Spotlight Academy

Spotlight Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Spotlight Academy, Educational consultant, Spotlight Academy , House 53/55 (4th floor), , Road 3, Block/B, , Niketon, Dhaka.

Spotlight Academy is a Training Institute for presentation related courses like News and TV Program Presentation,RJ, Corporate Presentation and Cultural courses like Music, Dance, Recitation, Guitar and Piano training etc. লোপা হোসেইন- একাধারে সংগীতশিল্পী,গীতিকার,সুরকার,কবি,সংবাদ উপস্থাপক,সঞ্চালক । জন্ম ২৪ আগস্ট,ঢাকায় হলেও বেড়ে ওঠা নিজ জেলা নারায়ণগঞ্জে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স এবং ইউনিভার্সিটি অব ডিভালপমেন্ট অল্টারনেটিভ (UODA) থেকে সংগীত বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন । এখন দ্বিতীয় মাস্টার্স করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন,চলচ্চিত্র এবং ফটোগ্রাফি বিভাগ থেকে ।

লোপা হোসেইন ২০০৪ সালে বাংলাদেশ টেলিভিশনে আধুনিক গানে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন । তবে শিল্পী হিসেবে তাঁকে দেশ বিদেশের মানুষ প্রথম আবিষ্কার করে ২০০৫ সালে বাংলাদেশের প্রথম সংগীত বিষয়ক রিয়ালিটি শো “ক্লোজআপ ওয়ান-তোমাকেই খুঁজছে বাংলাদেশ” প্রতিযোগিতার মাধ্যমে । সেখানে সেরা দশজন শিল্পীর মধ্যে জায়গা করে নেন তিনি । ২০০৭ সালে বের হয় তাঁর প্রথম একক এ্যালবাম “আড়ি” এবং এই এ্যালবামের জন্য তিনি পেয়ে যান “সিটিসেল চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড ২০০৮” এ সেরা নবাগত শিল্পীর পুরস্কার । দীর্ঘ বিরতির পর ২০১৩ সালে বাজারে আসে নিজের কথা ও সুরে দ্বিতীয় একক এ্যালবাম “আশার ভেলা’ । আর এই এ্যালবামের জন্য তিনি সিটিসেল চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ডে দেশ সেরা সুরকারদের সাথে পেয়ে যান “সেরা সংগীত পরিচালক” হিসেবে মনোনয়ন,যা বাংলাদেশের ইতিহাসে কোন নারীর জন্য প্রথম । কম হলেও ভালো কাজে বিশ্বাসী এই শিল্পী এখন পর্যন্ত গান গেয়েছেন বেশ কিছু চলচ্চিত্রে এবং ১৫ এর অধিক মিশ্র এ্যালবামে । “সামান্য সম্বল” শিরোনামে লোপা হোসেইনের গাওয়া একটি গান ব্যাপকভাবে জনপ্রিয় এবং প্রশংসিত হয়েছে ।

মূলত সংগীতশিল্পী হলেও সংবাদ উপস্থাপক হিসেবেই তিনি বেশী জনপ্রিয় এবং পরিচিত । ২০০৬ সালে যোগদান করেন দেশের প্রথম বেসরকারী টিভি চ্যানেল ATN Bangla তে এবং সিনিয়র সংবাদ উপস্থাপক হিসেবে প্রায় ১১ বছর সেখানে কাজ করেন৷ বর্তমানে তিনি Bangla TV তে সিনিয়র নিউজ প্রেজেন্টার পদে কর্মরত রয়েছেন । সেরা সংবাদ উপস্থাপক হিসেবে বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন তিনি । সংবাদ উপস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান এবং কর্মশালায় । সংবাদ উপস্থাপকদের সংগঠন News Broadcasters Alliance of Bangladesh (NBA) এর সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ।

বহুমুখী প্রতিভার অধীকারী এই শিল্পী তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন অনেক জায়গায় । ২০০৬ সালে তিনি বাংলাদেশের প্রথম এফএম রেডিও Radio Today FM 89.6 এ কাজ শুরু করে নাম লেখান দেশের প্রথম ‘আরজে”দের তালিকায় । পাশাপাশি উপস্থাপনা করতে থাকেন বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানে । উপস্থাপনা করেছেন অসংখ্য টিভি এবং মঞ্চ অনুষ্ঠানে । উপস্থাপক এবং ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন ২০১০ সালে অনুষ্ঠিত South Asian Games এ ।

