Medha Bikash Coaching Academy

Medha Bikash Coaching Academy You can do if you want

আজ আবাহানী ক্রিকেট একাডেমি বনাম রাজশাহী ক্রিকেট একাডেমি প্রীতি ম্যাচ এ চ্যাম্পিয়ন আবাহনী ক্রিকেট একাডেমি জয়ী। ম্যান অফ দ...
03/12/2024

আজ আবাহানী ক্রিকেট একাডেমি বনাম রাজশাহী ক্রিকেট একাডেমি প্রীতি ম্যাচ এ চ্যাম্পিয়ন আবাহনী ক্রিকেট একাডেমি জয়ী। ম্যান অফ দা ম্যাচ আবাহনীর ক্যাপ্টেন, আমাদের কোচিং এর গর্ব রিফাত।(Rifat Vai)
সবাই ওর জন্য দু'য়া করবেন যাতে পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় ও এগিয়ে যায়।।🌺

Happy Founding Day of Medha Bikash Coaching Academy❤️At a glance we are about to celebrate our first founding day. Every...
11/11/2024

Happy Founding Day of Medha Bikash Coaching Academy❤️
At a glance we are about to celebrate our first founding day. Everybody keep us in your prayer.🤍...
মেধা বিকাশ কোচিং একাডেমীর শুভ প্রতিষ্ঠা দিবস
এক নজরে আমরা আমাদের প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চলেছি। সবাই দোয়া করবেন আমাদেরকে।🤍

17/09/2024

একটা মেসের সদস্য সংখ্যা ৩০ । শৃঙ্খলার স্বার্থে একজনকে ম্যানেজার বানানো হবে, বানানো হবে বললে আসলে ভুল হবে উনি নিজেই ম্যানেজারের পদ সিস্টেমে দখল নিলেন । পদটা তো আর মাগনা না, বেতন আছে,আলাদা রুম আছে, সাথে অন্যান্য সুযোগ সুবিধা ।

মাসে মাসে সবাই যে টাকা পয়সা দেয়, সেই অনুপাতে বাজার সদাই করা হয়, ইন্টারনেট বিল , বিদ্যুৎ বিল,বাবুর্চি বিল প্রভৃতি দেয়া হয়। ওমা কিছু দিন পর দেখি ম্যানেজার বলা শুরু করছে, আমি তোমাদের খাওয়াই, দাওয়াই। বেশী তেরি বেরি করলে খাওন বন্ধ করে দিবো, বিদ্যুৎ, পানি বন্ধ করে দিবো। যাই হোক শেষ মেশ বিক্ষুব্ধ মেসের সদস্যদের দৌড়ানি খেয়ে ম্যানেজার হোস্টেল ছেড়েই পালালো।

সবাই মিলে শলাপরামর্শ করে নতুন একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দিলেন। নতুন তত্ত্বাবধায়ক হোস্টেলের সদস্যদের জন্য বাজার করতে গিয়ে দেখে, দোকানদারের কাছে আগের ম্যানেজারের লাখ লাখ টাকা বাকী। তারা নতুন করে সদাই দিবেন না। পরদিন বিদ্যুৎ বিভাগের লোকজন আসলো হোস্টেলে বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার জন্য। বিদ্যুতের লোকজন জানালো, আগের বিল সব বকেয়া। সেসব শোধ না করলে বিদ্যুৎ মিলবে না৷
হোস্টেলের সদস্যরা এখন খেয়ে না খেয়ে আধা পেটে অন্ধকার জীবন যাপন করছেন। ওদিকে ঘুটঘুটে অন্ধকার থেকে সাবেক ম্যানেজারের চ্যালা, চামুণ্ডা, চাটার গুষ্টি এই বলে,
হুঁক্কা হুয়ো ডাক তুলছে-
"আগেই ভালো ছিলাম, বলছিলাম না, উনার কোনও বিকল্প নাই"

