24/05/2024
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় আইন পরিবার
campus, adda,community
24/05/2024
26/03/2023
14/12/2022
https://m.facebook.com/story.php?story_fbid=506816954782636&id=100063630066346&mibextid=Nif5oz
#ইটালির_উচ্চশিক্ষার_প্রথম_ধাপ।
আসসালামু আলাইকুম।
আমার এই পোস্টটি মূলত নতুনদের জন্য যারা ইটালি যাওয়ার জন্য আগ্রহী।
প্রত্যেকটা সফল কাজের পেছনে ধাপ থাকে, একটার পর অন্যটা অতিক্রম করতে হয়।
অনেকেই আগে পেছনে টানাটানি করে পরামর্শককে বিরক্ত করে ফেলেন, অবশেষে কিছুই করে উঠতে পারেন না।
যাইহোক মূলকথা,
ব্যাচেলর অথবা মাস্টার্স,
আপনি যদি নতুন হন তাহলে যে পদক্ষেপ গুলো ধাপে ধাপে নিবেন তা হল,
১/ সর্বপ্রথম ইটালিয়ান ভার্সিটি সার্চ করুন এবং ইউনিভার্সিটিতে আপনার সাবজেক্ট আছে কিনা সেটা দেখুন, এর জন্য এই সাইটে দেখতে পারেন। https://www.mastersportal.com/
ভার্সিটি দেখার সাথে এ্যপ্লাই এর ডেটলাইন দেখে নিন। কারন, ডেটলাইন এর পর এ্যপ্লাই করতে পারবেন না। অ্যাপ্লাই এর সময়সীমা সাধারনত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত হয়ে থাকে।
খেয়াল রাখবেন এর মাঝে অনেক ভার্সিটির ডেটলাইনও চলে যায়, যেমনঃ Polytechnic University of Milan.
২/ সাবজেক্ট অনুযায়ী আপনার পছন্দের পাঁচ-ছয়টা ভার্সিটি সিলেক্ট করুন এবং এ্যপ্লাই করুন।
কারন, পাঁচ-ছয়টা ভার্সিটির মাঝে দুটা থেকে অফার লেটার আসলে আপনি শহর, আবহাওয়া, ও জবের স্হানের তুলনামূলক বিবেচনা করতে পারবেন।
৩/ ব্যাচেলর এর ক্ষেত্রে অ্যাপ্লাই এর পূর্বে TOLC-I or TOLC-E পরীক্ষা দিয়ে দিন। ভাল একটা রেজাল্ট আসলে এই রেজাল্ট দিয়ে আপনি IELTS এর মত অন্যান্য সকল ভার্সিটিতে গুলোতেও অ্যাপ্লাই করতে পারবেন।
আর, মাস্টার্সে হলে অ্যাপ্লাই এর সময় IELTS অথবা MOI দিয়ে এ্যপ্লাই করতে পারবেন। তবে কিছু ভার্সিটি আপনার ইন্টারভিউ নিতে পারে, তা আপনার সাবজেক্ট এবং ভার্সিটির উপর নির্ভর করে। বিশেষ করে কম্পিউটার ডিপার্টমেন্টের স্টুডেন্টের নিয়ে থাকে। তবে, সাধারণত ইন্টারভিউ নেয় না।
৪/ অফার লেটার এর পর আপনার কাজ DOV অথবা CIMEA করা। মানে আপনার পূর্বের এডুকেশনাল সার্টিফিকেট গুলো ইটালির এডুকেশন মিনিস্ট্রি থেকে ভেরিফাই করা। DOV এটা ইটালির VFS গ্লোবাল (Badda, Dhaka) এ করে থাকে। আর CIMEA অনলাইন থেকে করা যায়।
আমার মতে, CIMEA করাই উত্তম। কারন, তারাতারি পাবেন এবং ঝামেলা কম, তাছাড়া কোন সমস্যা নিয়ে মেসেজ করলে দু-দিনের ভিতর উত্তর পাবেন।
৫/ অফার লেটার পেয়েছেন মানে এক প্রকার ভার্সিটি কনফার্ম। তাই DOV অথবা CIMEA অ্যাপ্লাই এর আগে বা পরে, স্পন্সারের ব্যাংক একাউন্ট না থাকলে করে নেন। কারন, VFS এ পেপার জমা করার আগে ৬ মাসের ব্যংক স্টেটমেন্ট দেখাতে হবে। ৬ মাস থেকে কিছুটা কম হলেও সমস্যা নেই। আমি ম্পন্সারের ২-মাস এবং নিজের ৬-মাসের ব্যংকে স্টেটমেন্ট দেখিয়েছিলাম। তবে দুটাই ৬ মাসের উপরে রাখার চেষ্টা করবেন। সাধারণত স্পন্সার বাবা-মা হলে ভাল হয়, নিজে হলেও সমস্যা নেই। আর একাউন্টে মিনিমাম ১০ লাখ দেখাতে হবে। অনেকে বলে ১৫ লাখের উপর সেইফ জোন। বাকিটা আপনার ইচ্ছে।
৬/ অফার লেটার, CIMEA দু-টাই আছে, এখন প্রি-এনরোলমেন্টের সময় হলে এর জন্য আবেদন করতে হবে।
৭/ তারপর স্কলারশিপের আবেদনের সময় হলে স্কলারশিপের জন্য আবেদন করুন। একটা ভার্সিটিতে অনেক রকমের স্কলারশিপ থাকে, তবে ডেডলাইন গুলো দেখে নিবেন। এর মাজে কমন হল রিজিওনাল স্কলারশিপ, যা ৭.২ লাখ/বছর।
৮/ প্রি-এনরোলমেন্ট পাওয়ার পর আপনার সকল ডকুমেন্টস নিয়ে VFS গ্লোবাল এ জমা দেন এমবাসি ফেইস করার জন্য। সাধারণত জমা দেওয়ার দু-মাসের ভেতর এমবাসি আপনাকে কল দিবে।
