Markazun Nahda

Markazun Nahda দ্বীনি ইলম অর্জনের নিমিত্তে বোনদের জন্য অনলাইন ও অফলাইন ভিত্তিক একটি মাদানী নেসাব-প্রতিষ্ঠান

20/07/2026

কাছাকাছি তিন শব্দ -
১. ইনসানিয়্যাত - মনুষ্যত্ব
২. উনস - আপনত্ব
৩. নিসয়ান - ভুলে যাওয়া

ছোটো খাটো বিষয় ভুলে পরষ্পরকে আপন করে নেওয়ার মাধ্যমেই কেবল মনুষ্য পরিবেশ, মানব সমাজ ও মানবিকতার স্বাদ অর্জন করা সম্ভব।

12/07/2026

আলোকায়ন বইমেলায় কে কে এসেছিলেন? কে কী বই কিনেছেন, দেখি!

আফতাবনগরে ২য় বারের মতো আলোকায়ন বইমেলা......এতে অংশ নিচ্ছে অর্ধশত প্রকাশনী। আপনি আসছেন তো! ----এই তো জুলাইয়ের ৯, ১০ ও ১১ ...
08/07/2026

আফতাবনগরে ২য় বারের মতো আলোকায়ন বইমেলা......
এতে অংশ নিচ্ছে অর্ধশত প্রকাশনী। আপনি আসছেন তো!
----
এই তো জুলাইয়ের ৯, ১০ ও ১১ তারিখে (বৃহস্পতিবার থেকে শনিবার) তিন দিনব্যাপি আলোকায়ন বইমেলা ২০২৬ আয়োজিত হতে যাচ্ছে। থাকছে দেশের প্রথম সারির ইসলামী প্রকাশনাসমূহ। শুধু বড়দের জন্য নয়,থাকছে শিশুদের জন্যও বিশাল বইয়ের সংগ্রহ...... ইন শা আল্লাহ।

এ মেলাকে কেন্দ্র করে জমে ওঠে লেখক, পাঠক, প্রকাশক ও স্কলারদের আড্ডা। শিশুরা এসে আনন্দে মেতে ওঠে বইয়ের জগতে। এ জগতে আপনি আপনার পরিবার, সন্তান ও বন্ধু-বান্ধব নিয়ে আসছেন তো!

আমরা আপনার অপেক্ষায় থাকব। আপনার মাধ্যমে এ দাওয়াত পৌঁছে যাক আরও সহস্র মানুষের কাছে।

আলোকায়ন
মারকাযুন নাহদা ভবন, প্লট-৭৪, রোড-০৩, ব্লক-সি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা
01708880884, 01734110001

আমাদের পূর্ণস্কলারশিপের একজন ত্বালিবা হিফজ শেষ করেছে। বাবা-মা খুশী হয়ে মিষ্টি পাঠিয়েছেন। মাশা আল্লাহ। বাবা একজন দিনমজুর।...
04/07/2026

আমাদের পূর্ণস্কলারশিপের একজন ত্বালিবা হিফজ শেষ করেছে। বাবা-মা খুশী হয়ে মিষ্টি পাঠিয়েছেন। মাশা আল্লাহ। বাবা একজন দিনমজুর।

মারকাযুন নাহদা তার এই খিদমাত জারি রাখতে পেরেছে আল্লাহর রহমতে। আপনারা পাশে আছেন, এটা এক ওসীলা। জাযাকুমুল্লাহ।

সৌভাগ্যবান এক বাবা! কবরে শুয়ে থেকেও নিয়মিত সন্তানের তোহফা পেতে থাকেন.... বি-ইযনিল্লাহ।আর তার এক পুন্যবান সন্তান! বাবার প...
28/06/2026

সৌভাগ্যবান এক বাবা! কবরে শুয়ে থেকেও নিয়মিত সন্তানের তোহফা পেতে থাকেন.... বি-ইযনিল্লাহ।
আর তার এক পুন্যবান সন্তান! বাবার পক্ষ থেকে নিয়মিত সাদাকাহ করতে থাকেন।

আপনিও সন্তানকে পুন্যবান হিসাবে গড়ে তুলতে তার হাত দিয়ে সাদাকাহ করুন। এতেকরে সন্তান সাদাকাহ করা শিখবে। আর আপনিও আপনার বাবার পক্ষ থেকে সাদাকাহ করতে থাকুন৷
(আল্লাহ আপনাকে ও আমাদেরকে পুন্যবান হিসাবে কবুল করুন।)

27/06/2026

- আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই।
- কেন?
- তাকে আর ভালোবাসি না তাই।
- তাহলে দায়িত্বশীলতা কোথায় গেল?

