12/02/2024
আমেরিকার টুরিস্ট ভিসা নিয়ে যাদের নানারকম জল্পনা-কল্পনা আছে তাদের জন্য এই কথাগুলো। শুরুতেই চিন্তা করুন আপনি যদি আমেরিকার ভিসা করতে চান, তাহলে আমার লেখাটা পড়ে নিন।আমরা সাধারণত আমেরিকার ভিসার কথা শুনলে ভয় পেয়ে যাই। কিন্তু বাস্তবতা হলো আমেরিকার টুরিস্ট পাঁচ বছরের মাল্টিপল ভিসা বাংলাদেশ থেকে খুবই সহজ। ভয় পেয়ে আমরা চেষ্টাতেই করিনা। এই মানসিকতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। চেষ্টা করুন তাতে ভিসা হবে, আর চেষ্টা না করলে তো কোনো ফলাফল আসবে না।
আপনারা যারা আমেরিকান টুরিস্ট ভিসা করতে চান বা টুরিস্ট ভিসার বিস্তারিত ধারণা পেতে চান তাদের জন্য এই কথাগুলো। কি করলে আপনি আমেরিকার টুরিস্ট 5 বছরের মাল্টিপল ভিসা পেতে পারেন। আপনাদের একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমেরিকার মাল্টিপল ভিসা সম্পূর্ণ ইন্টারভিউ নির্ভর একটি ভিসা। আপনি যদি ইন্টারভিউতে বুঝাতে পারেন যে আপনি আমেরিকা যাবেন এবং ফিরে আসবেন তাহলে আপনাকে 5 বছরের মাল্টিপল ভিসা দেওয়া হবে। অনেকের ধারণা এই ভিসা করতে অনেক কাগজপত্র প্রয়োজন হয়, এই ধারণাটি সম্পূর্ণ রূপে ভুল। এটা কোন কাগজপত্র ভিত্তিক ভিসা নয়, এটা ইন্টারভিউ {দুই থেকে পাঁচ বা সাত মিনিট ইন্টারভিউ } নির্ভর ভিসা । আপনি বাংলা এবং ইংরেজিতে যেভাবে সুবিধা সেই ভাষায় ইন্টারভিউ দিতে পারেন।
আমেরিকার এই ট্যুরিস্ট ভিসার বিষয়ে খুব একটা কাগজপত্রের প্রয়োজনীয়তা নেই। অনেকের ধারণা ব্যাংক স্টেটমেন্ট , ট্রেড লাইসেন্স , টিন সার্টিফিকেট, জাগা জমির কাগজপত্র আরো অনেক কিছু প্রয়োজন হয়। এটাও বলতে পারেন এক রকমের ভুল। ভিসা করার প্রথম ধাপ হল আমেরিকান এম্বাসি একটি অনলাইন ফরম আছে , এই ফরম কে বলা হয় DS-160 ফরম। এই ফরমটির উপরে আপনার ভিসা অনেক বেশি নির্ভর করবে। তাই একজন দক্ষ লোক দিয়ে এই ফরমটি পূরণ করা উচিত। এই ফরম এর উপরই অনেকটা সিদ্ধান্ত হয়ে থাকে , আপনাকে ভিসা দেওয়া না দেওয়া। আর বাকিটা হচ্ছে ইন্টারভিউ এর উপরে। এই ফরমটি তথ্য এবং আপনার ইন্টারভিউর কথা চমৎকার একটি মিল থাকতে হবে। তাহলেই পেতে পারেন আপনি আমেরিকার ভিসা। আরেকটা বিষয় লক্ষ্য রাখবে আমেরিকার ভিসার ব্যাপারে খুব একটা দক্ষ না তাদের দিয়ে এই ফরমটি করালে , আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। অনেকে চিন্তা করেন এই ফরমটি 500 টাকা দিয়ে পূরণ করে এম্বাসি ফী দিয়ে দাঁড়িয়ে যাবো , এতে আপনার ভিসা পাওয়ার বদলে রিজেক্ট হয়।
🏛️ Usa early appointment help
🏛️ House-D-36,Block-E, Zakir Hossain Road, Lalmatia, Mohammadpur, Dhaka-1207, Bangladesh.
To know more give us a call:01937039437,01736073691 (WhatsApp)