Birshreshtha Munshi Abdur Rouf Public College - Bmarpc

Birshreshtha Munshi Abdur Rouf Public College - Bmarpc Principal
Birshreshtha Munshi Abdur Rouf Public College (BMARPC)
or Rouf College.
(247)

৮ম শ্রেণীর কৃতি শিক্ষার্থী সমৃদ্ধ চৌধুরী ওম  'শাপলা কুড়ি ২০২৬' ঢাকা জোন থেকে যন্ত্র সংগীত (তবলা) খ -বিভাগে দ্বিতীয় রাউন...
23/09/2026

৮ম শ্রেণীর কৃতি শিক্ষার্থী সমৃদ্ধ চৌধুরী ওম 'শাপলা কুড়ি ২০২৬' ঢাকা জোন থেকে যন্ত্র সংগীত (তবলা) খ -বিভাগে দ্বিতীয় রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছে।

সমৃদ্ধের জন্য শুভকামনা।

১০ম শ্রেণির ক্লাস পার্টি-২০২৬
22/09/2026

১০ম শ্রেণির ক্লাস পার্টি-২০২৬

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি
17/09/2026

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

গত ১০/০৯/২০২৬ তারিখে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (BNCU) কর্তৃক আয়োজিত ‘Meet B...
15/09/2026

গত ১০/০৯/২০২৬ তারিখে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (BNCU) কর্তৃক আয়োজিত ‘Meet Bangladeshi Scientists’ অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্দেশ্য ছিলো শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, অনুসন্ধিৎসা এবং গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং বাংলাদেশের বিশিষ্ট বিজ্ঞানীদের সাথে সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক প্রফেসর ড. মোঃ মনজুরুল কীবরিয়া, কো-অর্ডিনেটর, হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং উপাচার্য (ভারপ্রাপ্ত) বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

অনুষ্ঠানের প্রধান আলোচক বিজ্ঞানভিত্তিক গবেষণার প্রয়োজনীয়তার পাশাপাশি গবেষণার বিষয়বস্তু, হালদা নদীর অনন্য বৈশিষ্ট্য, জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে কৌতূহলী হতে, প্রশ্ন করতে এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে পৃথিবীকে দেখার আহ্বান জানান।

গত ৮ মে ২৬ তারিখে United International University তে অনুষ্ঠিত হয় Global Robotics Innovation Consortium 2026 National Rou...
12/09/2026

গত ৮ মে ২৬ তারিখে United International University তে অনুষ্ঠিত হয় Global Robotics Innovation Consortium 2026 National Round এর প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফাইয়াজ বিন ইকবাল Robotics and IoT সেগমেন্ট থেকে 'LifeSphare' প্রজেক্ট প্রদর্শন করে Special Recognotion Award অর্জন করে।
প্রতিযোগিতাটির International Round আগামী ১-৭ অক্টোবর ২৬ তারিখে Yildiz Technical University, Istanbul, Turkey তে অনুষ্ঠিত হবে।
তার এই সাফল্যের জন্য অভিনন্দন এবং পরবর্তী প্রতিযোগিতায় ভালো ফলাফলের জন্য শুভকামনা।

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬
09/09/2026

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬

গত ০৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে United International University (UIU) তে অনুষ্ঠিত হয় Fibonacci International Robot & Stem O...
08/09/2026

গত ০৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে United International University (UIU) তে অনুষ্ঠিত হয় Fibonacci International Robot & Stem Olympiad। উক্ত প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের ০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে Gold Medal অর্জন করে।

উক্ত শিক্ষার্থীরা হলো:
১। সামিন ইয়াসার
শ্রেণি: অষ্টম, শাখা: এম
সেগমেন্ট : SoftTech Entrepreneurship Challenge
২। ফাইয়াজ বিন ইকবাল
শ্রেণি: সপ্তম, শাখা: এল
সেগমেন্ট: HealthTech Entrepreneurship & Project Showcase
৩। রিদম মুন্সী ও তার দল
শ্রেণি: এইচ.এস.সি ২৬, শাখা: আই
সেগমেন্ট: HealthTech Entrepreneurship
Challenge

