16/02/2016
পরমাণু বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়ার ৭৪তম জন্মবার্ষিকী
বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া তত্ত্বীয় পরমাণু বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন দীর্ঘ সময়। তাঁর লেখা বই এবং অভিসন্দর্ভ পড়ানো হচ্ছে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। অধ্যয়ন ও গবেষণায় নিবিষ্ট এই পরমাণু বিজ্ঞানী বিশ্বসভায় বাংলাদেশকে করেছেন সম্মানিত।
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড.এম এ ওয়াজেদ মিয়ার ৭৪তম জন্মবার্ষিকী আগামীকাল।
পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেহপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালের ৯ মে ইন্তেকাল করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও রংপুরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
ওয়াজেদ মিয়ার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভার আয়োজন করেছে।
সভায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
এছাড়াও সাধনা সংসদ বিকেল ৩ টায় বাংলা মটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে অডিটরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
সভায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়ম মোদাচ্ছের আলী, বিশ্ব শান্তি পরিষদের সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু প্রমুখ উপস্থিত থাকবেন।
রংপুরে পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগরী এবং তাঁর জন্মস্থান লালদিঘী ফতেহপুরে ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, মহাজোটের শরীক দলসমূহ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো স্মৃতিচারণ, ফাতেহ পাঠ, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও গরীবদের মাঝে খাবার বিতরণসহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৯টায় পীরগঞ্জ ফতেপুরে প্রয়াত ড. এম, এ, ওয়াজেদ সুধা মিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ। বাদ জোহর কারামতিয়া জামে মসজিদে মিলাদ ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত। সন্ধ্যা ৬টায় রংপুর টাউন হলে আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ।
News: BSS