AOI - Al-Halaqatul Ilmiyah

AOI - Al-Halaqatul Ilmiyah An-Nahdah Online Institute _ Al-Halaqatul Ilmiyah

An-Nahdah Online Institute একটি অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। নাহদাহর মূল লক্ষ্য উম্মাহকে অজ্ঞতার বেড়াজাল থেকে মুক্ত করে ইসলামের বিশুদ্ধ ইলম ও সঠিক চেতনায় জাগিয়ে তোলা।

এই পেজটি নাহদাহর একটি শাখা পেজ। ইলমী সকল বিষয় মূল পেজ এর পাশাপাশি এই বিভাগীয় পেজ থেকেও পরিচালিত হবে।
নাহদাহর উম্মাহ-চেতনা:

দৃশ্যমান লড়াইয়ে বিজয়ের পূর্বশর্ত অদৃশ্যমান লড়াইয়ে বিজয়ী হওয়া। অদৃশ্য লড়াইয়ের ক্ষেত্র ব্যাপক ও বিস্তৃত। এর চ্যালেঞ্জ ও ঝুঁকি বহুমাত্রিক। মুশকিল হলো, অদৃশ্য লড়াইয়ের ক্ষেত্র ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে অজ্ঞতা বর্তমান সময়ের অসংখ্য দ্বীনি জাগরণকে ব্যার্থতায় পর্যবসিত করেছে। অদৃশ্য-লড়াইয়ের প্রয়োজনীয় রসদ ও সাফল্য ব্যতীত দৃশ্যমান লড়াইয়ে পরাজয়ের অনিবার্যতা—আমরা যত দ্রুত উপলব্ধি করবো, ততই কল্যাণ।

জ্ঞানের গভীরতা, চিন্তার প্রসারতা, বুদ্ধিবৃত্তিক সক্ষমতা, ঐতিহ্য-উৎসারিত প্রগতিশীলতা, সাংস্কৃতিক সচলতা, আত্মপরিচয়ের সুস্পষ্টতা, রাজনৈতিক সচেতনতা, আদর্শের শক্তিমত্তা এবং পরিবর্তিত যুগ ও বিশ্ববাস্তবতার আলোকে আদর্শের যুগভাষ্য-নির্মাণ ও বয়ানের নবায়ন-সহ অসংখ্য বিষয় অদৃশ্য লড়াইয়ের অপরিহার্য অনুষঙ্গ।

বাঙালি মুসলিম সমাজের চিন্তার অচলায়তন দূর করতে এবং উম্মাহর মাঝে দ্বীনের নিখাঁদ বোধ-বিশ্বাস ও সঠিক চেতনা জাগিয়ে তুলতে একটি ব্যাপকভিত্তিক জ্ঞানগত জাগরণের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হলো An-Nahdah Online Institute - AOI।

নাহদাহ মানে জাগৃতি। জাগরণ। সে প্রজন্মের সকল অজ্ঞতা ও কুসংস্কারের আলোকায়ন চায়। ছুঁড়ে ফেলতে চায় মন ও মস্তিষ্কের সকল কাঁটাতার। কাটিয়ে ওঠাতে চায় জ্ঞান ও চিন্তার সবরকম বন্ধ্যাত্ব।

আজকের দিনটি ঐতিহাসিক। কারণ তারুণ্যের ঐশ্বর্যে দীপ্তমান কিছু তরুণের স্বপ্নের ভেলা হয়ে যাত্রা করলো নাহদাহ। তাদের আকাশসম স্বাপ্নিকতার উর্ধ্বযাত্রার বাহন হতে যাচ্ছে আন-নাহদাহ ইনস্টিটিউট।

নাহদাহর সামনে বহুমুখী চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের উত্তরণে বহুমুখী কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে চলবে নাহদাহ। আল-হালক্বাতুল ইলমিয়্যাহ এর পাশাপাশি স্কীল ডেভেলপমেন্ট থেকে শুরু করে নিজস্ব প্রকাশনা বিভাগ, রচনা বিভাগ এবং মিডিয়া বিভাগের মাধ্যমে খুব দ্রুতই কার্যক্রমের পরিপূর্ণতা লাভ করবে ইন শা আল্লাহ।

জয় হোক তারুণ্যের। কেটে যাক সকল জরাজীর্ণতা।
জাগরণ হোক ইলমের, আন-নাহদাহ এগিয়ে চলুক দৃঢ় প্রত্যয়ে।