28/08/2024

গতকাল আগুন লেগে প্রায় পৌনে দুইশ মানুষ মা*রা গেছে।
সেইটা নিয়ে কোন কথা আছে?
আপনি কল্পনা করেন সংখ্যাটা কত বড়। ১৮৭ জন নিখোঁজ। কথিত আছে নারায়নগঞ্জের রুপগঞ্জে গাজী গ্রুপের টায়ার ফ্যাক্টরিতে ভাংচুর চলা কালে কেউ আগুন দিয়ে মেইন গেইট বন্ধ করে দেয়। ফলে অনেক। মানুষ আটকা পড়ে পুড়ে পুড়ে মারা যায়।
এখন পর্যন্ত ১৮৭ নিখোঁজ। আত্মীয় স্বজন কেবল গলিত লাশের অপেক্ষায় ক্রন্দনরত দাঁড়িয়ে আছে। কি বিভৎস অবস্থা। মাত্র কালকের ঘটনা। কারো কোন খবর নেই।

🔴 যে রাজনীতি মানে মানুষের জন্য কাজ করা,আজ সেই রাজনীতি কতটা জঘন্য হইলে মানুষ মারা হচ্ছে শুধুমাত্র ক্রোধ আর অরাজনৈতিকতা করার জন্য 😡

24/08/2024

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিব্রতকর, কারণ এদেশে অসংখ্য ট্রাস্টেড জায়গা আছে টাকা দেওয়ার। সেগুলোতে দিয়ে দিলেই হয়।

২০ জন মিলে ২০জন ক্যাপাসিটির নৌকা নিয়ে উদ্ধার করতে গিয়ে সেই নৌকাতেই ২০ জন উঠে বসে বসে সেল্ফি,ভিডিও, ফটোসেশান আর রিলস বানাচ্ছেন! এই বন্যাট্যুর বন্ধ হোক..

আর যদি যাওয়ার ই হয় যাওয়া-আসা থাকা-খাওয়া এগুলো নিজেদের টাকায় করলে ভালো হয়। না পারলে সংগ্রহকৃত টাকা গুলো কোন ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছে ট্রাস্টেড তাদের দিয়ে দিলে ভাল হয়।

23/08/2024

একটা অনুরোধ করবো,
রাখবেন?
প্লিজ, স্রেফ একটা বছর কেউ ভারতীয় ভিসার জন্য এপ্লাই করবেন না।
যারা ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ালেখা করছেন, তাদের কথা ভিন্ন।
নো ট্রিটমেন্ট, নো শপিং, নো ঘোরাঘুরি। জাস্ট একটা বছর!
বৈদেশিক আয়ে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ।

দেখেন, কী ম্যাজিকটা হয়।


23/08/2024

ধারণা করা হচ্ছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী বন্যার সাক্ষী হতে যাচ্ছি! কাপ্তাই হ্রদের (চট্টগ্রাম) পানি বিপদসীমার ওপরে বাড়ছে, কাপ্তাই বাঁধ খুলে দেয়া হতে পারে!
কাপ্তাই, রাঙ্গুনিয়া, রাউজান ও চট্টগ্রাম শহরের আশেপাশের নিচু এলাকার সকল বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এই মুহুর্তে কাপ্তাই বাধের পানি 104 ফিট এ আছে, 109 হলে কাপ্তাই বাধও খুলে দিবে। প্রতি ১০০ পয়েন্টে ১ ইঞ্চি ধরা হয়, ঘন্টায় ৩০ পয়েন্ট করে পানি বৃদ্ধি পাচ্ছে।
ফারাক্কা বাঁধও খুব অল্প সময়ের মাঝে খুলে দিতে পারে।
ফেনী সম্পূর্ণ পানির নিচে,নোয়াখালীর অবস্থাও ধীরে ধীরে ভয়াবহ অবস্থার দিকে ধাবিত হচ্ছে।। হবিগঞ্জ, সিলেটের অবস্থা ক্রমশ অবনতির দিকে।

আল্লাহ আপনিই একমাত্র হেফাজতের মালিক।।
ফি-আমানিল্লাহ।

©

লাইকটাইক বাদ দিয়ে কপি পেস্ট করেন। কেউ না কেউ দেখবেই। সবাইকে সতর্ক করুন।।।

22/08/2024

Dear bKash Limited please free the cashout charge at this crisis moment. Increase the transaction limit. You can do for people from your end too.