উপরের কথাগুলো সাহাবাজীবন থেকে নেয়া।

বাস্তবতা আসলে এটাই। শুধুমাত্র ভালোবাসা দিয়ে সংসার টেকে না। এই যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এটা ইশকে মাজাযী। এটা ভঙ্গুর, রূপ পরিবর্তনকারী। যতই সফল দম্পতি হোক বা যত বড় আশিকই হোক, তার ভালোবাসা কখনোই একই রকম, একই রেখায় থাকবে না।

একটা সময় পর্যন্ত ভালোবাসা এরপর অভ্যাস, মায়া আর দায়িত্বশীলতা একটা সংসারের ভিত্তি হয়ে দাঁড়ায়। পরবর্তী প্রজন্মকে এই পরিবার, বন্ধন আর সম্পর্কের গুরুত্ব বোঝাতে এই সংসার টেকানোটাও তাই দরকার হয়ে পড়ে। আল্লাহর শৃঙ্খলার একটা সুন্দর অংশ হতে তাই শতেক টানাপোড়েনেও পা স্থির রাখার হিম্মত রাখা লাগে।

হ্যাঁ, কিছু সম্পর্ক অত্যাচার আর চারিত্রিক, অভ্যাসগত সীমাতিক্রমের কারণে বোঝা হয়ে দাঁড়ায়। সে সম্পর্কের জন্য আল্লাহ হালাল উপায় রেখেছেনও। তবে এটা যেন তখনই হয়, যখন শ্বাস ফেলার আর জায়গা থাকে না। এর আগ পর্যন্ত চেষ্টা করে যাওয়া উচিত।

বইটি আমরা সিলেবাসভুক্ত করার পরিকল্পনা করছি। আমাদের অনলাইন মাদানী নেসাবের সবগুলো ব্যাচে এবং অফলাইনের হিফজ বিভাগে বইটি পাঠ...
23/06/2026

বইটি আমরা সিলেবাসভুক্ত করার পরিকল্পনা করছি। আমাদের অনলাইন মাদানী নেসাবের সবগুলো ব্যাচে এবং অফলাইনের হিফজ বিভাগে বইটি পাঠ্যবইয়ের অন্তর্ভূক্ত করা হবে ইন শা আল্লাহ।

কেন?
কারণ আমাদের মাদানী নেসাবে মূলত তারাই পড়েন, যারা কুরআন মাজীদ বুঝতে চান। কিন্তু একটা বছর চলে যায় আরবী শিখতে শিখতে। এ বইটি সিলেবাসভূক্ত করা হলে শুরু থেকেই একজন শিক্ষার্থীর কুরআনের সাথে মুনাসাবাত তৈরী হবে। ইন শা আল্লাহ৷

কীভাবে?
আরবী ভাষায় দেড় লক্ষাধিক শব্দ আছে। এর মধ্যে দেড় হাজার শব্দ শিখলে সম্পূর্ণ কুরআন মাজীদের ৯৫% শব্দের অর্থ জানা হয়ে যায়। সে শব্দগুলো নিয়েই এই বই সাজানো৷ সহজ থেকে কঠিন স্তরে স্তরে সাজানো। মাশা আল্লাহ।

আমাদের ত্বালিবাদের মতো আরও যারা কুরআন মাজীদ বুঝতে চান, তারাও বইটি সংগ্রহে রাখতে পারেন। হিফজ বিভাগের শিক্ষার্থীরাও এ বইটি থেকে উপকৃত হতে পারেন৷ হিফজ বিভাগে শিক্ষার্থীরা তো কুরআন মাজীদের শব্দগুলো মুখস্থ করেই। দৈনিক ৫-১০ মিনিট সময় দিয়ে যদি কয়েকটি করে শব্দের অর্থ জেনে নেয়, তাহলে কত চমৎকার হবে৷ এটি তাদের পড়ার আগ্রহ বাড়াবে। এটা তাদের জন্য এন্টারটেইনমেন্টও হবে ইন শা আল্লাহ৷

