State University of Bangladesh Law Debating Society - SUBLDS

State University of Bangladesh Law Debating Society - SUBLDS

Share

a page that will give you the idea about the works of SUB Law Debating Society and keep you in touch

05/05/2026

✨ আজ এমন একজন মানুষের জন্মদিন যার দক্ষ নেতৃত্ব ও অক্লান্ত প্রচেষ্টায় এসইউবিএলডিএস অর্জন করেছে অসংখ্য সাফল্য এবং সুনাম। আজ এসইউবিএলডিএস এর ৯ম কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ মুন্না হুসাইন এর জন্মদিন।🎉

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটি (এসইউবিএলডিএস) পরিবারের পক্ষ থেকে রইলো তার জন্য অসীম শুভকামনা ও ভালোবাসা। ♥️

🌸 শুভ জন্মদিন!🌸

Photos from State University of Bangladesh Law Debating Society - SUBLDS's post 22/04/2026

SUBLDS Dialogue 2026
Debate competition (Day-1)

22/04/2026

"Our Power, Our Planet"
Let's show our planet some love today and every day. Even the smallest green steps make a huge difference for our future.

Happy Earth Day 2026! 🌎

14/04/2026

“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা…” 🌸

নববর্ষ নতুন শুরুর অঙ্গীকার, নতুন স্বপ্নের ডানা মেলা। পুরোনো সব ক্লান্তি, ব্যর্থতা আর দুঃখকে পেছনে ফেলে জীবনের পথে আবার নতুন করে হাঁটা।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটি (এসইউবিএলডিএস) এর পক্ষ থেকে সকলকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।
এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়—প্রতিটি সূর্যোদয়ই এক একটি নতুন সুযোগ, নিজের গল্পটাকে আরও সুন্দর করে লেখার। নতুন বছর আসুক আনন্দ, শান্তি আর সফলতার বার্তা নিয়ে; আমাদের প্রতিটি দিন হোক ভালোবাসা, হাসি আর আশায় ভরা।

শুভ নববর্ষ ✨

Photos from State University of Bangladesh Law Debating Society - SUBLDS's post 05/04/2026

বিজয়ের মুকুটে দশম পালক: যুক্তির মঞ্চে আবারও সেরা স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ! 🏆
​এফডিসির ঝকঝকে মঞ্চে যুক্তির ঝনঝনানি, আর সেই লড়াই শেষে বিজয়ের হাসি আবারও 'স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ' (SUB)-এর মুখে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় টানা ১০ম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো আমাদের বিতার্কিকরা! 🌸
​বিষয় ছিল: "অভ্যন্তরীণ ব্যবস্থা জোরদারের মাধ্যমেই জ্বালানি সংকট মোকাবেলা সম্ভব।"
​শক্তিশালী প্রতিপক্ষ বিইউবিটি-কে হারিয়ে বিরোধী দলের যুক্তি আর তথ্যের মায়াজালে বিচারকদের মুগ্ধ করে এই জয় ছিনিয়ে আনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। জ্বালানি বিশেষজ্ঞ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে-র উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম-এর উপস্থিতিতে বিতার্কিকদের এই সাফল্য প্রমাণ করে—শাণিত যুক্তির সামনে যে কোনো সংকটই হার মানতে বাধ্য।
​দশম জয়ের এই মাহেন্দ্রক্ষণে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ গর্বিত ও উচ্ছ্বসিত। যুক্তির শক্তিতে আমরা অপরাজেয়, আমরা অপ্রতিরোধ্য! 💐

03/04/2026

✨আজ আমাদের এসইউবিএলডিএস এর ৯ম কার্যনির্বাহী পরিষদের অফিস এবং অভ্যন্তরীণ কার্যবিষয়ক সম্পাদক রোহানুর রহমান এর জন্মদিন।🎉

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটি (এসইউবিএলডিএস) পরিবারের পক্ষ থেকে তার জন‍্য রইলো শুভেচ্ছা ও শুভকামনা। ♥️

🌸 শুভ জন্মদিন!🌸

Photos from State University of Bangladesh Law Debating Society - SUBLDS's post 28/03/2026

বিজয়ের উল্লাস: ডিবেট ফর ডেমোক্রেসি নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা, ২০২৬।
​জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করেছিল এক জমকালো 'নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬'। তার্কিকদের বুদ্ধিবৃত্তিক লড়াই আর যুক্তির দ্বৈরথে মুখরিত ছিল প্রতিটি মুহূর্ত। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। লড়াকু বিতর্ক উপহার দিয়ে রানার-আপ হওয়ার সাফল্য পায় ইডেন মহিলা কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করে তেজগাঁও কলেজ।
​বিজয়ী দলগুলোর এই কৃতিত্বকে উদযাপন করতে এফডিসির ৮ নম্বর ফ্লোরে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. নজরুল ইসলাম খান।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
​অধ্যাপক ড. মোহাম্মদ আখতার হোসেন খান, উপাচার্য, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
​অধ্যাপক আবু মোহাম্মদ রইজ, চিফ মডারেটর, নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬।
​ড. নাহরিন ইসলাম খান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক।
​অধ্যাপক আফরোজা বেগম, মডারেটর, ইডেন মহিলা কলেজ।
​শিক্তা দাস, মডারেটর, তেজগাঁও কলেজ।
​মনোজ্ঞ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সুস্থ ধারার গণতান্ত্রিক চর্চায় এমন আয়োজনের জন্য ডিবেট ফর ডেমোক্রেসিকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

26/03/2026

গতকাল ২৫ মার্চ পদ্মা নদীতে ঘটে যাওয়া মর্মান্তিক বাস দুর্ঘটনায় এসইউবিএলডিএস পরিবার গভীরভাবে মর্মাহত।
​আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
আমিন।

26/03/2026

"সবুজ ঘাসে রক্তিম সূর্য, আমাদের লাল-সবুজ পতাকা। স্বাধীনতার এই শুভক্ষণে স্মরণ করি জাতির শ্রেষ্ঠ সন্তানদের। মুক্তিকামী মানুষের দৃপ্ত শপথে উদ্ভাসিত হোক আমাদের আগামীর পথচলা। সবাইকে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটি (এসইউবিএলডিএস) এর পক্ষ থেকে জানাচ্ছি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা।"


25/03/2026

‘২৫ মার্চ গণহত্যায় স্তব্ধ হয়নি জাতি-নবচেতনায় ছিনিয়ে এনেছে স্বাধীনতার দ্যূতি।’- জাতীয় গণহত্যা দিবসে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটি (এসইউবিএলডিএস) এর পক্ষ থেকে সকল শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

20/03/2026

পবিত্র ঈদুল ফিতর আত্মসংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির গুরুত্বকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। রমজানের সাধনার মাধ্যমে অর্জিত নৈতিকতা, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা এই দিনটিতে আমাদেরকে আরও মানবিক ও দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটি (এসইউবিএলডিএস) এর পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে জানাই ইদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
🌙 ঈদ মোবারক!🌙

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka
1209