আরবি ভাষা শিক্ষা কোর্সের আর মাত্র ২ দিন বাকি। ফ্রি ওরিয়েন্টেশন ক্লাসে যুক্ত হতে টেলিগ্রাম গ্রুপে জয়েন হোন।টেলিগ্রাম গ্রু...
08/03/2024

আরবি ভাষা শিক্ষা কোর্সের আর মাত্র ২ দিন বাকি। ফ্রি ওরিয়েন্টেশন ক্লাসে যুক্ত হতে টেলিগ্রাম গ্রুপে জয়েন হোন।

টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/+Je1dSGa7TqQyMTI0

সমাজে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ছেলে-মেয়েরা পিতা-মাতাকে ও পিতা-মাতা ছেলে-মেয়েকে সালাম দেন না। এক ধরনের শয়তানী ওয়...
04/03/2024

সমাজে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ছেলে-মেয়েরা পিতা-মাতাকে ও পিতা-মাতা ছেলে-মেয়েকে সালাম দেন না। এক ধরনের শয়তানী ওয়াসওয়াসা তাদেরকে এ অতুলনীয় কল্যাণকর কর্ম থেকে বিরত রাখে, যে ওয়াসওয়াসাকে অনেকে 'লজ্জা' নাম দেন।
সাধারণ জ্ঞানেই আমরা বুঝতে পারি যে, একজন মানুষের দুআর সবচেয়ে বড় হকদার তার স্বামী বা স্ত্রী ও সন্তানগণ। অথচ আমরা অন্যান্য মানুষকে সালাম প্রদান করি, তাদেরকে সাওয়াব অর্জনের সুযোগ ও দুআ প্রদান করি কিন্তু আপনজনদেরকে বঞ্চিত করি।
সবাইকেই সালাম প্রদান সুন্নাত। আর স্বামী, স্ত্রী ও পরিবারের সদস্যগণকে সালাম দেওয়া অতিরিক্ত গুরুত্বপূর্ণ সুন্নাত।

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.
রাহে বেলায়াত, পৃ: ৪০৮

ঘুমানোর পূর্বের পবিত্রতা হচ্ছে দু প্রকার: একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, এটা তো জানা বিষয়ই (অর্থাৎ ওযু করা); আরেকটা হল অভ্...
01/03/2024

ঘুমানোর পূর্বের পবিত্রতা হচ্ছে দু প্রকার: একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, এটা তো জানা বিষয়ই (অর্থাৎ ওযু করা); আরেকটা হল অভ্যন্তরীণ পবিত্রতা, সেটা হচ্ছে তাওবাহ করা। এটা বাহ্যিক পবিত্রতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কেননা কত মানুষই তো অত্যন্ত কদর্য পাপে নিমজ্জিত অবস্থায় ঘুমের মধ্যেই মারা যায়।

ইমাম আব্দুর রাউফ আল-মুনাউই রাহ.
ফাইযুল কাদীর:৪/২৭১

আলহামদুলিল্লাহ, আন-নাহদাহ অনলাইন ইন্সটিটিউটের “আরবী ভাষা শিক্ষা কোর্স- Level-1” এর ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।দ্রুত রেজি...
01/03/2024

আলহামদুলিল্লাহ, আন-নাহদাহ অনলাইন ইন্সটিটিউটের “আরবী ভাষা শিক্ষা কোর্স- Level-1” এর ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন।

কোর্স ডিলেইলস
• কোর্সের সময়কাল
- ৪ মাসে মোট ৫০ টি ক্লাস।
- সপ্তাহে তিনটি ক্লাস (শনি, সোম, বৃহস্পতি)
- রাত ৯টা থেকে ১০:১৫ মিনিট। (১ ঘন্টা ১৫ মিনিট)
- ওরিয়েন্টেশন ক্লাস: ১০ মার্চ। রবিবার, রাত: ৯:০০ বাজে।
- ক্লাস মাধ্যম: গুগল মিট/জুম অ্যাপ।