এই গুরুত্বপূর্ণ কাজটি করেছেন আমাদের উস্তাযে মুহতারাম মাওলানা হাবীবুর রহমান মুনির নদভী হাফিজাহুল্লাহ।

বিক্রয় মূল্য: ১৫০/- (৩০% ডিসকাউন্টে)
ছেপেছে নাদওয়া পাবলিকেশন৷
অর্ডার করতে Khimah Zone পেইজ মেসেজ করুন।

22/06/2026

তুমি এখন কী অবস্থায় আছো? যদি মনে করো, কবর ও মৃত্যুর জন্য এই অবস্থা উপযুক্ত তাহলে চেষ্টা করো এর উপরই বহাল থাকতে।
আর যদি মনে করো উপযুক্ত নয়, তাহলে তাওবা করে সঠিক অবস্থায় ফিরে আসো।

#অনূদিত

21/06/2026

আফতাবনগরস্থ মারকাযুন নাহদায় একজন বাবুর্চি নিয়োগ দেওয়া হবে। আপনাদের কারও সন্ধানে থাকলে অনুগ্রহপূর্বক মাওলানা নাঈম ভাইয়ের সাথে যোগাযোগ করুন।

আতফালের যিম্মাদার নাঈম উস্তায : 01896088789

ভর্তি চলছে কুরআন মাজীদ দেখে পড়ি-লেভেল ২ (১১তম ব্যাচ) কোর্সে। খুবই স্বল্প পরিসরে ভর্তি নেয়া হবে, সীট ফিলাপ হওয়ার আগেই রেজ...
13/06/2026

ভর্তি চলছে কুরআন মাজীদ দেখে পড়ি-লেভেল ২ (১১তম ব্যাচ) কোর্সে। খুবই স্বল্প পরিসরে ভর্তি নেয়া হবে, সীট ফিলাপ হওয়ার আগেই রেজিষ্ট্রেশন করুন ইন শা আল্লাহ।

লেভেল-২ এ তাজউইদের এপ্লিকেশন শেখানো হবে, তিলাওয়াত উপযোগী করে তোলা হবে এবং ৩০ তম পারা নাজেরা করানো হবে ইন শা আল্লাহ।

বেসিক তাজউইদ সম্পর্কে যাদের জ্ঞান আছে শুধুমাত্র তাদের জন্যই লেভেল-২ কোর্সটি।

দারস শিডিউল: সপ্তাহে ৪দিন (রবি-বুধ)
সময়: বাদ ফজর (১ঘন্টা)
কোর্স ডিউরেশন: ৬ মাস
ভর্তি ফি: ৫০০/-
মাসিক ফি: ৫০০/-
ফি প্রদান: 01862464639 (বিকাশ, পারসোনাল)
ভর্তি চলবে: ১৪ই জুন, ২০২৬ইং পর্যন্ত
ক্লাস শুরু: ১৫ই জুন,২০২৬ইং

ভর্তি হতে চটজলদি পূরণ করে দিন নিচের ফর্মটি:
https://forms.gle/eufFQR7jw4j8zET67

★আসন সংখ্যা সীমিত
★কোর্সটি শুধুমাত্র মেয়েদের জন্য

যে কোন তথ্যের জন্য নির্দ্বিধায় আমাদের পেইজে মেসেজ করুন, জাযাকুমুল্লাহু খাইরান।

Address

Markazun Nahda, Plot # 74, Road # 03, Block # C, Aftabnagar, Badda
Dhaka
1212

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Friday 08:00 - 21:00
Saturday 08:00 - 21:00
Sunday 08:00 - 21:00

Telephone

+8801521253468

Alerts

Be the first to know and let us send you an email when Markazun Nahda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Markazun Nahda:

Shortcuts

Share

Category