01/03/2022
আজ থেকে নাকি সারা দেশে মোবাইল ইন্টারনেটের কোন মেয়াদ থাকবে না। এই খবরটি অনেকেই জানেন বা শুনেছেন। আমিও প্রথমে ভেবেছিলাম, এই একটা সিদ্ধান্ত সরকার বা বিটিআরসি ঠিক মত নিয়েছে। এতদিন পরে হলেও তাদের হুস-জ্ঞান ফিরেছে, যে সিদ্ধান্ত আজ থেকে ৫-৭ বছর আগেই নেওয়া উচিত ছিল সেটা এতদিন পরে হলেও নিয়েছে। কিন্তু না, আসল কথা হলো তারা ‘লাউ’ কে আপনার সামনে সুন্দর করে সাজিয়ে ‘কদু’ হিসেবে উপস্থাপন করেছে। অর্থাত যেই লাউ - সেই কদু।
এখন থেকে মোবাইল ইন্টারনেটের মেয়াদও থাকবে, এবং রিনিউ না করলে জমা থাকা ইন্টারনেট ফ্লাশও হয়ে যাবে। পার্থক্য কি জানেন? বিটিআরসি জানিয়েছে, নতুন নিয়মে একজন গ্রাহকের প্যাকেজ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজের সঙ্গে যোগ হবে, যদি গ্রাহক ওই প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই একই ডেটা প্যাকেজ কেনেন (ভিন্ন মেয়াদের হতে পারে)। এই আমাদের ডিজিটাল বাংলাদেশ। এখানে জনগণের লাভ তো হলোই না বরং এই অযুহাত দেখিয়ে মোবাইল ডাটার দাম আরো বাড়ানো হবে এটা নিশ্চিত।
এখন যারা এই রকম যুগান্তকারি ডিসিশন নেয়, এবং সেটা আবার প্রেস কনফারেন্স করে ঢাক-ঢোল পিটিয়ে প্রচার করে এদেরকে জুতা দিয়ে মারবেন না স্যান্ডেল দিয়ে মারবেন সেটা আপনাদের একান্ত ব্যাক্তিগত বিষয়। কিন্তু এত সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের জনগণের হাতে গনপিটুনি খাওয়া তো ফরজ হয়ে গেছে।