিনের আলোয়,
কামনায় আমার লোভাতুর দৃস্টি ঝাপসা হয়ে
আসে
মুখোশের আড়ালে লুকানো আমার দ্বিচারী
পশু জেগে উঠে মাঝ রাতে।
অদৃশ্য মানব দেহ নিয়ে লন্ডভন্ড তান্ডব চালাই
রাতভর
পাপে পাপে গায়ে পচন ধরে, আমি পরোয়া
করিনা।
আমি মানুষ বলে,
চাই আর চাই, আমার ক্ষিদা নিবারন মানব
দেহের ফুঁটা ফুঁটা ঘাম,
আমি রক্ত চোষা হায়ানা,আম নিষ্ঠুর, আমি
বর্বর
আমি দুর্বলের বুকে চড়ে নিজেরে করি উর্বর!
স্বাধীনতার নামে ব্যাভিচারে আমার তৃপ্তি,
অবিশ্বাসের হাতে বিশ্বাসের গলা টিপে করি
হত্যা
বার বার ভুল করি, ভুলে ভুলে যায় মাস, যায়
বছর,
যেনেও ভুল করি,
আমি মানুষ বলেই, মৃত্যুকে আমার এত ভয়!
আমি সৃস্টির সেরা জীব নই,
আমি মানুষ; আমি সৃস্টির সেরা হতভাগ্য পশু!

30/01/2016

তোমায় হতে দিবো না পর।
রাখবো তোমায় মনের ভিতর।
বাসবো ভালো তোমায়।
সারাটি জিবন।
তুমি দিও আমায়।
সুন্দর একটি মন।
বিনিময়ে তোমার পাশে।
থাকবো সারাটি জিবন।

26/01/2016

আমি প্রেম এর উপর পরি
প্রতিটা সময় .......
কিন্তু প্রেম যে কবে আমার
উপর পড়বে ......

21/01/2016

কেন এসেছিলে মনের আঙিনায়? কেন মুগ্ধ
করেছিলে কথার ছলনায়? কেনই বা ভালবেসে
ছিলে আমায়? আর আজ কেনই বা হারিয়ে
গেলে, আমায় ফেলে দুর অজানায়....!

21/01/2016

জীবনকে এক পেয়ালা চায়ের সাথে
তুলনা করা যেতে পারে।
যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি
ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি।
●●► ক্রিনেট

20/01/2016

অনেক বিরক্ত করেছি তোমাকে?
অনেক দুঃখ দিয়েছি?
শুধু একটু ভালোবাসার জন্য।
আর কি চেয়েছি?
একটু ভালোবাসা, একটু কেয়ার, এইতো?
জানো তোমাকে কতটা
ভালোবাসি?

শুধু এতটুকুই জানি এখনও তোমার কথা মনে
পড়লে
নিশি রাতে বালিস ভিজে যায়।

তবুও দুঃখ’কে দুঃখ মনে করিনি,
জানো তোমাকে এক দিন না দেখলে
ভিতরটা ছটফট করত।

কই তুমি তো সুখেই আছো তাহলে
কেন আমার ভিতরে এমন ছটফট করছে বল?

না পাওয়ার ভেঁদনা নিয়েই যদি পৃথিবীতে
থাকতে হয়
তাহলে তোমার থেকে দূরে থাকাই ভালো, আর
বিরক্ত করবো না,
এখন নিজেকে অনেক মেনে নিতে পেরেছি,

দূর থেকে লুকিয়ে-লুকিয়ে দেখার জন্য ছুটে
আসতাম লেগের পারে।
এখন আর অপেক্ষা করি না একটা ফোনের
জন্য...
শুধু দাড়িয়ে থাকি সেই লেগের পারে..
জানো আগে তোমাকে একা দেখে নিজেকে
অনেক হ্যাপি ভাবতাম।
এখনো দেখি তবে তোমাকে একা না, পাশে
দাড়িয়ে থাকে কেউ একজন তোমার হাত ধরে।

ভালো থাকুক তোমার ভালোবাসা,
সুন্দর হোক তোমার জীবন।

20/01/2016

সময়ের প্রয়োজনে হয়তো দু,জনেই ভালো
থাকার চেষ্টা করবো,,
কিন্তু,স্মৃতি গুলো হয়তো মাঝে মাঝে কষ্ট
দিবে।

