TomarBoi

TomarBoi

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TomarBoi, Dhaka.

21/02/2026

সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

18/02/2026
18/02/2026

In bad times, you discover the great people in your life.

Photos from TomarBoi's post 17/02/2026
15/02/2026

14/02/2026

Vocabulary Boost

★ Oil Factory (তেলের কারখানা) = Refinery — রিফাইনারি
★ Milk Factory (দুধের কারখানা) = Dairy — ডেইরি
★ Cheese Factory (চিজের কারখানা) = Creamery — ক্রিমারি
★ Sweets Factory (মিষ্টির কারখানা) Confectionery — কনফেকশনারি
★ Bread Factory (রুটির কারখানা) = Bakery — বেকারি
★ Flour Factory (আটার কারখানা) = Mill / Flour Mill — মিল
★ Wine Factory (মদের কারখানা) = Winery — ওয়াইনারি
★ Beer Factory (বিয়ারের কারখানা) = Brewery — ব্রুয়ারি
★ Liquor Factory (মদ প্রস্তুতকারক কারখানা) = Distillery — ডিস্টিলারি


Photos from Board Exam Result & News's post 22/02/2025

বিদেশগামী শিক্ষার্থীদের সনদপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র অনলাইনে যাচাই ও সত্যায়ন

18/01/2025

কিছু ভদ্র গালি

1. চামচা (Yes-man)

He’s such a yes-man, always agreeing with whatever the boss says.

সে একজন চামচা, বসের কথায় সবসময় হ্যাঁ বলে।

2. ছ্যাঁচড়া (Annoying)

Stop being so annoying, your constant interruptions are frustrating.

এত ছ্যাঁচড়ামি বন্ধ করো, বারবার বাধা দেওয়া বিরক্তিকর।

3. বাচাল (Talkative)

She’s very talkative and always dominates conversations.

সে খুব বাচাল, সবসময় কথোপকথনে দখল করে রাখে।

4. ছোটলোক (Vulgar)

Using such vulgar words in public is unacceptable.

জনসমক্ষে এমন ছোটলোকের মতো কথা বলা ঠিক নয়।

5. ঝগড়াটে (Troublemaker)

The troublemaker in the class always starts unnecessary arguments.

ক্লাসের ঝগড়াটে ছাত্রটা সবসময় অপ্রয়োজনীয় ঝগড়া শুরু করে।

6. অসভ্য (Uncivilized)

His uncivilized behavior embarrassed everyone at the event.

অনুষ্ঠানে তার অসভ্য আচরণ সবাইকে লজ্জায় ফেলেছিল।

7. হতচ্ছাড়া (Worthless)

Don’t waste time on a worthless person like him.

এমন হতচ্ছাড়া লোকের পিছনে সময় নষ্ট করো না।

8. গণ্ডমূর্খ (Fool)

A fool like him can never make wise decisions.

তার মতো গণ্ডমূর্খ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না।

9. হাবাগোবা (Naïve)

He’s too naïve to understand how others are cheating him.

সে এত হাবাগোবা যে সবাই তাকে ঠকাচ্ছে, সেটা বুঝতে পারে না।

10. পাজি (Scoundrel)

That scoundrel betrayed his closest friend for money.

ওই পাজি টাকার জন্য তার সবচেয়ে কাছের বন্ধুকে বিশ্বাসঘাতকতা করেছে।

11. কৃপণ (Miser)

Don’t be a miser, share your wealth with those in need.

এত কৃপণ হয়ো না, যাদের প্রয়োজন তাদের সঙ্গে তোমার সম্পদ ভাগ করো।

Photos from Board Exam Result & News's post 08/06/2023

২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি।
পরীক্ষা শুরুঃ ১৭ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ।

11/02/2023

২০২২-২৩ সেশনের সরকারি ও বেসরকারি মেডিকেলের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ১৩ ফেব্রুয়ারি অনলাইন আবেদন শুরু হবে। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিকেলে ভর্তির জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালা ২০২৩ অনুযায়ী অনলাইনে নির্ধারিত সময়ে আবেদন করা যাবে। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল চূড়ান্তকরণ এবং পুনর্নিরীক্ষণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। উত্তরপত্র ‘ওএমআর বা আইসিআর’মেশিনে পরীক্ষা করা হবে।

কারা আবেদন করতে পারবেন
২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীকে ২০২২ সালে এইচএসসি ও ২০২০ সালে এসএসসি অথবা ২০২১ সালে এইচএসসি ও ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে শর্ত থাকে যে এইচএসসি পরীক্ষায় পাসের পূর্ববর্তী দুই বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ এবং এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়নসহ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য হবেন।

দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ হতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে দুটি পরীক্ষায় মোট জিপিএ ৮ হলেই হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০–এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না। সবার জন্য এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে।

আবেদন ফি কত
অনলাইন আবেদনের ফি জমা দেওয়া যাবে ২৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ২০০০।

প্রবেশপত্র ডাউনলোড কবে
প্রবেশপত্র বিতরণ শুরু হবে ৬ মার্চ। শিক্ষার্থীরা ৭ মার্চ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

ভর্তি পরীক্ষা কবে
আগামী ১০ মার্চ সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে এক ঘণ্টার।

ফরম পূরণের নিয়মাবলী
এমবিবিএস ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ওয়েবসাইট, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইট থেকে জানা যাবে।

মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে
http://dgme.teletalk.com.bd/

11/02/2023

এইচএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত, ফি ৩০০ টাকা

ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এইচএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদনের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু টেলিটকের প্রিপেইড মুঠোফোন থেকেই ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।

আবেদন ফি
প্রতি বিষয়ে পুনর্নিরীক্ষণের আবেদনের জন্য ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ে শুধু প্রথম পত্রের আবেদন করতে হবে। প্রথম পত্রের আবেদন করলে দ্বিতীয় পত্রের আবেদনও বিবেচিত হবে। দুই পত্রের জন্য ৩০০ টাকা ফি প্রযোজ্য হবে। পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না।

পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সে ক্ষেত্রে কমা দিয়ে বিষয়ের প্রথম পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে।

২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গত বুধবার প্রকাশিত হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১২ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাসের হার শতকরা ৮৫ দশমিক ৯৫।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dhaka
1000