২০০৮ সালে জনপ্রিয় লেখক আনিসুল হক এর ধারাবাহিক নাটক “দৈনিক তোলপাড়” এ অভিনয় করেন অন্যতম নায়িকা চরিত্রে । নিয়মিত গান লেখা এবং সুর করার পাশাপাশি লিখছেন কবিতা,গল্প এবং উপন্যাসও । ২০১৫ সালের বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ “যে অন্ধত্বের নাম ভালোবাসা” । ২০১৬ সালের বইমেলায় প্রকাশিত হয় প্রথম উপন্যাস “তোমার অপেক্ষায়” । ২০২০ সালে প্রকাশিত হয় তাঁর ২য় কাব্যগ্রন্থ "আমার একটা তুমি চাই"।

নির্মাতা হিসেবেও হাতেখড়ি হয়েছে লোপা হোসেইন এর।
এরইমধ্যে নির্মান করেছেন " মেইকআপ" ও "শেকল" নামের ২ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং "এ ওয়েইটার" নামের একটি তথ্যচিত্র।

স্পটলাইট অ্যাকাডেমির মাননীয় চেয়ারপার্সন লোপা হোসেইন ম্যাম এবং ব্যবস্থাপনা পরিচালক সীরাজুম মুনির স্যার কে স্পটলাইট অ্যাকা...
17/03/2023

স্পটলাইট অ্যাকাডেমির মাননীয় চেয়ারপার্সন লোপা হোসেইন ম্যাম এবং ব্যবস্থাপনা পরিচালক সীরাজুম মুনির স্যার কে স্পটলাইট অ্যাকাডেমি সহ ক্যারিয়ার সংক্রান্ত যেকোনো প্রশ্ন করতে পারেন আজকের লাইভে যুক্ত হয়ে 😃

৮ মার্চ,২০২৩ - অসম্ভব সুন্দর একটা দিন কাটালাম। কারণ আমার কাছে আমার স্পটলাইট একাডেমিতে সংবাদ উপস্থাপনা শেখা আমার প্রিয় ছা...
09/03/2023

৮ মার্চ,২০২৩ - অসম্ভব সুন্দর একটা দিন কাটালাম। কারণ আমার কাছে আমার স্পটলাইট একাডেমিতে সংবাদ উপস্থাপনা শেখা আমার প্রিয় ছাত্রছাত্রীদের কয়েকজন আজ এসেছিলো তাদের সার্টিফিকেট নিতে। দারুণ সময় কাটলো সবার সাথে ❤️ অনেকেই অসুস্থতা, ঢাকার বাইরে এবং দেশের বাইরে থাকার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেনি৷ মিস করেছি ওদের ❤️

আমার একাডেমি থেকে কোর্স সম্পন্ন করে যাদের চাকরি হয়, তাদের আমি নিউজে পরিধানের জন্য পোশাক উপহার দেই৷ কারণ আমি কারও স্বপ্ন পূরণের পথে একটু হলেও ভূমিকা রাখতে পেরেছি, এটা আমাকে ভীষণ শান্তি দেয়। আজও তেমন কয়েকজনের হাতে উপহার তুলে দিলাম আনন্দ নিয়ে 😊

তোমাদের সবসময় শিখিয়েছি - যে সফল মানুষ হওয়ার চেয়েও অনেক বেশী জরুরি ভালো মানুষ হওয়া। আশা করি তোমরা সবসময় সেটা মনে রাখবে৷ আমার নাম তোমাদের মুখে বা লেখায় না এলেও মনে আর দোয়ায় যেন থাকে, এই প্রত্যাশা রইল৷ অনেক অনেক দোয়া আর ভালোবাসা তোমাদের জন্য ❤️

সবসময় পাশে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ 😊

লোপা হোসেইন
চেয়ারপার্সন, স্পটলাইট অ্যাকাডেমি

আমাদের নতুন এবং পুরনো সকল কোর্স নিয়ে বিস্তারিত আলাপ করতে এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে জনপ্রিয় সংগীত শিল্পী, বাংলা...
10/11/2022

আমাদের নতুন এবং পুরনো সকল কোর্স নিয়ে বিস্তারিত আলাপ করতে এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে জনপ্রিয় সংগীত শিল্পী, বাংলা টিভির সিনিয়র সংবাদ উপস্থাপক এবং স্পটলাইট অ্যাকাডেমির চেয়ারপার্সন লোপা হোসেইন ম্যাম আজ ১০ নভেম্বর রাত ১০ঃ৩০ মিনিটে পেইজ থেকে লাইভে আসবেন।
সবাইকে লাইভে যুক্ত হবার অনুরোধ রইল 🙏

09/11/2022

যেকোনো পেশাজীবিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি কোর্স -
🎆Corporate Presentation and Public Speaking. স্পটলাইট অ্যাকাডেমির নতুন এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্স করুন।
আসন সংখ্যা ১০। তাই দ্রুত আপনার ভর্তি নিশ্চিত করুন।

