চরভয়রা উচ্চ বিদ্যালয় পরিবার।

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • চরভয়রা উচ্চ বিদ্যালয় পরিবার।

চরভয়রা উচ্চ বিদ্যালয় পরিবার। This is a page about Char Bhoira High School, D.M. Khali.

07/04/2025
07/04/2025

"Global strike for Gaza,7 April"
আজকে গাজার মজলুম জনতার ডাকে সারা দিয়ে সারা বিশ্বের ন্যায় আমরাও রাস্তায় নামছি!

Location : Kashempur, Shahid Siraj Shikder Degree College.


30/03/2025

চরভয়রা উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই,
"ঈদ মোবারক।"

আসসালামু আলাইকুম,আপনাদেরকে শিক্ষামূলক বিভিন্ন বিষয়ে সংযুক্ত রাখতে বিভিন্ন সময়ে আমরা নানান প্রতিযোগিতার আয়োজন করে থাকি।...
01/01/2025

আসসালামু আলাইকুম,

আপনাদেরকে শিক্ষামূলক বিভিন্ন বিষয়ে সংযুক্ত রাখতে বিভিন্ন সময়ে আমরা নানান প্রতিযোগিতার আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় নতুন বছরে CharBhoira High School Family - চরভয়রা উচ্চ বিদ্যালয় পরিবার, ডি এম খালি। এবং শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজ পরিবার ফেসবুক গ্রুপ এর যৌথ উদ্যোগে-

"বই পড়ি,
সুস্থ সমাজ গড়ি"

এই প্রতিপাদ্য কে সামনে রেখে আয়োজন করতে যাচ্ছে-

📚 "অগ্রদূত পাঠশালা - বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৫"

বই পড়ুয়াদের জন্য দারুণ একটি সুযোগ! নিয়মিত বা অনিয়মিত যারাই বই পড়েন বা লিখেন তাদের উৎসাহ বাড়ানো এবং স্ক্রিন আসক্তির এই যুগে যুব সমাজকে বই পড়ার প্রতি আকৃষ্ট করতে আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র প্রচেষ্টা।

আমাদের এই আয়োজনে আমাদের কে মূল রসদ যোগানোর কাজটি করছে সমাজসেবামূলক সংগঠন 'অগ্রদূত' এর একটি অঙ্গ প্রতিষ্ঠান 'অগ্রদূত পাঠশালা'। আমাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ।

আপনার প্রিয় বইয়ের রিভিউ লিখুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।

✅প্রথম পুরস্কার ৮০০ টাকা।
✅দ্বিতীয় পুরস্কার ৭০০ টাকা।
✅তৃতীয় পুরস্কার ৫০০ টাকা।

অংশগ্রহণের নিয়মাবলি:

১. কোন বিতর্কিত বইয়ের রিভিউ গ্রহণ করা হবেনা।

২. যৌ+ন সুরসুরিমূলক কোন বইয়ের রিভিউ গ্রহণ করা হবেনা।

৩. রিভিউটি আপনার নিজস্ব আইডি থেকে পোস্ট করতে হবে ।

৪. প্রতিযোগিতায় শরীয়তপুরের যে কেউ অংশগ্রহণ করতে পারবে।

৫. আপনার রিভিউর রিয়েক্ট, কমেন্ট, পাঠকদের মন্তব্য সব কিছুই বিবেচনায় নেওয়া হবে।

৬. সর্বোচ্চ তিনজনকে পুরষ্কৃত করা হবে।

৭. বই রিভিউ শেষে অবশ্যই আপনার নাম, ঠিকানা, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।

৮. লেখায় বানান ভুলের বিষয়টি বিচারকগণ গুরুত্বের সাথে বিবেচনা করবেন। সুতরাং রিভিউ লেখার ক্ষেত্রে অবশ্যই বানানের দিকে খেয়াল রাখুন।

৯. Ai এর সহযোগিতা নিয়ে রিভিউ লিখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে কোন রিভিউ গ্রহণ করা হবেনা। (Ai দিয়েই চেক করা যায় আপনি তার সহযোগিতা নিয়েছেন কিনা 😁)

১০. ইতোপূর্বে কোথাও পোস্ট করা হয়েছে এমন রিভিউ কপি করে প্রতিযোগিতায় অংশ নেয়ার চেষ্টা করলে সেটা বাতিল বলে গণ্য হবে।

১১. রিভিউ এর শেষে অবশ্যই নিম্নোক্ত হ্যাশ ট্যাগ ব্যবহার করতে হবে #অগ্রদূত_পাঠশালা_বুক_রিভিউ_প্রতিযোগিতা_২০২৫।
নইলে রিভিউটি বাতিল হিসেবে গণ্য করা হবে।

