21/10/2025
এটার নাম এলকোমিটার (Elcometer)
এটা দিয়ে সাধারণত কোটিং থিকনেস পরিমাপ করা হয়। লোহার উপর যখন জিংক এর প্রলেপ দেওয়া হয় অথবা কোনো কিছুর উপর যখন রঙ করা হয় তখন সেটার কোটিং থিকনেস বা পুরুত্ত মাপার প্রয়োজন পড়ে, তখন এলকোমিটার দিয়ে সেটা পরিমাপ করা হয়।
21/11/2023
মেকানিকাল ইঞ্জিনিয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ
গ্যালভানাইজিং ও ইলেকট্রোপ্লেটিং--
গ্যালভানাইজিংঃ লোহাকে ক্ষয় বা মরিচার হাত থেকে রক্ষা করার জন্য লোহার উপর (Zinc) জিংক বা দস্তার প্রলেপ দেওয়া হয়। এর ফলে সেই লোহা ২০ থেকে ১০০ বছর (এটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে) পর্যন্ত মরিচা ধরে না। গ্যালভানাইজিং এ সাধারণত ০.০৮৫mm / 85 micrometer (এটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে) পূরুত্ত্বের জিংকের প্রলেপ দেওয়া হয়। লোহাকে গ্যালভানাইজিং করার জন্য বিভিন্ন সারফেস প্রিপারেশন এর পরে ৪৫৫° সেলসিয়াস তাপমাত্রায় গলিত জিংক এর মধ্যে নির্দিষ্ট সময় ডুবিয়ে রাখতে হয়।
বিভিন্ন স্টীল স্টাকচার (ব্রিজ, ইলেক্ট্রিক্যাল ট্রান্সমিশন/ড্রিস্টিবিউশন টাওয়ার, পোল, নাট-বোল্ট ইত্যাদি) এর স্থায়িত্ব বাড়ানোর জন্যই মূলত গ্যালভানাইজিং করা হয়।
ইলেকট্রোপ্লেটিংঃ লোহাকে ক্ষয় বা মরিচার হাত থেকে রক্ষা করার জন্য লোহার উপর তামা, নিকেল, ব্রোঞ্জ জিংক বা দস্তা ইত্যাদির প্রলেপ দেওয়া হয়। এর ফলে সেই লোহা সহজে মরিচা ধরে না। কিন্তু এর স্থায়ীত্ব কম। ইলেকট্রোপ্লেটিং এ সাধারণত ৫ থেকে ৩০ মাইক্রোমিটার (এটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে) পূরুত্ত্বের প্রলেপ দেওয়া যায়।
সাধারণত ছোট ছোট জিনিস যেমন ঘড়ি, ব্যাচলেট, স্ক্রু, অলংকার, ইত্যাদির স্থায়ীত্ব বাড়ানোর জন্য ইলেকট্রোপ্লেটিং করা হয়।
15/09/2023
ডিজিটাল ভার্নিয়ার ক্যালিপার
28/08/2023
এটা হলো ডিজিটাল মাইক্রোমিটার। ডিজিটাল মাইক্রোমিটার এর সাহায্যে আপনি এনালগের চেয়ে আরও সহজে মাপ গ্রহণ করতে পারবেন। সাধারণত এগুলোর একুরেসি অনেক ভালো হয় এবং দামেও সস্তা।
30/05/2023
নাট (Nut): নাট আর বল্টু নিয়ে কনফিউশান এটা নতুন কিছু নয়। আমরা যারা না জানি তারা সাধারণত নাটকে বোল্ট এবং বোল্টকে নাট বলি। কিন্তু আমাদের ধারণা পুরাই ভুল।
নাটঃ নাট হলো যেটার ভিতরে হোল বা ছিদ্র থাকে আর ছিদ্রের মধ্যে থ্রেড করা থাকে যার মধ্যে বোল্টটি ঢুকে।
02/04/2023
Mechatronics
Mechatronics is a multidisciplinary field that combines mechanical, electrical, and computer engineering with control systems to design, develop, and operate advanced systems. Mechatronics engineers integrate these diverse fields of engineering to create intelligent and adaptable systems that can sense and respond to their environment.
Mechatronics systems can be found in a wide range of applications, including robotics, aerospace, automotive, manufacturing, and biomedical engineering. These systems may include sensors, actuators, controllers, and software that work together to perform specific tasks. Examples of mechatronics systems include self-driving cars, medical robots, automated manufacturing equipment, and unmanned aerial vehicles (drones).
Mechatronics engineers use computer-aided design and simulation tools to design and test their systems before building physical prototypes. They also work closely with other professionals, such as software developers and control systems engineers, to ensure that their systems operate reliably and safely.
Overall, mechatronics is an exciting and rapidly growing field that combines the best of several engineering disciplines to create intelligent, versatile, and efficient systems that can improve our lives in countless ways.