20/01/2016

ক্ষনস্থায়ী এ জীবন কত বিচিত্র! বহু রঙ্গে
ভরপুর! ক্ষনে ক্ষনে রঙ বদলায়। কখনো লাল
টুকটুকা ফুটন্ত গোলাপ। কখনো বিষাদে ভরা ধুসর
গুধুলী। কখনো বা বেদনায় নুইয়ে পরা নীলপদ্ম।
তুচ্ছ অনেক আবেগে চোখ ঝাপসা হয়ে আসে।
আবার প্রচন্ড ঝরেও কি ভীষন শান্ত স্থিরতা
বিরাজ করে। দেহ এখানে। মন ছুটে যায় এক
আকাশ থেকে আরেক আকাশে।
অভিমানের বর্নমালায় সাজানো ছায়ানীড়।।
জ্বানালার ফাকে এক ফালি জোছনার আলো ।
উঠোনে দাঁড়ানো অশ্বথ ছায়াতল। একলা মন
ডিগবাজি খেয়ে যায় আকাশসীমায়
ভালবাসার খুজে।
কষ্টেরও বুঝি এক আশ্চর্য কন্ঠ আছে। বিদায়
বেলায় গুটি গুটি পায়ে গা ঘেঁসে আলতো
চুম্বনে চিরছাপ রেখে যায়! সে অদৃশ্য ছাপে
কষ্টের প্রতিধ্বনি ভেসে আসে নিশুতি রাতে।
মন আবারো উড়ে যায় এক আকাশ থেকে আরেক
আকাশে।
মনের গতিরোধ করে সাধ্য কার ! বেঁচে থাকার
কঠিন এক টানাপুরনে মনের গতি দিক হাড়ায়
ক্ষনে ক্ষনে। অস্থিরতা বড় ভয়ংকর নিষ্ঠুরতায়
বাসা বেধে রয় মনের আনাচে কানাচে। জীবন
চলে জীবনের গতিতে। মন পরে রয় সেই পিছনে
সৃতির পৃষ্ঠা লেপ্টে। কে দেখে কার যাতনা।
কে বুঝে কার বিরহ শোকগাথা !
সন্তর্পনে বুকের ভাজে গুঁজে রাখা একটি চিঠি।
অজানায় উড়িয়ে দিলাম গোপন খামে ভরে।
পৌছে যাক আমার চিঠি শহর ছেড়ে সবুজ
মাঠে। পৃথিবীর দুর্ভিক্ষের সময়কাল পেড়িয়ে
পথে পথে মিছিলের ভিরে! পৌছে যাক আমার
চিঠি অজানায় কোন দুরের গ্রামে। যেখানে
এক মুঠো জলজোছনা মাঠ ছেয়ে আছে কেবল
আমার প্রতিক্ষায় ! উড়ে যাক আজ রাতে
আমার গোপন চিঠি। বয়ে নিয়ে যাক সকল
অস্ফুটধ্বনি নিজের ঠিকানায়। কিছু কান্না
হোক আজ দুঃখমালা। ঊড়ে যাক মেঘমালা হয়ে
রাতের আকশে।
কিছু বিষাদ হোক আজ আমার গোপন খামে
বন্দ্বি ।

17/01/2016

সীমাহীন আঁধারের কোল ঘেঁষে বিষাদের
নৃত্যনাট্য
বেহিসেবী ভালবাসায় অস্থিমজ্জ্বায় তোমার
অদৃশ্য উপস্থিতি,
টের পাই বেহুদা স্পন্দন; বুকের জমিনে তোমার
অবাধ বিচরন
তোমাকে শরীরে রেখে ঘুমুতে পারিনা;
তোমার জন্য,
হয়তো একদিন অন্ধকারে চিৎকার করে করে মরে
যাবো।

এক, দুই কিংবা তারও বেশী জনম
জাগিয়ে রাখো আমায়; অলিক তন্দ্রা ভেঙ্গে
তারপর জ্বলে যাও বুকের মধ্যে।

তবু কাউকে বলিনি অরণ্যের কথা;তুমুল বর্ষনে
ফাটলের কথা
বিস্মরনে আমার আত্নার সমাধীর কথা!
একদিন বলে দেব তোমাকে,অনাধিকার
প্রবেশে হ্নদয় গহীনে;
তোমার জন্য,
হয়তো একদিন অন্ধকারে চিৎকার করে করে মরে
যাবো।

16/01/2016

একাকি রাজপথে নিঃসঙ্গ পথচলা পথের
অন্তরালে তুমি আর তোমার ছায়া; নিস্তব্ধ
দ্রোহের মায়াজালে শূন্যতার প্রতিশ্রুতি
তুমি অন্ধকার, চারিদিকে অন্ধকার।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Rangpur. 5450
Dhaka