১২. 'চরভয়রা উচ্চ বিদ্যালয় পরিবার' এবং 'শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজ পরিবার' দুইটি ফেইসবুক গ্রুপ এর সকল রিভিউ একত্রিত করে সেখান থেকে ৩ জন বিজয়ী ঘোষণা করা হবে।

১৩. একজন সর্বোচ্চ তিনটি রিভিউ পোস্ট করতে পারবেন। তবে বিজয়ী হওয়ার ক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো রিভিউ টি গ্রহণ করা হবে।

🗓️ রিভিউ জমা দেওয়া যাবে পুরো জানুয়ারি মাস জুড়ে।

🏆 জানুয়ারি মাসের রিভিউ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে ফেব্রুয়ারি ১০ তারিখের ভেতরে ইনশা আল্লাহ্।

আপনার চিন্তাভাবনা আর সৃজনশীলতার মাধ্যমে বইয়ের গল্প ছড়িয়ে দিন সবার মাঝে। বইয়ের জগতে ডুব দিয়ে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা। আপনার দেওয়া রিভিউ থেকে শিক্ষা নিয়ে মানুষ বই পড়ায় উৎসাহী হয়ে উঠুক।

01/12/2024

আমাদের একটা ডিসেম্বর ছিল!

যে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে ছিল না আর কোনোরকম চিন্তা। সেই ডিসেম্বর ভরা ছিল খেলা, আনন্দ, নানা বাড়ি যাওয়া, পিকনিক, সবাই মিলে অন্য রকম এক আমেজ! মনে হতো জীবনের আর কোন লক্ষ্য নেই জানুয়ারি তে নতুন ক্লাস শুরু না হওয়া পর্যন্ত।
কতটা পাল্টে গেছে আমাদের জীবনের ডিসেম্বর গুলো। সেই ডিসেম্বরের শান্তি গুলো আমাদের জীবনে আর আসবে না কখনোই!'💖🌸

30/09/2024

২২ বছর ৬ মাস একটা এলাকার স্থানীয় মাদ্রাসা আর মসজিদে সার্ভিস দেয়ার পর একজন সম্মানিত আলেম কে কতটা নির্মম আর নির্দয়ভাবে এলাকা থেকে হেফাজত ইসলামের ট্যাগ লাগিয়ে চলে যেতে বাধ্য করে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী তা হুজুরের মুখ থেকেই শুনুন।

আল্লাহর কি খেলা! যারা তাকে এলাকা ছাড়তে দুই দিন সময় দিয়েছিলো আজকে তারা অনির্দিষ্টকালের জন্য নিজ গৃহ ছাড়া আর তিনি সেই এলাকার তাফসীরুল মাহফিলে প্রধান মেহমান! আল্লাহু আকবার....

শরীয়তপুর ডি এম খালির প্রিয় ব্যক্তিত্ব আলহাজ্ব হাফেজ মাও: জামাল উদ্দিন হুজুর।

27/08/2024

চর ভয়রা উচ্চ বিদ্যালয়ের ১২ দফা দাবি আদায়ের জন্য সবাই প্রস্তুত আপনারা নিশ্চিত আমাদের হতাশ করবেন না এটাই আশা করি.। ছাত্র ছাত্রীরা মাঠে থাকবে সব সময়।

চর ভয়রা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে বন্যার্তদের সহযোগিতায় আগামী রবিবার "'অনুদান গ্রহণ কর্মস...
23/08/2024

চর ভয়রা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে বন্যার্তদের সহযোগিতায় আগামী রবিবার
"'অনুদান গ্রহণ কর্মসূচি"'
হাতে নেওয়া হয়েছে।

ডিএমখালী বা তার আশেপাশে যারা বসবাস করেন সকলে নিজেদের সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিন, বন্যার্তদের পাশে দাড়ান।

এই মুহূর্তে যারা এলাকায় নেই তারা চাইলে বন্যার্তদের সাহায্যের উদ্যেশ্যে নিম্নোক্ত বিকাশ,নগদ নাম্বারে টাকা পাঠাতে পারেন।

Abir Hossain - 01756527620 (Bkash+Nagad)
Madbor Saddam - 01750734355 (Bkash+Nagad)

বি:দ্র: টাকা পাঠিয়ে অবশ্যই ফোন দিয়ে নিশ্চিত করবেন।

১২ দফা দাবি আদায় করে ছাত্রসমাজ ঘরে ফিরবে
21/08/2024

১২ দফা দাবি আদায় করে ছাত্রসমাজ ঘরে ফিরবে

Address

D. M. Khali, Vedorgong, Shariatpur.
Dhaka
8030

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 14:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when চরভয়রা উচ্চ বিদ্যালয় পরিবার। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category