Association of Shadow Education Bangladesh- ASEB

Association of  Shadow Education Bangladesh- ASEB Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Association of Shadow Education Bangladesh- ASEB, Education, Head office : 50, Airport Road, (Near Tejgon Police Station ), Yean Tun Chinese & Thai, Farmgate, Dhaka.

আসালামুআলাইকুম, সম্মানিত পরিচালকগণ আশা করি সকলে পরিবর্তিত পরিস্থিতিতে ভালো আছেন। ০৩/১০/২০২৪ ইং  তারিখে অত্যন্ত আনন্দঘন ও...
05/10/2024

আসালামুআলাইকুম,
সম্মানিত পরিচালকগণ আশা করি সকলে পরিবর্তিত পরিস্থিতিতে ভালো আছেন।

০৩/১০/২০২৪ ইং তারিখে অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ASEB'র স্থায়ী কমিটি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহা. মুরতাজা আমান।

আলোচনা সভার দ্বিতীয় পর্যায়ে সম্মানিত সভাপতি জনাব মোঃ আকমল হোসেন স্থায়ী কমিটির সম্মানিত সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচিং জগতের পথিকৃৎ এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইমাদুল হক স্যার।

স্থায়ী কমিটির সম্মানিত সদস্যগণ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পর্যালোচনা তুলে ধরে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। তাদের বক্তব্যে বর্তমান কেন্দ্রীয় কমিটি অনেক করণীয় খুঁজে পায়। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব খায়রুজ্জামান পিন্টু সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে স্থায়ী কমিটির সম্মানিত সদস্যদের অবহিত করেন।
আলোচনা সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তামিমা এম মিতুয়া।

স্থায়ী কমিটির সদস্য জনাব মো: মামুনুর রশিদকে আহবায়ক করে একটি ৭ সদস্যবিশিষ্ট উপকমিটি গঠন করা হয়।
যে উপ কমিটির কাজ হবে "আমরা কেমন শিক্ষা ব্যবস্থা চাই " শিরোনামে একটি গবেষণা ও তথ্যমূলক প্রবন্ধ রচনা করা যেটি বর্তমান শিক্ষা উপদেষ্টা বরাবর প্রেরণের সিদ্ধান্ত হয়।

সম্মানিত সদস্যদের উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি জনাব মোঃ আকমল হোসেন।

কেন্দ্রীয় কমিটির পক্ষে
রমজান আলী
প্রচার সম্পাদক,
ASEB.

আলহামদুলিল্লাহ। বন্যা দুর্গত এলাকায় শিক্ষার্থীদের পাশে অ্যাসেব।অ্যাসেবের সদস্যদের আন্তরিক সহযোগিতায় গঠিত ফান্ড দিয়ে ব...
28/09/2024

আলহামদুলিল্লাহ।
বন্যা দুর্গত এলাকায় শিক্ষার্থীদের পাশে অ্যাসেব।

অ্যাসেবের সদস্যদের আন্তরিক সহযোগিতায় গঠিত ফান্ড দিয়ে বন্যা দুর্গত এলাকার বিশেষ করে কুমিল্লার চারটি এলাকায় ৮০০ জন ছাত্রছাত্রীর মাঝে এবং ফেনীর শিল্পকলা একাডেমিতে উপস্থিত ৪০০ জন ছাত্র-ছাত্রীর কাছে শিক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করা হয়েছে।

এরপরে নোয়াখালীর বিভিন্ন এলাকায় আরও ৮০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রমে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি কুমিল্লা ইউনিটের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন। সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও ভালোবাসা মানবতার কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য।

26/09/2024

অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (Aseb) এর উদ্যোগে কুমিল্লা বন্যা দুর্গত এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা প্রকরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন অ্যাসেবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কুমিল্লা ইউনিটের সদস্যবৃন্দ।

26/09/2024

অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (Aseb) এর উদ্যোগে কুমিল্লা বন্যা দুর্গত এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা প্রকরণ বিতরণ কার্যক্রম।

26/09/2024
24/08/2024

অ্যাসোসিয়েশন অফ শ্যাডো এডুকেশন বাংলাদেশ (অ্যাসেব)

জরুরী নোটিশঃ

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় সহযোদ্ধাগণ,

মানুষ মানুষের জন্য। মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমাদের একান্ত কর্তব্য। আমরা সকলেই অবগত আছি দেশে বন্যার পরিস্থিতির ভয়াবহ রূপ ধারণ করার কারণে ৮ টি জেলার প্রায় ১০ লক্ষ মানুষ পানি বন্দী। এ সকল মানুষ খাদ্য সংকটসহ বিভিন্নভাবে মানবেতর জীবন যাপন করছে। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াচ্ছে । এমতাবস্থায় আমরা শিক্ষক সমাজ অর্থাৎ অ্যাসেবের সকল সদস্য তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করছি। কেন্দ্রীয় কমিটি এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং বন্যার্তদের সহায়তার জন্য কাজ করছে। উক্ত সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৩ দিন অর্থাৎ রবিবারের মধ্যে ASEB বাংলাদেশ এর সকল সম্মানিত পরিচালক ও সদস্যগণকে তাদের নিজ প্রতিষ্ঠান থেকে ছাত্র, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের থেকে যথাসাধ্য আর্থিক দান বা বন্যার্ত মানুষের প্রয়োজনীয় শুকনো খাবার সংগ্রহের জন্য অনুরোধ করছি। সংগ্রহীত ত্রাণ রবিবার রাতের মধ্যে কেন্দ্রীয় ত্রাণ উপকমিটি আপনাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করার ব্যবস্থা গ্রহণ করবে।
সার্বিক যোগাযোগঃ
সাংগঠনিক সম্পাদক(পিন্টু ভাই) 01707934481

অনুরোধে
তামিমা এম মিতুয়া
সাধারণ সম্পাদক
অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ

অ্যাসেব বৃত্তি পরীক্ষা -২০২৩ এর কিছু স্মরনীয় মুহুর্ত
25/10/2023

অ্যাসেব বৃত্তি পরীক্ষা -২০২৩ এর কিছু স্মরনীয় মুহুর্ত

25/10/2023

অ্যাসেব বৃত্তি পরীক্ষা -২০২৩ এর কিছু স্মরনীয় মুহুর্ত

Address

Head Office : 50, Airport Road, (Near Tejgon Police Station ), Yean Tun Chinese & Thai, Farmgate
Dhaka
1215

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801793558032

Website

Alerts

Be the first to know and let us send you an email when Association of Shadow Education Bangladesh- ASEB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Association of Shadow Education Bangladesh- ASEB:

Shortcuts

Share

Category