Leather Research Institute - LRI

Leather Research Institute - LRI

Share

LRI is a government research organization in Bangladesh working in leather science.

It conducts research, supervises PhD and MSc students, and provides ISO/IEC 17025:2017 accredited testing services to the Leather, Footwear, and Polymer Industries. It is the only institute in Bangladesh which deals with Research and Development (R&D) work on leather as well as provides testing and technical assistance to leather industries across the country. It is located at Nayarhat of Savar in

06/05/2026

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, “চামড়া গবেষণা ইনস্টিটিউট”-এর নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছে টাকা দেওয়ার কথা বলে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

এ ধরনের কোনো ফোনকল বা যোগাযোগ পেলে অনুগ্রহ করে কোনো প্রকার তথ্য প্রদান করবেন না এবং সতর্ক থাকবেন।

উপসচিব ও একাউন্টস অফিসার পরিচয় দিয়ে যে সব নম্বর থেকে কল করা হয়েছে-
+8801336975944
+8801345267230

Photos from Leather Research Institute - LRI's post 09/04/2026

অদ্য ৮ এপ্রিল ২০২৬ ইং জনাব নুরুল ইসলাম, হেড ইলেক্ট্রিশিয়ান-এর অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন কর্মীদের অন্যতম একজন ছিলেন এবং দীর্ঘদিন নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

উক্ত বিদায় অনুষ্ঠানে ইনস্টিটিউটের সকল বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই তাঁর কর্মজীবনের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং অবসর জীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে পরিপূর্ণ হোক—এই কামনা করেন।

Photos from Leather Research Institute - LRI's post 02/04/2026

We are here to serve YOU.

Test Name: Bally Flexing
Test Method: SATRA TM 55

# # Test is conducted to determine the resistance of a material to cracking or other types of failure at flexing creases.

# # # method is applicable to all flexible material and particular leathers, coated fabrics and Textiles used in Footwear Uppers Upto -20 degree celcius.

Photos from Leather Research Institute - LRI's post 26/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

24/03/2026

We are open
to
SERVE YOU

02/03/2026

আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ল্যাবরেটরি নতুনভাবে ISO/IEC 17025:2017 অর্জন করেছে , যা ১৭ এপ্রিল ২০২৮ পর্যন্ত বৈধ থাকবে। এই সাফল্যের জন্য লেদার রিসার্চ ইনস্টিটিউট (LRI)-এর সকল টিম সদস্যদের, বিশেষ করে অ্যাক্রেডিটেশন টিমকে তাঁদের নিষ্ঠা ও একাগ্র প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

এছাড়াও, আমাদের সম্মানিত গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি—তাঁদের আস্থা ও বিশ্বাসের জন্য।

আমরা আপনাদের সেবায় সদা প্রস্তুত!!!!

We are very pleased to announce that our laboratory has successfully renewed its ISO/IEC 17025:2017 accreditation, valid until 17 April 2028. We sincerely thank all team members of the Leather Research Institute (LRI), especially the accreditation team, for their dedicated efforts. We also express our gratitude to our valued customers for their continued trust and confidence in us.

We are here to serve you!!!!

Photos from Leather Research Institute - LRI's post 03/02/2026

অত্র ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী “বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা–২০২৬” আজ মঙ্গলবার বেলা ১১:০০টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সফলভাবে শেষ হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর সম্মানিত সদস্য (অর্থ) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব জনাব মোঃ তৌফিক-ই-লাহী এবং সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ড. মোসা: হোসনে আরা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. তাসনীম ফারজানা, পিএসও।

প্রধান অতিথি ড. সামিনা আহমেদ তাঁর বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মের সৃজনশীলতা বিকশিত করা এবং বিজ্ঞানের চর্চাকে আরও গতিশীল করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিজ্ঞানমনস্ক জাতি গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি সদস্য (অর্থ) জনাব তৌফিক-ই-লাহী শিক্ষার্থীদের কল্পনাশক্তি ও অনুসন্ধিৎসা শক্তিকে ভবিষ্যতের অগ্রগতির মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আজকের ক্ষুদ্র পদক্ষেপই আগামী দিনের বড় উদ্ভাবনের ভিত্তি তৈরি করে, আর প্রতিটি সফলতার পেছনে থাকে অবিচল চেষ্টা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমরা কি জানো তোমাদের সামনে একজন বড় বিজ্ঞানী বসে আছেন, যিনি বিশ্বের ২% বিজ্ঞানীদের একজন?" তারপর তিনি প্রধান অতিথিকে দেখিয়ে দিয়ে বলেন," আজকের প্রধান অতিথিই সেই বিজ্ঞানী।"

বিশেষ অতিথি সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ড. মোসা: হোসনে আরা বেগম জানান, বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের বইভিত্তিক জ্ঞানকে বাস্তবমুখী প্রয়োগের সুযোগ করে দেয়। তিনি শিক্ষার্থীদের গবেষণামুখী হয়ে প্রযুক্তি–উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ড. তাসনীম ফারজানা বলেন, নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভা জাগিয়ে তোলা এবং বিজ্ঞানবোধ বাড়ানোই এ মেলার মূল উদ্দেশ্য। জনগণের চাহিদা অনুযায়ী নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের মেধাসম্পদ সমৃদ্ধ করার দিকেও তিনি গুরুত্ব আরোপ করেন।

মেলায় সাভার ও ধামরাই অঞ্চলের বিভিন্ন স্বনামধন্য স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মোট ৫৮টি উদ্ভাবনী বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শন করে, যা পুরো মেলাকে প্রাণবন্ত ও জ্ঞানসমৃদ্ধ করে তোলে। সমাপনী দিনে প্রকল্প মূল্যায়নের ভিত্তিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রকল্পসমূহকে সনদসহ আর্থিক
পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারী স্টলকে সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠান শুরুর আগে অতিথিবৃন্দ প্রদর্শনীস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন প্রকল্প সম্পর্কে খুঁটিনাটি খোঁজখবর নেন। উল্লেখ্য, মেলা প্রতিদিন সকাল ১০:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত চলমান ছিল এবং এলআরআই-এর তথ্য কেন্দ্রে আগত দর্শনার্থীদের প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্ভাবন ও পণ্য সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

Photos from Leather Research Institute - LRI's post 02/02/2026

বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা–২০২৬-এর দ্বিতীয় দিনের কিছু মুহূর্ত।
আজ শিক্ষার্থীদের জানার আগ্রহ, একে অপরের সঙ্গে প্রকল্পভিত্তিক ধারণা বিনিময় এবং জ্ঞানের আদান–প্রদান ছিল মেলার প্রধান আকর্ষণ। বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনা ও সৃজনশীলতায় মুখর ছিল পুরো প্রদর্শনী প্রাঙ্গণ।

Photos from Leather Research Institute - LRI's post 01/02/2026

স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলা ও তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে অদ্য ১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে শুরু হয়েছে "বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা–২০২৬”। মেলাটির উদ্বোধন করেন বিসিএসআইআর-এর সম্মানিত সদস্য (প্রশাসন) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব জনাব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী । উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. তাসনীম ফারজানা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ অংশগ্রহণকারী স্কুল–কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মেলাটি আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. পর্যন্ত চলবে। মেলায় তিনটি গ্রুপে মোট ৫৮টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

16/01/2026
Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Nayarhat, Savar
Dhaka
1350

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00