15/12/2025
📖 *কুরআনের আলোকে রামাদান প্রস্তুতি*
▫️*পর্ব ১*
রামাদানের জন্য হৃদয়কে জাগিয়ে তোলার মতো সবচেয়ে শক্তিশালী আয়াতগুলোর একটি হলো সূরা বাকারাহর ১৮৩ আয়াত:
“হে মুমিনগণ! তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগেকার লোকদের ওপর—যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।”
---
📌 কেন এই আয়াত রামাদান প্রস্তুতির জন্য অসাধারণ?
রামাদানের উদ্দেশ্য স্পষ্ট করে দেয় — তাকওয়া অর্জন করা। রোজা শুধুমাত্র না খেয়ে থাকার নাম নয়; বরং নিজের নফস, জিহ্বা, রাগ, সময়, চোখ–সবকিছু নিয়ন্ত্রণ করে আল্লাহর কাছে আরও কাছে যাওয়ার প্রশিক্ষণ নিতে এখন থেকেই মেন্টালি প্রস্তুতি নিতে হবে। এই আয়াত মনে করিয়ে দেয়: আমার পুরো রামাদান প্রস্তুতির লক্ষ্য হলো তাকওয়া গড়ে তোলা যার অর্থ হলো: আল্লাহর ব্যাপারে সচেতনতা, আল্লাহ-ভীরুতা এবং আল্লাহকে ভালোবাসার মানসিকতা গড়ে তোলা।
এই আয়াত মনে করিয়ে দিচ্ছে যে আমাদের পূর্ববর্তী প্রজন্মের ব্যক্তিরাও রোজা রেখেছেন। যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে এই অসাধারণ বছর আল্লাহ আমাদেরকে দিয়ে যাচ্ছেন, আমরা এর পরিপূর্ণ সুযোগ কাজে না লাগালে নিজেরাই ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে যাব।
📌 রামাদান প্রস্তুতিতে এই আয়াতটি কিভাবে ব্যবহার করবেন?
প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন এবং প্র্যাকটিক্যাল উপায় বের করুন—
“এই রামাদানে আমি কিভাবে তাকওয়া বাড়াবো?”
নিজেকেই জিজ্ঞেস করে ঠিক করুন,
রাগ কমানো? জিহ্বা নিয়ন্ত্রণ? কুরআন বোঝা? ইবাদতে স্থিরতা? অন্তর থেকে রিয়া (শো-অফ এর ইচ্ছা) সরিয়ে ইখলাস চর্চা বাড়াবো? গোপন ইবাদত বাড়াবো? এখন থেকেই রোজা রাখার চেষ্টা করব?—কোন দিকগুলোতে তাকওয়া বাড়াতে চাই?
আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করুন
“আল্লাহ, আমাকে তাকওয়াদার বানাও; এই রামাদান যেন সত্যিকারের পরিবর্তনের শুরু হয়।”
©️শারিন
#পরকালের প্রস্তুতি