29/09/2025
পর্ব:০৯
বিষয়: মাস্টার্স অফ প্রফেশনাল ইন HRM(MPHRM)
★আবেদনের শেষ সময়: অক্টোবর ২৩,২০২৫
★আবেদনের প্রক্রিয়া: সার্কুলারে দেওয়া লিংক এ ফর্ম পূরণ করা যাবে অথবা EMBA বিল্ডিং থেকে সংগ্রহ করা যাবে। সার্কুলারে উল্লেখিত বিকাশ নম্বরে ১৫২০ টাকা বিকাশ করে অথবা নির্দিষ্ট ঠিকানায় ১৫০০ টাকা পে অর্ডার করে ফর্ম ফি প্রদান করা যাবে।
★ ভর্তি পরীক্ষা: অক্টোবর ২৪,২০২৫
রিটেন বিকেল ৩-৪ টায়, ভাইভা ৪. ৩০ টা থেকে ৬ টা
★ব্যাপ্তিকাল: ২ বছর,৪ সেমিস্টার (যদি প্রতি সেমিস্টারে ৪ টি কোর্স নেওয়া হয়)
★ক্লাস টাইম: শুধুমাত্র শুক্রবারে ক্লাস হয়
★খরচ: প্রায় ৩ লক্ষের মতো(২ লক্ষ ৭০ হাজার+/-)। ৫১ ক্রেডিটের এই কোর্সটির প্রতি ক্রেডিট ফি ৪০০০ টাকা বাবদ সম্পুর্ন কোর্স ফি ২ লক্ষ ৪ হাজার টাকা। এককালীন এডমিশন ফি ১০ হাজার এবং কম্পিউটার ফি ৫০০০ টাকা। প্রতি সেমিস্টার ফি ৮০০০ টাকা বাবদ ৪ টি সেমিস্টার ফি ৩২ হাজার টাকা। প্রতি সেমিস্টারে সর্বনিম্ন ২ টি কোর্স(৬ ক্রেডিট) এবং সর্বোচ্চ ৪টি কোর্স(১২ ক্রেডিট) নেওয়া যায়। আরো কিছু আনুষঙ্গিক খরচ মিলে প্রায় ৩ লক্ষ পড়ে।আবশ্যিক ৩ ক্রেডিট এর থিসিস আছে।
★ জব এক্সপেরিয়েন্স: নূন্যতম ১ বছরের জব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ছাড়া আবেদনপত্র গ্রহণ করা হয়না। এই জব এক্সপেরিয়েন্স HR সংশ্লিষ্ট হতে হবে এমন কোনো শর্ত নেই। যেকোনো প্রতিষ্ঠানই গ্রহণযোগ্য।
★এডমিশন প্রশ্ন প্যাটার্ন: এমসিকিউতে ৩টি অংশ থাকবে। প্রতি অংশে ২০ মার্ক করে। ইংরেজি গ্রামার, জেনারেল নলেজ এবং ব্যাসিক ম্যানেজমেন্ট ও হিউম্যান রিসোর্স থেকে প্রশ্ন হয় ৬০ মার্কের। কোনো ম্যাথ নেই।
২০ মার্কের লিখিত অংশের প্রিপারেশনের জন্য Stephen robbins এর "Management" & Wendell বা Dessler এর "Human Resource Management" বইগুলো পড়তে পারেন। রিটেনে ম্যানেজমেন্ট বা HR বিষয়ক শুধুমাত্র প্যারাগ্রাফ রাইটিং আসবে যেটা HR সম্পর্কিত কোনো কন্টেম্পোরারি ইস্যু থেকে হয় । ২০ মার্কের ভাইভা হবে।
প্রিভিয়াস প্রশ্ন পাওয়া যায় না।
এই মাস্টার্স এর ভর্তি পরীক্ষা বিষয়ক যেকোনো প্রশ্ন এবং প্রস্তুতিমূলক পরীক্ষায় আগ্রহী থাকলে ইনবক্স করতে পারেন।