08/11/2022

🎆 সংবাদ উপস্থাপক, অনুষ্ঠান উপস্থাপক অথবা আর.জে হবার স্বপ্ন দেখেন? তাহলে দ্রুত চলে আসুন স্পটলাইট অ্যাকাডেমিতে।
🎆 ভর্তি চলছে। আসন সংখ্যা ১০।
🎆 স্টুডেন্টদের জন্য ১০% ছাড়।
বিস্তারিত তথ্যের জন্য ইনবক্স করুন।

🎇 স্পটলাইট একাডেমি এখন ঢাকার নিকেতনে।🎆 নতুন ব্যাচে ভর্তি চলছে। কোর্স এবং ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য পেইজে ইনবক্স...
28/10/2022

🎇 স্পটলাইট একাডেমি এখন ঢাকার নিকেতনে।

🎆 নতুন ব্যাচে ভর্তি চলছে। কোর্স এবং ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য পেইজে ইনবক্স করুন।

🎆 স্টুডেন্টদের জন্য ১০% ডিসকাউন্ট সহ কিস্তিতে ফি প্রদানের সুবিধা রয়েছে৷

🎆 অনলাইন ও অফলাইন, দুই মাধ্যমেই ক্লাস করা সম্ভব।

🎆 ভর্তির শেষ সময় ৫ নভেম্বর ২০২২। তবে যেকোনো কোর্সে ১০ জন হয়ে গেলেই ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেয়া হবে। তাই আগ্রহীদের দ্রুত ভর্তি নিশ্চিত করার অনুরোধ রইল।

আজ ৫ অক্টোবর - আমার সংবাদ উপস্থাপনার সতেরোতম বছরের সূচনা :) আমি যেদিন প্রথম এটিএন বাংলায় সংবাদ উপস্থাপন করি,সেদিন ছিল আম...
05/10/2022

আজ ৫ অক্টোবর - আমার সংবাদ উপস্থাপনার সতেরোতম বছরের সূচনা :)

আমি যেদিন প্রথম এটিএন বাংলায় সংবাদ উপস্থাপন করি,সেদিন ছিল আমার পরীক্ষা । ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আমার তখন অনার্স থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে । যে সময়টাতে আমার নিউজ ছিল,পরীক্ষা শেষ করে আমি সেই নিউজ কোনভাবেই ধরতে পারতাম না । কিন্তু অফিস থেকে যখন ফোন করে বলা হল -"আপনি ৫ অক্টোবর বিকেলে নিউজ পড়বেন",আমি তাকে বলতে পারলাম না যে সেদিন আমার পরীক্ষা । তাও আবার ইয়ার ফাইনাল ! গলা পর্যন্ত এসে আটকে গিয়েছিল কথা... আমার কি করা উচিত ছিল ? একদিকে স্বপ্নপূরণের হাতছানি, অন্যদিকে বাস্তবতা । কোনটাকে রাখবো ? কোনটাকে ছাড়বো ? বিরাট দুশ্চিন্তায় পড়ে গেলাম...

তারপর কি করলাম জানেন ? I followed my heart. আমি পরীক্ষা দিতে গেলাম,কিন্তু সঙ্গে নিউজ পড়ার শাড়ি,গয়না আর কসমেটিক্স বক্স নিয়ে । ১ ঘণ্টা লিখলাম । ঠিক ততখানি লিখলাম,যতখানি লিখলে আমি পাস নাম্বার পাবো এবং চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষায় আমি বিষয়টির পরীক্ষা আবার দেয়ার জন্য আবেদন করতে পারব । ১ ঘণ্টা পর "কিছুই কমন পড়েনাই,কি লিখব" বলে খাতা জমা দিয়ে দৌড়ে এটিএন বাংলায় এসে রেডি হয়ে নিউজ পড়লাম । মেরুন রঙের জমিনে সোনালী পাড় দেয়া তাঁতের শাড়ি। এখনও মনে আছে। আমার প্রথম সংবাদ উপস্থাপনা। আহা,মনে পড়লে আজও শিহরিত হই ...আজ সেই ৫ অক্টোবর । ২০০৬ থেকে ২০২২। মাঝখানে পেরিয়ে গেছে ১৬ বছর! ভাবতেই অবাক লাগে!

এই পেশায় আসতে আমি যে পাগলামি করেছি,যে রিস্ক নিয়েছি,তা হয়ত অনেকেই পারবেন না । কিন্তু আমি মনে করি,ভালোবাসায় পাগলামি থাকবেই । তা কোন মানুষের প্রতি হোক,অথবা কোন বস্তু,বিষয়,শখ বা পেশার প্রতি হোক । স্বপ্নের পেছনে ছুটতে গেলে পাগলামি থাকতে হয় । নইলে স্বপ্ন কে ছোঁয়া যায়না । আমি আমার স্বপ্নকে ছুঁয়েছি । আমার একাডেমির মাধ্যমে সাহায্য করছি অন্যদের যারা আমার মত করে স্বপ্ন কে ছুঁতে চায়...