• কোর্স বৈশিষ্ট্য
- আরববিশ্বে অধ্যয়নরত উস্তাদদের অধীনে পাঠদান।
- জেনারেল শিক্ষার্থীদের জন্য উপযোগী সিলেবাস।
- প্রতিটি দারসের গুরুত্বসহকারে নিয়মিত প্রাকটিস করানো।
- ক্লাসের বাইরেও উস্তাযদের সার্বক্ষণিক সাপোর্ট।
- প্রতি ক্লাসের ভিডিও রেকর্ড প্রদান।
- প্রতি ক্লাস শেষে শিট প্রদান।
- নারী-পুরুষ আলাদা গ্রুপ।
- সিলেবাস অনুযায়ী প্রতি মাসে একটি করে পরিক্ষা।
- সৃজনশীল প্রশ্নের মাধ্যমে পরীক্ষার আগে প্র্যাকটিস করানো।
- বিভিন্ন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পড়াগুলো আরো মজবুত করানো।
- কোর্স শেষে আন-নাহদাহ অনলাইন ইনিস্টিটিউটের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান।

• কোর্সটি যাদের জন্য
- কলেজ বা ভার্সিটির স্টুডেন্ট। ইসলামকে আপনি ইসলামের ভাষাতেই বুঝতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন।
- আলিয়ায় পড়েন, কিন্তু আরবী ভাষাটা সেভাবে রপ্ত করতে পারেননি।
- আপনি চাকুরীজীবি, ইসলামের মূল বাণীগুলো বুঝতে চান। আরবী ভাষা চর্চার আগ্রহ লালন করে আসছেন বহুদিন ধরে কিন্তু নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না।
- আপনি একজন মুসলিম হিসেবে কুরআনের হাদিসের ভাষা শেখার আগ্রহ পুষে রেখেছেন।

• কোর্স থেকে আপনি যা যা পাবেন
- আমাদের কমান্ড মেনে নিয়মিত প্রাক্টিস করলে ইন শা আল্লাহ কুরআনে কারীমের ৮০% অর্থ নিজ থেকেই বুঝতে পারবেন।
- রাসূলের হাদিসগুলো পড়ে এবং শুনে নিজে থেকেই অর্থ ‍বুঝতে পারবেন।
- আরবী যে কোনো গ্রন্থ নিজে থেকেই পড়তে পারবেন কোনো অনুবাদ ছাড়াই।
- নিয়মিত অনুশীলনে আপনি আরবীতে লিখা এবং আরবীতে কথা বলায় দক্ষ হয়ে উঠবেন।
-আরব বিশ্বের ইসলামিক স্কলারদের আরবি লেকচার শুনেই বুঝতে পারবেন।
- ভাষার চারটি দিক পড়তে পারা, লিখতে পারা, শুনে বুঝতে পারা এবং বলতে পারা এই সবগুলো দিকেই আপনি পূর্ণ দক্ষ হয়ে উঠবেন।
- দৈনন্দিন ব্যবহারিক আরবী কথোপকথনের উপর খুব মজবুত দক্ষতা অর্জন করতে পারবেন।
- কোর্স শেষে “আন-নাহদাহ অনলাইন ইন্সটিটিউট” এর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে। (মধ্যপ্রাচ্যের যে কোনো ভার্সিটিতে স্কলারশিপের জন্য কিংবা চাকুরির জন্য এটা সহায়ক হবে) ।

• কোর্স পাঠ্যসূচী
- আমাদের নিজস্ব শীট (এসো আরবি শিখি ও অন্যান্য কিতাবকে সামনে রেখে তৈরী করা হয়েছে।)

- নির্বাচিত আয়াত ও হাদিস।

• কোর্স ইন্সট্রাক্টর
উস্তায ইসমাঈল নায়েফ
স্টুডেন্ট, আল-আযহার ইউনিভার্সিটি, মিশর
পরিচালক, আন-নাহদাহ অনলাইন ইন্সটিটিউট

কোর্স ফি
কোন রেজিস্ট্রেশন ফি নেই।
মাসিক প্রদান – ৫০০ টাকা। (৪ মাস)
একসাথে পরিশোধ করলে – ১৭০০ টাকা (৩০০ টাকা ছাড়ে)

পেমেন্ট নাম্বার
01882886706 (নগদ)

এ ছাড়াও যেকোনো তথ্যের জন্য-
- পেইজে ইনবক্স করুন। দ্রুত রেসপন্স করার চেষ্টা করা হবে।
- +20 155 415 1689 নম্বরে হোয়াটসঅ্যাপ করুন কিংবা টেলিগ্রামে মেসেজ করুন।


রেজিস্ট্রেশন করতে উপরোক্ত নাম্বারে ফি পাঠিয়ে নিচের লিংকে থাকা গুগল ফরমে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তি নিশ্চিত করুন।