উল্লেখিত শিক্ষার্থীরা আগামী নভেম্বরে International Round এ অংশগ্রহণ করবে যা অনুষ্ঠিত হবে Italy এর রাজধানী Rome City তে।

তাদের এই অসামান্য সাফল্যের জন্য তাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা।

আগামী ২০-২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মালয়েশিয়া সেগি ইউনিভার্সিটি (SEGi University) তে অনুষ্ঠিত হতে যাচ্ছে  8th World Inv...
06/09/2026

আগামী ২০-২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মালয়েশিয়া সেগি ইউনিভার্সিটি (SEGi University) তে অনুষ্ঠিত হতে যাচ্ছে 8th World Invention Competition And Exhibition (WICE) 2026.
উক্ত প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের ৪ সদস্যের একটি দল আইটি অ্যান্ড রোবটিক্স সেগমেন্ট থেকে তাদের প্রজেক্ট "Autonomous Underwater Robot" নিয়ে ইন্টারন্যাশনাল রাউন্ডে অংশ নিবে।
দলের সদস্যরা হলো:

১)মোহাম্মদ সিফাত
(শ্রেণি : দ্বাদশ, শাখা: G)
২)মোহাম্মদ রিফাত
(শ্রেণি : দ্বাদশ, শাখা: G)
৩) জান্নাতুল রাহিমা
(শ্রেণি : দ্বাদশ, শাখা: B)
৪) ফাবিহা জাবিন খান
(শ্রেণি : দ্বাদশ, শাখা: W)

দলটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তিনি দলটির সদস্যদের শুভেচ্ছা জানান এবং আগামী প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

দলটির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

‘যুক্তি মানে মুক্তি’ এই বুনিয়াদি শ্লোগানকে প্রতিপাদ্য করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের “আন্তঃ হাউস বিতর্ক ...
01/09/2026

‘যুক্তি মানে মুক্তি’ এই বুনিয়াদি শ্লোগানকে প্রতিপাদ্য করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের “আন্তঃ হাউস বিতর্ক প্রতিযোগিতা ২০২৬” এর ফাইনাল অনুষ্ঠিত হলো ১ সেপ্টেন্বর ২০২৬।

৩০ ও ৩১ আগস্ট স্কুল ও কলেজ পর্যায়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যুক্তি-তর্ক-যুদ্ধের পর স্কুল শাখায় শেরেবাংলা হাউসকে হারিয়ে ড. শহীদুল্লাহ হাউস চ্যাম্পিয়ন হয়। সেরা বক্তা হওয়ার গৌরব লাভ করে শহীদুল্লাহ হাউসের ৯ম শ্রেণির ছাত্রি উম্মে আয়মান।
কলেজ শাখায়ও কাজী নজরুল হাউসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ড. শহীদুল্লাহ হাউস। শহীদুল্লাহ হাউসের কৃতী বিতার্কিক দ্বাদশ মানবিকের ছাত্রি ফাবিয়া জাবিন খান ফাইনালে সেরা বক্তা হওয়ার গৌরব লাভ করে। এছাড়া টুর্নামেন্টের সেরা বিতার্কিক হয় যথাক্রমে তাসনুভা নুসরাত রিফা (স্কুল) ও আসপিয়া রহমান আখি (কলেজ)। বিতর্কে অনন্যসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য কলেজ শাখার ফাবিয়া জাবিন খান-কে ‘ডিবেটার অব ইন্সপিরেশন’ মেমেন্টো দেয়া হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় প্রধান অতিথি হিসেবে স্কুল ও কলেজ এর ফাইনাল বিতর্ক উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে (বাংলা ও ইংরেজি ভার্শন) ভর্তি বিজ্ঞপ্তি
27/08/2026

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে (বাংলা ও ইংরেজি ভার্শন) ভর্তি বিজ্ঞপ্তি

Address

Dhaka
1205

Opening Hours

Monday 08:00 - 16:45
Tuesday 08:00 - 16:45
Wednesday 08:00 - 16:45
Thursday 08:00 - 16:45
Sunday 08:00 - 16:45

Alerts

Be the first to know and let us send you an email when Birshreshtha Munshi Abdur Rouf Public College - Bmarpc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Birshreshtha Munshi Abdur Rouf Public College - Bmarpc:

Shortcuts

Share