এই দীর্ঘ সময়ে আমাকে যারা আজকের আমি হতে সাহায্য করেছেন, শিখিয়েছেন,রাস্তা দেখিয়েছেন,তাঁদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা । আর অল্প সংখ্যক মানুষ যারা চলার পথে কাঁটা বিছিয়েছেন,খানিকটা রক্ত ঝরাতেও সক্ষম হয়েছেন,তাদের প্রতি আমার কোন ক্ষোভ নেই । কারণ আমার পথে কাঁটা বিছাতে গিয়ে তারা নিজেদের পথটাই হারিয়ে ফেলেছেন। অথবা রক্তাক্ত হচ্ছেন প্রতিদিন, নানাভাবে। কর্মফল যে পেতেই হয় 😃
দোয়া এবং ভালোবাসা চাই আপনাদের,সবসময়... ❤️

লোপা হোসেইন

সংগীতে বিশেষ অবদানের জন্য "শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড ২০২২" পেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী, বাংলা টিভির সিনি...
02/10/2022

সংগীতে বিশেষ অবদানের জন্য "শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড ২০২২" পেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী, বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার এবং স্পটলাইট অ্যাকাডেমির চেয়ারপার্সন লোপা হোসেইন ম্যাম৷ অনেক অনেক অভিনন্দন আর শুভকামনা ম্যামের জন্য ❤️

স্পটলাইট অ্যাকাডেমিতে লোপা হোসেইন ম্যাম সহ দেশের জনপ্রিয়, গুনী সংগীত শিল্পীদের কাছে গান শিখতে চাইলে আজই ভর্তি হয়ে যান আমাদের "Advanced training course on Singing" এই কোর্সে৷ ৬ মাসের এই ডিপ্লোমা কোর্সে থাকছে সংগীতের বেসিক ট্রেনিং থেকে শুরু করে রেকর্ডিং স্টুডিওতে এবং মঞ্চে,টিভিতে সবধরনের মিউজিক ইন্সট্রুমেন্ট এর সাথে গান গাইবার ট্রেনিং।

বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন। আসন সংখ্যা ১০৷ রেজিস্ট্রেশন ফি'র ওপর ১৭% ডিসকাউন্ট অফার চলবে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। তাই দেরি না করে আজই আপনার আসন নিশ্চিত করুন।

29/09/2022

জনপ্রিয় সংগীতশিল্পী, বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার এবং স্পটলাইট অ্যাকাডেমির চেয়ারপার্সন লোপা হোসেইন ম্যাম তাঁর নিউজ প্রেজেন্টেশন ক্যারিয়ারের ১৭ তম বছর শুরু করতে যাচ্ছেন৷ এই উপলক্ষে আগ্রহী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য তাঁর বিশেষ উপহার - যেকোনো কোর্স ফি'র ওপর 🎆১৭ % ডিসকাউন্ট 🎆
🎉অফার চলবে ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। অফারটি পেতে চাইলে দ্রুত আপনার ভর্তি নিশ্চিত করুন৷
🎉 আসন সংখ্যা ১০। তাই কোন কোর্সে ১০ জন হয়ে গেলেই সেই কোর্সে ভর্তি নেয়া বন্ধ হয়ে যাবে৷ তাই আগ্রহী থাকলে দ্রুত পেইজে ইনবক্স করুন।

🎇 স্পটলাইট একাডেমি এখন ঢাকার নিকেতনে।🎆 নতুন ব্যাচে ভর্তি চলছে। কোর্স এবং ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য পেইজে ইনবক্স...
23/09/2022

🎇 স্পটলাইট একাডেমি এখন ঢাকার নিকেতনে।

🎆 নতুন ব্যাচে ভর্তি চলছে। কোর্স এবং ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য পেইজে ইনবক্স করুন।

🎆 স্টুডেন্টদের জন্য ১০% ডিসকাউন্ট সহ কিস্তিতে ফি প্রদানের সুবিধা রয়েছে৷

🎆 অনলাইন ও অফলাইন, দুই মাধ্যমেই ক্লাস করা সম্ভব।

🎆 ভর্তির শেষ সময় ১৫ অক্টোবর। তবে যেকোনো কোর্সে ১০ জন হয়ে গেলেই ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেয়া হবে। তাই আগ্রহীদের দ্রুত ভর্তি নিশ্চিত করার অনুরোধ রইল।

Address

Spotlight Academy , House 53/55 (4th Floor), , Road 3, Block/B, , Niketon
Dhaka
1212

Telephone

+8801990660879

Website

Alerts

Be the first to know and let us send you an email when Spotlight Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Spotlight Academy:

Shortcuts

Share