গুগল ফরম লিংক: https://forms.gle/scUDYc9wk6EbhaMa6

29/02/2024

আল-হালাক্বাতুল ইলমিইয়্যাহ বিভাগের একটি কোর্সের ঘোষণা আসছে আজ ইন শা আল্লাহ।

ইমাম রাগীব ইসফাহানী রাহ. বলেন,"বারাকাহ হলো কোনো একটি জিনিসের সাথে ঐশ্বরিক কল্যাণের উৎকর্ষের সংযুক্তি। সুতরাং এটা সামান্য...
12/01/2024

ইমাম রাগীব ইসফাহানী রাহ. বলেন,

"বারাকাহ হলো কোনো একটি জিনিসের সাথে ঐশ্বরিক কল্যাণের উৎকর্ষের সংযুক্তি। সুতরাং এটা সামান্য কিছুর বেলায় ঘটলে বৃদ্ধি পায়। অধিক কিছুর সাথে ঘটলে তার কল্যাণ বৃদ্ধি পায়। আর অধিক উপকারী কিছুর ক্ষেত্রে ঘটলে এটার উপকার বহুগুণে বেড়ে যায়। আর সামগ্রিকভাবে বারাকাহর বৃহত্তর ফল হলো- আল্লাহর আনুগত্যে এর ব্যবহার হওয়া।"

An-Nahdah Online Institute _ Al-Halaqatul Ilmiyah

25/12/2023

”আদর্শ মুসলিম যুবকদের অন্যতম গুণ হলো, ইলম তথা জ্ঞান অর্জন করা। ইলম আল্লাহ সুবহানাহু তায়ালার এক বিশাল নিয়ামত। ইলম অর্জনের মাধ্যমে মুসলিম যুব ও তরুণ প্রজন্ম নিজেদের ইসলামের প্রকৃত অনুসারীরূপে গড়ে তুলবে।”

(শাইখ খালিদ আর-রাশিদ
হে যুবক ফিরে এসো, পৃ.৮০)

"নেককার পূর্বসুরি আলিমগণ সর্বদা সুন্দর পোশাক পরিধান করতেন এবং একে তাঁরা অহংকার মনে করতেন না।"ইবনে রজব হাম্বলী রাহ.ফাতহুল...
23/12/2023

"নেককার পূর্বসুরি আলিমগণ সর্বদা সুন্দর পোশাক পরিধান করতেন এবং একে তাঁরা অহংকার মনে করতেন না।"

ইবনে রজব হাম্বলী রাহ.
ফাতহুল বারী, পৃ.২/৪২৩

23/12/2023

রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন,

”হে মানুষ! পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে গণিমত মনে করো।

১. জীবনকে মৃত্যু আসার পূর্বে।
২. যৌবনকে বার্ধক্যের পূর্বে।
৩. সুস্থতাকে অসুস্থতার পূর্বে।
৪. অবসরকে ব্যস্ততার পূর্বে।
৫. ধনাঢ্যতাকে দারিদ্রতার পূর্বে।

(মুসতাদরাকে হাকিম, হাদিস-৭৮৪৬)

22/12/2023

জাহান্নামবাসীদের ফিরিশতারা জিজ্ঞাসা করবেন,

”কোন কাজ তোমাদের জাহান্নামে নিয়ে এলো? তখন তারা বলবে, আমরা নামাজ পড়তাম না।”

(সুরা মুদ্দাসসির, আয়াত-৪২)

ইবাদাতে কাটুক বছরের দীর্ঘতম রজনী।
21/12/2023

ইবাদাতে কাটুক বছরের দীর্ঘতম রজনী।

21/12/2023

আল্লাহ তাআলা বলেন,

”তোমরা পরিবার-পরিজনকে নামাজের আদেশ করো এবং নিজে তাতে অবিচল থাকো। আমি তোমার কাছে কোনো জীবিকা চাচ্ছি না। আমিই তোমাকে জীবিকা দিয়ে থাকি। আর উত্তম পরিণাম তো তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে।”

(সূরা ত্বহা, আয়াত-১৩২)

Address

Daksina Kutobkhali, Jatrabari, Dhaka Division
Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when AOI - Al-Halaqatul Ilmiyah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to AOI - Al-Halaqatul Ilmiyah:

Shortcuts

Share

Category