If anyone working in bKash, please convey our message.

09/08/2024

💢সমন্বয়ক কমিটির ৬ সমন্বয়ক ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলব, দয়া করে আপনারা আমার পোস্টটা পড়বেন। আমাদের বাংলাদেশের ৬৪ টি জেলায় আমাদের ৬৪ টি অফিসিয়াল ফেসবুক গ্রুপ খোলা হবে, আর প্রত্যেক গ্রুপে স্ব স্ব জেলার ছাত্রছাত্রী যোক্ত থাকবে। আর এই গ্রুপের মাধ্যমে যেখানে অন্যায় হবে সেখানেই গ্রুপ পোস্টের মাধ্যমে প্রতিবাদ করতে হবে লোকেশন সহকারে, এতে যেখানে অন্যায় হবে সেখানের আশেপাশের ছাত্রছাত্রী উপস্থিত হলে মিনিমাম ৫০-১০০ জন হবে এবং সেখানের বিচার বিশ্লেষণ করবে। আর এমনভাবে যদি আমরা ৬৪ জেলায় প্রতিবাদ ব্যবস্থা গড়ে তুলতে পারি তাহলে কেউ অন্যায় করার সাহস পাবে না। লোকজন অন্যায় করার আগে পুলিশ দেখে নয় ছাত্রছাত্রী দেখে ভয় পাবে ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা প্রতিবাদ ব্যবস্থা গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশকে বাংলাদেশ নয় সমৃদ্ধ শক্তিশালী সোনার বাংলায় পরিনত করতে পারব ইনশাআল্লাহ।

শুভ হোসাইন সৈকত( copied)

07/08/2024

Now start a new trend!



এদের বিরুদ্ধেও রুখে দাড়াতে হবে 🇧🇩
🟢আমরা নতুন কাউকে চাই।

ধর্মাবলম্বীদের প্রার্থনার সব জায়গায় হামলা হয়নি, যে জায়গায় গুলোতে হামলা হয়েছে সে জায়গা গুলোতে ইতিমধ্যে  নিরাপত্তা নিশ্চিত...
06/08/2024

ধর্মাবলম্বীদের প্রার্থনার সব জায়গায় হামলা হয়নি, যে জায়গায় গুলোতে হামলা হয়েছে সে জায়গা গুলোতে ইতিমধ্যে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। অথচ সেই ভিডিও ত ভাইরাল হচ্ছে না।আর যেই জায়গা হামলা হয়েছে, অইগুলোকে বেশি ফোকাসে এনে ভাইরাল করে, ধর্মে ধর্মে দাংগা লাগানোর চেষ্টা করা হচ্ছে।

আমাদের এখন সবচেয়ে বড় কাজ,এই মিথ্যা ট্রেন্ডিংকে ভুল প্রমাণিত করার জন্য যার যার এলাকায় যত প্রার্থনার জায়গাগুলো আছে, সেইগুলোর ভিডিও ভাইরাল করা টুইটারে + ফেইসবুক। আর দেখিয়ে দেওয়া বিশ্বের কাছে, যেই ভাবে হামলা দেখানো হচ্ছে অইভাবে হামলাকে প্রতিরোধের চেষ্টাও করা হয়েছে,আর এর মধ্যে অলরেডি চেষ্টার বেশির ভাগই সফল হয়েছে।
অনুগ্রহ করে এই ট্রেন্ডিং টা টুইটারে শুরু করা হোক, সবাই সবার এলাকার মন্দিরের ভিডিও করে ভাইরাল করুন (বিশেষ করে টুইটারে)
(সবাই কপি পেস্ট করে ছড়িয়ে দিন)

Address

55/25, Cornel Doula Road, Paradogair, Santibagh, Matuail, Demra
Dhaka
1362

Telephone

+8801957306617

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medha Bikash Coaching Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category