৯/ ডকুমেন্স সব ঠিক থাকলে এমবাসির ইন্টারভিউর পর সাধারণত দু-দিনের ভিতর ভিসা দিয়ে দেয়। তবে পনের দিন পরেও দিতে পারে।
ব্যক্তিগত কিছু কথাঃ
নতুনদের শুরুতে কমন কিছু প্রশ্ন যে আমি পার্ট টাইম জব করতে পারবো কিনা, স্কলারশিপ পাব কিনা, সিটিজেন পাব কিনা ??
ভাইয়া এসব প্রশ্ন করার আগে আমার মতে, দেখুন ভার্সিটিতে এ্যপ্লাই করার ডেটলাইন আছে কিনা, আপনার সাবজেক্ট আছে কিনা, আপনার ভার্সিটিতে চান্স পাওয়া সেই রেজাল্ট ও ডকুমেন্টস আছে কিনা...
দয়াকরে, আগে সেটা দেখুন...!!
এ্যপ্লাই এর মাজে নিজের ডকুমেন্টস ঠিকঠাক দেওয়া, CV, Motivation letter এ বর্ণনা সাথে ভার্সিটিতে ইমেইল দেওয়ার প্যারা অনেকে নিতে চায়না, তাই এজেন্সি ও এজেন্সি ছাড়াও দেশের বাহিরে থাকা ভাইদের মাধ্যমে অনেকেই এ্যপ্লাই করে,
ভাল কথা!! তবে সেই ভাই কোন দেশে থাকে, কিভাবে গিয়েছে সেটা দেখে নিবেন কারন প্রত্যেক দেশ, প্রত্যেক ভার্সিটির এ্যপ্লাই সিস্টেম সেইম না। এমনি কি বছরে বছরে এ্যপ্লাই পদ্ধতি পরিবর্তন হয়।
যেমনঃ আগে Recommendations letter আপলোড দিলেই হত এখন প্রায় ভার্সিটি প্রফেসরদের মাধ্যমে চায়। তাছাড়া Sapienza university তে মাস্টার্সে এখন এ্যপ্লাই করতে Work Portfolio লাগে, যেতা আগে লাগতোনা এবং সম্ভবত ৯৯% লোক জানেই না কিভাবে লিখতে হয়। বাহিরে থাকে বলে যে সবজান্তা ব্যাপারটা এমন নয়....!!
সবচেয়ে ভাল মাধ্যম হচ্ছে, নিজে নিজে অ্যাপ্লাই করেন। যারা দেশের বাহিরে আছে তাদের কাছ থেকে এবং কিছু গ্রুপ থেকে সাহায্য নিতে পারেন। অাশা করি উত্তর পেয়ে যাবেন এবং সফল হবেন।
18/04/2022
আশা ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, সিটি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্য্যালয়, ঢাকা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন ইউনিভার্সিটি, গণবিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়-চট্টগ্রাম, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি-সিলেট, মেট্টোপলিটন ইউনিভার্সিটি, মানারত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, প্রাইময়েশিয়া ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, সিলেট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, সাউর্দান ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়,স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, দ্যা মিলেনিয়াম ইউনিভার্সিটি, দ্যা পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, উত্তরা বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়, জেড এইচ শিকদার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি......
বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত ৩১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা আমার জানামতে।
ধন্যবাদ 🌻
Copy
22/12/2019
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ল'ইয়ার্স এসোসিয়েশন (SUBLA), ঢাকা বার এর নবনির্বাচিত কমিটির সকল বড় ভাইদের শুভেচ্ছা ও অভিনন্দন।
11/02/2019
https://www.facebook.com/302368019849442/posts/2116234785129414/
সমালোচনায় কাউকে ছাড়লেন না ড. মিজান (অডিওসহ) বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে রোববার রাজধানীতে দিনব্যাপী এক সেমিনারে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চ.....
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Address
Dhanmondi 9/A
Dhaka
1209